লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট|| Lens MCQ Mock Test in Bengali

লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট
Lens MCQ Mock Test in Bengali

Lens MCQ Mock Test in Bengali || লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট – Anushilan.Com এর তরফ থেকে দশম শ্রেণি এবং কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হল জেনারেল সাইন্স -ভৌতবিজ্ঞান বিভাগের লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট । বাছাই করা পরীক্ষায় আসার মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে তৈরি এই মক টেস্টটি । তোমাদের যদি এই মক টেস্ট ভালো লেগে থাকে, শেয়ার করে দিও সবার সাথে ।

Lens MCQ Mock Test in Bengali || লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট

১. একটি বস্তুকে 16 সেমি. ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর  8 সেমি. দূরে রাখলে , বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?

(ক) -16 cm.

(খ) 24 সেমি..

(গ) 16/3 সেমি.

(ঘ ) 8 সেমি.

(ক) -16 cm. , সমাধানঃ  f = 16 cm. , u= -8 cm. , v= ? , 1/f = 1/v – 1/u , 1/v=1/f+1/u , 1/v=1/16 -1/8 , 1/v= (1-2)/16 , 1/v= -1/16 , v=-16

২. একটি বস্তুকে উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপরে F1 এবং 2F1 এর মধ্যে রাখা হল । বস্তুটির প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে ?

(ক) অসদ এবং বস্তুর আকারের সমান হবে

(খ) অসদ এবং আকারে অনেক বড়ো

(গ) সদ এবং বস্তুর আকারের সমান

(ঘ) সদ এবং আকারে অনেক বড়

(ঘ) সদ এবং আকারে অনেক বড়

৩. প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ওপর আপাতিত হলে , কোন বিন্দুতে সেগুলি মিলিত হবে ?

(ক) 2F এ

(খ) F এবং 2F এর মধ্যে

(গ) 2F এর পিছনে

(ঘ) F –এ

(ঘ) F –এ

৪. 10 D ক্ষমতা বিশিষ্ট অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত ?

(ক) 0.1 m

(খ) 10 m

(গ) -10m

(ঘ) -0.1 m

(ঘ) -0.1 m , সমাধানঃ P = -10 ( অবতল লেন্স-এর ক্ষমতা ঋণাত্মক হয় ) , P = 1/f , বা, f = 1/P , বা, f = 1/(-10), বা, f = -0.1

৫. একটি অবতল লেন্সের সামনে একটি বস্তুকে d দূরত্বে রাখা হল । বস্তুর সাপেক্ষে একটি সোজা প্রতিবিম্ব তৈরি হল d/3 দূরত্বে । যদি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 15 সেমি. হয় তাহলে d এর মান হবে –

(ক) 25 সেমি.

(খ) 20 সেমি.

(গ) 15 সেমি.

(ঘ) 30 সেমি.

(ঘ) 30 সেমি. , সমাধানঃ প্রতিবিম্ব দূরত্ব (v)=  -d/3 , ফোকাস দৈর্ঘ্য (f) = – 15 সেমি. , বস্তুর দূরত্ব (u) = -d  , লেন্সের সূত্র থেকে পাই , 1/f = 1/v- 1/u , বা, 1/-15 = 1/(-d/3) -1/(-d) , বা, 1/-15 = -3/d +1/d , বা, -1/15 = -3+1/d , বা, -1/15 = -2/d , বা , d = 30 , অর্থাৎ বস্তুটি অবতল লেন্সের সামনে 30 সেমি. দূরে রাখা হয়েছে ।

লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট|| Lens MCQ Mock Test in Bengali

৬. নীচের বস্তুগুলির মধ্যে কোনটি লেন্স তৈরিতে ব্যবহৃত হতে পারে না ?

(ক) জল

(খ) সেলোফেন পেপার

(গ) কাঠ

(ঘ) স্বচ্ছ কাঁচ

(গ) কাঠ

৭. একটি বস্তুকে একটি অবতল লেন্সের মুখ্য ফোকাসে রাখা হলে , বস্তুটির প্রতিবিম্ব কি ধরণের হবে ?

(ক) অসদ এবং আকারে বড়ো

(খ) অসদ এবং আকারে অনেক ছোট

(গ) সদ এবং আকারে অনেক বড়ো

(ঘ) সদ এবং আকারে অনেক ছোট

(খ) অসদ এবং আকারে অনেক ছোট

৮. একজন ছাত্র কোনো একটি দূরের বস্তুকে লেন্সের মাধ্যমে পর্দায় একটি পরিস্কার প্রতিবিম্ব তৈরি করল । লেন্স ও পর্দার দূরত্ব আনুমানিক কত ?

(ক) 2f

(খ) f/2

(গ) f/3

(ঘ) f

(ঘ) f

৯. নীচের বিবৃতি গুলির মধ্যে কোনটি সঠিক ?

(A) একটি লেন্সের প্রথম মুখ্য ফোকাস হল প্রধান অক্ষের ওপর এমন একটি বিন্দু যেখানে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে অসীমে ।

(B) একটি লেন্সের প্রথম মুখ্য ফোকাস হল প্রধান অক্ষের ওপর এমন একটি বিন্দু যেখানে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে দ্বিগুণ ফোকাসে ।

(C) একটি লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস হল প্রধান  অক্ষের ওপর এমন একটি বিন্দু , অসীমে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব সেখানে তৈরি হয় ।

(D) একটি লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস হল প্রধান  অক্ষের ওপর এমন একটি বিন্দু , যেখানে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে দ্বিগুণ ফোকাসে ।

(ক) B এবং C

(খ) B এবং D

(গ) A এবং C

(ঘ) A এবং B

(গ) A এবং C

১০. লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও লেন্সের পাওয়ারের  সঠিক সম্পর্ক কোনটি ?

(ক) P = 1/f

(খ) P = -1/f

(গ) P ∝ f

(ঘ ) P =f  

(ক) P = 1/f

লেন্স টপিকের ওপর MCQ মক টেস্ট|| Lens MCQ Mock Test in Bengali

১১. একটি ডাইভার্জিং লেন্সের ফোকাস দৈর্ঘ্য (f) 50 সেমি. হলে লেন্সটির পাওয়ার (P) কত ?

(ক) 2D

(খ) -2D

(গ) -5D

(ঘ) 5D

(খ) -2D ; সমাধানঃ ডাইভার্জিং লেন্স = অবতল লেন্স , ∴ f = -50 cm. = -1/2 m., P= 1/f , বা, P = 1/(-1/2) , বা, P= -2D

১২. কোনো লেন্সের দুটি ফোকাস বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলে ?

(ক) প্যারাক্সিয়াল রে

(খ) প্রধান অক্ষ

(গ) ফোকাস  দৈর্ঘ্য

(ঘ) বক্রতা ব্যাসার্ধ

(খ) প্রধান অক্ষ

১৩. একজন চক্ষু পরীক্ষক একজন রোগীকে একটি +2.5 ক্ষমতার লেন্সযুক্ত একটি চশমা পেসক্রাইব করল । লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত ?

(ক) -40 সেমি.

(খ) +30 সেমি.

(গ) -30 সেমি.

(ঘ) +40 সেমি.

(ঘ) +40 সেমি. ; সমাধানঃ D = 1/f , বা, 2.5 = 1/f , বা, f = 1 / 2.5 , বা, f = 0.4m , বা, f = 40 cm. , ফোকাস দৈর্ঘ্য = +40 cm.

১৪. কোনো উত্তল লেন্সের সামনে একটি বস্তুকে  2f দূরত্বে রাখলে লেন্সটির ম্যাগনিফিকেশন (m )  কত হবে ?

(ক) m=-2

(খ) m = +2

(গ) m = -1

(ঘ) m = +1

(গ) m = -1 ; সমাধানঃ u = -2f, আমরা জানি , 1/f = 1/v-1/u , বা, 1/f = 1/v – 1/(-2f), বা, 1/f = 1/v + 1/2f , বা ,1/v = 1/f -1/2f , বা, 1/v = (2-1)/2f , বা, 1/v = 1/2f , বা, v = 2f , ∴ m = v/u = 2f/(-2f) = -1

১৫. লেন্সের ক্ষমতার SI একক কী ?

(ক) জুল

(খ) নিউটন

(গ) ডায়প্টার

(ঘ) মিটার

(গ) ডায়প্টার

১৬. 40 সেমি. ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত ?

(ক) -2.5D

(খ) 0.25D

(গ) 2.5D

(ঘ) -0.25D

সমাধানঃ

(গ) 2.5D ; এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য (f) = +40cm , D = 1/f, বা, D = 100/40, বা, D = 2.5

১৭. একটি বস্তুকে -10D ক্ষমতা বিশিষ্ট লেন্সের সামনে 15 সেমি. দূরত্বে রাখলে তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে ?

(ক) সদ এবং সোজা

(খ) সদ এবং উলটো

(গ) অসদ এবং সোজা

(ঘ) অসদ এবং উলটো

(গ) অসদ এবং সোজা ; সমাধানঃ D = – 10 , আমরা জানি D = 1/f , বা, -10 = 1/f , বা, f = -1/10 , বা, f = -0.1 ,   ∴ ফোকাস দৈর্ঘ্য = 0.1 মিটার = 10 সেমি. , অর্থাৎ বস্তুটিকে f এবং 2f এর মধ্যে রাখা হয়েছে একটি অবতল লেন্সের সামনে । সুতরাং প্রতিবিম্ব হবে অসদ এবং সোজা ।

১৮. লেন্সের যে প্রতিসারক পৃষ্ঠ বা বৃত্তাকার প্রান্তের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, তার কার্যকরী ব্যাসকে কি বলে ?

(ক) উন্মেষ

(খ) বক্রতা কেন্দ্র

(গ) বক্রতা ব্যাসার্ধ

(ঘ) ফোকাস

(ক) উন্মেষ

১৯. একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেমি. । এই লেন্সের সামনে 60 সেমি. দূরে একটি বস্তুকে রাখা হলে প্রতিবিম্বের অবস্থান এবং আকৃতি কেমন হবে ?

(ক) -20 cm. অসদ এবং সোজা

(খ) -20 cm. সদ এবং সোজা

(গ) 20 cm. অসদ এবং সোজা

(ঘ) 20 cm. সদ এবং উলটো

(ক) -20 cm. অসদ এবং সোজা ;সমাধানঃ f = -30 , u = -60, লেন্সের সূত্রানুসারে , 1/f=  1/v-1/u , বা, 1/-30 = 1/v- 1/(-60), বা, -1/30 = 1/v + 1/60 , বা, 1/v = -1/60-1/30 , বা,  1/v = (-1-2)/60, বা, 1/v= -3/60, বা, 1/v = -1/20, বা, v = -20

২০. একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে  যদি আলোকরশ্মিগুচ্ছ আপাতিত হয় তাহলে প্রতিসৃত রশ্মি অতিক্রম করবে –

(ক) প্রধান অক্ষ দিয়ে

(খ) বক্রতা কেন্দ্র দিয়ে

(গ) আলোক কেন্দ্র দিয়ে

(ঘ) মুখ্য ফোকাস দিয়ে

(ঘ) মুখ্য ফোকাস দিয়ে

২১. যদি m , v এবং u হল যথাক্রমে লেন্সের বিবর্ধন , প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব কে নির্দেশ করে তাহলে এদের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি ?

(ক) m = u/v

(খ) m= u+v

(গ) m = v/u

(ঘ) m = v × u

(গ) m = v/u ; লেন্সের ক্ষেত্রে m = v/u এবং গোলীয় দর্পণের ক্ষেত্রে m = -v/u

২২. একটি 50 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট  অভিসারী লেন্সেকে 20 সেমি. ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অপসারি লেন্সের সাথে একত্রে রাখা হল । এই লেন্স দুটির কম্বিনেশনের ( যৌগিক লেন্সের ) পাওয়ার কত ?

(ক) 8 D

(খ) -8D

(গ) +3D

(ঘ) -3D

(ঘ) -3D ; সমাধানঃ  উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি. এবং অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য -20 সেমি. । যৌগিক লেন্সের ক্ষমতা P= P1+P2 , ∴ P =  100/50 + 100/(-20), বা, P = 2 – 5, বা, P = -3D

২৩. একটি 12 সেমি. দৈর্ঘ্যের বস্তুকে একটি অবতল লেন্সের থেকে 15 সেমি. দূরে রাখা হল । এই বস্তুর অসদ প্রতিবিম্বের দৈর্ঘ্য 8 সেমি. হলে প্রতিবিম্বটি লেন্স থেকে কত দূরে থাকবে ?

(ক) +22.5 সেমি.

(খ) -10 সেমি.

(গ) -22.5 সেমি.

(ঘ) +10 সেমি.

(খ) -10 সেমি.; প্রতিবিম্বের উচ্চতা (hi) = 8 cm. , বস্তুর উচ্চতা (ho) = 12 cm. ,  u = – 15 সেমি. v = ? M = hi/ho = v/u , বা, 12/8 = -15/v , বা, 3/2 = -15/v , বা, v = -10

২৪. নিম্নলিখিত কোন বিন্দু বা বিন্দুগুলি সর্বদা লেন্সের প্রধান অক্ষের ওপর থাকবে ।

(i) প্রতিসরণ বিন্দু

(ii) আলোক কেন্দ্র

(iii) আপাতন বিন্দু

(ক) (i) এবং (iii)

(খ) (i) এবং (ii)

(গ) শুধুমাত্র (ii)

(ঘ) শুধু (i)

(গ) শুধুমাত্র (ii)

২৫. একটি উত্তল লেন্সের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির প্রতিবিম্ব আকারে অনেক বড় , অসদ এবং বস্তুর সাপেক্ষে সোজা হবে ?

(ক) ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে

(খ) দ্বিগুণ ফোকাসে

(গ) ফোকাসে

(ঘ) অসীমে

(ক) ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে

২৬. কোনো লেন্সের মধ্যে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মি কীভাবে নির্গত হয় –  

(ক) কোনো রকম প্রতিসরণ ছাড়াই

(খ) মুখ্য ফোকাস বিন্দু দিয়ে  

(গ) বক্রতা কেন্দ্র দিয়ে  

(ঘ) প্রধান অক্ষের সমান্তরাল ভাবে

(ক) কোনো রকম প্রতিসরণ ছাড়াই

২৭. যদি কোনো লেন্সের ক্ষমতা +2.0D হয় তাহলে এটি একটি –

(ক) উত্তল লেন্স

(খ) অবতল লেন্স

(গ) উত্তল দর্পণ

(ঘ ) অবতল দর্পণ

(ক) উত্তল লেন্স

২৮. কোনো লেন্সের ফোকাস পয়েন্ট থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলে –

(ক) বক্রতা ব্যসার্ধ

(খ) প্রধান অক্ষ

(গ) ফোকাস দৈর্ঘ্য

(ঘ) ফোকাস বিন্দু

(গ) ফোকাস দৈর্ঘ্য

২৯. এদের মধ্যে লেন্সের ফরমুলা কোনটি ?

(ক) 1/v- 1/u = 1/f

(খ) 1/u – 1/v = 1/f

(গ) 1/v + 1/u = 1/f

(ঘ) u+v = f

(ক) 1/v- 1/u = 1/f

৩০. একটি লেন্সের ক্ষমতা  +2.0D লেন্সটি কি ধরণের এবং তার ফোকাস দৈর্ঘ্য কত 

(ক) উত্তল , -0.5m

(খ) অবতল ,  -0.5m

(গ) অবতল , 0.5 m

(ঘ) উত্তল , 0.5m

(ঘ) উত্তল , 0.5m ; সমাধানঃ লেন্সের ক্ষমতা  +2.0D ∴ লেন্সটি উত্তল  লেন্স । D = 1/f বা, 2 = 1/f বা, f = ½ বা, f=0.5m

৩১.  উত্তল লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখলে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না ?

(ক) ফোকাসে রাখলে

(খ) দ্বিগুণ ফোকাসে রাখলে

(গ) দ্বিগুণ ফোকাসের থেকেও দূরে রাখলে

(ঘ) আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে

(ক) ফোকাসে রাখলে

৩২. অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হয় ?

(ক) শূন্য

(খ) ঋণাত্মক

(গ) অসীম

(ঘ) ধনাত্মক

(খ) ঋণাত্মক

৩৩. 10cm. ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের সামনে প্রধান অক্ষের ওপরে কোনো বস্তুকে লেন্স থেকে 30 সেমি. দূরে রাখা হল । তাহলে লেন্স থেকে বস্তুর দূরত্ব কত হবে ?

(ক) 20 cm.

(খ) 15 cm.

(গ) 30 cm.

(ঘ) 10 cm.

(ঘ) 10 cm.; সমাধানঃ f= 10, u= – 30, 1/f= 1/v-1/u, বা, 1/10 = 1/v- 1/(-30), বা, 1/10 =1/v+1/30, বা, 1/v = 1/10 -1/30, বা, 1/v = (3-1)/30, বা, 1/v= 2/30, বা, 1/v = 1/15, বা, v = 15, ∴ লেন্স থেকে বস্তুর দূরত্ব হবে 15 সেমি. ।

৩৪. মায়োপিয়া প্রতিকার করার জন্য কিধরণের লেন্স দরকার ?

(ক) ডাইভার্জিং লেন্স বা অপসারি লেন্স

(খ) বাইফোকাল লেন্স

(গ) চোঙাকার লেন্স

(ঘ) কনভার্জিং লেন্স বা অভিসারী লেন্স

(ক) ডাইভার্জিং লেন্স বা অপসারি লেন্স

৩৫. হাইপার মেট্রোপিয়া প্রতিকার করার জন্য কিধরণের লেন্স দরকার ?

(ক) উত্তল লেন্স

(খ) বাই –ফোকাল লেন্স

(গ) অবতল লেন্স

(ঘ) ট্রাই ফোকাল লেন্স

(ক) উত্তল লেন্স

Important Links

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!