
WBBSE Class 5 First Unit Test Math Question Paper PDF || ক্লাস 5 অঙ্কের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 5 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 5 First Unit Test Math Question Paper PDF || ক্লাস 5 অঙ্কের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র সেট-1
শ্রেণি- পঞ্চম
বিষয়-গণিত
সময়- ৪০মিনিট
পূর্ণমাণ -২০
১. < বা > চিহ্ন বসাওঃ ৪× ১/২ = ২
(ক) ৫৭৮৯ ______________ ৬২১৩
(খ) ৭৬৫৯ ______________ ৩৮০০
(গ) ৫০০৬ ____________ ৪০২৩
(ঘ) ২৮৭৯ _____________ ৯১০২
২. শূন্যস্থান পূরণ করোঃ ৪× ১/২ = ২
(ক) ভাগশেষ ভাজকের চেয়ে __________ ।
(খ) ৬ –এর গুণনীয়কের সংখ্যা _________ ।
(গ) ৪২০ মিনিটে হয় _________ ঘন্টা
(ঘ) লসাগু –এর পুরো কথা লঘিষ্ঠ সাধারণ __________ ।
৩. যোগ ও বিয়োগ করোঃ ২+২=৪
(ক)
| হা শ দ এ |
| ৪ ৬ ২ ৭ + ৪ ৮ ৯ ১ + ১ ৩ |
(খ)
| হা শ দ এ |
| ৭ ৮ ৫ ৯ – ১ ২ ৪ ৪ |
৪. মান নির্ণয় করোঃ ২
২/৯ + ১/৯ + ৪/৯
৫. গুণ ও ভাগ করোঃ ২+২=৪
(ক) ২৩৪৬
× ৪২
________________
(খ) ৩০৬২৭ ÷ ৩
৬. নীচের সমস্যাগুলির সমাধান করোঃ ৩+৩=৬
(ক) ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য ৩ টি সারিতে লোকেরা দাঁড়িয়েছে । প্রতিটি সারিতে ৪৮৩০ জন দাঁড়িয়ে আছে । সেখান থেকে ২৫৩৯ জন চলে গেল । এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে ?
(খ) অতুলবাবু ৭৮০২৫০ টাকায় একটি বাড়ি কেনেন । কিন্তু ঐ বাড়িতে তিনি থাকবেন না । তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করবেন । তিনি ৮৯০০০০ টাকায় বাড়িটি বিক্রি করেন । বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন ?
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র সেট-2
শ্রেণি- পঞ্চম
বিষয়-গণিত
সময়- ৪০মিনিট
পূর্ণমাণ -২০
১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×৫=৫
(ক) ৭৪০৮০ সংখ্যা দ্বারা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো ।
(খ) শূন্যস্থান পূরণ করোঃ
দুটি সংখ্যার গসাগু _____________ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয় ।
(গ) ৩৬৬ মাসে কত বছর কত মাস
(ঘ) সঠিক উত্তর নির্বাচন করোঃ –
৮ –এর গুণনীয়ক গুলির যোগফল হল (১৪ / ১৫ /১৬)
(ঙ ) ভাজক – ১৭ , ভাগফল -৮ , ভাগশেষ -০ হলে ভাজ্য কত ?
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ২×৩=৬
(ক) বিনামূল্যে ১২৩৩০ টি বই বিদ্যালয়ের সব ছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে এবং প্রত্যেকে ৯ টি করে বই পেলে ছাত্রী সংখ্যা কত ?
(খ) অমিয়বাবু ৮৮০২৫০ টাকায় একটি বাড়ি কেনেন । কিন্তু পরে ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন । তিনি ১০০০০০০ টাকায় বাড়িটি বিক্রি করলেন । বাড়ি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন ?
(গ) একটি সৈন্য দলের ৩৫৮০ জনকে এক জায়গায় পাঠানো হল । ১২৭০ জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হল । বাকী ৬০০ জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে । এই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত ?
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৩ ×৩ = ৯
(ক) ৫৫ মিটার দীর্ঘ একটি লোহার পাত ও ২২ মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবথেকে বড়ো টুকরো কেটে নেওয়া হল । এই টুকরোটির দৈর্ঘ্য কত ? লোহার পাত ও তামার পাত থেকে ঐ মাপের মোট কটি টুকরো পাওয়া যাবে ?
(খ) মীরা দেবী শিশুদের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ৮ কাঠা জমি পেলেন । যার প্রতি কাঠার মূল্য ১২০৮৫০ টাকা । এই ভালো কাজের জন্য ৪২ জনের প্রত্যেকের নিকট থেকে ২৪৫০ টাকা করে পেয়েছেন । তাঁকে আর কত টাকা জোগাড় করতে হবে ?
(গ) দেবু বাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান । তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে মাসিক আয় কত ? তিনি এক মাসে কত সঞ্চয় করতে পারবেন ?
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।