
WBBSE Class 6 First Unit Test Math Question Paper PDF || ক্লাস 6 এর প্রথম ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র || প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ক্লাস 6 -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 6 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 6 First Unit Test Math Question Paper PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র সেট-1
শ্রেণি- ষষ্ঠ
বিষয়-গণিত
সময়-1 ঘন্টা পূর্নমাণ-30
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১০×১ = ১০
(i) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ
কুড়ি লক্ষ দশ হাজার আট –
(a) 2001008
(b) 2010008
(c) 2100008
(ii) সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণসংখ্যাটি হল-
(a) 346
(b) 827
(c ) 6719
(d) 8394
(iii) রোমান নাম্বার পদ্ধতিতে D এর মান –
(a) 50
(b) 500
(c ) 100
(d) 1000
(iv) 23.96 ডেসিলিটার = _____________ ডেকালিটার
(v ) কথায় লেখোঃ
5x+2
(vi) 10-2p সংখ্যামালার ধ্রুবক এবং চলরাশিগুলি লেখো ।
(vii) x=5 এবং y = 6 হলে , x ×y = কত ?
(viii) 77 কে রোমান সংখ্যায় লেখো ।
(ix) কোনো বৃত্তের ব্যাস 4.8 সেমি. হলে তাঁর ব্যাসার্ধ কত ?
(x ) সমবাহু ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটির পরিমাপ __________ ।
2. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2×5=10
(i) মান নির্ণয় করোঃ
(ii) 27946138 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত ?
(iii) বীজগাণিতিক সংখ্যামালার যোগফল নির্ণয় করোঃ x+5 , x-5 , 5x
(iv) রামবাবুর মাসিক আয় a টাকা । তিনি c টাকা সংসার খরচ ও d টাকা অন্যান্য খরচ করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন । রাম বাবুর মাসিক সঞ্চয় কত ?
(v) 4 সেমি. , 3 সেমি. ও 7 সেমি. দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ? যুক্তি দাও ।
(vi) প্রদত্ত কোণ গুলির কোনটি সূক্ষ্মকোণ, সরল কোণ , সমকোণ , স্থূলকোণ লেখোঃ
90 , 102 , 180 , 42
3. নীচের যেকোনো দুটি প্রশ্নে উত্তর দাওঃ ৫×২ = ১০
(i) একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180 টি ল্যাপটপ তৈরি করতে পারে । 200 দিনের মধ্যে 2700 টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে হিসব করো ।
(ii) মেহেবুব ও তার দল 33 দিনে 24 কিমি রাস্তা তৈরি করবেন । তার প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন । ঠিক সময়ে বাকি রাস্তা শেষ করতে হলে তাঁদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে ?
(iii) সরল করোঃ
76 -4 – [6 + {19 – (48 – ) } ] (iv) সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যা 18 , 24 এবং 42 দ্বারা বিভাজ্য
(iv) সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যা 18 , 24 এবং 42 দ্বারা বিভাজ্য ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র সেট -2
শ্রেণি –ষষ্ঠ
বিষয়-গণিত
সময়- 1 ঘন্টা পূর্ণমান-30
1. সঠিক উত্তর নির্বাচন করোঃ ১×১০=১০
(i) এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ সংখ্যাটি হল –
(a) 11118014
(b) 1101841
(c ) 11108041
(d) 11100841
(ii) কে লঘিষ্ঠ আকারে পরিণত করো ।
(iii) ফাঁকা ঘরে > = < বসাও –
68.5 ___________ 68.42
(iv) সরল কোণ = 2 × ______________ (শূন্যস্থান পূরণ করো )
(v) 46 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণসংখ্যা লেখো ।
(vi) রোমান সংখ্যা লেখো 67 = _____________
(vii)

এই ত্রিভুজটির পরিসীমা কত ?
(viii) চিহ্ন ও প্রতীক দিয়ে বীজ গাণিতিক সংখ্যামালা তৈরি করো – x এর 3 গুণের থেকে 8 বিয়োগ ।
(ix) 2 টাকার অংশ = ___________ পয়সা (শূন্যস্থান পূরণ করো )
(x) 1.21 × 0.7 × 0.1 = কত ?
2. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু 252 ও 6 ; সংখ্যাদুটির একটি 12 অপরটি কত ? 2
3. 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে 4 টি ট্র্যাক্টর । 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে ? 3
অথবা
2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে । 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করে লেখো ।
4. মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে । মিতা মায়ার থেকে 3 টি নৌকা বেশি তৈরি করল । মিতা কতগুলি নৌকা তৈরি করল বীজগাণিতিক পদ্ধতিতে হিসাব কর । 2
5. নীচের সংখ্যামালা কথায় লেখোঃ 1.5+1.5=3
(i) -4
(ii) 9x+2
6. 16 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করো । 3
অথবা
7. গুণ করোঃ (যে কোনো একটি ) 2
(i) 1.21 × 0.5 × 3.2
(ii) 0.2 × 0.06 × 0.03
8. ভাগ করো: (যে কোনো একটি ) 2
(i) 0.07÷0.5
(ii) 28.8 ÷ 1.2
9. সরল করোঃ (যেকোনো একটি ) 3×1=3
(i) (72÷8×7) –(72÷8এর 9)
(ii) 76-4-[6+{19-(48-57-17)}]
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।