
WBBSE Class 8 First Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি প্রথম ইউনিট টেস্ট এর অঙ্কের প্রশ্নপত্র || প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন –
WBBSE Class 8 First Unit Test Math Question Paper PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -1
শ্রেণি- অষ্টম
বিষয়- গণিত
পূর্ণমাণ-30 সময়-1 ঘন্টা
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×8=8
(a) মিতালির আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 24 সেমি. হলে তার ক্ষেত্রফল 676 বর্গসেমি. । (সত্য / মিথ্যা লেখো )
(b) বর্গক্ষেত্রাকার চিত্রের অনেকগুলি __________ এর মাধ্যমে তথ্য প্রকাশ করা যায় ।
(c ) শূন্য ছাড়াও x ও y এর যেকোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য (x2+y2) এর মান সর্বদাই হবে (ধনাত্মক / ঋণাত্মক / কোনোটাই নয় )
(d) 90° কোণের সম্পূরক কোণের মান (0° / 90° / 180° )
(e) কোনটি পূর্ণঘন সংখ্যা – (11 / 24 / 8 )
(f) একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই ______________ নয় ।
(g) 11x=0 হলে , x = কত ?
(h) দুটি সংখ্যার গুণফল 100 – 16y2 ; একটি সংখ্যা 10-4y হলে অপর সংখ্যাটি _____________ ।
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×4 = 8
(a) দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করোঃ
2(a2+b2)
অথবা
পূর্ণবর্গাকারে প্রকাশ করোঃ
(b) ×________ = 1 হলে ফাঁকা ঘরে সংখ্যা বসাও ।
অথবা
হলে , (a3+b3 ) এর মান কত ?
(c ) ঘনফল নির্ণয় করোঃ (2-x)
(d) ABCD একটি আয়তক্ষেত্র । AC =5 সেমি. হলে BD এর দৈর্ঘ্য কত হবে ?
অথবা
চিত্রসহ সংজ্ঞা দাওঃ ট্রাপিজিয়াম
3. একটি খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার । ঐ খেলার মাঠের ভিতরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো । 4
অথবা
পাপিয়াদের আয়তকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার । পাপিয়া তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করল । হিসাব করে দেখো পাপিয়া কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করল ?
4. অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয়ে পছন্দ করে তার একটি তালিকা তৈরি করো । (এক একজন একটিই বিষয় পছন্দ করবে )
| পছন্দের বিষয় | গান | কবিতা | নাচ | নাটক | ছবি আঁকা |
| ছাত্রছাত্রীর সংখ্যা | 20 | 25 | 27 | 28 | 20 |
উপরের তথ্যগুলির সাহায্যে কোন কোন বিষয় পছন্দ সেই অনুযায়ী পাই চিত্র তৈরী করো । 4
অথবা
সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব লিখলাম –
| বিষয় | বাংলা | ইংরাজি | অঙ্ক | পরিবেশ | শারীরশিক্ষা ও হাতের কাজ |
| প্রাপ্ত শতকরা নম্বর | 15 | 20 | 30 | 15 | 20 |
উপরের তথ্যটির পাইচিত্র তৈরি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো ।
5. x = (y+z) হলে , x3-y3-z3 -3xyz এর মান নির্ণয় করো । 3
6. একটি রম্বস ROAD আঁকো যার RA = 8 সেমি. এবং OD = 6 সেমি. । 3
অথবা
চিত্রসহ সংজ্ঞা লেখোঃ সন্নিহিত কোণ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -2
শ্রেণি- অষ্টম
বিষয়- গণিত
পূর্ণমান-30 সময়-1 ঘন্টা
1. যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ 1 ×8 = 8
(i) এর সঙ্গে ___________ গুণ করলে 1 হবে ।
(ii) -2 হল মূলদ সংখ্যা – (সত্য / মিথ্যা )
(iii) পাইচিত্রে প্রতিটি তথ্যকে প্রকাশ করে এক একটি –
(ক) বৃত্তচাপ (খ) বৃত্তাংশ (গ) বৃত্তকলা (ঘ) কোণ
(iv) x+ = 4 হলে = ?
(a) 16 (b) 24 (c ) 14 (d) 18
(v) (11)3 এর মান সূত্রের সাহায্যে নির্ণয় করো ।
(vi) 90 কোণের সম্পূরক কোণের মান কত ?
(vii) x-12=-18 হলে x = ?
(viii) ABCD রম্বসের ABC = 60 হলে কোণ ADC এর মাণ হবে –
(ক) 100° (b) 120° (c ) 60° (d) 180°
(ix) সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং ____________ ।
2. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×4 = 8
(i) ও এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো ।
(ii) একটি আয়তকার জমির দৈর্ঘ্য 48 মিটার । প্রস্থ 26 মিটার তার চারপাশে 4 মিটার ছেড়ে বাড়ী তৈরি করলে বাড়ীর ক্ষেত্রফল কত ?
(iii) (6c2-7c+2) কে (3c-2) দ্বারা ভাগ করো ।
(iv) x2(y2-z2)+y2(z2-x2)+z2(x2-y2) এর মান নির্ণয় করো ।
(v ) a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a2-b2 = 9×11 হলে a ও b এর একটি করে মান লেখো ।
(vi) 2662 কে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে ?
3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 1×4 = 4
(i) স্কেল ও পেনসিলের সাহায্যে 45° কোণ অঙ্কন করো ।
(ii) একটি রম্বস HOME অঙ্কন করো যার কোণ HOM = 60° এবং HO = 6 সেমি. ।
4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) একদিন একটি চিত্র প্রদর্শনীতে 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হল –
| চিত্রশিল্পীর নাম | যামিনী রায় | নন্দলাল বসু | চিন্তামনি কর | গণেশ পাইন |
| পছন্দের দর্শকের তালিকা | 150 | 200 | 80 | 100 |
এই তথ্য দিয়ে পাই চিত্র অঙ্কন করো ।
(ii) অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হল –
| পছন্দের বিষয় | গান | কবিতা | নাচ | নাটক | ছবি আঁকা |
| ছাত্রছাত্রীর সংখ্যা | 20 | 25 | 27 | 28 | 20 |
উপরের তথ্য দিয়ে পাই চিত্র অঙ্কন করো ।
5 (A) উৎপাদকে বিশ্লেষণ করো (যেকোনো একটি ) 3
(i)
(ii) x4 +x2y2+y4
(B) যেকোনো একটিঃ 3
(i) a+b = 5 , a-b = 1 হলে 8ab(a2+b2)= 624 প্রমাণ করো ।
(ii) xy (x+y)= m হলে x3+y3+3m= প্রমাণ করো ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।