WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF || নবম শ্রেণি প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র || ক্লাস 9 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্ন

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF || নবম শ্রেণি প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র || ক্লাস 9 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 9 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -1

শ্রেণি- নবম

বিষয় – গণিত

পূর্ণমান- 40, সময় – 1 ঘন্টা 30 মিনিট

১. সঠিক উত্তর নির্বাচন করোঃ 1 ×4 = 4

(i) 4x+3y= 7 এবং 7x-3y=4 সমীকরণদ্বয়ের

(a) একটি নির্দিষ্ট সমাধান আছে

(b) অসংখ্য সমাধান আছে

(c ) কোনো সমাধান নেই

(d) কোনোটাই নয়

(ii) 5x2 -13x+2 বহুপদী সংখ্যামালার x2 এর সহগ –

(a) 5

(b) 13

(c ) -13

(d) 2

(iii) (3,0) , (-3,0) এবং (0,3) বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় , সেটি –

(a) সমবাহু

(b) সমদ্বিবাহু

(c ) বিষমবাহু

(d) সমকোণী ত্রিভুজ

(iv) ABCD সামান্তরিকের কোণ BAD = কোণ ABC হলে , ABCD সামান্তরিকটি হবে –

(a) রম্বস

(b) ট্রাপিজিয়াম

(c ) আয়তকার চিত্র

(d) কোনোটাই নয়

2. নিম্নলিখিত বক্তব্যগুলি সত্য না মিথ্যা লেখো । 1×2=2

(i) দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা

(ii) 4x+5 = 0 সমীকরণের লেখচিত্রটি কোনো অক্ষের সমান্তরাল নয় ।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×6 = 12

(i) 0. 4˙6˙\dot{4}\dot{6} কে p/q আকারে প্রকাশ করো । যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 ।

(ii) kx+2y=5 এবং (k+1)x+3y=2  সমীকরণদ্বয়ের কোনো সমাধান পাওয়া যাবে না k এর কোন মানের জন্য ?

(iii) 5 20 , 4 30 , 3 40 এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত ?

(iv) x2+y2\frac{x}{2} + \frac{y}{2} = 8 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করো ।  

(v ) ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে (x3+x2+2x+5) কে (x-2) দ্বারা ভাগ করে কত ভাগশেষ পাওয়া যায় ?

(vi) PQRS আয়তকার চিত্রের x ও y এর মান নির্ণয় করো ।

4. 3 ও 4 এর মধ্যে 3 টি মূলদ সংখ্যা লেখো । 3

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

5. সমাধান করো (যেকোনো একটি ) যেকোনো পদ্ধতিতে 3

(i) 5x+8y = 14 , 2x -2y = 3

(ii) x+1y+1=45\frac{x + 1}{y + 1} = \frac{4}{5} , x5y5=12\frac{x – 5}{y – 5} = \frac{1}{2}

6. x+y= 10 এবং 5x-y = 2 সমীকরণদুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু নির্ণয় করো । 3

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 3

(i)  (xmxn)m+n.(xnxl)n+l.(xlxm)l+m\left(\frac{x^m}{x^n}\right)^{m + n}\ldotp \left(\frac{x^n}{x^l}\right)^{n + l}\ldotp \left(\frac{x^l}{x^m}\right)^{l + m}এর মান কত হবে  ?

(ii) x3+6x2+4x+k বহুপদী সংখ্যামালাটি (x+2) দ্বারা বিভাজ্য হলে , k এর মান কত হবে ?

(8) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4

(i) প্রমাণ করো যে , কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ।

(ii) প্রমাণ করো যে , কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ।

9. প্রমাণ করো যে , কোনো সামন্তরিকের চারটি কোণের সমদ্বিখন্ডকগুলি পরস্পর মিলিত হয়ে একটি আয়তকার চিত্র গঠন করে । 4  

(10) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 2

(i) (5,7) এবং (8,3 ) বিন্দুদুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো ।

(ii) মূলবিন্দু থেকে (-3,4) বিন্দুটির দূরত্ব কত ?

1st Summative Evaluation Set-2

Class – IX

Sub- Mathematics

F.M- 40 , Time- 1.30 Hrs.

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 1 ×6 = 6

(i) 1.2121121112……. সংখ্যাটি –

(ক) মূলদ

(খ) অমূলদ

(গ) স্বাভাবিক

(ঘ) অখন্ড সংখ্যা

(ii) 91\sqrt{91} বহুপদী সংখ্যামালার মাত্রা –

(ক) ½

(খ) 2

(গ) 1

(ঘ ) 0

(iii) নীচের সমীকরণ গুলির কোনটির একটি সমাধান (1,1) ?

(ক) 2x+3y=9

(খ)  6x+2y=9

(গ ) 3x+2y= 5

(ঘ) 4x+6y= 8

(iv) x শূন্য ছাড়া যেকোনো বাস্তব সংখ্যা এবং m ও n ধনাত্মক পূর্ণসংখ্যা (n > m) হলে xm/xn হবে –

(ক) x m-n

(খ) 1/xm-n

(গ) x n+m

(ঘ)  কোনোটাই নয় 

(v) ABCD রম্বসের ACB = 40 হলে ADB এর পরিমাপ –

(ক) 50

(খ) 110

(গ) 90

(ঘ) 120

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

(vi) একটি বৃত্ত মূলবিন্দুতে x অক্ষকে স্পর্শ করেছে । বৃত্তের ব্যাস 15 সেমি. হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক __________ ।

(ক) (0 ,15/2 )

(খ) (15/2 ,0)

(গ) (15 ,0 )

(ঘ) (0 , 15 )

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 × 6 = 12

(i) 3333^{3^3}এবং (33)3\left(3^3\right)^3এর মধ্যে কোনটি বৃহত্তর , যুক্তিসহ লেখো ।

(ii) 2x2+px+6 = (2x-a)(x-2) একটি অভেদ হলে , a ও p এর মান কত ?

(iii) ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত । COD এর পরিমাপ লেখো ।

(iv) যদি x =3t এবং y =2t3\frac{2t}{3}-1 হয় , তবে t এর কোন মানের জন্য x =3y হবে ?

(v) 3x+4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল  নির্ণয় করো ।

(vi) 14\frac{1}{4} ও  13\frac{1}{3} এর মধ্যে 2 টি মূলদ সংখ্যা লেখো ।

3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 1 = 3

(i) 5\sqrt{5} কে সংখ্যারেখায় প্রকাশ করো ।

(ii) 4.256 কে সংখ্যারেখায় স্থাপন করো ।

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1 = 3

(i) লেখচিত্রের সাহায্যে সমাধান করোঃ 4x-y=3 ; 2x+3y = 5

(ii) লেখচিত্রের সাহায্যে সমাধান করোঃ  3x12=2x+63\frac{3x – 1}{2} = \frac{2x + 6}{3}

5. সমাধান করোঃ (যেকোনো একটি ) 3×1=3

(i) 5x+3y=11

2x-7y=-12  (তুলনামূলক পদ্ধতি )

(ii) x+y = 11 , y+2 = 18\frac{1}{8}(10y+x) (অপনয়ন পদ্ধতি ) 

6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3

(i) a = xyp-1  , b = xy q-1 , c = xy r-1 হলে দেখাও যে aq-r . br-p . c p-q=1

(ii) x3+2x2-mx-7 এবং x3+mx2-12x+6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে (x+1) এবং (x-2) দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগষেষ থাকে এবং 2R1+R2=6 হয় তাহলে m এর মান কত ?

(iii) উৎপাদকে বিশ্লেষণ করঃ p3+1p3+2627p^3 + \frac{1}{p^3} + \frac{26}{27}  

WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4×1 = 4

(i) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে – প্রমাণ করো ।

(ii) কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে –প্রমাণ করো ।

8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3

(i) ABCD বর্গাকার চিত্রে BC বাহুর ওপর P যেকোনো একটি বিন্দু ।B বিন্দু থেকে AP এর ওপর অঙ্কিত লম্ব DC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে । প্রমাণ করো যে AP = BQ ।

(ii) ABCD আয়তকার চিত্রে AB , BC ,CD ,DA বাহুগুলির ওপর যথাক্রমে E,F ,G ,H বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত যে AE = CG এবং BF = DH প্রমাণ করো যে  , EFGH একটি সামান্তরিক ।

9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3

(i) (3,0) , (4,5) , (-1,4) এবং (-2,-1) বিন্দু চারটি দ্বারা গঠিত কী ধরণের চতুর্ভুজ গঠন করা যায় নির্ণয় করো ।

(ii) দেখাও যে , A(3,3) , B(8,-2) , C(-2,-2) বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!