
Madhyamik 2026 Math Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান – এখানে MCQ টাইপের প্রশ্ন , শূন্যস্থান পূরণ , সত্য মিথ্যা এই সমস্ত ছোট প্রশ্নগুলির সমাধান-ও করে দেখানো হয়েছে । এই সমাধান গুলি পরীক্ষার খাতায় করা বাধ্যতামূলক নয় । তোমরা ছাত্রছাত্রীরা রাফে সমাধান করে শুধু উত্তর গুলি লিখবে (1 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ) । এখানে তোমাদের ভালোকরে বোঝানোর জন্য সব প্রশ্নের দীর্ঘ সমাধান করে দেখানো হয়েছে । এই সমাধান তোমাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে অবশ্যই ।
Madhyamik 2026 Math Question Paper Solved PDF
File Name- Madhyamik 2026 Math Question Paper Solved PDF
File Size- 6.64
Number of Pages- 55
Type of File- Hand Written Math Solution
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×6=6
(i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে , বার্ষিক সরল সুদের হার কত ?
(a) 5%
(b) 10%
(c ) 15%
(d) 20%
(ii) ax2+bx+c = 0(a > 0) এর বীজদুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত হবে –
(a) b = 0 , c =0
(b) b = 0 , c > 0
(c ) b = 0 , c < 0
(d) b > 0 , c = 0
(iii) 6 , 7 , x , y ,16 সংখ্যাগুলির গড় 9 হলে ,
(a) x+ y = 21
(b) x+y =16
(c ) x- y =21
(d) x-y = 19
(iv) একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রী কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে –
(a) 110 সেমি.
(b) 100 সেমি.
(c ) 90 সেমি.
(d) 70 সেমি.
(v) একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a ও d এর সম্পর্ক হবে –
(a) √2 a = d
(b) √3 a =d
(c ) a = √3 d
(d) a = √2 d
(vi) O কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ । BC কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল । কোণ DCE = 96 ° হলে কোণ BOD এর মান কত ?
(a) 42
(b) 84
(c ) 142
(d) 168
Madhyamik 2026 Math Question Paper Solved PDF
2. শূন্যস্থান পূরণ করো (যেকোনো 5 টি ) 1 × 5 = 5
(i) এক বছরে আসল ও সুদ –আসলের অনুপাত 8 : 9 হলে বার্ষিক সুদের হার ___________ ।
(ii) (√3-5) এর অনুবন্ধী করণী ___________ ।
(iii) কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর __________ ।
(iv) যদি x = a sec θ ও y = b sinθ হলে এর মান হবে ___________ ।
(v) একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে , তার সমগ্রতলের ক্ষেত্রফল _______________ ।
(vi) 1, 2,3,4,5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 , 2, 3, 4, f এবং এদের যৌগিক গড় 4 হলে f এর মান __________ ।
Madhyamik 2026 Math Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি )ঃ 1 × 5 = 5
(i) sin2 θ = (sin θ)2 , 0 < θ < 90
(ii) 4 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি. ।
(iii) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ ।
(iv) x-3 , x-1 ,7 , x, 2x-1 , 3x-5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা 3 হবে ।
(v) x ∝ হলে (xy)10 ধ্রুবক
(vi) একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5 : 4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা ।
Madhyamik 2026 Math Question Paper Solved PDF
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি )ঃ 2 × 10 = 20
(i) A এবং B যথাক্রমে 15000 টাকা ও 45000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল । 6 মাস পর B লভ্যাংশ হিসাবে 3030 টাকা পেলো , A এর লভ্যাংশ কত ?
(ii) ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরল রেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে । যদি AP = 4 সেমি. , QC = 9 সেমি. এবং PB = AQ হয় তাহলে PB এর মান নির্ণয় করো ।
(iii) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী । AOB = 60 এবং CD = 6 সেমি. হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?
(iv) tan θ + cot θ = 2 হলে , tan 7 θ + cot 7 θ এর মান নির্ণয় করো ।
(v) x ও y ধনাত্মক বাস্তব রাশি হলে , sec θ = x/y হতে পারে কী ? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
(vi) দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1 : 2 এবং ভূমির পরিধির অনুপাত 3 : 4 হলে , তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো ।
(vii) যদি x1 , x2 ,……………, xn সংখ্যাগুলির যৌগিক গড় হয় , তাহলে প্রমাণ করো যে ,
(viii) সুদের হার 5.5% থেকে 6 % এ বৃদ্ধি করলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায় । আসল নির্ণয় করো ।
(ix) x2 -4x =K(x-1)-5 সমীকরণটির বীজ দুটির সমষ্টি 7 হলে K এর মান নির্ণয় করো ।
(x) (a+b) : = 2 : 1 হলে a : b এর মান নির্ণয় করো ।
(xi) একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন শতকরা কত বাড়বে ?
(xii) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ । যদি AD = AB , DAC = 60 ° এবং BOC = 50 ° হয় তাহলে ACD এর মাণ নির্ণয় করো ।
Madhyamik 2026 Math Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% , দ্বিতীয় বছর 5% হয় , তাহলে 25000 টাকার দু বছরের সুদ নির্ণয় করো ।
(ii) তিন বন্ধু 4800 টাকা , 6600 টাকা ও 9600 টাকা নিয়ে একটি যোউথ ব্যবসা শুরু করেন । প্রথম জন দেখা শোনার জন্য 1/8 অংশ বেতন হিসাবে পেল এবং বাকি লাভ মূলধনের অনুপাতে বন্টিত হল । এক বছর পর প্রথমজন 780 টাকা পেলে বাকি দুজন কত টাকা করে পাবে ?
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) সমাধান করোঃ
b(c-a)x2 +c (a-b)x +a(b-c) = 0
(ii) দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম । অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম । সংখ্যাটি নির্ণয় করো ।
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) (x3+y3) ∝ (x3-y3) হলে দেখাও যে (x2+y2) ∝ xy
(ii) x(2-√3) =y(2+√3) =1 হলে , 3x2 -5xy+3y2 এর মান নির্ণয় করো ।
8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) এবং a+b+c ≠ 0 হলে , প্রমাণ করো যে a = b = c
(ii) x = হলে , এর মান নির্ণয় করো ।
Madhyamik 2026 Math Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যেকোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ।
(ii) প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শো করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার ওপর অবস্থিত হবে ।
10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ∠B সমকোণ । BAC এর সমদ্বিখন্ডক BC কে D বিন্দুতে ছেদ করেছে । প্রমাণ করো যে CD2 = 2BD2
(ii) ABCD আয়তক্ষেত্রের অভন্তরে O একটি বিন্দু , প্রমাণ করো যে OA2+OC2 = OB2+OD2
Madhyamik 2026 Math Question Paper Solved PDF
11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) ত্রিভুজ ABC এর ভূমি BC = 6 সেমি. , ∠ABC = 60° ও AB = 8 সেমি. । ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ।
(ii) 6 সেমি. বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ।
12. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 2 = 6
(i) একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2 : 3 : 4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো ।
(ii) যদি tan θ = হয় তাহলে sin θ + cos θ এর মান নির্ণয় করো ।
(iii) A ও B পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে (sinA +cosB)2 = 1+2sinA SinB (প্রশ্নটি ভুল আছে)
সঠিক প্রশ্ন
A ও B পরস্পর পূরক কোণ হলে , দেখাই যে , (sinA + sinB )2 =1 +2sinA sinB
Madhyamik 2026 Math Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
13. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° ও θ° । বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3 : 2 হলে θ এর মাণ কতো ?
(ii) একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45° ।টিলার দিকে 30° ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ হয় 60° । টিলাটির উচ্চতা নির্ণয় করো ।
14. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4 × 2 = 8
(i) একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতার অনুপাত 4 : 3 : 2 । এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি. , আয়তঘনের আয়তন নির্ণয় করো ।
(ii) 20 সেমি. উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি. ও 5 সেমি. । এই চোঙটিকে গলিয়ে চোঙের এক তৃতীয়াংশ উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হল , শঙ্কুর ভূমিতলের ব্যাস নির্ণয় করো ।
(iii) 9 সেমি. দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার পাত্র জলপূর্ণ আছে । ওই জল 3 সেমি. ব্যাস ও 4 সেমি. উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে কতগুলি বোতল জলপূর্ণ হবে ?
Madhyamik 2026 Math Question Paper Solved PDF
15. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4 × 2= 8
(i) নীচের তথ্যের গড় নির্ণয় করো ।
| শ্রেণী পরিসংখ্যা | 5 -14 | 15-24 | 25-34 | 35-44 | 45-54 | 55-64 |
| ছাত্র সংখ্যা | 3 | 6 | 18 | 20 | 10 | 3 |
মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
(ii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (বৃহত্তর সূচক ) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো ।
| শ্রেণি | 100-120 | 120-140 | 140-160 | 160-180 | 180-200 |
| পরিসংখ্যা | 8 | 14 | 10 | 12 | 4 |
মাধ্যমিক 2026 অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ সমাধান
(iii) নীচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো ।
| প্রাপ্ত নম্বর | 10 এর কম | 20 এর কম | 30 এর কম | 40 এর কম | 50 এর কম | 60 এর কম |
| শিক্ষার্থী সংখ্যা | 8 | 15 | 29 | 42 | 60 | 70 |
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।