WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF

WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF

WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF || সপ্তম শ্রেণি প্রথম ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র PDF || প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ক্লাস সেভেন অঙ্ক প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণনপত্র সেট-1

শ্রেণি- সপ্তম

বিষয়- গণিত

পূর্ণমান-30

সময়-1 ঘন্টা

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১×৮=৮

(a) 6/100 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে হয় – (8 / 6 / 10 / 12)%

(b) রম্বসের চারটি বাহুই সমান – (সত্য বা মিথ্যা লেখো ) ।

(c ) (30+20) ×50 এর মান হল – (1/3/5/2) 

(d) 3b :12c এর ব্যস্ত অনুপাত লেখো ।

(e ) x÷0 = _____________ শূন্যস্থান পূরণ করো ।

(f) 1 বছরের ¼ অংশ = (4 /6/7/3) মাস

(g) অনুপাতের পূর্বপদ = উত্তরপদ হলে সেই অনুপাতকে বলে – (লঘু /গুরু / সাম্যানুপাত / মিশ্র ) অনুপাত

(h) সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হল – (1:1:1 / 1:2:1/ 1:3:2 / 1: ½ : 1)

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×4 = 8

(a) এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে , তার 0.15 অংশের দাম কত হবে ?

(b) কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে 20 দিন চলে । ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে ?

অথবা

দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 ; কোনটি বেশি মিষ্টি ?

(c ) 640 টাকা A ও B এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে , কে কত টাকা পাবে তা হিসাব করে লেখো ।

অথবা

75\frac{7}{5} : 3 , 57\frac{5}{7} : 1 116\frac{1}{16} ও 3 : 16 অনুপাত গুলির মিশ্র অনুপাত লেখো ।

(d) হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225 টি শিষি রাখার ঘর আছে । ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি  ঘর আছে । হিসাব করে দেখো বাক্সে কতগুলি ঘর আছে ?

অথবা

সরল করোঃ 2 13\frac{1}{3} ÷ 1 16\frac{1}{6} ÷ 2 14\frac{1}{4}

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×4=8

(a) সরল করোঃ

2×72×11021×7\frac{2 \times 7^2 \times 11^0}{21 \times 7}

(b) x থেকে (-2x2+3y2) বিয়োগ করো ।

অথবা

5x2 +3x+2 এর সঙ্গে x2-2x+1 যোগ করো ।

(c ) সরল করোঃ

3x2+x(x+2) – 3x(2x+1)

অথবা

15 মিটার ছিট কাপড়ে 5 টি ফ্রক তৈরি হলে , 2 টি ফ্রক তৈরি করতে কত মিটার কাপড় লাগবে ?

(d) মান নির্ণয় করোঃ

x9+y4\frac{x}{9} + \frac{y}{4}= কত  (যখন x = 2 ও y=-1)

অথবা

গুণ করোঃ 23\frac{2}{3} x2y × 35\frac{3}{5}xy2

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ  2×3 = 6

(a) চাঁদার সাহায্যে 72কোণ অঙ্কন করো এবং স্কেল  ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখন্ডিত করো ও প্রত্যেক ভাগের মাপ লেখো ।

(b) স্কেল ও পেনসিলের সাহায্যে 105 কোণ অঙ্কন করে চিহ্নিত করো।

অথবা

স্কেলের সাহায্যে  9 সেমি. দৈর্ঘ্যের PQ রেখাংশ অঙ্কন করে সমদ্বিখন্ডিত করো ।

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণনপত্র সেট-2

শ্রেণি- সপ্তম

বিষয়- গণিত

পূর্ণমান-30

সময়-1 ঘন্টা

1. নীচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাওঃ 1×8 = 8

(i) 1.25 টাকা , 10 টাকার শতকরা কত অংশ ?

(a) 0.125%

(b) 8%

(c ) 12.5%

(d) 6%

(ii) তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথম পদ 9 , দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটি হবে –

(a) 3

(b) 4

(c ) 2

(d) 1

(iii) 2 কিলোগ্রামের 1/5 অংশ = ____________ গ্রাম ।

(iv) (+6) –(-9) = ___________

(v) 2:3 এবং 4:5 এর মিশ্র অনুপাত হবে __________ ।

(vi) পূর্ণসংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে । (সত্য / মিথ্যা )

(vii) বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ । (সত্য / মিথ্যা লেখো )

(viii) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির পরিমাপ কত ?

2. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×4 = 8

(i) কোনো সম্পত্তির মোট পরিমাণের 57\frac{5}{7} অংশের মূল্য 2825 টাকা । ওই সম্পত্তির মোট পরিমাণের 27\frac{2}{7} অংশের মূল্য কত টাকা হিসাব করে লিখি ।

(ii) তোমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা । এখন সেই খাতা তুমি 12 টাকায় ক্রয় করো । খাতার দাম শতকরা কত বেড়েছে ?

(iii) একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 , দৈর্ঘ্য 20 মিটার হলে জমিটির প্রস্থ কত মিটার হবে নির্ণয় করো ।

(iv) কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দি চলবে । ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে ?

(v) 3000 এর নিকটতম পূর্ণবর্গ  সংখ্যা নির্ণয় করো যা 3000 এর ছোট ।

(vi) 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দেওয়া হল । কে কত টাকা পাবে নির্ণয় করো ।

3. নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2×4 = 8

(i) রামবাবু প্রতিমাসে 10x টাকা আয় করেন এবং (4x-14) টাকা ব্যয় করেন । তা হলে তিনি প্রতিমাসে কত টাকা সঞ্চয় করেন ?

(ii) সরল করোঃ

28×x743×x3\frac{2^8 \times x^7}{4^3 \times x^3}

(iii) একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে (x+4) সেমি. (2x+1) সেমি. এবং (4x-8) সেমি. । ত্রিভুজটির পরিসীমা কত ?

(iv) গুণফল নির্ণয় করোঃ

( 43\frac{4}{3} x2yz ) × ( 13\frac{1}{3} y2zx ) × (-6xzy2)

(v) ভাগ করোঃ

m2n4 +m3n3 –m4n4 কে (-m4n4) দ্বারা  

(vi) সরল করোঃ

(a2+b2) (a2-b2) +(b2+c2)(b2-c2) + (c2+a2) (c2-a2)

4. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 ×2 = 6

(i) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 75° কোণ অঙ্কন করো । কোণটির নামকরণ করো ।

(ii) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 60° ; CB বাহুকে B এর বিপরীত দিকে D পর্যন্ত বর্ধিত করো । ABD কে সমদ্বিখন্ডিত করো ।

(iii) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 105° কোণ অঙ্কন করো । কোণটির নামকরণ দাও ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!