[PDF] মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান 

Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF– Anushilan.Com এর পক্ষ থেকে নিয়ে আসা হল মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান । তোমরা ছাত্রছাত্রীরা এই সমাধান দেখার পাশাপাশি সম্পূর্ণ পোষ্ট টি PDF আকারে ডাউনলোড করে নিতে পারবে। মাধ্যমিকের জন্য বিগত বছরের প্রশ্নের সমাধান খুবই গুরুত্বপূর্ণ , তাই আর দেরি না করে চটপট উত্তর গুলো দেখে নাও ।

বিভাগ-ক

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি ক্রমিক সংখ্যাসহ উত্তরপত্রে লেখোঃ

১.১. নিচের কোন জোড়াটি সঠিক নয় ?

(ক) গুরুমস্তিস্ক –স্মৃতি

(খ) হাইপোথ্যালামাস –দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ

(গ) সুষুম্না শীর্ষক –দেহের ভারসাম্য রক্ষা

(ঘ) পনস্‌- মূত্রত্যাগ নিয়ন্ত্রণ

উত্তরঃ (গ) সুষুম্না শীর্ষক –দেহের ভারসাম্য রক্ষা

১.২. কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক , ভেগাস ও ট্রকলিয়ার স্নায়ু হল যথাক্রমে –

(ক) মিশ্র , আজ্ঞাবহ , সংজ্ঞাবহ

(খ) সংজ্ঞাবহ , মিশ্র ,  আজ্ঞাবহ

(গ) আজ্ঞাবহ , সংজ্ঞাবহ , মিশ্র

(ঘ) মিশ্র , সংজ্ঞাবহ , মিশ্র

উত্তরঃ (খ) সংজ্ঞাবহ , মিশ্র ,  আজ্ঞাবহ

১.৩. A –স্তম্ভের দেওয়া শব্দগুলির সঙ্গে B স্তম্ভের দেওয়া শব্দগুলি মেলাও । B –স্তম্ভে একটি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া আছে ।

 A স্তম্ভ B স্তম্ভ
I. ফটোন্যাস্টিক চলন A. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায় ।
II. থার্মোন্যাস্টিক চলন B. সূর্যমুখীর ফুল তীব্র আলোকে ফোটে ।
III. সিসমোন্যাস্টিক চলনC.  সূর্যশিশির পাতার রোম পোকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে বেঁকে গিয়ে পোকাটিকে আঁকড়ে ধরে ।
IV. কেমোন্যাস্টিক চলন D. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে
 E. গাছের মূল জলের দিকে এগিয়ে যায় ।

(ক) I-d , II-a , III-c , IV-b

(খ) I-c, II-b , III-a , IV-e

(গ) I-b , II-d , III-a , IV-c

(ঘ) I-e , II-c , III-d , IV-b

উত্তরঃ (গ) I-b , II-d , III-a , IV-c

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

১.৪. নিচের কোন ঘটনাটি প্রাণিকোশের মাইটোসিসের টেলোফেজে দেখা যায় ?

(ক) নিউক্লীয় পর্দা ও নিউক্লীয়লাস অবলুপ্ত হয় ।

(খ) অপত্য ক্রোমোজোম মেরুর দিকে গমন করে ।

(গ) নিউক্লীয় পর্দা ও নিউক্লীয়লাস পুনরায় তৈরি হয় ।

(ঘ) ক্রমোজোম গুলি কোশের বিষুবতলে সজ্জিত হয় ।

উত্তরঃ (গ) নিউক্লীয় পর্দা ও নিউক্লীয়লাস পুনরায় তৈরি হয় ।

১.৫.  স্বপরাগযোগ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?

(ক) কোনো বাহকের প্রয়োজন হয় না

(খ) অধিক সংখ্যায় পরাগরেণুর অপচয় ঘটে

(গ) অপত্য জীবে নতুন গুণ দেখা যায়

(ঘ) বেশি হারে বীজ অঙ্কুরিত হয়

উত্তরঃ (ক) কোনো বাহকের প্রয়োজন হয় না

১.৬ টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক ?

  • ক্রমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলা হয় ।
  • এই অংশে অপর কোনো ক্রমোজোম যুক্ত হতে পারে না ।
  • এই অংশে বেমতন্তু যুক্ত হয় ।
  • এই অংশটি নিউক্লীয়লাস গঠনে অংশ নেয়

(ক) 4

(খ) 2

(গ) 3

(ঘ) 1

উত্তরঃ (খ) 2

১.৭ মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ ?

(ক) কান্ডের দৈর্ঘ্য – খর্ব

(খ) ফুলের অবস্থান – শীর্ষ

(গ) পরিণত বীজের আকার –গোল

(ঘ) পরিণত বীজপত্রের বর্ণ- সবুজ

উত্তরঃ (গ) পরিণত বীজের আকার –গোল

১.৮. সাদা অমসৃণ রোমের ফেনোটাইপযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হল bbRr । এর অপর সম্ভাব্য জিনোটাইপটি কী ?

(ক) BbRr

(খ) Bbrr

(গ) bbrr

(ঘ) bbRR

উত্তরঃ (ঘ) bbRR

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

১.৯. নীচের কোন বক্তব্যটি সঠিক ?

(ক) বর্ণান্ধতা হল একটি X –সংযোজিত প্রকট জিনঘটিত রোগ ।

(খ) থ্যালাসেমিয়া হল একটি X সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ ।

(গ) হিমোফিলিয়া হল একটি X সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ ।

(ঘ) থ্যালাসেমিয়া হল একটি অটোজোমবাহিত প্রকট জিনঘটিত রোগ ।

 উত্তরঃ (গ) হিমোফিলিয়া হল একটি X সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ ।

১.১০. নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হল –

ব্যবহার ও অব্যবহারের সূত্র

যোগ্যতমের উদ্‌বর্তন

অর্জিত গুণাবলীর বংশানুসরণ

প্রাকৃতিক নির্বাচন

অস্তিত্বের জন্য সংগ্রাম

অত্যাধিক হারে বংশবৃদ্ধি

-এদের মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি ?

(ক) 4

(খ) 2

(গ) 6

(ঘ) 3

উত্তরঃ (ক) 4

১.১১ মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল ?

(ক) ফরম্যালডিহাইড

(খ) হাইড্রোজেন সায়ানাইড

(গ) রাইবোজ শর্করা

(ঘ) অ্যামাইনো অ্যাসিড

উত্তরঃ (ঘ) অ্যামাইনো অ্যাসিড

১.১২. ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের এবং পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় ?

(ক) খুর নেই , দুটি করে আঙুল

(খ) খুর নেই , তিনটি করে আঙুল

(গ) খুর আছে তিনটি করে আঙুল

(ঘ) খুর আছে , একটি করে আঙুল

উত্তরঃ (ঘ) খুর আছে , একটি করে আঙুল

১.১৩. পশ্চিমবঙ্গের জলদাপাড়া , বেথুয়াডহরি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হল যথাক্রমে –

(ক) অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য

(খ) বায়োস্ফিয়ার রিজার্ভ , জাতীয় উদ্যান , অভয়ারণ্য

(গ) জাতীয় উদ্যান , অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ

(ঘ) অভয়ারণ্য , জাতীয় উদ্যান , অভয়ারণ্য

উত্তরঃ (গ) জাতীয় উদ্যান , অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ

১.১৪. হিমালয়ের কস্তূরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ হলো যথাক্রমে –

(ক) বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ুর পরিবর্তন , দূষণ

(খ) চোরাশিকার , অতিব্যবহার

(গ) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ , বাসস্থান ধ্বংস

(ঘ) বাসস্থান ধ্বংস , চোরাশিকার

উত্তরঃ (খ) চোরাশিকার , অতিব্যবহার

১.১৫. মাটি দূষণের একটি ফল হলো-

(ক) বধিরতা

(খ) বিশ্ব- উষ্ণায়ন

(গ) ব্রঙ্কাইটিস

(ঘ) জীব –বিবর্ধন

উত্তরঃ (ঘ) জীব –বিবর্ধন

বিভাগ-খ

নীচের ২৬ টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে ২১ টি প্রশ্নের উত্তর লেখোঃ

নীচের বাক্যগুলো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও । (যেকোনো 5 টি)                                           1×5=5

২.১ প্রতিবর্ত চাপে ____________ হল কারক অঙ্গ ।

উত্তরঃ পেশী

২.২ ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল _________ অণুর কুন্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা ।

উত্তরঃ DNA

২.৩. মুক্ত ও যুক্ত এই দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি হল _________ কানের লতি ।

উত্তরঃ  মুক্ত

২.৪. বিজ্ঞানী ওপারিনের মতে , প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমন্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে ___________ প্রকৃতির ছিল ।

উত্তরঃ বিজারণ

২.৫ বিশ্ব- উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণমেরু অঞ্চলের একটি পক্ষীজাতীয় প্রজাতি হল ____________ ।

উত্তরঃ পেঙ্গুইন

২.৬. নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাকটর নাইট্রোজেন চক্রের __________ ধাপে অংশগ্রহণ করে ।

উত্তরঃ  নাইট্রিফিকেশন

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো । (যেকোনো ৫ টি ) 1 × 5 = 5

২.৭. কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে ।

উত্তরঃ সত্য

২.৮.  অযৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে ।

উত্তরঃ সত্য

২.৯.  একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের সংকরায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ 100 ।

উত্তরঃ মিথ্যা

২.১০ সসমস্থ অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে ।

উত্তরঃ মিথ্যা  

২.১১ তুষারচিতা সুন্দ্যাল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী ।

উত্তরঃ মিথ্যা

২.১২ জিব্বারেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে ।

উত্তরঃ সত্য

A স্তম্ভের শব্দের সঙ্গে B স্তম্ভের উপযুক্ত শব্দগুলির মধ্যে সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো । (যেকোনো 5 টি)  1×5 = 5

 A স্তম্ভ B স্তম্ভ
 ২.১৩ অ্যাডাকটার পেশি(ক) বংশগত রোগ প্রতিরোধ
২.১৪. মিয়োসিস (খ) গ্রিনহাউস গ্যাস
২.১৫. জেনেটিক কাউন্সিলিং(গ) ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
২.১৬. লাল গ্রন্থি(ঘ) মাছের পটকায় গ্যাস মুক্ত করা
২.১৭. নাইট্রাস অক্সাইড(ঙ ) ল্যাটিসিমাস ডরসাই
২.১৮. বৃদ্ধির কোশীয় বিভেদন দশা(চ) কলা ও অঙ্গ গঠন  
 (ছ)  পাইরিফরমিস

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
 ২.১৩ অ্যাডাকটার পেশি (ঙ ) ল্যাটিসিমাস ডরসাই
২.১৪. মিয়োসিস(গ) ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
২.১৫. জেনেটিক কাউন্সিলিং(ক) বংশগত রোগ প্রতিরোধ  
২.১৬. লাল গ্রন্থি(ঘ) মাছের পটকায় গ্যাস মুক্ত করা
২.১৭. নাইট্রাস অক্সাইড(খ) গ্রিনহাউস গ্যাস
২.১৮. বৃদ্ধির কোশীয় বিভেদন দশা(চ) কলা ও অঙ্গ গঠন  

একটি শব্দে বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ (যেকোনো ছয়টি ) 1 ×6 = 6

২.১৯ বিসদৃশটি বেছে লেখো-

প্রোল্যাকটিন , ভেসোপ্রোসিন ,অ্যাসেটাইলকোলিন , ইনসুলিন

উত্তরঃ অ্যাসেটাইলকোলিন

২.২০. নিউরোগ্লিয়া কোশের একটি কাজ লেখো ।

উত্তরঃ নিউরোনকে পুষ্টিপদার্থ প্রদান করা ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা নিউরোগ্লিয়ার কাজ ।

২.২১. নীচের প্রথম শোব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

পিউরিন : অ্যাডেনিন : : পিরিমিডিন : _________________

উত্তরঃ সাইটোসিন ও থাইমিন

২.২২ BBRR ও bbrr জেনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকর জননের ক্ষেত্রে F2 জনুতে সৃষ্ট অপত্যদের মধ্যে BBRR ও BbRr এর জেনোটাইপ দুটির অনুপাত 1 : 4 হলে , ওই জনুর BBRr ও BbRR জেনোটাইপ দুটির অনুপাত কত ?

উত্তরঃ BBRR ও bbrr জেনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকর জননের ক্ষেত্রে F2 জনুতে সৃষ্ট অপত্যদের মধ্যে BBRR ও BbRr এর জেনোটাইপ দুটির অনুপাত 1 : 4 হলে , ওই জনুর BBRr ও BbRR জেনোটাইপ দুটির অনুপাত হবে 2 : 2 ।

২.২৩  মটরফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটরগাছে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় ?

উত্তরঃ মটর ফুল একটি উভয়লিঙ্গ ফুল সেই কারণে মটরগাছে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় ।

২.২৪. একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ দাও ।

উত্তরঃ একই খাদ্য ও বাসস্থানের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি অন্যতম উদাহরণ হলো বেনে-বৌ (Black-hooded Oriole) এবং শ্যামা (Shama) পাখি।

২.২৫. নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – কৃষিক্ষেত্রের বর্জ্য , জীবাণু , জলদূষণ , ইউট্রফিকেশন

উত্তরঃ জলদূষণ

২.২৬. কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যানসার সৃষ্টি করতে পারে ।

উত্তরঃ UV রশ্মি ।

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

বিভাগ-ক , বিভাগ-খ , বিভাগ-গ এবং বিভাগ-ঘ এর সকল প্রশ্নের উত্তর PDF আকারে ডাউনলোড করতে নীচের বাটনে ক্লিক করুন

File Name- মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

File Size-

Number of Pages-

বিভাগ-গ

৩. নীচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের প্রতিটির উত্তর দুই-তিনটি বাক্যে লেখো । 2 ×12 = 24

৩.১. মস্তিস্ক –সুষুম্নারসের (CSF) যেকোনো একটি অবস্থান ও কাজ লেখো ।

৩.২. অক্ষি গোলকের নিম্নলিখিত দুটি অংশের কাজ লেখো ।

  • করনিয়া
  • আইরিস

৩.৩ গর্ববস্থা সূচিত হলে প্রোজেস্টেরন হরমোন কী কী ভূমিকা পালন করে ?

৩.৪. মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য যথাক্রমে কী কী ?

৩.৫. ফার্ণের জনুক্রমে রেণুধর ও লিঙ্গধর জনুর ধারাবাহিক দশাগুলোর নাম সারণীর সাহায্যে লেখো ।

৩.৬ শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি উপস্থাপন করো।

৩.৭ ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি একটি ছকের সাহায্যে দেখাও ।

৩.৮ বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো— লোকাস, অ্যালিল ।

৩.৯ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ছকের মাধ্যমে মূল্যায়ন করো ।

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

৩.১০ যদি একজন বর্ণান্ধতার বাহক মহিলা কোনো স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় তাহলে ওই পুত্র ও কন্যা প্রত্যেকের মধ্যে বর্ণান্ধতা প্রকাশিত হওয়ার সম্ভাবনা কত, একটি ছকের মাধ্যমে দেখাও ।

৩.১১ লবণ গ্রহণে সুন্দরী গাছের লবণগ্রন্থির ভূমিকা ব্যাখ্যা করো।

৩.১২ ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত দুটি প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো— অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রাকৃতিক নির্বাচন।

৩.১৩ মৌমাছি তার ওয়াগ্ল নৃত্যের মাধ্যমে কীভাবে মৌচাক ও সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসের অবস্থান প্রকাশ করে ?

৩.১৪ মানব স্বাস্থ্য ও জীবজগতের ওপর শব্দদূষণের একটি করে প্রভাব লেখো।

৩.১৫ “সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ”— সুন্দরবন অঞ্চলে দূষণের চারটি উৎস চিহ্নিত করো।

৩.১৬ নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হয় তার দুটি উল্লেখ করো ।

৩.১৭ কুমির ও রেড পাণ্ডা প্রতিটির সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।

বিভাগ – ঘ

৪। নিচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। [দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১ (A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩ + ২, ২ + ৩ বা ৫ হতে পারে)।] ৫×৬ = ৩০

৪.১ মানুষের স্নায়ুকোশের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :
(ক) সোয়ান কোশ (খ) ডেনড্রাইট (গ) মায়েলিন শিথ (ঘ) র‍্যানভিয়ারের পর্ব

অথবা

একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :
(ক) ক্রোমাটিড (খ) মুখ্য খাঁজ (গ) নিউক্লিওলার অর্গানাইজার (ঘ) টেলোমিয়ার

৪.১ (A) (কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য)

নিউরনের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকের একটি করে কাজ লেখো :
(ক) ডেনড্রন (খ) অ্যাক্সন (গ) মায়েলিন শিথ (ঘ) র‍্যানভিয়ারের পর্ব (ঙ) সোয়ান কোশ

অথবা

ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত গঠনগত অংশগুলোর একটি করে বৈশিষ্ট্য বর্ণনা করো :
(ক) ক্রোমাটিড (খ) মুখ্য খাঁজ (গ) নিউক্লিওলার অর্গানাইজার (ঘ) স্যাটেলাইট (ঙ) টেলোমিয়ার

৪.২ জীবজগতের পাঁচটি অযৌন জনন পদ্ধতি উপযুক্ত উদাহরণসহ বর্ণনা করো। 1 × 5 = 5

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

অথবা,

মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো –
সংগঠনের স্থান
ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি
উৎপন্ন কোশের সংখ্যা   

পাথরকুচির অঙ্গজ বংশবিস্তার কীভাবে সম্পন্ন হয় ? 3+2 = 5

৪.৩ সন্ধ্যা মালতী ফুলের পাপড়ির রঙের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি ব্যাখ্যা করো। হিমোফিলিয়ায় আক্রান্ত একজন মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে ও তাদের দুটি পুত্রসন্তান হলে ওই দুটি পুত্র সন্তানের হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা কত শতাংশ ? 3+2 = 5

মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

অথবা

মেন্ডেলের দ্বিসংকর জনন সংক্রান্ত ফলাফল থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। বিশুদ্ধ দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ TTRR এবং বিশুদ্ধ খর্ব ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ ttrr হলে তাদের সঙ্করায়নের ফলে F2 জনুতে যে যে ফিনোটাইপ উৎপন্ন হয় সেগুলি উল্লেখ করো, এবং তাদের ফিনোটাইপিক অনুপাত ও প্রতিটি ফিনোটাইপের সংশ্লিষ্ট জিনোটাইপগুলি লেখো। 2+3=5

৪.৪ জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করে এর তাৎপর্য উল্লেখ করো। নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো –
গরম তরল স্যুপ
কোয়াসারভেট  3+2=5

অথবা

শিম্পাঞ্জির খাদ্যসংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধানের দুটি কৌশল বর্ণনা করো। জিরাফের গ্রীবা লম্বা হওয়ার ঘটনা ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। 2 +3 = 5

৪.৫ নাইট্রোজেন চক্রটি একটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। বায়ুদূষণকারী ভাসমান কণা ও গ্রিনহাউস গ্যাসের প্রতিটির দুটি করে উৎস একটি সারণির সাহায্যে লেখো। 3+2

অথবা

জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির ফলে সৃষ্ট যে-কোনো পাঁচটি সমস্যা বর্ণনা করো।

৪.৬ জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে সংশ্লিষ্ট নিম্নলিখিত তিনটি কারণ ব্যাখ্যা করো :
বাসস্থান ধ্বংস
চোরাশিকার
দূষণ
জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা লেখো। 3+2= 5

অথবা,

“সুন্দরবনের পরিবেশগত সমস্যা হল খাদ্য ও খাদকের সংখ্যাগত ভারসাম্যের ব্যাঘাত” – তিনটি উদাহরণের সাহায্যে সমস্যাটি ব্যাখ্যা করো। বায়োস্ফিয়ার রিজার্ভের গঠনগত অংশগুলোর নাম লেখো এবং বায়োস্ফিয়ার রিজার্ভের একটি উদাহরণ দাও। 3+2= 5

বিভাগ-ক , বিভাগ-খ , বিভাগ-গ এবং বিভাগ-ঘ এর সকল প্রশ্নের উত্তর PDF আকারে ডাউনলোড করতে নীচের বাটনে ক্লিক করুন

File Name- মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 Life Science Question Paper with Answer PDF

File Size-

Number of Pages-

Important Links

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST (মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান) টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!