মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF
Madhyamik 2026 Physical Science Question Paper with Answer

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF –

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF

বিভাগ-‘ক’

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )

১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া হয়েছে যেটি ঠিক সেটি লেখো । ১ × ১৫ = ১৫

১.১. নীচের কোন্‌ গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে ?

(a) CFC

(b) NO2

(c ) CO2 (উত্তর)

(d) NO

১.২. STP তে 11.2 L NH3 গ্যাসের ভর হল [N-14 , H-1] –

(a) 17g

(b) 8.5g (উত্তর)

(c ) 34g

(d) 11.2g

১.৩. নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী

CH4 + 2O2 → CO2 + 2H2O

5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে STP তে কত আয়তন O2 লাগবে ?

(a) 224 L (উত্তর)

(b) 448L

(c ) 44.8 L

(d) 22.4 L

১.৪. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল –

(a) ওয়াট মিটার-1

(b) ক্যালোরি মিটার -1

(c ) ওয়াট মিটার কেল্ভিন

(d) ওয়াট মিটার-1 কেল্ভিন-1 (উত্তর)

১.৫. মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল –

(a) 25 cm দূরত্বে

(b) 100 cm দূরত্বে

(c ) অসীম দূরত্বে (উত্তর)

(d) 0 cm দূরত্বে   

১.৬. যখন কোনো আলোকরশ্নি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপাতিত হয় , তখন চ্যুতিকোণের মান হবে –

(a) 0° (উত্তর)

(b) 90°

(c ) 180°

(d) 90°

১.৭. কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1C ?

(a) 1.6 × 1019

(b) 6.25 × 1010

(c ) 6.25×1018 (উত্তর)

(d) 6.023×1023

১.৮. তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় –

(a) তামার

(b) নাইক্রোমের

(c ) কাঁচের

(d) সিলিকনের

১.৯. একটি ইলেকট্রনের ভর m হলে , একটি β কণার ভর –

(a) m (উত্তর)

(b) 2m

(c ) 3 m

(d) 4m

১.১০. মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে , আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন্‌ শ্রেণিতে অবস্থান করে ?

(a) 1 (উত্তর)

(b) 2

(c ) 18

(d) 9

১.১১. অ্যামোনিয়া শুস্ককরণের জন্য ব্যবহৃত হয় –

(a) CaCl2

(b) CaO (উত্তর)

(c ) H2SO4

(d) P2O5 

১.১২. নীচের কোন মৌলটি ডুরালুমিন উপস্থিত থাকে না ?

(a) Al

(b) Zn (উত্তর)

(c ) Cu

(d) Mg

১.১৩. কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে ?

(a) হলুদ

(b) কমলা

(c ) সবুজ

(d) গাঢ় নীল (উত্তর)

১.১৪. নীচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?

(a) চিনির জলীয় দ্রবণ

(b) বিশুদ্ধ জলের

(c ) তরল হাইড্রোজেন ক্লোরাইডের (উত্তর)

(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

১.১৫. মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান হল –

(a) 109°28’ (উত্তর)

(b) 108°29’

(c ) 100°

(d) 180°

বিভাগ-‘খ’

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×২১=২১

২.১. বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো ।

উত্তরঃ মিথেন ।

 অথবা

আমাদের স্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাপ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউষ্ণায়ণ ঘটে ।

উত্তরঃ CO2

২.২. প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50KJg-1 বলতে কি বোঝায় ?

উত্তরঃ প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50KJg-1 বলতে বোঝায় যে , এক গ্রাম প্রাকৃতিক গ্যাস দহন করলে 50 কিলো জুল তাপশক্তি পাওয়া যায় ।

২.৩. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ

একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে ।

উত্তরঃ মিথ্যা

২.৪. আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক টি লেখো ।

উত্তরঃ J mol-1 K-1

২.৫. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলো ।

কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে ।

উত্তরঃ মিথ্যা

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

অথবা  

কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?

উত্তরঃ ব্যাস্তানুপাতিক ।

 ২.৬ কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন ?

উত্তরঃ লাল

২.৭. একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও ।

উত্তরঃ রামধনু

২.৮. এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।

উত্তরঃ বৈদ্যুতিক পাখা ।

২.৯. 1C তড়িৎ আধানকে 1V বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে ?

উত্তরঃ 1 জুল

২.১০. ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো ।

উত্তরঃ α কণা ।

অথবা

পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয় ?

উত্তরঃ নিউক্লীয় বিভাজন ।

২.১১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমঞ্জস্য বিধান করো ।  ১×৪ = ৪

বাম স্তম্ভ ডান স্তম্ভ
২.১১.১ সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল(a) Cu
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিস্কাশিত হয়(b) Cl
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়া তরান্বিত করে ।(c) F
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি । (d) Fe

সমাধানঃ

বাম স্তম্ভ ডান স্তম্ভ
২.১১.১ সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল (c) F
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিস্কাশিত হয়(d) Fe
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়া তরান্বিত করে ।(b) Cl
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি । (a) Cu

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

২.১২. নীচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ ?

পটাশিয়াম ক্লোরাইড , সোডিয়াম ব্রোমাইড , কার্বন টেট্রাক্লোরাইড

উত্তরঃ কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)

২.১৩. গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িদ্‌বিশ্লেষ্যটির নাম লেখো ।

উত্তরঃ পটাশিয়াম অরোসায়ানাইড ।

অথবা

কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িদবিশ্লেষণের সময়ে ওই দ্রবণে কীসের মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে ?

উত্তরঃ আয়নের মাধ্যমে ।

২.১৪. তড়িদ্‌বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায়না কেন ?

উত্তরঃ পরবর্তী প্রবাহ ব্যবহার করলে আয়নের গতির অভিমুখ নির্দিষ্ট থাকে না তাই তড়িদ্‌বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায়না ।

২.১৫. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।

উত্তরঃ Pbs

অথবা

শূন্যস্থান পূরণ করোঃ

2NH3 +CO2 → __________ + H2O

উত্তরঃ (NH2)2CO

২.১৬. দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো ।

উত্তরঃ NH3 (g) + HCl (g) → NH4Cl

২.১৭. নীচের জৈব যৌগের IUPAC নাম লেখো ।

উত্তরঃ প্রপান -2 অল

অথবা

ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো ।

উত্তরঃ

২.১৮. PVC (পলিভিনাইল ক্লোরাইড ) –এর একটি ব্যবহার লেখো ।

উত্তরঃ গামবুট তৈরি ।

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

বিভাগ-ক , খ , গ এবং ঘ – এর সমস্ত প্রশ্নের উত্তর ( অথবা সহ ) PDF হিসাবে ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন ।

File Name- Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF

File Size- 599 Kb

Number of Pages- 30

বিভাগ-গ

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ২ × ৯ = ১৮

৩.১. স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?

৩.২. 0°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো । যখন ঐ গ্যাসের চাপ এবং আয়তন উভয়েই আয়তনের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায় , তখন ওই গ্যাসের তাপমাত্রা কত ?

অথবা

2g ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2atm চাপে 820ml আয়তন অধিকার করে । গ্যাসটির মোলার ভর নির্ণয় করো ।  [R = 0.082 L mole-1 K-1 ]

৩.৩ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচের ফলকের বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিবেগ কত হবে নির্ণয় করো । [c = 3 × 108 ms-1]

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

অথবা

একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে । যদি বস্তুটির দৈর্ঘ্য 5 cm হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো ।

৩.৪. 5 ওহম রোধ বিশিষ্ট কোনো একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হল । বৃদ্ধির পরে ওই তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকলে , ওই তারটির নতুন রোধ নির্ণয় করো ।

৩.৫. তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম –ব্যাখ্যা করো ।

অথবা

একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না ।

৩.৬. একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও ।

৩.৭. কিপ্‌ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন গ্যাসের নাম লেখো । গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো ।

৩.৮. মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন ?

অথবা

তামার  এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেনো তার দুটি কারণ লেখো ।

৩.৯. CH3COOH –একটি জৈব যৌগ কিন্তু NaHCO3 জৈব যৌগ নয় কেনো উভয়ক্ষেত্রে একটি করে কারণ লেখো ।

অথবা

ইথিলিন -এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ।

বিভাগ-‘ঘ’

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3 × 12 = 36

৪.১. চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো । চার্লস এর সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো ।

৪.২. 216 গ্রাম HgO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় , যেই পরিমাণ অক্সিজেন পেতে কী পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে ?

অথবা

কোনো ধাতব কার্বনেটের 200g উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাস্প ঘনত্ব 22 । বিক্রিয়াটির কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ?

৪.৩ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10-6 / C –ব্যাখ্যা করো । তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও ।

অথবা

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও । তাদের মধ্যে সম্পর্কটি লেখো ।

৪.৪. উত্তল দর্পনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো । অবতল দর্পণের একটি করে ব্যবহার লেখো ।

অথবা

একই আপাতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A , B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30 , 45 এবং 60 ।  কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেনো ?

৪.৫. হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো । এর প্রতিকারে কোণ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

৪.৬. দুটি পরিবাহীকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম । প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো ।

অথবা

প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা । 10 টি 50W বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে , 30 দিনের এক মাসে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ কত হবে , তা নির্ণয় করো ।

৪.৭. সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহ ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো । জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব কেন ?

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

৪.৮. নিউক্লীয় বিভাজন ব্যাখ্যা করো । নিউক্লীয় বিভাজন নিউক্লীয় সংযোজনের জন্য অপরিহার্য কেন ?

৪.৯. মৌলের তড়ি ঋণাত্মকতা বলতে কী বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কী ধরণে পরিবর্তিত হয় ?

অথবা

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী ? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?

৪.১০. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিস্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী পদার্থ থাকে ? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয় ?

৪.১১. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত সহ উল্লেখ করো । বিক্রিয়াটির শমিত রাসায়নিক সমীকরণ লেখো ।

৪.১২ অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যেকোনো দুটি শর্ত উল্লেখ করো ।

মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF

অথবা

অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় শমিত রাসায়নিক সমীকরণ লেখো । প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেনো ?

বিভাগ-ক , খ , গ এবং ঘ – এর সমস্ত প্রশ্নের উত্তর ( অথবা সহ ) PDF হিসাবে ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন ।

File Name- Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF

File Size- 599 Kb

Number of Pages- 30

Important Links

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST (মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF ) টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!