পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি MCQ

পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি MCQ || WB HS Class 12 3rd Semester History MCQ Mock Test – উচ্চমাধ্যমিক ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার (3rd Semester ) এর পরীক্ষার জন্য নিয়ে আসা হল ইতিহাসের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন দিয়ে এই মক টেস্ট টি তৈরি করা হয়েছে । আর দেরী না করে নিজেদের প্রস্তুতিকে শক্ত পোক্ত করার জন্য এখনই মক টেস্টে অংশগ্রহণ করো । এই আর্টিকেল টি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলোনা ।

পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি MCQ

১. নিম্নলিখিত কোন সুলতানের সভাসদ ছিলেন আলবিরুনি ?

(ক) মহম্মদ ঘোরি

(খ) আলাপ্তগিন

(গ) কুতুবুদ্দিন আইবক

(ঘ) সুলতান মাহমুদ

(ঘ) সুলতান মাহমুদ

২. আল বিরুনি রচিত তারিক –ই –হিন্দ গ্রন্থটি কোন্‌ ভাষায় লেখা ?

(ক) ফারসি

(খ) তুর্কি

(গ) আরবি

(ঘ) উর্দু

(গ) আরবি

৩. নিম্নলিখিত কোন গ্রন্থটি আল বিরুনি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন ?

(ক) পতঞ্জলির যোগসূত্র

(খ) কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা

(গ) ভদ্রবাহুর কল্পসূত্র

(ঘ) ভাস্করের লীলাবতী

(ক) পতঞ্জলির যোগসূত্র

৪. কাকে বলা হয় ‘ভূগণিতের জনক’ (Father of Geodesy) ?

(ক) মার্কো পোলো

(খ) ইবন বতুতা

(গ) আল বিরুনি

(ঘ) আল মাসুদি

(গ) আল বিরুনি

৫. ‘আল উস্তাদ নামে কে পরিচিত ?

(ক) আল বিরুনি

(খ) ইবন বতুতা

(গ) আবদুর রজ্জাক

(ঘ) আবদুর রহিম

(ক) আল বিরুনি

৬. নিম্নলিখিত কোন সুলতানের রাজত্বকালে মার্কো পোলো ভারতে আসেন ?

(ক) গিয়াসুদ্দিন বলবন

(খ) আলাউদ্দিন খলজি

(গ) জালালউদ্দিন খলজি

(ঘ) মহম্মদ বিন তুঘলক

(গ) জালালউদ্দিন খলজি

৭. মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে নিম্নলিখিত কোন পর্যটক ভারতে আসেন ?

(ক) আবদুর রজ্জাক

(খ) নিকিতন

(গ) ইবন বতুতা

(ঘ) বারমোথা

(গ) ইবন বতুতা

৮. নিম্নলিখিত কোন পর্যটক হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ভারতে আসেন ?

(ক) মার্কো পোলো

(খ) আবদুর রজ্জাক

(গ) ইবন বতুতা

(ঘ) থেভেনট

(গ) ইবন বতুতা

৯. ইবন বতুতা কতদিন  দিল্লীর কাজই হিসাবে নিযুক্ত ছিলেন ?

(ক) পাঁচ বছর

(খ) ছ –বছর

(গ) সাত বছর

(ঘ) দশ বছর

(গ) সাত বছর

১০. “ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক” । বাংলা সম্পর্কে এই মন্তব্যটি কার রচনায় পাওয়া যায় ?

(ক) ফ্রাসোঁয়া বার্নিয়ের

(খ) থেভেনট

(গ) আবদুর রজ্জাক

(ঘ) ইবন বতুতা

(ঘ) ইবন বতুতা

১১. “আমার চোখে বিজয়নগর রোমের মতই বড়ো এবং সুন্দর শহর ।“ উক্তিটি কার ?

(ক) পায়েজ

(খ) নুনিজ

(গ) আবদুর রজ্জাক

(ঘ) নিকিতিন

(ক) পায়েজ

১২. নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ভারতে আসেন ?

(ক) নিকালো কণ্টী

(খ) আবদুর রজ্জাক

(গ) বারবোসা

(ঘ) নিকিতিন

(খ) আবদুর রজ্জাক

১৩. মাতলা – উস- সাদাইন ওয়া মাজমা –উল – বাহরিন গ্রন্থের লেখক কে ?

(ক) আল মাসুদি

(খ) আল বিরুনি

(গ) ইবন বতুতা

(ঘ) আবদুর রজ্জাক

(ঘ) আবদুর রজ্জাক

১৪. নিমলিখিত কোন মুসলিম পর্যটক সংস্কৃত ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন ?

(ক) আল বিরুনি

(খ) আবদুর রজ্জাক

(গ) ইবন বতুতা

(ঘ) এদের কেউ নন

(ক) আল বিরুনি

১৫. ইবন বতুতা কত বছর ভারতে অতিবাহিত করেছিলেন ?

(ক) দশ বছর

(খ) বারো বছর

(গ) পনেরো বছর

(ঘ) কুড়ি বছর

(খ) বারো বছর

১৬. বিজয়নগরে কোন সম্রাটের রাজত্বকালে পায়েজ মহানবমী উৎসবটি প্রত্যক্ষ করেন ?

(ক) প্রথম দেবরায়

(খ) দ্বিতীয় দেবরায়

(গ) কৃষ্ণদেব রায়

(ঘ) রাম রায়

(গ) কৃষ্ণদেব রায়

১৭. নিম্নলিখিত কোন পর্যটক ভারত থেকে মালদ্বীপ পরিভ্রমণ করেন ?

(ক) আল বিরুনি

(খ) আবদুর রজ্জাক

(গ) নিকালো কণ্টী

(ঘ) ইবন বতুতা

(ঘ) ইবন বতুতা

১৮. নিম্নলিখিত ইউরোপীয় পর্যটিকদের মধ্যে কে পেশায় ছিলেন একজন চিকিৎসক ?

(ক) আল বিরুনি

(খ) ইবন বতুতা

(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

(ঘ) মানুচি

(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

১৯. কাকে প্রিন্স অফ ট্রাভেলার্স বলা হয় ?

(ক) উইলিয়ম হকিন্স

(খ) মানুচি

(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

(ঘ) পেলসার্ট

(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

২০. নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটকদের লেখা গ্রন্থের নাম ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পেরর ?

(ক) র‍্যালফ ফিচ

(খ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

(গ) থমাস মুন্ডি

(ঘ) মানুচি

(খ) ফ্রাঁসোয়া বার্নিয়ের

২১. নিম্নলিখিত কোন পর্যটকদের বিবরণে বাংলার আরাকানি জলদস্যুদের কথা উল্লেখিত আছে ?

(ক) মার্কো পোলো

(খ) মানুচি

(গ) ট্যাভার্নিয়ের

(ঘ) বার্নিয়ের

(ঘ) বার্নিয়ের

২২. নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে কোনোদিন ইউরোপে ফেরত যাননি , অর্থাৎ ভারতেই থেকে গিয়েছিলেন ?

(ক) দুয়েত্রে বারবোসা

(খ) মানুচি

(গ) বার্নিয়ের

(ঘ) মার্কো পোলো

(খ) মানুচি

২৩. ফরাসি পর্যটক বার্নিয়ের কোন মুঘল সম্রাঠের চিকিৎসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন ?

(ক) আকবর

(খ) জাহাঙ্গির

(গ) শাহজাহান

(ঘ) ঔরঙ্গজেব

(ঘ) ঔরঙ্গজেব

২৪. জাহাঙ্গির কাকে খান উপাধি প্রদান করেছিলেন ?

(ক) টমাস রো

(খ) এডওয়ার্ড টেরি

(গ) উইলিয়ম হকিন্স

(ঘ) এঁদের কেউ নন

(গ) উইলিয়ম হকিন্স

২৫. ভারতীয় কৃষকদের দুরাবস্থা বর্ণনা করতে গিয়ে কোন ইউরোপীয় পর্যটক বলেছেন যে তাদের জন্য এক কণা শুকনো রুটিও অবশিষ্ট থাকত না ?

(ক) ফ্রান্সিসকো পেলসার্ট

(খ) বার্নিয়ের

(গ) মানুচি

(ঘ) ট্যাভার্নিয়ের

(ক) ফ্রান্সিসকো পেলসার্ট

২৬. কোন ফরাসি পর্যটক শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে মোট ছয়বার ভারতে আসেন এবং তাঁর ভ্রমণ বৃত্ত্বান্তের নাম সিক্স ভয়েজেস (Six Voyages) ।

(ক) ট্যাভার্নিয়ের

(খ) মানুচি

(গ) থেভেনট

(ঘ) বার্নিয়ের

(ক) ট্যাভার্নিয়ের

২৭. কোন ইউরোপীয় পর্যটক উত্তরাধিকার যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজয়ের পর দিল্লিতে দ্বারা শিকো-র প্রকাশ্য অপমানের প্রত্যক্ষদর্শী ছিলেন ?

(ক) মানুচি

(খ) পেলসার্ট

(গ) টমাসরো

(ঘ) পিটার মুন্ডি

(ক) মানুচি

২৮. কোন ইউরোপীয় পর্যটক মন্তব্য করেছিলেন যে আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় শহরই লন্ডনের থেকে আয়তনে বড়ো ?

(ক) বার্নিয়ের

(খ) ফিচ

(গ) হকিন্স

(ঘ) মানুচি

(খ) ফিচ

২৯. কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন ?

(ক) উইলিয়ম হকিন্স

(খ) টমাস রো

(গ) ফিচ

(ঘ) টেরি

(ক) উইলিয়ম হকিন্স

৩০. আরবের হেরোডোটাস কাকে বলা হয় ?

(ক) আল মাসুদি

(খ) আল বিরুনি

(গ) আবু জায়েদ

(ঘ) উপরের কেউ নন

(ক) আল মাসুদি

৩১. নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ইটালি থেকে ভারতে এসেছিলেন ?

(ক) ফ্রাঁসোয়া বার্নিয়ের

(খ) পিটার মুন্ডি

(গ) ফ্রান্সিসকো পেলসার্ট

(ঘ) টমাস রো

(খ) পিটার মুন্ডি

৩২. ইবন বতুতা কে ছিলেন ?

(ক) একজন ফরাসি দার্শনিক

(খ) একজন মরক্কোর পর্যটক

(গ) একজন মুঘল সম্রাট

(ঘ) একজন ইউরোপীয় ব্যবসায়ী

(খ) একজন মরক্কোর পর্যটক

৩৩. আলবিরুনি কোথায় জন্মগ্রহণ করেন  ?

(ক) পারস্য

(খ) উজবেকিস্তান

(গ) মরক্কো

(ঘ) ভারত

(খ) উজবেকিস্তান

৩৪. স্যার টমাস রো কোন ব্রিটিশ রাজা বা রানির রাষ্ট্রদূত হিসাবে ভারতে আসেন ?

(ক) প্রথম জেমস

(খ) প্রথম এলিজাবেথ

(গ) দ্বিতীয় জেমস

(ঘ) উপরের কেউ নন 

(ক) প্রথম জেমস

৩৫. কোন বিখ্যাত পর্যটক মন্তব্য করেছেন – “ ভ্রমণ বহু বিষয়ের শিক্ষাদাতা । যিনি ভ্রমণ করেন , অথচ কিছু শেখেন না , তাঁর মাথায় গাধার মগজ পোরা “ ।

(ক) মানুচি

(খ) বার্নিয়ের

(গ) আবদুর রজ্জাক

(ঘ) নিকিতিন

(ক) মানুচি

৩৬. নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটক এলোরার কৈলাশনাথ মন্দির ভ্রমণ করেছিলেন ?

(ক) বার্নিয়ের

(খ) থেভেনট

(গ) টমাস রো

(ঘ) এঁদের কেউ নন

(খ) থেভেনট

৩৭. কোন ইউরোপীয় পর্যটক মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন ?

(ক) টমাস মুন্ডি

(খ) বার্নিয়ের

(গ) টমাস রো

(ঘ) মানুচি

(ঘ) মানুচি

৩৮. ভারতীয়দের পান খাওয়ার কথা ইবন বতুতা ছাড়া আর কোন ইউরোপীয় পর্যটকের রচনায় পাওয়া যায় ?

(ক) বার্নিয়ের

(খ) হকিন্স

(গ) মানুচি

(ঘ) এঁদের কেউ নন

(গ) মানুচি

৩৯. পারস্যের পর্যটকের নাম কি ?

(ক) পায়েজ

(খ) নুনিজ

(গ) আবদুর রজ্জাক

(ঘ) নিকালো কণ্টী

(গ) আবদুর রজ্জাক

৪০. দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন ?

(ক) ইটালি

(খ) পারস্য

(গ) জাপান

(ঘ) পোর্তুগাল

(ঘ) পোর্তুগাল

৪১. আরবিরুনিরা ভারতীয় পন্ডিতদের মধ্যে কোন প্রধান দুর্বলতা  লক্ষ্য করেছিলেন ?

(ক) ইতিহাস রচনার অভাব

(খ) মৌখিক ঐতিহ্যের উপর অতিরিক্ত নির্ভরতা

(গ) যুক্তির অভাব

(ঘ) বিজ্ঞানে ধর্মীয় পক্ষপাত

(ক) ইতিহাস রচনার অভাব

৪২. ভারতের ধর্মীয় দর্শনের মধ্যে আলবিরুনিকে কোনটি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল ?

(ক) অদ্বৈত বেদান্ত

(খ) শৈববাদ

(গ) ভক্তি আন্দোলন

(ঘ) শিখ  ধর্ম

(ক) অদ্বৈত বেদান্ত

৪৩. ইবন বতুতাত রচনাগুলি থেকে ভারতে মধ্যযুগীয় যোগাযোগ ব্যবস্থার কোন দিকটি স্পষ্ট হয় ?

(ক) দ্রুতগামী ডাক ব্যবস্থা

(খ) শুধুমাত্র সামরিক যোগাযোগ উন্নত ছিল

(গ) জলপথ যোগাযোগ সবচেয়ে উন্নত ছিল

(ঘ) বণিকদের জন্য যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ ছিলো

(ক) দ্রুতগামী ডাক ব্যবস্থা

৪৪. কোন ভারতীয় শহরটিকে ২৮ টি প্রবেশদ্বার সহ শক্তিশালী দুর্গনগরী হিসেবে বর্ণনা করা হয়েছে ?

(ক) দিল্লি

(খ) আগ্রা

(গ) দৌলতাবাদ

(ঘ) সুরাট

(ক) দিল্লি

৪৫. ভারতে ডাক ব্যবস্থার পদবাহকদের কী বলা হতো ?

(ক) উলুক

(খ) দাওয়া

(গ) কাফেলা

(ঘ) মহাজন

(খ) দাওয়া

৪৬. কিতাব –উল –হিন্দ এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল ?

(ক) এটি একমাত্র ফরাসি ভাষায় লেখা হয়েছিল

(খ) এটি ৮০ টি অধ্যায়ে বিভক্ত ছিলো

(গ) এটি শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো

(ঘ) এটি শুধুমাত্র রাজনীতি সম্পর্কে আলোচনা করে

(খ) এটি ৮০ টি অধ্যায়ে বিভক্ত ছিলো

৪৭. ইবন বতুতা কত বছর ধরে ভারত পরিভ্রমণ করেছিলেন ?

(ক) ১০ বছর

(খ) ২০ বছর

(গ) ৩০ বছর

(ঘ) ১৫ বছর

(গ) ৩০ বছর

৪৮. ইবন বতুতা কোন দ্বীপে ১৮ মাস কাটিয়েছিলেন ?

(ক) শ্রীলঙ্কা

(খ) মালদ্বীপ

(গ) আন্দামান

(ঘ) লাক্ষাদ্বীপ

(খ) মালদ্বীপ

৪৯. ইবন বতুতা কত বছর বয়েসে ভ্রমণে বের হন ?

 (ক) ২২ বছর

(খ) ৩০ বছর

(গ) ১৮ বছর

(ঘ) ২৫ বছর

 (ক) ২২ বছর

৫০. ফ্রাঁসোয়া বার্নিয়ের _____________ এর সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন ?

(ক) শাহজাহান

(খ) দ্বারা শিকো

(গ) জাহাঙ্গির

(ঘ) ঔরঙ্গজেব

(ঘ) ঔরঙ্গজেব

৫১.  ময়ুর সিংহাসনের কথা জানা যায় ____________ এর রচনায় ।

(ক) বার্নিয়ের

(খ) থেভেনট

(গ) ইবন বতুতা

(ঘ) নিকিতিন

(ক) বার্নিয়ের

৫২. স্টোরিয়া দো মোগর (Storia do Mogor ) গ্রন্থের লেখক ___________ ।

(ক) বার্নিয়ের

(খ) থেভেনট

(গ) মার্কো পোলো

(ঘ) মানুচি

(ঘ) মানুচি

৫৩. ভারতে সেচের কাজে জলচক্রের কথা উল্লেখ করেছেন __________ ।

(ক) আল মাসুদি

(খ) আল বিরুনি

(গ) আবদুর রজ্জাক

(ঘ) ইবন বতুতা

(ঘ) ইবন বতুতা

৫৪. ইবন বতুতার রচনায় ___________ শহরের বর্ণনা পাওয়া যায় ।

(ক) আহমেদাবাদ

(খ) লখনউ

(গ) আওরঙ্গাবাদ

(ঘ) দৌলতাবাদ

(ঘ) দৌলতাবাদ

৫৫. গোল্কুন্ডার হিরার কথা জানা যায় ___________ এর রচনায় ।

(ক) আল মাসুদি

(খ) আবদুর রজ্জাক

(গ) মার্কো পোলো

(ঘ) এঁদের কেউ নন 

(গ) মার্কো পোলো

৫৬. আকবরের রাজ দরবার এবং আগ্রা ও ফতেপুর সিক্রির মনোজ্ঞ বর্ণনা পাওয়া যায় _____________ এর লেখায় ।

(ক) উইলিয়ম হকিন্স

(খ) হেনরি মিডলটন

(গ) সিজার ফ্রেডারিক

(ঘ) র‍্যালফ ফিচ

(ঘ) র‍্যালফ ফিচ

৫৭. আল বিরুনির লেখা তহকত –ই হিন্দ __________ নামেও পরিচিত ।

(ক) রেহলা

(খ) কিতাব –উল- হিন্দ

(গ) কিতাব – ই – ইয়ামিনি

(ঘ) তারিখ – ই – গাজিদা

(খ) কিতাব –উল- হিন্দ

৫৮. ভারতে আগত প্রথম ইংরেজ পর্যটক কে ছিলেন ?

(ক) র‍্যালফ ফিচ

(খ) টমাস রো

(গ) হকিন্স

(ঘ) টেরি

(ক) র‍্যালফ ফিচ

৫৯. ইবন বতুতা ভারতীয় ____________ ব্যবস্থা এবং ____________ উৎপাদন নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন ।

(ক) সেচ , গম

(খ) কৃষি , পান পাতার

(গ) বাণিজ্য , ধান 

(ঘ) পরিবহণ , জাফরান

(খ) কৃষি , পান পাতার

৬০. বিখ্যাত পর্যটক ট্যাভারনিয়ের পেশায় একজন ছিলেন ____________ ।

(ক) অশ্ববিক্রেতা

(খ) গণৎকার

(গ) জহুরি

(ঘ ) চিকিৎসক 

(গ) জহুরি

৬১. আল –বিরুনির গ্রন্থ কিতাব ফি তাহকিক মা লিল –হিন্দ সাধারণত _____________ নামে পরিচিত ।

(ক) কিতাব –আত তারিখ

(খ) কিতাব আল হিন্দ

(গ) তারিখ –ই- গজনভি

(ঘ) আল-তারিখ –উল – আরবি

(খ) কিতাব আল হিন্দ

৬২. _________ ভারতীয় বণিকদের ফেরিওয়ালা বলে চিহ্নিত করেছিলেন ।

(ক) বার্নিয়ের

(খ) থেভেনট

(গ) মানুচি

(ঘ) ফ্যান ল্যর

(ঘ) ফ্যান ল্যর

৬৩. রজ্জাক উল্লেখ করেছেন যে , বিজয়নগরে একটি ______________ হত্যা করলে তাঁর শাস্তি ছিল _______________ ।

(ক) গোরু , মৃত্যুদন্ড

(খ) ঘোড়া , কারাবাস

(গ) ছাগল , জড়িমানা

(ঘ) টিয়া পাখি , নির্বাসন

(ক) গোরু , মৃত্যুদন্ড

৬৪. স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ-A স্তম্ভ -B
 (i) আল বিরুনি (a) সুলতান মামুদ
(ii) বার্নিয়ের(b) ঔরঙ্গজেব
(iii) ইবন বতুতা(c ) মহম্মদ বিন তুঘলক
(iv) আবদুর রজ্জাক (d) দ্বিতীয় দেবরায়

(ক) I –a , ii – b ,  iii –d,  iv -c

(খ) I – a , ii – b, iii – c , iv-d

(গ) I -a , ii-c ,  iii -d  , iv -b

(ঘ) I -d , ii -b , iii -c , iv-a

(খ) I – a , ii – b, iii – c , iv-d

৬৫. স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ-A স্তম্ভ-B
 (i) রেহলা(a) মানুচি
(ii) তহকক –ই –হিন্দ(b) উতবি
(iii) কিতাব উল ইয়ামিনি(c ) আল বিরুনি
(iv) স্টোরিয়া দ্য মগর(d) ইবন বতুতা

(ক) I – (b) , ii –(a) , iii-(d) , iv-(c)

(খ) I – (a), ii –(b) , iii-(c) , iv-(d)

(গ) i-(a) , ii-(c) , iii-(d) , iv-(b)

(ঘ) i-(b) , ii-(d) , iii-(c) , iv- (a)

(ঘ) i-(b) , ii-(d) , iii-(c) , iv- (a)

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্নউত্তর (সেমিস্টার-3)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!