![মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান [PDF]](https://anushilan.com/wp-content/uploads/2026/03/মাধ্যমিক-2026-ইতিহাস-প্রশ্নের-সম্পূর্ণ-সমাধান.jpeg)
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF- Anushilan.Com এর তরফ থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল 2026 সালের মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের উত্তর (অথবা সহ) । তোমরা এই উত্তরপত্র দেখার পাশাপশি ডাউনলোড ও করে নিতে পারবে । আর্টিকেলটি পছন্দ হলে সবার সাথে শেয়ার কোরো অবশ্যই ।
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
বিভাগ‘ক’
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১x ২০= ২০
১.১ ‘লেটারস ফ্রম এফাদার টু হিজ ডটার’ – গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি ?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি
উত্তর: (গ) ৩০টি
১.২ ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি লিখেছেন—
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৩ রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন—
(ক) ১৮১৫ খ্রি:
(খ) ১৮২০ খ্রি:
(গ) ১৮২৩ খ্রি:
(ঘ) ১৮২৮ খ্রি:
উত্তর: (ঘ) ১৮২৮ খ্রি:
১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: (গ) উমেশচন্দ্র দত্ত
১.৫ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮২৫ খ্রি:
(খ) ১৮৩০ খ্রি:
(গ) ১৮৩৫ খ্রি:
(ঘ) ১৮৪০ খ্রি:
উত্তর: (গ) ১৮৩৫ খ্রি:
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
১.৬ ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়—
(ক) ১৮৬৫ খ্রি:
(খ) ১৮৭০ খ্রি:
(গ) ১৮৭৮ খ্রি:
(ঘ) ১৮৮০ খ্রি:
উত্তর: (ক) ১৮৬৫ খ্রি:
১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন—
(ক) কোল বিদ্রোহের (১৮৩১-৩২)
(খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-৫৬)
(গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
(ঘ) চুয়াড় বিদ্রোহের (১৯৯৮-৯৯)
উত্তর: (গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
১.৮ উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন—
(ক) ড: রমেশচন্দ্র মজুমদার
(খ) ডিরোজিও
(গ) ড: সুরেন্দ্রনাথ সেন
(ঘ) ড: অনিল শীল
উত্তর: (ঘ) ড: অনিল শীল
১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয়—
(ক) ১৮৭০ খ্রি:
(খ) ১৮৭২ খ্রি:
(গ) ১৮৭৫ খ্রি:
(ঘ) ১৮৭৬ খ্রি:
উত্তর: (গ) ১৮৭৫ খ্রি:
১.১০ ‘ভারতসভা’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৬৭ খ্রি:
(খ) ১৮৭২ খ্রি:
(গ) ১৮৭৫ খ্রি:
(ঘ) ১৮৭৬ খ্রি:
উত্তর: (ঘ) ১৮৭৬ খ্রি:
১.১১ ‘বসুবিজ্ঞানমন্দির’ প্রতিষ্ঠা করেন—
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) রাসবিহারী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) কাদম্বিনী বসু
উত্তর: (গ) জগদীশচন্দ্র বসু
১.১২ ভারতে ‘হাফটোনপ্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন—
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(গ) চার্লস উইলকিন্স
(ঘ) সুকুমার রায়
উত্তর: (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
১.১৩ নিখিল ভারত ট্রেডইউনিয়নকংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন—
(ক) মতিলাল নেহরু
(খ) তেজবাহাদুর সাপ্রু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) লালা লাজপত রায়
উত্তর: (ঘ) লালা লাজপত রায়
১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল—
(ক) মাদ্রাজে
(খ) মালাবার উপকূলে
(গ) পাঞ্জাবে
(ঘ) গুজরাটে
উত্তর: (ঘ) গুজরাটে
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন—
(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(খ) রাসবিহারী বসু
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর: (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৬ দু’-কড়িবালাদেবী যুক্ত ছিলেন—
(ক) ছাত্র আন্দোলনে
(খ) নারী আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর: (গ) বিপ্লবী আন্দোলনে
১.১৭ কনকলতা বড়ুয়া শহীদহন—
(ক) অসহযোগ আন্দোলনে
(খ) আইন-অমান্য আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর: (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ন গুরু
(গ) ড: আম্বেদকর
(ঘ) গান্ধীজি
উত্তর: (ঘ) গান্ধীজি
১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন—
(ক) ১৯৪৮ খ্রি:
(খ) ১৯৫৪ খ্রি:
(গ) ১৯৬১ খ্রি:
(ঘ) ১৯৭১ খ্রি:
উত্তর: (গ) ১৯৬১ খ্রি:
১.২০ হরিসিং রাজা ছিলেন—
(ক) জয়পুর রাজ্যের
(খ) কাশ্মীর রাজ্যের
(গ) পাতিয়ালা রাজ্যের
(ঘ) জুনাগড় রাজ্যের
উত্তর: (খ) কাশ্মীর রাজ্যের
বিভাগ‘খ’
২. যেকোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) : ১৬x ১= ১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাওঃ
(২.১.১) ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
(২.১.২) দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন ?
উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে।
(২.১.৩) ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়?
উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দে।
(২.১.৪) ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর।
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
উপবিভাগ : ২.২
ঠিক না ভুল নির্ণয় করোঃ
(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’। — ঠিক
(২.২.২) প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। — ভুল (সঠিক উত্তর: পণ্ডিত মধুসূদন গুপ্ত)
(২.২.৩) গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। — ভুল (সঠিক উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর)
(২.২.৪) জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। — ঠিক
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১x ৪= ৪
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ বল্লভভাই প্যাটেল | (১) হায়দ্রাবাদ |
| ২.৩.২ ডঃ বি আর আমেদকর | (২) ছাত্র আন্দোলন |
| ২.৩.৩ রসিদ আলি | (৩) দলিত আন্দোলন |
| ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী | (৪) বরদৌলি আন্দোলন |
উত্তর:
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ বল্লভভাই প্যাটেল | (৪) বরদৌলি আন্দোলন |
| ২.৩.২ ডঃ বি আর আমেদকর | (৩) দলিত আন্দোলন |
| ২.৩.৩ রসিদ আলি | (২) ছাত্র আন্দোলন |
| ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী | (১) হায়দ্রাবাদ |
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: ১x ৪= ৪
(২.৪.১) ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র — বারাসাত
(২.৪.২) কোলবিদ্রোহের কেন্দ্র — রাঁচি
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — ঝাঁসি
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো: ১x ৪= ৪
(২.৪.১) সরলাদেবী চৌধুরীরানীর আত্মজীবনী গ্রন্থের নাম___________ ।
উত্তর: সরলাদেবী চৌধুরীরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা।
(২.৪.২) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়___________ খ্রিষ্টাব্দে।
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ খ্রিষ্টাব্দে ।
(২.৪.৩) সুইমুণ্ডা ছিলেন___________ বিদ্রোহের অন্যতম নেতা।
উত্তর: সুই মুণ্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা ।
(২.৪.৪) সাঁওতাল বিদ্রোহের একজন নেতাছিলেন___________ ।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিধু মুর্মু।
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করোঃ ১x ৪= ৪
(২.৫.১)
বিবৃতি : এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১ : তিনি ছিলেন কাউন্সিল অব এডুকেশনের সভাপতি।
ব্যাখ্যা ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী।
উত্তর: ব্যাখ্যা ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
(২.৫.২)
বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
ব্যাখ্যা ১ : এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা।
ব্যাখ্যা ২ : এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
ব্যাখ্যা ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
উত্তর: ব্যাখ্যা ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
(২.৫.৩)
বিবৃতি : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ।
ব্যাখ্যা ১ : তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা।
ব্যাখ্যা ২ : তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারজয়ী প্রথম ভারতীয়।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
উত্তর: ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
(২.৫.৪)
বিবৃতি : মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ।
ব্যাখ্যা ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
উত্তর: ব্যাখ্যা ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
বিভাগ: ‘গ’
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১১টি ): ২x ১১= ২২
৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী?
৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.৩ এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
৩.৪ “সর্বধর্ম সমন্বয়” বলতে কী বোঝায়?
৩.৫ “বিপ্লব” বলতে কী বোঝায়?
৩.৬ ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন?
৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দ মঠ’ উপন্যাসটির কীরূপ ভূমিকা ছিল?
৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?
৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি?
৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়?
৩.১৩ ‘কার্লাইল সার্কুলার’ বলতে কী বোঝায়?
৩.১৪ ‘দলিত’ কাদের বলা হয়?
৩.১৫ ‘ভারতভুক্তি দলিল’ বলতে কী বোঝায়?
৩.১৬ ‘রাজ্যপুনর্গঠন কমিশন’ (১৯৫৩) কেন গঠিত হয়?
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
বিভাগ: ‘ঘ’
৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
(প্রতিটি উপ-বিভাগ থেকে অন্তত ১টি করেমোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৪x ৬= ২৪
উপবিভাগ: ঘ.১
৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন?
৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন?
উপবিভাগ: ঘ.২
৪.৩ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই-এর সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬ বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ: ঘ.৪
৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল?
৪.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।
মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2026 History Question Paper with Answer PDF
বিভাগ: ‘ঙ’
৫. পনেরো-ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x ৮= ৮
৫.১ মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো।
৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো।
৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
সমগ্র উত্তরপত্রটি (বিভাগ-ক,খ,গ,ঘ এবং ঙ) PDF হিসাবে ডাউনলোড করতে হলে নীচের বাটনে ক্লিক করুন
File Name-মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান (বিভাগ-ক,খ এর উত্তর প্রশ্নপত্রের মধ্যেই করা আছে এবং ম্যাপ ,বিভাগ-গ,ঘ এবং ঙ এর উত্তর হাতে লিখে করা আছে )
File Size-6.95 Mb
Number of Pages-32
File Type- Hand Written PDF
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST (মাধ্যমিক 2026 ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান) টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।