
WBBSE Class 5 First Unit Test Science Question PDF (আমাদের পরিবেশ) || পঞ্চম শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 5 প্রথম ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 5 এর বিজ্ঞান ও পরিবেশের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 5 First Unit Test Science Question PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
বিষয় – আমাদের পরিবেশ
শ্রেণি- পঞ্চম
পূর্ণমান-২০ , সময়-৪০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো ৫ টি ) 1 ×5 = 5
(ক) মেলানিন থাকার জন্য চামড়ার রং – (কালো / সাদা ) হয় ।
(খ) আমাদের শরীরে রক্তকে পাম্প করে – (লিভার / হৃদপিন্ড )
(গ) কলকাতার জমির ঢাল – (পূর্বদিকে / পশ্চিম দিকে )
(ঘ) চিংড়ি একটি – (মেরুদন্ডী / অমেরুদন্ডী ) প্রাণী ।
(ঙ ) একটি রাসায়নিক সারের নাম হোলো – (ইউরিয়া / গোবর / কম্পোস্ট )
(চ) আকর্ষ দেখতে পাওয়া যায় – (কলা গাছে / পেঁপে গাছে / লাউ গাছে )
(ছ) পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হল –(সাহেব বাঁধ / রসিক বিল / সাঁতরাগাছি ঝিল )
২. শূন্যস্থান পূরণ করো (যেকোনো পাঁচটি ) 1×5=5
(ক) মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে বলে __________ ।
(খ) হৃদপিণ্ডের ধুকপুক শব্দ শোনার জন্য ___________ যন্ত্র ব্যবহার করা হয় ।
(গ) ____________ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে ।
(ঘ) পাহাড়ের ঢালু জমিতে ______________ এর চাষ ভালো হয় ।
(ঙ ) মেলানিন সূর্যের ক্ষতিকারক ____________ রশ্মিকে শুষে নেয় ।
(চ) কেঁচো একটি ___________ প্রাণী ।
(ছ) প্লাস্টিক বা পলিথিন হল মাটির ______________ ।
(জ ) ভারতীয় বাইসন বা গউর দেখা যায় পশ্চিমবঙ্গের __________ জঙ্গলে ।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১০ টি )ঃ ১ ×১০ = ১০
(ক) আমাদের শরীরের রক্তের একটি প্রধান কাজ লেখো ।
(খ) কম্পোস্ট সার কী কী দিয়ে তৈরি হয় ?
(গ) শকুনরা বর্তমানে হারিয়ে যাওয়ার মুখে কেন ?
(ঘ) বৃষ্টির জল সরাসরি কোন কাজে ব্যবহার করা উচিত নয় ?
(ঙ) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে মোট কয়টি হাড় থাকে ?
(চ ) গণ্ডারের খর্গ আসলে শরীরের কোন অংশের পরিবর্তিত অঙ্গ ?
(ছ) কোন রোগে DOT চিকিৎসা করাতে হয় ?
(জ ) অস্থিসন্ধি কী ?
(ঝ) ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ?
(ঞ ) স্টেথোস্কোপ কে আবিস্কার করেন ?
(ট) সাঁতরাগাছির ঝিল কোথায় অবস্থিত ?
(ঠ ) পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কাজে লাগে ?
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণি- পঞ্চম
বিষয় – পরিবেশ ও বিজ্ঞান (EVS)
পূর্ণমান- ২০ , সময় – ৪০ মিনিট
১. সথিক উত্তরটি নির্বাচন করে পুরোবাক্যে উত্তর লেখো । 1/2 ×4 = 2
(a) শিরা ও ধমনিকে বাঁচায় – (ত্বক / মাংসপেশী / হাত )
(b) সাহেব বাঁধ অবস্থিত – (বাঁকুড়া / পুরুলিয়া / হাওড়া ) জেলায় ।
(C) মাছের বাজারে গেলে নীচের কোন মাছটি আর সহজে চোখে পড়ে না – (কাতলা / ন্যাদোস / মাগুর )
(d) ঢেঁকিশাক হল – (ছত্রাক / মস / ফার্ণ )
2. শূন্যস্থান পূরণ করোঃ 1×4 = 4
(a) পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ______ কাজে ব্যবহার করা হয় ।
(b) __________ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যানসার আটকায় ।
(c ) কম্পোস্ট সার একধরনের _____________ সার ।
(d) কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টিকে ____________ বলে ।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×6 = 6
(a) মাটির দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো ।
(b) ঝোরা কাকে বলে ?
(c ) একটি বায়ুবাহিত রোগের নাম লেখো ।
(d) হাড়্গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে আটকানো থাকে ?
(e) শিকারি পাখিদের নখ কেমন হয় ?
(f) একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও ।
4 স্তম্ভ মেলাওঃ ½ ×4 = 2
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (i) আকর্ষ | (a) চুল |
| (ii) শিকারি পাখি | (b) লাউ |
| (iii) গন্ডারের খর্গ | (c ) শকুন |
| (iv) প্রথম স্টেথোস্কোপ | (d) রেনে লিনেক |
5. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 2×3 = 6
(a) বাড়িতে ORS কীভাবে বানানো হয় ?
(b) অমেরুদন্ডী প্রাণী কাকে বলে ?
(c ) কালো মানুষর সন্মানের জন্য যারা লড়াই করেছেন তাদের মধ্যে একজনের নাম লেখো ।
(d) তোমার নাকে ফোঁড়া হয়েছে , তুমি ওষুধ খেয়েছো । ওই ওষুধ কীভাবে নাকের কাছে পৌঁছাবে ? (e ) দোয়াশ মাটি জলে গুললে সহজে থিতিয়ে পড়ে কেনো ?
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3
শ্রেণী – পঞ্চম
বিষয়- আমাদের পরিবেশ (বিজ্ঞান)
পূর্ণমাণ- ২০ , সময় – ৪০ মিনিট
১. সঠিক উত্তর নির্বাচন করে ( ) চিহ্ন দাও । ১×২=২
১.১ ত্বকে রোদ লাগলে যে ভিটামিন তৈরি হয় –
(ক) ভিটামিন K
(খ) ভিটামিন A
(গ) ভিটামিন D
(ঘ) ভিটামিন C
১.২. নীচের কোনটি জৈব সার ?
(ক) কম্পোস্ট সার
(খ) ইউরিয়া সার
(গ) ফসফেট সার
(ঘ) পটাশিয়াম সার
১.৩. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ ১×২=২
২.১. _________________ নামক প্রাণীর লোম শক্ত , সূচালো এবং খাড়া হয় ।
২.২. পুরুলিয়ার জলাভূমি হল ________________ ।
৩. ‘ক’- স্তম্ভের সঙ্গে ‘খ’- স্তম্ভ মিলিয়ে বন্ধনীর মধ্যে ‘ক’- স্তম্ভের ক্রমিক নম্বর লেখোঃ ১×৩ = ৩
| ‘ক’ –স্তম্ভ | ‘খ’ –স্তম্ভ |
| ৩.১ মেরুদন্ড ৩.২ পাতলা পায়খানা ৩.৩ জল শোধন | (ক) ORS ( ) (খ) পটাশিয়াম পারম্যাঙ্গানেট ( ) (গ) ফিমার ( ) (ঘ) কশেরুকা বা ভাটিব্রা ( ) |
৪. একটি বাক্যে উত্তর দাওঃ ১×২ = ২
৪.১ কোন পাখির নখ হুকের মতো বাঁকানো ও সূচালো ?
৪.২. জলদাপাড়ার জঙ্গলে বড়ো বড়ো কালো গোরুর মতো জন্তুকে কী বলে ?
৫. নীচের বাক্যগুলো সঠিক হলে বন্ধনীর মধ্যে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখোঃ ১ × ২ = ২
৫.১ হাঁটুর নীচ থেকে গোড়ালির হাড় হল লিবিয়া বা ফিবুলা
৫.২. ‘টিয়া’ একটি পোষা পাখি ।
৬. দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) ৩×২=৬
৩.১ আদি স্টেথোস্কোপ কে , কীভাবে তৈরি করেন ?
৩.২. উদাহরণসহ ‘মেরুদন্ডী’ ও ‘অমেরুদন্ডী’ প্রাণীর একটি পার্থক্য দেখাও ।
৩.৩. লাউ , কুমড়োর আকর্ষ এবং বটগাছের ঝুড়ির কাজ কি ?
৩.৪. ত্বক , চুল ও নখের যত্ন না নিলে শরীরের কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে ?
৭. পাঁচ ছটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩×১= ৩
৭.১. যক্ষ্মা রোগের উপসর্গ বা লক্ষণ ও প্রতিকার কী ?
৭.২ এঁটেল , বেলে ও দোঁয়াশ মাটির গঠনগত উপাদান ও বৈশিষ্ট্য লেখো ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।