![Class 9 Third Unit Test Geography Question Paper [PDF]
ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/11/তৃতীয়-ইউনিট-টেস্ট-ক্লাস-9-ভূগোল-প্রশ্ন-.jpg)
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- ভূগোল (সেট-১)
পূর্ণমাণ- 90 , সময় -3 ঘন্টা 15 মিনিট
বিভাগ-ক
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1x 14 = 14
১.১ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন –
(ক) টলেমি
(খ) অ্যারিস্টটল
(গ) কোপার্নিকাস
(ঘ) এরাটোস্থেনিস
১.২ পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও ১২ঘন্টা রাত হয় যে তারিখে
(ক) একুশে মার্চ
(খ) একুশে জুন
(গ) ৪ জুলাই
(ঘ) ২২ শে ডিসেম্বর
১.৩ পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি
(ক) গোলাকার
(খ) অর্ধবৃত্তাকার
(গ) উপবৃত্তাকার
(ঘ) সরলরেখার ন্যায়
১.৪ পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য
(ক) ১০০ ডিগ্রি
(খ) ১৮০ ডিগ্রি
(গ) ৯০ ডিগ্রি
(ঘ) ০ ডিগ্রি
১.৫ হটস্পট দিয়ে ম্যাগমার উর্ধমুখী প্রবাহ কে বলে –
(ক) ক্রেটার
(খ) প্লিউম
(গ) ক্যালডেরা
(ঘ) আগ্নেয়গিরি
১.৬ ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হল –
(ক) ফুজিয়ামা
(খ) ক্রাকাতোয়া
(গ) কটোপ্যাক্সি
(ঘ) স্ট্রম্বলি আগ্নেয়গিরি
১.৭ তিব্বত মালভূমি হল একটি –
(ক) লাভামালভূমি
(খ) মহাদেশীয় মালভূমি
(গ) পর্বত বেষ্টিত মালভূমি
(ঘ) ব্যাবচ্ছিন্ন মালভূমি
১.৮ আবহবিকার প্রাপ্ত পদার্থ অভিকর্ষের প্রভাবে নিচে নেমে এলে তাকে বলে –
(ক) পুঞ্জিত ক্ষয়
(খ) ক্ষয়ী ভবন
(গ) নগ্নীভবন
(ঘ) বাষ্পীভবন
১.৯ ক্ষয়িষ্ণু সম্পদ হলো –
(ক) সমুদ্রের জল
(খ) বাতাস
(গ) সূর্যকিরণ
(ঘ) কয়লা
১.১০ উত্তরবঙ্গের একটি নদী হল –
(ক) মহানন্দা
(খ) অজয়
(গ) দামোদর
(ঘ) জলঙ্গি
১.১১ একটি একক মুক্ত স্কেল হল –
(ক) বিবৃতি মূলক স্কেল
(খ) আয়তন স্কেল
(গ) রৈখিক স্কেল
(ঘ) ভগ্নাংশসূচক স্কেল
১.১২ পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি যে জেলায় অবস্থিত সেটি হল –
(ক) হাওড়া
(খ) হুগলি
(গ) কোচবিহার
(ঘ) কলকাতা
১.১৩ একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হল –
(ক) টপোগ্রাফিক্যাল মানচিত্র
(খ) দেওয়াল মানচিত্র
(গ ) মৌজা মানচিত্র
(ঘ) কোনোটিই নয়
১.১৪ জলধর ও জল ভরো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে –
(ক) বন্যা প্রতিরোধের জন্য
(খ) খরা প্রতিরোধের জন্য
(গ) ভূমিকম্প প্রতিরোধের জন্য
(ঘ) ঘূর্ণিঝড় প্রতিরোধের জন্য
বিভাগ খ
২। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ১x ২২ = ২২
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ অসত্য হলে ‘ভুল’ লেখো । ( যে কোন ছয়টি ) ১ x ৬ = ৬
২.১.১ অক্ষরেখা গুলির পরিধি সমান হয় ।
২.১.২ ভারতের সাতপুরা একটি ভঙ্গিল পর্বত ।
২.১.৩ বিদার অগ্ন্যুদগম বিষয়টি লাভামালভূমির সাথে যুক্ত ।
২.১.৪ আধুনিক শিল্পদানব হল লৌহ ইস্পাত শিল্প ।
২.১.৫ হলদিয়া বন্দর হল কলকাতার পরিপূরক বন্দর ।
২.১.৬ টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয় ।
২.১.৭ চা চাষের জন্য এটেল মৃত্তিকার প্রয়োজন ।
২.২ শূন্যস্থান পূরণ কর। (যেকোনো ছয়টি ) ১x ৬=৬
২.২.১ _________ অঞ্চলের নমীভবনের হার সবচেয়ে কম ।
২.২.২ রাত্রিবেলা উত্তর গোলার্ধে _________ সাহায্যে অবস্থান নির্ণয় করা হয় ।
২.২.৩ __________ হল সম্পদের প্রকৃত জননী।
২.২.৪ সোনালী তন্তু বলে _______কে ।
২.২.৫ ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি হয় ________এর ওপর ভিত্তি করে ।
২.২৬ দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশ হল ________ ।
২.৩। দুই এক কথায় উত্তর দাওঃ (যে কোন ছটি) ১x ৬ = ৬
২.৩.১ কোন গ্রহের আবর্তনের দিক দক্ষিণ থেকে উত্তরে ?
২.৩.২ পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টীলাগুলি কি নামে পরিচিত ?
২.৩.৩ কোন প্রকার মৃত্তিকায় খোয়াই ক্ষয় সবচেয়ে বেশি হয় ?
২.৩.৪ সাদা কয়লা কাকে বলে ?
২.৩.৫ সিটি অফ প্যালেস বলতে কাকে বলা হয় ?
২.৩.৬ অসংখ্য মানচিত্র সংবলিত পুস্তক কে কি বলা হয় ?
২.৩.৭ উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে ?
২.৩.৮ বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটি ?
২.৪। বামদিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাওঃ ১x ৪=৪
| বামদিক | ডান দিক |
| ২.৪.১ দুর্গাপুর | (a) ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা |
| ২.৪.২ ফাইলিন | (b) ভারতের রূঢ় |
| ২.৪.৩ মালভূমি | (c ) ঝড় |
| ২.৪.৪ প্রস্তর চাই খন্ডীকরণ জু | (d) টেবিল ল্যান্ড |
বিভাগ গ
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ২x ৬ =১২
৩.১ ছায়াবৃত্ত কাকে বলে?
অথবা , অভিগত গোলক কাকে বলে ?
৩.২ a.m ও p.m বলতে কী বোঝো ?
অথবা , রবিমার্গ কাকে বলে ?
৩.৩ পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখ ।
অথবা , শস্য বর্তন পদ্ধতি বলতে কী বোঝো ?
৩.৪ বিপর্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখ ।
অথবা , খরার ফলে কি হয় ?
৩.৫ সম্পদ সংরক্ষণ কাকে বলে ?
অথবা , পশ্চিমবঙ্গের পাট শিল্পের দুটি সমস্যা লেখ ।
৩.৬ মিলিয়ন শহর কাকে বলে উদাহরণ দাও ।
অথবা , বিবৃতিমূলক স্কেল কাকে বলে ?
বিভাগ ঘ
৪। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাওঃ ৩x৪=১২
৪.১ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান কেবলমাত্র চিত্রের সাহায্যে দেখাও ।
অথবা ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা গুলি লেখ।
৪.২ পেডি প্লেন ও পেনি প্লেন এর মধ্যে পার্থক্য লেখ ।
অথবা স্বল্কমোচন ও ক্ষুদ্র কণা বিস্মরণ এর মধ্যে পার্থক্য লেখ ।
৪.৩ ভূমিকম্পের দুটি প্রাকৃতিক ও দুটি অপ্রাকৃতিক কারণ লেখ ।
অথবা দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখ।
৪.৪ গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখ ।
অথবা পশ্চিমবঙ্গের কৃষির সমস্যা গুলি লেখ।
বিভাগ ঙ
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ:
৫.১ যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x ২=১০
৫.১.১ এথেন্স ২৪ ডিগ্রী পূর্ব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান রাত্রি 9:30 এ শুরু হলে কলকাতায় ৮২° ৩০ মিনিট পূর্ব দূরদর্শনের তা কখন সরাসরি প্রচার হয়েছে ?
৫.১.২ পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো ।
৫.১.৩ রাসায়নিক আবহবিকারের তিনটি প্রক্রিয়ার উদাহরণ ব্যাখ্যা কর ।
৫.১.৪ মৃত্তিকা ক্ষয় নিবারনের উপায় গুলি কি কি লেখ ।
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫x ২=১০
৫.২.১ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৫.২.২ দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার ভৌগলিক কারণগুলি লেখ ।
৫.২.৩ পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা কর ।
৫.২.৪ মানচিত্রের সংজ্ঞা লেখ মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখ।
বিভাগ-চ
৬. পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিত্রসহ চিহ্নিত করো । 1×10 = 10
বক্সাদুয়ার , কোলাঘাট , তাপবিদ্যুৎ কেদ্র , সুবর্ণরেখা নদী , চা – উৎপাদক অঞ্চল , ফারাক্কা , হলদিয়া , রানিগঞ্জ , দিঘা , দার্জিলিং , মালদা ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- ভূগোল (সেট-2)
পূর্ণমাণ- 90 , সময় -3 ঘন্টা 15 মিনিট
বিভাগ-ক
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। ১×১৪ = ১৪
১.১ GPS পরিষেবা থাকে যে যন্ত্রে তা হল –
(ক) রেডিও
(খ) টিভি
(গ) মোবাইল ফোন
(ঘ) দূরদর্শন
১.২ মকর সংক্রান্তি দিনটি হল –
(ক) একুশে মার্চ
(খ) তেইশে সেপ্টেম্বর
(গ) 21 শে জুন
(ঘ) ২২ শে ডিসেম্বর
১.৩ কোন স্থান ও তার প্রতিপাদ স্থান এর মধ্যে সময়ের পার্থক্য হয় –
(ক) এক ঘন্টা
(খ) ১২ ঘন্টা
(গ) ১৮ ঘন্টা
(ঘ) ২৪ ঘন্টা
১.৪ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো –
(ক) তিব্বত
(খ) পামির
(গ) লাদাখ
(ঘ) এভারেস্ট
১.৫ চ্যুতি দেখা যায় যে পর্বতে তা হল –
(ক) আগ্নেয় পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) ভঙ্গিল পর্বত
(ঘ) অবশিষ্ট পর্বত
১.৬ শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হল –
(ক) কার্বোনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলোসিস প্রক্রিয়া
১.৭ মাটি ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো –
(ক) মালচিং
(খ) ঝুম চাষ
(গ) বৃক্ষচ্ছেদন
(ঘ) পশুচরণ
১.৮ আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত হয় তাকে বলা হয়–
(ক) পুঞ্জিত ক্ষয়
(খ) বিচূর্ণীভবন
(গ) নগ্নীভবন
(ঘ) ক্ষয়ীভবন
১.৯ একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয় হলো –
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুৎপাত
(গ) বায়ুমণ্ডলীয় গোলযোগ
(ঘ) পারমাণবিক বোমা বিস্ফোরণ
১.১০ ভারতের সর্ব প্রধান খনিজ দ্রব্যটি হল –
(ক) কয়লা
(খ) আকরিক লোহা
(গ) খনিজ তেল
(ঘ) অভ্র
১.১১ একটি অপ্রচলিত শক্তি সম্পদ হলো –
(ক) বায়ু বিদ্যুৎ
(খ) তাপবিদ্যুৎ
(গ) জলবিদ্যুৎ
(ঘ) পারমাণবিক বিদ্যুৎ
১.১২ টাইগার হিল যে শহরের কাছে অবস্থিত তা হলো
(ক) কার্শিয়াং
(খ) কালিম্পং
(গ) দার্জিলিং
(ঘ) মিরিক
১.১৩ পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হল –
(ক) পাট শিল্প
(খ) চা শিল্প
(গ) লৌহ ইস্পাত শিল্প
(ঘ) বস্ত্র বয়ন শিল্প
১.১৪ পশ্চিমবঙ্গের যে জেলায় সবথেকে বেশি শহর আছে তা হল–
(ক) কলকাতা
(খ) দক্ষিণ চব্বিশ পরগনা
(গ) উত্তর চব্বিশ পরগনা
(ঘ) হাওড়া
বিভাগ খ
২.১ সঠিক উত্তরের পাশে ‘শুদ্ধ’ এবং ভুল উত্তরের পাশে ‘অশুদ্ধ’ লেখো (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১×৬=৬
২.১.১ কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি ।
২.১.২ একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলিতে স্থানীয় সময় এক হয় ।
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
২.১.৩ হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায় ।
২.১.৪ কাস্ট অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয় ।
২.১.৫ নিভেলি ভারতের বৃহত্তম পিট কয়লা খনি ।
২.১.৬ উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায় ।
২.১.৭ স্কেল হল একটি অনুপাত ।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ ( যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১×৬=৬
২.২.১ গ্লোব একটি ____________ মাত্রিক চিত্রের উদাহরণ ।
২.২.২ ___________ হলো হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য ।
২.২.৩ ভারতের অধিকাংশ কয়লা _____ যুগের ।
২.২.৪ _______ আবহবিকারের শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়।
২.২.৫ পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল ________ ।
২.২.৬ একটি মহাবৃত্ত হল _________ ।
২.২.৭ _________ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে ।
২.৩ একটি বা দুটি শব্দের উত্তর দাও। (যে কোন ছটি প্রশ্নের উত্তর দাও ) ১×৬ = ৬
২.৩.১ বেডফোর্ড লেভেল পরীক্ষা পৃথিবীর কোন আকৃতিকে প্রমাণ করে ?
২.৩.২ একটি অন্তর্জাত প্রক্রিয়ার নাম লেখ ।
২.৩.৩ আবহবিকার জাত শিলাচূর্ণের শিথিল ভূয়াস্তরণকে কি বলা হয় ?
২.৩.৪ কোন কোন ঋতুতে অধিক সংখ্যায় হিমানী সম্প্রপাত হয়ে থাকে ?
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
২.৩.৫ ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
২.৩.৬ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
২.৩.৭ ভারতের মৌজা মানচিত্র স্কেল কত ?
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের উত্তরগুলি মিলিয়ে লেখ। ১×৪=৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| টেরাকোটা | হীরাকুদ |
| অক্সিজেন | ক্ষয়জাত পর্বত |
| জলবিদ্যুৎ কেন্দ্র | বিষ্ণুপুর |
| আরাবল্লী | জারণ |
বিভাগ-গ
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ) ২×৬ = ১২
৩.১ জিয়ড কাকে বলে ? অথবা মহাবিষুবা কি ?
৩.২ প্রতিপাদ স্থান কাকে বলে ? অথবা মালভূমির দুটি গুরুত্ব লেখো ।
৩.৩ নগ্নীভবন কাকে বলে ? অথবা টেরারোসা কাকে বলে ?
৩.৪ মানবীয় বিপর্যয় কাকে বলে ? অথবা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় খরা সৃষ্টি হয় ?
৩.৫ পুনর্ভব সম্পদ কাকে বলে ? অথবা পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য গুলির নাম লেখ।
৩.৬ কলকাতা বন্দরে দুটি সমস্যা লেখ । অথবা স্কেল কাকে বলে ?
বিভাগ ঘ
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও। ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ) ৩×৪ = ১২
৪.১ আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য লেখ। অথবা জৈবিক আবহবিকার প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৪.২ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ । অথবা স্তুপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখ ।
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
৪.৩ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ । অথবা বিপর্যয় ব্যবস্থাপনার পূর্ব পর্যায়ে গুলি আলোচনা করো ।
৪.৪ কয়লা ও খনিজ তেল কে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন ? অথবা বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশ সূচকের মধ্যে পার্থক্য লেখ।
বিভাগ ঙ
৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০
৫.১.১ উষ্ণতার তারতম্যের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও ।
৫.১.২ তিন প্রকার সঞ্চয়জাত সমভূমির চিত্রসহ পরিচয় দাও ।
৫.১.৩ ৫১ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব থেকে ২০০৮ সালের পয়লা মার্চ শনিবার ভোর চারটে একটি মেল এলাহাবাদে ৮২° ৩০ মিনিট পূর্ব পাঠানো হয়েছিল কখন কোন বার কোন তারিখে সেটি এলাহাবাদে পৌঁছাবে ?
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
৫.১.৪ পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর ।
৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০
৫.২.১ দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ ক্লাবের কারণগুলি লেখ ।
৫.২.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর ।
৫.২.৩ পশ্চিমবঙ্গের ধান চাষের উন্নতি লাভের কারণ গুলি লেখ ।
৫.২.৪ হুগলি শিল্পাঞ্চলের পাট শিল্পের এক দেশী ভবনের কারণগুলি লেখ।
বিভাগ চ
৬। প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ওর নাম সহ চিহ্নিত কর। ১×১০=১০
কর্কটক্রান্তি রেখা , অযোধ্যা পাহাড় , তিস্তা নদী , পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান , পডজল অঞ্চল , ম্যানগ্রোভ বনভূমি , প্রধান পাট উৎপাদক অঞ্চল , একটি লৌহ ইস্পাত কেন্দ্র , হলদিয়া বন্দর্ , পশ্চিমবঙ্গের রাজধানী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- ভূগোল (সেট-3)
পূর্ণমাণ- 90 , সময় -3 ঘন্টা 15 মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ ১×১০ = ১০
১.১ পৃথিবীর মেরু রেখা অবস্থান করে –
(ক) ২৩ ১/২ ডিগ্রি হেলে
(খ) ৬৬ ১/২ ডিগ্রি হেলে
(গ) ৯০ ডিগ্রি হেলে
(ঘ) ৭২ ১/২ ডিগ্রি হেলে
১.২ ভারতের সময় অঞ্চল –
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
১.৩ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র –
(ক) ASP
(খ) DSP
(গ) TCS
(ঘ) HCL
১.৪ Indian Tea Board স্থাপিত হয় –
(ক) ১৯৫৪ সালে
(খ) ১৯৬০ সালে
(গ) ১৯৬৫ সালে
(ঘ) ১৯৭০ সালে
১.৫ ভারী জলের রাসায়নিক সংকেত –
(ক) 2H2O বা D2O
(খ) H2O বা D3O
(গ) 2H2O বা D3O2
(ঘ) 2H2O বা D4O
১.৬ কোন স্কেলে মুখ্য , গৌণ ও প্রগৌণ ভাগ থাকে ?
(ক) রৈখিক স্কেলে
(খ) ভগ্নাংশ সূচক স্কেলে
(গ) বিবৃতিমূলক স্কেলে
(ঘ) ডায়াগনাল স্কেলে
১.৭ “চন্দ্রগ্রহণের সময় দেখা যায় চাঁদের ছায়া বাঁকা” – এই কথা প্রথম বলেছিলেন –
(ক) পিথাগোরাস
(খ) কোপার্নিকাস
(গ) বরাহমিহির
(ঘ) অ্যারিস্টটল
১.৮ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওডিসি এন্ড জিওফিজিক্স এর দপ্তর অবস্থিত –
(ক) পোটসডামে
(খ) কলকাতায়
(গ) লন্ডনে
(ঘ) টোকিওতে
১.৯ (GEC ) গ্রীন এনার্জি করিডোর চালু হয় –
(ক) ২০১০ সালে
(খ) ২০১৫ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ২০২১ সালে
১.১০ ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন স্থাপিত হয় –
(ক) ১৯৬৫ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৭৫ সালে
(ঘ) ১৯৮০ সালে
২। শূন্যস্থান পূরণ করঃ ১×৫ = ৫
২.১ ভারতে প্রথম পাটকল চালু হয় _______ সালে ।
২.২ ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলো __________ ।
২.৩ _________ শহরকে সিটি অফ প্যালেস ও সিটি অফ জয় বলা হয় ।
২.৪ বাইশ ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ ফাটলের পীড়ন সৃষ্টি হয় _______ কেজি পার বর্গ সেমি ।
Class 9 Third Unit Test Geography Question Paper [PDF] || ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
২.৫ ভারতের _________ সবুজ বিপ্লবের জনক বলা হয় ।
৩। সঠিক উত্তরটির পাশে শুদ্ধ লেখো এবং ভুল উত্তরটির পাশে ভুল লেখ। ১×৫ = ৫
৩.১ গাঙ্গেয় সমভূমি আরোহন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে ।
৩.২ ডিপ্রেশনে বৃষ্টি হয় কিন্তু ঝড় হয় না।
৩.৩TCS হল ভারতের বিখ্যাত ইস্পাত সংস্থা ।
৩.৪ এক ডিগ্রি ব্যবধানে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব ১২১ কিলোমিটার ।
৩.৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিট মহল চুক্তি হয় 6 জুন ১৯১৮ সালে ।
৪। স্তম্ভ মেলাও: ১×৫ = ৫
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ৪.১ উত্তরাখণ্ড | (ক) সাঁওতালডিহি |
| ৪.২ হিমাচল প্রদেশ | (খ) বদ্রিনাথ |
| ৪.৩ তামিলনাড়ু | (গ) কচ্ছ |
| ৪.৪ গুজরাট | (ঘ) মুপান্দাল |
| ৪.৫ পশ্চিমবঙ্গ | (ঙ ) মণিকরণ |
৫। দু একটি বাক্যে উত্তর দাওঃ ১×১০ = ১০
৫.১ ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম কি?
৫.২ কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাস এর সমান ?
৫.৩ Base Level of Erosion এর জনক কে ?
৫.৪ প্রাচীন ভঙ্গিল পর্বত গুলি কোন যুগের সৃষ্টি হয়েছিল ?
৫.৫ হিউমিফিকেশন কাকে বলে ?
৫.৬ National Oceanic and Atmospheric Administration (NOAA) কোন দেশের গবেষণা সংস্থা ?
৫.৭ কোন গ্রহের পরিক্রমণ বেগ সবচাইতে কম ?
৫.৮ হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে গঠিত একটি সমভূমির নাম লেখ ।
৫.৯ সবচাইতে উৎকৃষ্ট খনিজ তেল কোনটি ?
৫.১০. ভৌগোলিক জালকের মাধ্যমে অবস্থান নির্ণয় কোন পদ্ধতিতে করা হয় ?
৬। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও । ২×৫ = ১০
৬.১ আইজ্যাক নিউটন সূর্যকেন্দ্রিক ধারণার পক্ষে কিভাবে মত প্রকাশ করেন ?
৬.২ ভূয়ালোড়ন ও ভূমিকম্পের তফাৎ কি ?
৬.৩ লগ্নিভবনের সূত্রটি লেখ ।
৬.৪ স্টেনলেস স্টীল কি ?
৬.৫ বন্দরের পশ্চাৎ ভূমি বলতে কি বোঝো ?
৭। সংক্ষেপে ব্যাখ্যা করঃ:(যেকোনো পাঁচটি ) ৩×৫ = ১৫
৭.১ ধ্রুবতারার সাহায্যে কিভাবে প্রমাণ করা হয় যে পৃথিবী গোলাকার ?
৭.২ নিয়ত বায়ুর উপর পৃথিবীর আবর্তনের প্রভাব লেখ।
৭.৩ ভূজালকের সাহায্যে কিভাবে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় ?
৭.৪ পুঞ্জিত ক্ষয় কেন ঘটে ?
৭.৫ পশ্চিমবঙ্গে জল সম্পদের সমস্যা গুলি কি কি ?
৭.৬ দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন ?
৭.৭ পর্যটন শিল্পের গুরুত্ব লেখো ।
৮ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৪×৫ = ২০
৮.১ ভূসংস্থানই মানচিত্রের বৈশিষ্ট্য গুলি লেখ ।
৮.২ হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি ?
৮.৩ আবহবিকারের ফলাফল গুলি কি কি ?
অথবা আবহবিকারের ফলে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় ?
৮.৪ মহীভাবক ও গিরিজনি দুটি আলাদা প্রক্রিয়া হলেও কাজ করে একসাথে উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর ।
৮.৫ এথেন্সে ২৪ ডিগ্রী পূর্ব অলিম্পিক খেলার উদ্বোধনী অনুষ্ঠান রাত্রি আটটা তিরিশ মিনিটে শুরু হল তুমি কলকাতায় 80 ডিগ্রী ৩০ মিনিট পূর্ব বসে কখন দূরদর্শনের সরাসরি দেখতে পাবে ?
৮.৬ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে ? অপসুর ও অনুসুরের ফলাফল চিত্রসহ লেখ ।
অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর।
৯। পশ্চিমবঙ্গের মানচিত্রে নিম্নলিখিত লিখিত স্থান গুলি চিহ্নিত করঃ ১×১০ = ১০
রাণীগঞ্জ , সান্দাকফু , জলদাপাড়া , শুশুনিয়া পাহাড় , একটি মৎস্য শংকরপুর , পলাশী , চিত্তরঞ্জন , তরাই অঞ্চল , তিস্তা নদী , কুলিক পাখিরালয় ।
Important Links
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।