![[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026]
নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/Class-9-third-Unit-Test-Physical-Science-Question-Paper-PDF.jpg)
[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026] || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রগুলো দেখার পাশাপশি তোমরা ডাউনলোড-ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা ।
[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026] || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- ভৌতবিজ্ঞান (সেট-1)
পূর্ণমাণ- 90 , সময়- 3 ঘন্টা
বিভাগ-ক
1. বিকল্প গুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ (13 টি ) 1×13 = 13
(i) শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ একক – (চাপ / হার্য / বল / ঘনকোণ )
(ii) এক পারসেক = কত আলোকবর্ষ ? (9.46×1012 / 2.36 / 3.26 / 3.2 )
(iii) ত্বরণ – সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল – (সরণ / বেগ / ত্বরণ / দূরত্ব )
(iv) পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে – (5 Hz / 0.2 Hz / 10Hz / 0.5 Hz)
(v) তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা – (বাড়ে / কমে / প্রথমে বাড়ে পরে কমে / একই থাকে )
Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
(vi) আইসোটোপ আবিস্কার করেন – (কুরি / বোর / থমসন / সডি )
(vii) CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ – (25% /50% / 27.27% / 32.25% )
(viii) কর্ড লিভার অয়েল একটি – (দ্রবণ / কেলাসন / ইমালসন/ কোলয়ডীয় দ্রবণ )
(ix) প্রশম দ্রবণে লিট্মাসের বর্ণ হবে – (বেগুনী / লাল / হলুদ / নীল )
(x) পেট্রোলিয়াম পরিশোধনে পাওয়া যায় না – (কেরোসিন / আলকাতরা / ন্যাপথা / বিটুমিন )
(xi) ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় –
(পাতিত জল / আয়নমুক্ত জল /মৃদু জল / রাসায়নিক জল )
(xii) একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুর গতিশক্তি – (সমান থাকে / দ্বিগুণ হয় / অর্ধেক হয় / চারগুণ হয় )
(xiii) অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল – (CH4 / NO2 / N2O /O3)
(xiv) উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা – (বাড়ে / কমে / অপরিবর্তিত থাকে / প্রথমে বাড়ে পরে কমে )
(xv) আর্সেনিক যুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হল – (মিনামাটা / ব্ল্যাক ফুট ডিজিজ / ইটাই –ইটাই / ফ্লুওরোসিস )
বিভাগ-খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 1×23 = 23
(i) ঘাত কি জাতীয় রাশি ?
(ii) একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও ।
(iii) প্লবতার SI একক কি ?
(iv) সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত ?
(v) কোন পদার্থের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না ?
(vi) নিউক্লিয় বলের জন্য কোন কোনটি দায়ী ?
(vii) STP তে 2.8 গ্রাম N2 গ্যাসের আয়তন কত ?
(viii) দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি কোলয়েডের নাম লেখ ।
(ix) একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ দাও।
(xi) কেরোসিন ও জলের মিশ্রণকে তাপ প্রয়োগ না করে কোন যন্ত্রের দ্বারা পৃথক করা যায় ?
(xii) আয়ন মুক্ত জলে খরতার মাত্রা কত ?
(xiii) সত্য অথবা মিথ্যা লেখ: স্টোন ক্যান্সার মার্বেল পাথরে দেখা যায়।
(xiv) একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান। কোনটির গতিবেগ বেশি ?
(xv) তাপ প্রয়োগ করে বরফকে গলানো হলে আয়তনের কি পরিবর্তন হয় ?
(xvi) একটি কঠিন এরোসলের উদাহরণ দাও ।
(xvii) গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা বাসের গতির অভিমুখী ঝুঁকে পড়ে কেন ?
(xviii) আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না ?
(xix) দম দেওয়া ঘড়িতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
(xx) শব্দের তীব্রতার নিরাপদ সীমা কত ?
(xxi) জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি ?
(xxii) একটি সুরে কটি কম্পাঙ্ক থাকে ?
(xxiii) প্রোটনের আবিষ্কর্তা কে ?
(xxiv) ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত ?
(xxv) এসআই তে বরফ গলনের লীন তাপ কত ?
(xxvi) K+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত ?
(xxvii) বায়ুর উপাদান গুলিকে _______________ পদ্ধতিতে পৃথক করা যায় ।
(xxviii) হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড ?
বিভাগ গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্ন গুলো লক্ষণীয় ) 15×2 = 30
(i) বায়ুতে ও জলে কোন বস্তুর ওজন যথাক্রমে ৫২ গ্রাম ওয়েট ও ৪০ গ্রাম ওয়েট হলে বস্তুটির ওপর ক্রিয়াশীল প্লবতা নির্ণয় করো ।
অথবা
সান্দ্রতা ও ঘর্ষনের মধ্যে দুটি পার্থক্য লেখ ।
(ii) E=mc2 সম্পর্কিত মাত্রীয় সংকেত অনুযায়ী সঠিক কিনা তা নির্ণয় করে দেখাও ।
(iii) ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো । কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না ?
(iv) সাইফনের দুটি প্রয়োগ উল্লেখ করো ।
(v) 720 Hz কম্পাঙ্কবিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 472 মিটার যেতে সুরশলাকাটিকে কতক্ষণ কম্পন সম্পন্ন করতে হবে ?( বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড)
অথবা
আকাশবাণী কলকাতা খ কেন্দ্রের মিটার ব্যান্ড হলো 300 মিটার এই কেন্দ্র থেকে সম্প্রচারিত বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত ? (ধরা যাক বেতার তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান , যার মান 3×108 m/s)
(vi) দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখ ।
অথবা
ভরবেগ কাকে বলে ? এর SI এককটি লেখ ।
(vii) কার্যহীন বল বলতে কী বোঝায় ? উদাহরণ দাও ।
(viii) ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে কোন শক্তি জমা হয় ? কৃতকার্যের SI একক লেখো ।
(ix) Ne এর মত ইলেকট্রন গঠনবিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম লেখ ।
(x) 1 মোল CaCl2 সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত ?
অথবা
নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি STP 22.4 লিটার আয়তন অধিকার করবে ?
(a)17 গ্রাম NH3 গ্যাস (b) 22 গ্রাম CO2 গ্যাস
(c ) 18 গ্রাম জলীয় বাষ্প (d) 40 গ্রাম CO2 গ্যাস
(xi) তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব কি ?
অথবা
20◦C সেন্টিগ্রেড উষ্ণতায় খাদ্য লবনের দ্রাব্যতা 35 বলতে কী বোঝায় ?
(xii) উত্তপ্ত গাঢ় HNO3 সঙ্গে তামার ছিবড়ার বিক্রিয়া ঘটালে কি ঘটবে তা সমীকরণসহ লেখ ।
(xiii) চিনির মধ্যে কয়েক ফোটা গাঢ় H2SO4 যোগ করলে কি ঘটবে সমীকরণ দাও ।
(xiv) কি ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফাইনাল ব্যবহার করা হয় উদাহরণ দাও।
(xv) জলের স্থায়ী খরতা দূরীকরণে ব্যবহৃত ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরুদ্ধার করা যায় ?
বিভাগ ঘ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়। 3×8=24
(i) লেখচিত্রের সাহায্যে প্রমাণ কর S=ut+ ½ at2
অথবা
(ii) (ক) স্থির অবস্থা থেকে কোন বস্তুর সরণের এর মান সময়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় বস্তুটি স্থির বেগে অথবা স্থির ত্বরণে গতিশীল কিনা লেখ।
(খ) 7 সেমি ব্যাসার্ধের কোন বৃত্তাকার পথে কোন বস্তু ঘূর্ণায়মান এটি 45 সেকেন্ডে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে বস্তুটির গড় বেগ এবং গড় দ্রুতির মান নির্ণয় কর ।
(ii) শিলাবৃষ্টি অনেক উঁচু থেকে পড়লেও বিশেষ ক্ষতি করতে পারে না কেন ? সিজিএস (CGS) পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ?
(iii) প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ?
অথবা
শব্দের গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর ।
(iv) দূরের পর্বত শৃঙ্গ সকালবেলা স্পষ্ট দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্পষ্ট হয়ে যায় কেন ?উর্ধ্ব আকাশের কুয়াশাকে কি বলে ?
(v) K কক্ষে দুটি ইলেকট্রন আছে এমন একটি প্রশম পরমাণুর একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও ।
অথবা
নিউক্লিয় বল কি নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখ ।
(vi) A চিহ্নিত ফ্লাক্সে 0.5 মোল অক্সিজেন গ্যাস আছে এবং অন্য একটি B চিহ্নিত ফ্লাক্সে 0.4 মোল ওজন গ্যাস আছে কোন ফ্লাক্সটিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি ?
(vii) হাইড্রোক্লোরিক অ্যাসিডের সনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণসহ লেখ । সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে Al চূর্ণ যুক্ত করা হলো কি ঘটে সমীকরণসহ লেখ । এন্টাসিড গুলি কি ধরনের পদার্থ ?
অথবা
টিন্ডাল প্রভাব কি ? টিন্ডাল প্রভাবের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর ।
(viii) মৎস্য চাষে pH এর মান বজায় রাখার প্রয়োজনীয়তা কি ? জলাশয়ের pH মান কিভাবে বজায় রাখা হয় ?
অথবা
প্রশমন ক্রিয়া কাকে বলে ? প্রশমন ক্রিয়ায় নির্দেশকের ভূমিকা কি ? দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব কি ?
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- ভৌতবিজ্ঞান (সেট-2)
পূর্ণমাণ-90 , সময়-3 ঘন্টা
বিভাগ-ক
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1 ×15=15
(i) তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী –
(ক) সান্দ্রতা
(খ) পৃষ্ঠটান
(গ) প্লবতা
(ঘ) চাপ
(ii) m ও 2m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের বেগের অনুপাত কত ?
(ক) 4 : 1
(খ) 1 : 4
(গ) 1 : 2
(ঘ) 2 : 1
(iii) সরল দোলগতির গতি ____________ গতির উদাহরণ ।
(ক) বৃত্তীয় গতি
(খ) ঘূর্ণণ গতি
(গ) পর্যায়বৃত্ত গতি
(ঘ) কোনটিই নয়
(iv) ময়লা জামাকাপড় পরিস্কার করতে ব্যবহৃত হয় –
(ক) শব্দোত্তর শব্দ
(খ) শব্দেত্তর শব্দ
(গ) আলোক তরঙ্গ
(ঘ) কোনটিই নয়
(v) 1 dB = কত Bel ?
(ক) 10
(খ) 10-1
(গ) 10-2
(ঘ) 10-3
(vi) a nm = 10Å হলে a এর মান কত ?
(ক) 10
(খ) 100
(গ) 1000
(ঘ) 1
(vii) মৌলটির ইলেকট্রন বিন্যাস হবে –
(ক) 2 , 8 , 8
(খ) 2 , 8 ,18 , 2
(গ) 2 , 8 , 18
(ঘ) 2 , 8 , 8 , 2
(viii) প্রদত্ত কোনটি শমিত লবণের উদাহরণ নয় ?
(ক) খাদ্যলবণ
(খ) খাবার সোডা
(গ ) কাপড় কাচার সোডা
(ঘ) তুঁতে
(ix) জলে দ্রবীভূত আর্সেনিক যৌগ যে পদ্ধতিতে দূর করা হয় তা হল –
(ক) সহ অধঃক্ষেপণ
(খ) কেলাসন
(গ) পাতন
(ঘ) ফিল্টার
(x) কোন ভৌতরাশি একটি মৌলিক রাশি দিয়ে গঠিত ?
(ক) বেগ
(খ) ত্বরণ
(গ) আয়তন
(ঘ) ঘনত্ব
(xi) যে জলীয় দ্রবণের pH= 10 তাতে মিথাইল অরেঞ্জ দিলে কী বর্ণ ধারণ করবে ?
(ক) লাল
(খ) গোলাপী
(গ) হলুদ
(ঘ) কোনো পরিবর্তন হবে না
(xii) কোন ক্ষেত্রে
(xii) কোন ক্ষেত্রে মোল সংখ্যা বেশি ?
(ক) 17 গ্রাম NH3
(খ) 8 গ্রাম H2
(গ) 71 গ্রাম Cl2
(ঘ) 64 গ্রাম O2
(xiii) ডিটারজেন্টে উপস্থিত কোন জৈবমূলক জলদূষণ ঘটায় ?
(a) Cl-
(b) Br-
(c ) PO4 3-
(d) SO4 2-
(xiv) সোনার অলঙ্কার পরিস্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?
(ক) নাইট্রিক অ্যাসিড
(খ) বোরিক অ্যাসিড
(গ) সালফিউরিক অ্যাসিড
(ঘ) অ্যাসিটিক অ্যাসিড
(xv) কোন পদার্থ হ্রাসের কারণে ইউট্রফিকেশন হয় ?
(ক) দ্রবীভূত H2
(খ) দ্রবীভূত O2
(গ) দ্রবীভূত N2
(ঘ) দ্রবীভূত CaCl2
বিভাগ-খ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 1×21=21
(i) পরম আদ্রতা কাকে বলে ?
অথবা
1 cal = ____________J (শূন্যস্থান পূরণ করো)
(ii) স্টেথোস্কোপে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় ?
Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
(iii) সমমন্দনে গতিশীল কণার V-t লেখচিত্র অঙ্কন করো ।
অথবা
1 Kg- f = কত ডাইন
(iv) অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিদিসের নীতি প্রযোজ্য হয় না কেন ?
(v) WHO নির্দেশিত পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্র কত ?
অথবা
আদর্শ পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত ?
(vi) রেজিন কী ?
অথবা
কেরাটসিস রোগের জন্য ফ্লুরাইড দূষণ দায়ী ? (সত্য / মিথ্যা )
(vii) 74.25g ভরের কোন বস্তুর পরিমাপ করতে হলে ওজন বাক্স থেকে কয়টি বাটখারা প্রয়োজন হবে ?
(viii) অমিল টি বেছে লেখোঃ প্রাবল্য , তীব্রতা , তীক্ষ্ণতা , গুণ বা জাতি
(ix) 2.24L H2 গ্যাস অণুর সংখ্যা কত ?
অথবা
সংকেত ভর কাকে বলে ?
(x) NH3 গ্যাসে শুস্ক ও সিক্ত লাল লিট্মাস ধরা হলে কী দেখা যাবে ?
অথবা
সাধারণত ধাতব অক্সাইডগুলি ___________ প্রকৃতির হয় । (শূন্যস্থান পূরণ করো)
(xi) বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাওঃ
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (1) পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে । | (a) সান্দ্রতা |
| (2) পারদ স্তম্ভের উচ্চচতা দ্রুত কমছে । | (b) পৃষ্ঠটান |
| (3) ক্ষুদ্র বৃষ্টির ফোটা গোলাকার । | (c ) ঝড় আসার সম্ভবনা |
| (4) তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ | (d) বৃষ্টিপাতের সম্ভবনা |
| (e ) আবহাওয়া শুস্ক ও পরিস্কার |
(xii) , N এর মান কত ?
(xiii) নিউট্রনের _______________ আছে , কিন্তু _____________ নেই ।(শূন্যস্থান পূরণ করো )
(xiv) 1g Na অপেক্ষা 1g Mg তে বেশি সংখ্যক পরমাণু থাকে । (সত্য / মিথ্যা ) Na = 23 , Mg = 24 )
(xv) আলোর তরঙ্গদৈর্ঘ্য 10-13 m হলে Å এককে মান নির্ণয় করো ।
(xvi) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্কটি লেখো ।
(xvii) 0◦C উষ্ণতার 1 গ্রাম জল থেকে 80 Cal তাপ বের করে নিলে অন্তিম উষ্ণতা কত হবে ?
Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
(xviii) সোনার অলঙ্কার পরিস্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?
অথবা
মানব দেহে উৎপন্ন অজৈব অ্যাসিডটির নাম লেখো ।
(xix) MgPO4 একটি ____________ লবণ ।
(xx) কোনো পদার্থের ঘনত্ব 800Kg /m3 , পদার্থটির আপেক্ষিক গুরুত্ব _________ ।
(xxi) বীজ কেলাস কী ?
বিভাগ-গ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×9 = 18
(i) রাইডার কি ? এর ব্যবহার লেখো ।
(ii) গতিজাড্য কাকে বলে ? উদাহরণ দাও ।
(iii) একটি হ্রদের কত গভীরে মোট বায়ুমন্ডলীয় চাপ দ্বিগুণ হবে ?
অথবা
কোনো পাইপের মধ্য দিয়ে জলের বেগ 80cm/s হলে বেগ শীর্ষ কত ? (g = 10m/s2)
(iv) অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন ? সংশ্লিষ্ট বিক্রিয়া লেখো ।
অথবা
HNO3 তীব্র অ্যাসিড কিন্তু H2CO3 মৃদু অ্যাসিড কেন ?
(v) 50g চুনাপাথরকে (CaCO3) উত্তপ্ত করলে STP তে কত আয়তন CO2 পাওয়া যাবে ?
(vi) শহরাঞ্চলে প্রায়ই ধোঁয়াশা দেখা যায় কেন ?
অথবা
উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের ওপর শিশির বেশি জমে কেন ?
(vii) নিস্ক্রিয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরুদ্ধার করা হয় ?
অথবা
স্থায়ী ও অস্থায়ী ক্ষরতার মধ্যে পার্থক্য লেখো ।
(viii) একটি গাড়ির হর্ণের শব্দের তিব্রতা 100dB । w/m2 এককে ওই শব্দের তীব্রতার মান নির্ণয় করো ।
Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
(ix) আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো ।
বিভাগ-ঘ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3×12=36
(i) দৈর্ঘ্য পরিমাপের তিনটি ক্ষুদ্র একক লেখো এবং তাদের ব্যবহার উল্লেখ করো । 1+1+1
(ii) লেখচিত্রের সাহায্যে s =ut + ½ at2 সমীকরণটি প্রতিষ্ঠা করো । 3
(iii) তিনটি বোতলে HCl , HNO3 , H2SO4 আছে । কীভাবে শনাক্ত করবে ? 3
অথবা
অক্সাইড গুলির প্রকৃতি লেখোঃ CaO , ZnO , CO ,SO2
এর মধ্যে কোন অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ? 2+1
(iv) সাইফন ক্রিয়ার ব্যাখ্যা দাও । 3
(v) শব্দের প্রতিধ্বনি কাকে বলে ? দুটি পাহাড়ের মাঝে এক ব্যাক্তি বন্দুক দ্বারা ফায়ার করায় 2 সেকেন্ড ও 3 সেকেন্ড পরপর তার প্রতিধ্বনি শুন্তে পেল । পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত ? 1+2
(vi) আয়ন বিনিময়কারী রেজিনেরর সাহায্যে জলের ক্ষরতা দূরীকরণ পদ্ধতি সংক্ষেপে লেখো । 3
অথবা
ফ্লুরাইড দূষণ কী ? পানীয় জলে ফ্লুরাইড দূষণ প্রতিকারের উপায়গুলি লেখো । 1+2
(vii) 80 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 25g জলের সঙ্গে 20 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার কত গ্রাম জল মেশানো হলে জলের অন্তীম উষ্ণতা হবে 40 ডিগ্রী সেলসিয়াস হবে ? 3
অথবা
0 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 1g বরফ 30g ক্যালোরি তাপ বর্জন করল । অন্তিম উষ্ণতা কত হবে ? (বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি / গ্রাম ডিগ্রী সেলসিয়াস)
Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
420 ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কত কার্য করতে হবে ? 2+1
(viii) নিউক্লীয় বল কী ? এই বলের বৈশিষ্ট্যগুলি লেখ । 1+2
(ix) A,B,C তিনটি দ্রবণের pH যথাক্রমে 4 , 7 , 9 ।
(a) এদের মধ্যে কোনটিতে H+ আয়নের গাঢ়ত্ব বেশি ?
(b) কোন দ্রবণে H+ ও OH- আয়নের গাঢ়ত্ব সমান ?
(c ) কোন দুটি দ্রবণ তুল্য পরিমাণে বিক্রিয়া করলে প্রশম দ্রবণ উৎপন্ন হবে ? 1+1+1
(x ) 2m দীর্ঘ এবং 1 mm প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের একপ্রান্তে 5 kg ভা ঝোলানো হল । ধাতুর উপাদানের ইয়ং গুণাঙ্ক Y = 2 × 1010 ডাইন / সেমি2 হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে ? (g = 10m/s2) 3
(xi) মার্বেল পাথরের একটি ছোট টুকরো নিয়ে সেটিতে নাইট্রিক অ্যাসিড যোগ করা হল এবং উৎপন্ন গ্যাসটিকে জলের মধ্যে দিয়ে চালনা করা হল । প্রাপ্ত দ্রবণটিতে লাল ও নীল লিট্মাস কাগজ ডোবানো হলে এদের বর্ণের কী পরিবর্তন ঘটবে এবং কেন ? 3
অথবা
অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব গুলি লেখো । 3
(xii) শব্দ দূষণ কাকে বলে ? শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় লেখো । 1+1+1
Important Links
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।