Class 9 Third Unit Test History Question Paper

Class 9 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ইতিহাস প্রশ্নপত্র

Class 9 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ইতিহাস প্রশ্নপত্র -Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।

Class 9 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ইতিহাস প্রশ্নপত্র

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- নবম

বিষয়- ইতিহাস (সেট-1)

পূর্ণমান- 90 সময় – 3 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×20 = 20 

(i) ফ্রান্সের ধর্মকর কে বলা হতো – 

(ক) করভি

(খ) তেরাজ

(গ) টাইদ

(ঘ) গ্যাবেলা

(ii). ব্রান্সউইক ছিলেন–

(ক) রাশিয়ার সেনাপতি

(খ)জার্মানির সেনাপতি

(গ) প্রাশিয়ার সেনাপতি

(ঘ) অস্ট্রিয়ার সেনাপতি

(iii).  “আমিই বিপ্লবের সন্তান” এই উক্তিটি করেছিলেন– 

(ক) ফরাসি সম্রাঠ পঞ্চদশ লুই

(খ) অষ্টাদশ লুই

(গ) দশম চার্লস

(ঘ) সম্রাঠ নেপোলিয়ান

(iv). সম্রাঠ নেপোলিয়ান ‘ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন – 

(ক) ১৭৯৯ খ্রিষ্টাব্দে

(খ) ১৮০০ খ্রিষ্টাব্দে

(গ) ১৮০১ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮০২ খ্রিষ্টাব্দে

(v). ‘ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাঁচে’ – উক্তিটি করেছেন – 

(ক) ষোড়শ লুই 

(খ) অষ্টাদশ লুই 

(গ) দশম চার্লস

(ঘ) মেটারনিখ

(vi). ইটালির লাল কোর্তা বাহিনী গড়ে তোলেন – 

(ক) ম্যাতসিনি

(হ) ক্যাভুর

(গ) গ্যারিবল্ডি

(ঘ) রোমের পোপ 

(vii). অক্সফোর্ড বক্তৃতামালায় ‘শিল্পবিপ্লব’ কথাটি প্রথম তুলে ধরেন – 

(ক) ম্যাকাডাম

(খ) আর্নল্ড টয়েনবি

(গ) হফম্যান

(ঘ) জেমস ওয়াট

(viii). ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি প্রকাশিত হয় – 

(ক)  1848 খ্রিষ্টাব্দে

(খ) 1867 খ্রিষ্টাব্দে

(গ) 1883 খ্রিষ্টাব্দে

(ঘ) 1837 খ্রিষ্টাব্দে

(ix).  কাটা তরমুজের মতন খন্ডীকরণ করা হয়– 

(ক) চিন কে 

(খ) আফ্রিকাকে 

(গ) ভারত কে 

(ঘ) ইন্দোচিন কে 

(x). মাদার উপন্যাসটির রচয়িতা হলেন– 

(ক) ম্যাক্সিম গোর্কি 

(খ) তুর্গেনিভ

(গ) গোগল 

(ঘ) লিও টলস্টয় 

(xi). উড্রোউইলসন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ?

(ক) ইংল্যান্ড 

(খ) ফ্রান্স 

(গ) জার্মানি 

(ঘ) আমেরিকা 

(xii). রাশিয়ার আইন সভার নিম্নকক্ষের নাম কী ? 

(ক) রাইখস্ট্যাগ

(খ) সেনেট 

(গ) লর্ডস সভা 

(ঘ)ডুমা

(xiii) ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল – 

(ক) রাশিয়াতে

(খ) জার্মানিতে

(গ) ইটালিতে

(ঘ) অস্ট্রিয়াতে

(xiv) কোন দিনটিকে ‘ডি–ডে’ বলা হয় ?

(ক) ৫ জুন , ১৯৪১

(খ) ৬ জুলাই , ১৯৪২ 

(গ) ৬ জুন , ১৯৪৪ 

(ঘ) ৬ আগস্ট , ১৯৪৪ 

(xv) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন – 

(ক) এরিক ড্রুমড

(খ) ট্রিগভি লি 

(গ) উ-থান্ট

(ঘ) বান কি মুন 

(xvi) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল – – 

(ক) ওয়াশিংটনে

(খ) প্যারিসে

(গ) নিউইয়র্কে

(ঘ) লন্ডনে 

(xvii)  ‘ফ্যুয়েরার’ উপাধি নেন – 

(ক) হিটলার

(খ) মুসোলিনি 

(গ) ফ্রাঙ্কো

(ঘ) আলফানসো

(xviii) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় – 

(ক) কারেজার্স জাহাজে

(খ) অগাস্টা জাহাজে 

(গ) রয়্যাল ওক জাহাজে 

(ঘ) প্রিন্স অব ওয়েলস জাহাজে 

(xix) ‘পার্ল হারবার’ যে দেশের সামরিক ঘাঁটি ছিল তা হল – 

(ক) ভারত

(খ) আমেরিকা যুক্তরাষ্ট্র 

(গ) জার্মান

(ঘ) ইংল্যান্ড

(xx) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয় – 

(ক) ৭ এপ্রিল 

(খ) ৯ এপ্রিল 

(গ) ৮ মার্চ

(ঘ) ৪ ডিসেম্বর 

বিভাগ-খ

2. নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে ) ১×১৬ = ১৬ 

উপবিভাগ–২.১

২.১.১ পোড়ামাটি নীতি কোন দেশের যুদ্ধ কৌশল ?

২.১.২ কোন কোম্পানী সুয়েজ খাল খনন করেন ?

২.১.৩ পলিগন্যাক কে ছিলেন ?

উপবিভাগ–২.২

সত্য মিথ্যা নির্ণয় করোঃ 

২.২.১ ক্রমিয়ার যুদ্ধ শুরু হয় ১৮৫৬ সালে । 

২.২.২ ইটালির গুপ্ত সমিতির নাম ছিল ‘কার্বোনারি’ । 

২.২.৩ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ‘বলকান সংকট’ । 

২.২.৪ হিরোশিমাতে ব্যবহৃত পারমাণবিক বোমাটির নাম ‘লিটলবয়’ ।

উপবিভাগ–২.৩

শূন্যস্থান পূরণ করোঃ 

২.৩.১ আমার সংগ্রাম গ্রন্থটি লেখেন __________ ।

২.৩.২ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ছিলেন___________ ।

২.৩.৩ ভার্সাই চুক্তি হয়েছিল __________ খৃষ্টাব্দে ।

২.৩.৪ ‘ইয়ং ইটালি’ দল গঠন করেন _________ ।

উপবিভাগ – ২.৪

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৪.১প্যারিসের চুক্তি ইটালি 
২.৪.২চোদ্দ দফা শর্ত জার্মানি-  ইটালি -জাপান
২.৪.৩ইথিওপিয়া দখল  উড্রো উইলসন 
২.৪.৪অক্ষশক্তি ১৯১৯ খ্রিষ্টাব্দ 

উপবিভাগ– ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করোঃ

২.৫.১ বিবৃতিঃ ১৯৩৯ খৃষ্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেন । 

         ব্যাখ্যাঃ (ক) এর ফলে জাতিসংঘের অস্তিত্ব বিপন্ন হয় । 

                      (খ) এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় । 

                      (গ) এর ফলে পোলিশ করিডোর ভেঙ্গে পড়ে । 

২.৫.২ বিবৃতিঃ ১৮৭০ খ্রিষ্টাব্দে সুয়েজ খাল পরিবহণের জন্য ব্যবহৃত হয় । 

           ব্যাখ্যাঃ (ক) বিশ্ব রাজনীতিতে মিশরের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় । 

                       (খ) জলপথে আফ্রিকা ও ইউরোপের মধ্যে দূরত্ব কমে । 

                       (গ) কম খরচে ও কম সময়ে এশিয়া ও ইউরোপের মধ্যে যাতাওয়াত ব্যবস্থা গড়ে ওঠে ।

২.৫.৩ বিবৃতিঃ মেটারনিখ চেয়েছিলেন ইউরোপকে ‘পুরাতন ব্যবস্থায়’ ফিরিয়ে নিয়ে যেতে । 

          ব্যাখ্যাঃ (ক) কারণ মেটারনিখ ছিলেন রাজতন্ত্রের পৃষ্ঠপোষক । 

                      (খ) কারণ মেটারনিখ ছিলেন জাতীয়তাবাদ নীতির পরম পৃষ্ঠপোষক । 

                      (গ) কারণ ফরাসি বিপ্লব ইউরোপীয় গণতন্ত্রকে ধ্বংস করেছিল । 

২.৫.৪ বিবৃতিঃ নেপোলিয়ন ‘ কোড নেপোলিয়ন’ চালু করেছিলেন – 

          ব্যাখ্যাঃ (ক) ফ্রান্সে একই আইনকানুন প্রচলন করার জন্য । 

                      (খ) এর উদ্দেশ্যে শিক্ষার অধিকার সুরক্ষিত করা । 

                      (গ) এর উদ্দেশ্য ছিল নারীর অধিকার সুরক্ষিত করা । 

বিভাগ-গ 

৩। দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো ১১ টি ) ২×১১ = ২২ 

৩.১ ইন্টেনডেন্ট কাদের বলা হতো ? 

৩.২ স্পেনীয় ক্ষত কী ? 

৩.৩ কবে কাদের মধ্যে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ? 

৩.৪ কার্লসবাড ডিক্রি কি ? 

৩.৫ কার্বোনারি কী ? 

৩.৬ কাকে , কেন ‘মুক্তিদাতা জার’ বলা হত ? 

৩.৭ শিল্পবিপ্লব বলতে কী বোঝ ? 

৩.৮ ঘেটো কী ? 

৩.৯ আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় ? 

৩.১০ কবে কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ? 

৩.১১ রুশিকরণ নীতি বলতে কী বোঝ ? 

৩.১২ আনস্লুশ কী ? 

৩.১৩ অপারেশন বারবারোসা কী ? 

৩.১৪. রোম -বার্লিন -টোকিও অক্ষচুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

৩.১৫ আটলান্টিক সনদ কী ? 

বিভাগ-ঘ 

৪। সাত আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো ছয়টি ) ৪×৬ = ২৪ 

৪.১ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স এর কর ব্যবস্থা কীরূপ ছিল ? 

৪.২ টীকা লেখোঃ কোড নেপোলিয়ন 

৪.৩ মেটারনিখতন্ত্রের ব্যার্থতার কারণ কী ছিল ? 

৪.৪ শিল্পবিপ্লবের পর যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা কেমন ছিল ? 

৪.৫ টীকা লেখোঃ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা (১৯২৯ খ্রীষ্টাব্দ ) 

৪.৬ ইটালিতে মুসোলিনি অথবা ফ্যসিবাদের উত্থানের কারণগুলি কী ছিল ? 

৪.৭ টীকা লেখোঃ পার্ল হারবার ঘটনা (১৯৪১ ) ।

৪.৮ জাতিসংঘের (১৯১৯) ব্যার্থতার কারণগুলি সংক্ষেপে লেখো । 

বিভাগ- ঙ

৫। পনেরো -ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪ ×১=৪ 

৫.১ নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । তাঁর রাশিয়া অভিয়ান ব্যার্থ হয় কেনো ? ৪ + ৪ 

৫.২ জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণ গুলি কী ছিল ? হিটলার কীভাবে জার্মানিতে ক্ষমতা দখল করেন ?

৫.৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কতটা দায়ী করা যায় ? 

অথবা 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ ভার্সাই চুক্তির মধ্যেই লুকিয়ে ছিল – তা কতটা সত্য ? 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- নবম

বিষয়-ইতিহাস (সেট-2)

পূর্ণমান – 90 , সময় -3 ঘন্টা

বিভাগ-ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১×২০ = ২০ 

(i) ফ্রান্সের কর ব্যবস্থায় গ্যাবেলা ছিল – 

(ক) ভূমিকর

(খ) উৎপাদন কর

(গ) লবণ কর

(ঘ) আয়কর

(ii) মানুষ স্বাধীন হয়ে জন্মালে ও সে সর্বত্র শৃঙ্খলিত  –কথাটি বলেছেন- 

(ক) তুর্গো 

(খ) রুশো

(গ) দিদিরো 

(ঘ) ভরতেয়ার 

(iii) কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ? 

(ক) প্যারিসের স্টেট জেনারেল 

(খ) বাস্তিল দুর্গো

(গ) টুইলারিস রাজপ্রাসাদ 

(ঘ) ভার্সাই প্রাসাদ 

Class 9 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ইতিহাস প্রশ্নপত্র

(iv) নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যার কাচে পরাজিত হন – 

(ক) নেলসন

(খ) ব্লুচার

(গ) ওয়েলিংটন

(ঘ) ডার্বিশায়ার

(v) লাইপজিগের যুদ্ধ যে নামে পরিচিত – 

(ক) উপদ্বীপের যুদ্ধ 

(খ) জাতিসমূহের যুদ্ধ 

(গ) জেনার যুদ্ধ 

(ঘ) টাফালগারের যুদ্ধ 

(vi) ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন- 

(ক) ট্যালিরান্ড 

(খ) ক্যাসালারি

(গ) প্রথম আলেকজান্ডার

(ঘ) মেটারনিখ 

(vii) কোন যুদ্ধের দ্বারা ইতালি ও জার্মানি ঐক্য সম্পূর্ণ হয়  ? 

(ক) স্যাডোয়ার যুদ্ধ 

(খ) সেডানের যুদ্ধ 

(গ) ডেনমার্কের যুদ্ধ 

(ঘ) ক্রিমিয়ার যুদ্ধ 

(viii) জেমেস্তভো কথার অর্থ হল – 

(ক) আঞ্চলিক প্রতিনিধিমূলক সংস্থা 

(খ) গ্রামসভা

(গ) বিচার ব্যবস্থা 

(ঘ) সরকারি প্রশাসন

(ix) প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় ? 

(ক) প্যারিস 

(খ) লন্ডন 

(গ) ব্রাসেলস

(ঘ) রাশিয়া 

(x) ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিল – 

(ক) ফ্রেডারিক হিবার্ট 

(খ) বিসমার্ক 

(গ) কাইজার দ্বিতীয় উইলিয়ম

(ঘ) চার্চিল 

(xi) নৈরাজ্যবাদের জনক নামে পরিচিত – 

(ক) সাঁ সিমোঁ

(খ) চার্লস ফুরিয়ার

(গ) অগস্ত ব্লাঙ্কি 

(ঘ) জোসেফ প্রুধোঁ

(xii) চিনে মুক্তিদ্বার নীতি ঘোষণা করেছিল – 

(ক) ফ্রান্স 

(খ) জাপান

(গ) ইংল্যান্ড 

(ঘ) আমেরিকা 

(xiii) প্রথম জার উপাধি গ্রহণ করেছিল – 

(ক) দ্বিতীয় নিকলাস 

(খ) চতুর্থ আইভান

(গ) তৃতীয় আলেকজান্ডার 

(ঘ) দ্বিতীয় ফিলিপ 

(xiv) রুশ ভাষায় নারদ কথার অর্থ হল – 

(ক) জনগণ 

(খ) রাজা 

(গ) অভিজাত শ্রেণি

(ঘ) সাধারণ মানুষ 

(xv) রোমেল ছিলেন – 

(ক) মার্কিন সেনাপতি

(খ) জার্মান সেনাপতি

(গ) রুশ সেনাপতি

(ঘ) স্পেনীয় সেনাপতি 

(xvi) লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন – 

(ক) মাৎসিনি

(খ) ক্যাভুর 

(গ) বিসমার্ক

(ঘ) গ্যারিবল্ডি

(xvii) দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিৎজ ক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করেন – 

(ক) রাশিয়া 

(খ) ফ্রান্স 

(গ) ইংল্যান্ড 

(ঘ) জার্মানি 

(xviii) জাতিপুঞ্জের সনদ সদস্য – 

(ক) ৫০ টি দেশ 

(খ) ৫১ টি দেশ 

(গ) ৫৫ টি দেশ 

(ঘ) ৫৬ টি দেশ 

(xix) হিটলারের উপাধি ছিল – 

(ক) ফুয়েরার 

(খ) ইলদুচে

(গ) কার্ডিলো 

(ঘ) কাইজার 

(xx) মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় – 

(ক) ১৯৩৬ 

(খ) ১৯৩৭ 

(গ) ১৯৩৮ 

(ঘ) ১৯৩৯ 

বিভাগ- খ 

নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×16 = 16 

প্রতিটি উপবিভাগ থেকে অন্তৎ একটি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাওঃ ১ × ১৬ = ১৬

উপবিভাগ- A

একটি বাক্যে উত্তর দাওঃ 

(i) কে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ক্রেন ? 

(ii) কমিউনিস্ট ইস্তাহার কার লেখা ?

(iii) মার্শাল ঝুকত কে ছিলেন ? 

(iv) সন্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে ?

উপবিভাগ-B

ঠিক না ভুল নির্ণয় করোঃ

(i) টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন । 

(ii) অর্থনৈতিক মহামন্দার সূত্রপাত হয় ইংল্যান্ডে । 

(iii) ভার্সাই সন্ধিকে শান্তিমূলক চুক্তি বলা হয় । 

(iv) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর নিউইয়র্কে । 

উপবিভাগ-C 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ  মেলাওঃ

 ক স্তম্ভ  খ স্তম্ভ 
(i) ক্লেমেসো নরওয়ে 
(ii) ট্রিগডি লি (b ) জার্মানি 
(iii) লুই কসুথ (c ) ফ্রান্স 
(iv) হিমলার(d) হাঙ্গেরী 

উপবিভাগ-D

শূন্যস্থান পূরণ করোঃ 

(i) ___________ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রায্যবাদের শেষ সংগীত । 

(ii) ইউরোপের রুগ্ন মানুষ ___________ দেশকে বলা হয় । 

(iii) সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠার কথা _________ বলেন । 

(iv) দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃতের সংখ্যা প্রায় _________ কোটি । 

উপবিভাগ-E 

বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করোঃ 

বিবৃতিঃ ব্যাক্তি ও নাগরিক ঘোষণাপত্র ফ্রান্সে নতুন যুগের সূচনা করে । 

ব্যাখ্যাঃ (ক) মূল ভিত্তি ছিল মুক্তপন্থী গণতান্ত্রিক ভাবধারা । 

            (খ) নিচু তলার মানুষকে নানা সুবিধা । 

            (গ) ঘোষণা পত্রে রাজতন্ত্রের পতন ঘটে । 

বিবৃতিঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মিত্রপক্ষের জয়লাভ সুনিশ্চিত হয় । 

ব্যাখ্যাঃ (ক) হিটলার রাশিয়া আক্রমণ করেছিল । 

           (খ) আমেরিকার মিত্রপক্ষে যোগদান । 

           (গ) অক্ষশক্তি পিছু হটতে থাকে । 

বিবৃতিঃ জার্মানিতে জোল্ভেরাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । 

ব্যাখ্যাঃ  (ক) এটি ছিল একটি শুল্ক সংঘ 

            (খ) এশিয়ার নেতৃত্বে গড়ে ওঠে । 

            (গ) অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল । 

বিবৃতিঃ জাতিসংঘ আক্রমণকারী দেশের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিত্রে ব্যার্থ হয়েছিল । 

ব্যাখ্যাঃ (ক) জাতিসংঘের নিজস্ব সেনাবাহিনী ছিল না । 

           (খ) সদস্য রাষ্ট্রের কেউ কেউ আক্রমণকারীর পক্ষই নিয়েছিল । 

           (গ) সদস্য রাষ্ট্রগুলির ঐক্যমতের অভাব ছিল । 

বিভাগ-গ

3. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো 11 টি ) 2×11 = 22 

(i) টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝায় ? 

(ii) ফ্রান্স সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ? 

(iii) একশত দিবসে রাজত্ব বলতে কী বোঝ ? 

(iv) নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন ? 

(v) কার্লসবাড ডিক্রি কী ? 

(vi) ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ? 

(vii) প্যারিস শান্তি সম্মেলনে বিগ ফোর কাদের বলা হয় ? 

(viii) ঘেটো কি ? 

(ix) তিয়েনসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ? 

(x) জার শাসিত রাশিয়াকে বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার বলা হয়ে কেন ? 

(xi) ফ্যাসিবাদের মূল কথা কী ? 

(xii)  তোষণ নীতি বলতে কি বোঝায় ? 

(xiii)  কোন ঘটনাকে আশ্চার্যজনক নিস্কৃতি বলা হয় ? 

(xiv) আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় ? 

(xv) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো । 

(xvi) আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় ? 

বিভাগ-ঘ 

4. সাত আটটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো ৬ টি ) 4×6 = 24 

(i) ফরাসি সংবিধান সভার কার্যাবলী বর্ণনা করো । 

(ii) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের জয় কতটা দায়ী ? 

(iii) ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা লেখো । 

(iv) বৈজ্ঞানিক আবিস্কার ইংল্যান্ডে কীভাবে শিল্পবিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে ? 

(v) স্পেনের গৃহযুদ্ধের বর্ণনা দাও । 

(vi) রুশ বিপ্লবের বলশেভিক দলের সাফল্যলাভের কারণ কী ? 

(vii) পাল হার্বার ঘটনার বিবরণ দাও । 

(viii) নাৎসি দল কীভাবে জার্মানিতে ক্ষমতায় আসে ?

বিভাগ- ঙ 

5. পনেরো  ষোলটি বাক্যে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ 8×1 = 8 

(i) ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণ আলোচনা করো । 

(ii) জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস বিবৃত করো । 

(iii)  ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো । 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি – নবম

বিষয় – ইতিহাস (সেট-3)

পূর্ণমাণ- 90 , সময় – 3 ঘন্টা

১.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1×20 =20 

১.১ ‘কূটনীতির রাজপুত্র’ কাকে বলা হয় ?

(ক) বিসমার্ক কে 

(খ) নেপোলিয়নকে 

(গ) মেটারনিখ কে 

(ঘ) হিটলার কে 

১.২ জুলাই বিপ্লবের নেতৃত্ব দেন – 

(ক) অষ্টাদশ লুই 

(খ) দশম চার্লস

(গ) তৃতীয় নেপোলিয়ন 

(ঘ) থিয়ার্স 

১.৩ হাঙ্গেরীর মাৎসিনি বলা হয় – 

(ক) ক্যাভুর 

(খ) লুই কসুর 

(গ) গ্যারিবল্ডি 

(ঘ) তালেরাঁ 

১.৪ ‘ভৌগোলিক সংজ্ঞার’ দেশ বলা হত – 

(ক) ইতালি কে 

(খ) ফ্রান্সকে 

(গ) ইংল্যান্ডকে 

(ঘ) স্পেনকে 

১.৫ ওয়েল্টপলিটিক নীতি গ্রহণ করেন – 

(ক) বিসমার্ক 

(খ) কাইজার প্রথম উইলিয়াম 

(গ) চেম্বারলেন 

(ঘ) কাইজার দ্বিতীয় উইলিয়াম 

১.৬ শিল্পবিপ্লবকে ‘শিল্প বিবর্তন’ বলেছেন – 

(ক) ঐতিহাসিক ভিসার 

(খ) ঐতিহাসিক হ্যাজেন 

(গ) কার্ল মার্কস 

(ঘ) অগাস্ত ব্ল্যাঙ্কি

১.৭ শ্রমিক শ্রেণী কথাটি প্রথম ব্যবহৃত হয় – 

(ক)  ১৮০৯ খ্রিস্টাব্দে

(খ)  ১৮১১ খ্রিস্টাব্দে 

(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে 

১.৮ আঁতাত কর্ডিয়েল স্বাক্ষরিত হয় – 

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে 

(খ) ১৯০৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে 

১.৯ লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ? 

(ক) ফ্রান্স 

(খ) ইংল্যান্ড

(গ) ইতালি 

(ঘ) রাশিয়া

১.১০ কোন বিপ্লবের পর রোমান বংশের অবসান হয় ?

(ক) ফরাসি বিপ্লব 

(খ) মার্চ বিপ্লব 

(গ) নভেম্বর বিপ্লব 

(ঘ) জুলাই বিপ্লব 

১.১১ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেছিল– 

(ক) ৩ মার্চ 1918

(খ) 7 জুন ১৯১৮

(গ) ১১ই নভেম্বর ১৯১৮

(ঘ) ৮ জুলাই ১৯১৯

১.১২  লীগের অধিবেশনের সদস্য সংখ্যা ছিল –

(ক) ৪০ টি দেশ 

(খ) ৪৯ টি দেশ 

(গ) 51 টি দেশ 

(ঘ) ৫৫টি দেশ 

১.১৩ “দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল হিটলারের যুদ্ধ” বলেছেন 

(ক) ই এইচ কার 

(খ) চেম্বারলেন 

(গ) ঐতিহাসিক ফিসার 

(ঘ) উট ওয়্যার 

১.১৪ কমিন্টান গঠিত হয় কার উদ্যোগে ?

(ক) মুসোলিনির উদ্যোগে 

(খ) লেনিনের উদ্যোগে 

(গ) কাল মার্কসের উদ্যোগে 

(ঘ) হিটলারের উদ্যোগে 

১.১৫ লীগ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?

(ক) ৪

(খ) ৫

(গ) ৯

(ঘ) ১১ 

১.১৬ ভন পাওলা্স কোন দেশের সেনাপতি ?

(ক) জার্মানি 

(খ) রাশিয়া 

(গ) আমেরিকা 

(ঘ) ফ্রান্স 

১.১৭ গণতন্ত্রের অস্ত্রাগার কোন দেশকে বলা হয় ?

(ক) জার্মানি

(খ) ইংল্যান্ড 

(গ) রাশিয়া 

(ঘ) আমেরিকা 

১.১৮ জাতিপুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা কটি ?

(ক)১৯

(খ) ৫১

(গ) ১১১

(ঘ) ১৯৩ 

১.১৯ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন –

(ক)  সিম লেসটার 

(খ) ট্রিগভি লি 

(গ) এরিক ড্রমণড

(ঘ) অ্যান্তনিও গুতারস 

১.২০ আন্তর্জাতিক শ্রমিক সংস্থা প্রধান কার্যালয় 

(ক) নিউইয়র্ক 

(খ) হেগ 

(গ) জেনেভা 

(ঘ) লন্ডন 

২ প্রতিটি উপ-বিভাগ থেকে কমপক্ষে একটি করে উত্তর লিখে মোট ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে । পূর্ণ বাক্যে উত্তর লিখবে । ১×২০ = ২০ 

উপবিভাগ ২.১ 

২.১.১ প্যারিস সম্মেলনের (১৯১৯) সভাপতি কে ছিলেন ?

২.১.২ লেলিনগার্ড শহরটি কে প্রতিষ্ঠা করেন ?

২.১.৩ তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

২.১.৪ জাতিসংঘের জনক কাকে বলা হয় ?

২.১.৪ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উপবিভাগ ২.২ 

নিম্নলিখিত বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখঃ

২.২.১ বিসমার্ক ১৮৬১ খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন ।

২.২.২ কার্ল মার্ক্স কমিন্টার্ন প্রতিষ্ঠা করেন । 

২.২.৩ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয় ১৩৩৯ খ্রিস্টাব্দে ।

২.২.৪ দ্য গল লন্ডনে স্বাধীন ফরাসি সরকারের নেতৃত্ব দেন ।

২.২.৫  জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেন 50 টি দেশ ।

উপবিভাগ–২.৩

বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ 

 বাম স্তম্ভ  ডান স্তম্ভ 
২.৩.১ মার্কিন রাষ্ট্রপতি (ক) মেইন ক্যাম্ফ 
২.৩.২ হিটলার (খ) আর্থার ব্যালফু
২.৩.৩ ডি ডে (গ) মার্কিন যুক্তরাষ্ট্র 
২.৩.৪ ব্রিটেনের পররাষ্ট্রসচিব (ঘ) হুভার 
২.৩.৫ রুজভেল্ট (ঙ ) মুক্তি দিবস 

উপবিভাগ 2.4 

শূন্যস্থান পূরণ করঃ

২.৪.১ প্রথম বাষ্প জাহাজের নাম হল________ ।

২.৪.২ ________ নামক ব্যক্তি হিটার হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন ।

২.৪.৩ প্লম বিয়ারস-এর চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়__________খ্রিস্টাব্দে। 

২.৪.৪ স্পেনের একটি সংসদের নাম হল ________ । 

২.৪.৫ কমিন্টান বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়________ ।

 উপবিভাগ ২.৫ 

নিচের বিবৃতি গুলির সাথে মানানসই সঠিক ব্যাখ্যাটি খুঁজে লেখোঃ 

বিবৃতিঃ–  লুই ফিলিপ ফরাসি সিংহাসনে অধিষ্ঠিত হন।

 ব্যাখ্যাঃ– (ক) উত্তর অধিকার সূত্রে সিংহাসন লাভ করেন ।

                (খ ) ফরাসি পার্লামেন্ট ও জনগণের ইচ্ছায় ফরাসি শাসক হন ।

                (গ) যুদ্ধের মাধ্যমে সিংহাসন লাভ করে 

বিবৃতিঃ– বিসমার্ক ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ ।

 ব্যাখ্যাঃ– (ক) জার্মানির ক্ষমতা বৃদ্ধি করার জন্য ।

                (খ) বিসমার্ক অন্যান্য দেশের সাথে প্রতারণা করেন । 

                (গ) ইউরোপে জার্মানি বিরোধী জোট গঠন আটকানোর জন্য ।

বিবৃতিঃ– ১৯০৫ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব ব্যর্থ হয়েছিল ।

 ব্যাখ্যা ঃ (ক) বিপ্লবীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল ।

                 (খ) জার সরকার নির্মমভাবে এই বিপ্লব দমন করেছিল । 

                 (গ) রাশিয়াতে বিপ্লবের কোন প্রয়োজন ছিল না । 

বিবৃতিঃ– আমেরিকার উদ্যোগে ন্যাটো গঠিত হয় । 

ব্যাখ্যাঃ (ক) ভবিষ্যতে যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ।

             (খ) তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনার জন্য ।

             (গ) সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। 

বিবৃতিঃ জাতিসংঘ ব্যর্থ হয়েছিল 

ব্যাখ্যাঃ– (ক) প্রাকৃতিক দুর্যোগে জাতিসংঘ ক্ষতিগ্রস্ত হয় ।

               (খ) ভারত জাতিসংঘে যোগ না দেওয়ার জন্য । 

               (গ) জাতিসংঘের নিজস্ব কোন সেনাবাহিনী ছিল না। 

৩. নীচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর লেখ। (১১ টি) ১১×২= ২২

৩.১ পবিত্র চুক্তি বলতে কী বোঝো ?

৩.২ কার্লস বার্ড নির্দেশে কি বলা হয় ?

৩.৩ কোন দেশকে বিশ্বের কারখানা বলা হয় এবং কেন ?

৩.৪  ‘Black Hand’ কি ?

৩.৫ ‘হুভার মুরাটোরিয়াম’ বলতে কী বোঝো? 

৩.৬ কোন কোন দেশ স্পেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল ?

Class 9 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ইতিহাস প্রশ্নপত্র

৩.৭ কাকে , কেন , মুক্তিদাতা জার বলা হয় ?

৩.৮ ‘তোষণনীতি’ কাকে বলে ? 

৩.৯ তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো ? 

৩.১০ ঠান্ডা লড়াই কাকে বলে ? 

৩.১১ গণতন্ত্র ও ফ্যাসিবাদের দুটি পার্থক্য লেখ । 

৩.১২ জাতিসংঘ কেন প্রতিষ্ঠা হয় ? 

৩.১৩ আটলান্টিক চার্টার কি ?

৩.১৪ ভেটো বা ভিটো বলতে কী বোঝো ? 

৩.১৫ জাতিসংঘ ও  জাতিপুঞ্জের মধ্যে দুটি পার্থক্য লেখ । 

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ:(৫টি ) ৪×৫ = ২০ 

৪.১ মেটারনিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল ?

৪.২ শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব বা ফলাফল আলোচনা কর । 

৪.৩ ১৯২৯ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণ গুলি আলোচনা করো ।

৪.৪ প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল ?

৪.৫ জউগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পরিচয় দাও । 

৪.৬ হিরোশিমা ও নাগাসাকি ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো । 

৪.৭ হিটলার কি কারণে রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন ? 

৫। নিচের একটি প্রশ্নের উত্তর দাও। ১×৮ = ৮

৫.১ শিল্প বিপ্লবের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি লেখ । 

৫.২ ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রধান প্রতিবন্ধকতা গুলি কি ছিল ?

৫.৩ রাশিয়াতে বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখ । 

৫.৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল আলোচনা কর ।

Important Links

গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!