Class 7 Third Unit Test History Question Paper [2026]

Class 7 Third Unit Test History Question Paper [2026] 
তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন

Class 7 Third Unit Test History Question Paper [2026] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।

Class 7 Third Unit Test History Question Paper [2026] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি-সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-1)

পূর্ণমাণ -70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1.সঠিক উত্তরটি নির্বাচন কর: 1 × 14 = 14 

 (i) শহর শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল – (আরবি / সংস্কৃত / ফারসি )

(ii)  চিরাগ-ই-দিল্লি কথাটির অর্থ হল- (দিল্লির তোরণ / দিল্লির প্রদীপ / দিল্লির বাজার )

(iii) স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন ? 

( ১৬১৫ খ্রিস্টাব্দে / ১৬৫০ খ্রিস্টাব্দে / ১৬৬৩ খ্রিস্টাব্দে )

(iv)  বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল -( কলকাতা / ব্যান্ডেল / চন্দননগর )

(v) বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল – (দক্ষিণেশ্বর / শান্তিনিকেতন / নবদ্বীপ )

(vi) শিরিন কলম নামে পরিচিত ছিলেন -(দশবন্ত / মীর সৈয়দ আলী / মাসুদ সামাদ )

(vii) আমির খসরু কোন ভাষার সাহিত্যিক ছিলেন ? (হিন্দি / উর্দু  /ফার্সি ) 

(viii) পুরন্দরের সন্ধি হয়েছিল – (জয় সিংহ ও শিবাজীর মধ্যে / বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে / জাহাঙ্গীর ও শিখদের মধ্যে )

(ix) অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন – (রাজা / সেনাপতি / পেশোয়া )

(x)  ভারতের শাসনব্যবস্থা -(একনায়ক তান্ত্রিক / স্বৈরাচারী / গণতান্ত্রিক )

(xi) পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে – (ভারতে / ইংল্যান্ডে / আমেরিকাতে )

(xii)  ভারতের সংবিধান কার্যকর করা হয় -(1950 খ্রিস্টাব্দে / ১৯৪৭ খ্রিস্টাব্দে / ১৯৫১ খ্রিস্টাব্দে ) 

(xiii) পারসিক চক্র কাজে লাগানো হতো -(জল তোলার জন্য / কামানের গোলা ছাড়ার জন্য / বাগান বানানোর জন্য )

(xiv) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল – (গঙ্গা নদী / যমুনা নদী / সিন্ধু নদী )

(xv) ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে – (ইংরেজরা / পর্তুগিজরা / ওলন্দাজরা )

(xvi) শিবাজির অভিষেক হয় – ( রায়গড়ে / রামগড়ে / সবুজগড়ে )

২. এক কথায় উত্তর দাওঃ ( যে কোন 14 টি) 1 × 14 = 14  

(i) কার রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল ?

(ii)  হাভেলি কি ? 

(iii) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন ? 

(iv) দুটি সুফি গোষ্ঠীর নাম লেখ । 

(v) দাম কি ? 

(vi) দিন-ই-ইলাহি কে চালু করেন ?

(vii) আইনী আকবরী গ্রন্থের রচয়িতা কে ? 

(viii) কত খ্রিস্টাব্দে শিবাজীর অভিষেক হয় ? 

(ix) টেরাকোটা বলতে কী বোঝায় ? 

(x) শিখদের দশম শিখ গুরু কে ছিলেন ?

(xi) কত বছর অন্তর ভারতে নির্বাচন হয় ? 

(xii) ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ?

(xiii) কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় ?

(xiv) খালসার কাজ কি ছিল ?

(xv) প্রথম পেশোয়া কে ছিলেন ? 

(xvi) মোহম্মদ বিন তুঘলকের পূর্বনাম কি ছিল ? 

3. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ।  2 × 6 = 12 

(i) হযরত-ই-দিল্লি কি ?

(ii) হুন্ডি কি ? 

(iii) দুজন মুঘল চিত্রশিল্পীর নাম লেখ ।

(iv) কে কাকে আল্,-অসর উপাধিতে ভূষিত করেন ?

(v) তুজুক ই বাবরি কার লেখা ? কোন ভাষায় লেখা হয়েছিল ?

(vi) পঞ্চ ‘ক’ কি ? 

(vii) গণতন্ত্র কাকে বলে ? 

(viii) ব্লক ও জেলা কিভাবে গঠিত হয় ?

4. নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: 3 × 5=15 

(i) কিভাবে মধ্যযুগের শহর গড়ে উঠতো ?

(ii)  ইউরোপীয় কোম্পানির কুঠি গুলি কেমন ছিল ?

(iii) টীকা লেখ: ভক্তিবাদ 

(iv) সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবন যাপন কেমন ছিল ?  

(vi) কাগজ কোথায় আবিষ্কার করা হয়েছিল ? মধ্যযুগে ভারতের কাগজের ব্যবহার কেমন ছিল ?

Class 7 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন

(vii) ভারতের শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখ 

5.যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।  5 × 3 = 15 

(i) মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল ?

(ii) মুঘল আমলে বাণিজ্যের প্রসার সংক্ষেপে আলোচনা কর ।

(iii) ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয় ?

(iv) দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো ? 

(v) সুলতানি যুগের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কতখানি প্রসারিত হয়েছিল বর্ণনা কর ।

(vi) আকবরের রাজপুতনীতি আলোচনা কর ।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-2)

পূর্ণমাণ -70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×14=14 

(i) দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল -( কাবেরী নদীর তীরে / উত্তর ভারতে দাক্ষিনাত্যে / যমুনা নদীর তীরে )

(ii)  ইবন বতুতা ভারতে এসেছিলেন – (পারস্য থেকে / আফ্রিকা থেকে / চীন )থেকে । 

(iii) আমেরিকা থেকে বাংলার লোকেরা আলু খেতে শিখেছে – (ইংরেজ / মুসলিম / পর্তুগিজ /ফরাসিদের ) থেকে 

(iv) ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল – (১৫২৬ /১৫২৭ /১৫২৯ /১৫৩০ )

(v) সংস্কৃতে ‘পুরো’ শব্দের অর্থ হলো – (দুর্গ / নগর / প্রাচীর / খাদ্য ) 

(vi) বীরবলের প্রকৃত নাম ছিল -( বিষন দাস / চরণদাস / মহেশ দাস / রামতনু পান্ডে ) 

(vii)পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় (১৫৩০ / ১৫৪৫ /১৫৫৬ / ১৫০৭ )

(viii)  মীরাবাঈ উপাসক ছিলেন -(শিবের / গণেশের / গিরিধারীর / রাধার )

(ix) ভারতীয় সরকারের প্রধান বিভাগের সংখ্যা – (তিনটি /পাঁচটি /সাতটি /নটি )

(x)  চাহারবাগ বানিয়েছিলেন- (শাহজাহান / ঔরঙ্গজেব / শেরশাহ / বাবর )

(xi) শাহনামা মহাকাব্য টি যে ভাষায় রচিত -(আরবি / ফরাসি / তুর্কি /বাংলা ) 

(xii) ফরাসী ভাষাতে রামায়ণ অনুবাদ করেন – (অল বিরুনী / বদাউনি / আমির খসরু / বীরবল)

(xiii)  তেগ বাহাদুর ছিলেন (অষ্টম / নবম / দশম / প্রথম )শিখ গুরু

(xiv) সংবিধান কার্যকর হয় ( ১৪৯৭ / ১৯৫০ / ১৯৪৯ / ১৯৪৫ ) 

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×14 = 14 

A. নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও:

(i)  কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায় ?

(ii) সার্বভৌম শাসক বলতে কী বোঝায় ? 

(iii) চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?

B. শূন্যস্থান পূরণ কর: 

(i) যাবত মানে __________ । 

(ii) মোগল আমলে একজন বিখ্যাত চিত্রকর হলেন_________। 

(iii)  শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করা কে _________ বলে । 

C. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাওঃ 

ক স্তম্ভ  খ স্তম্ভ 
(i) বলবন(a) পাহাড়পুর
 (ii) আঙ্কোরভাট (b) হুমায়ুন 
 (iii) চৌসার যুদ্ধ (c )  কম্বোডিয়া
(iv) সোমপুরী বিহার(d)  চল্লিশ চক্র 

D. বেমানান শব্দটি খুঁজে বের কর:

(i) ইলতুৎমিস , রাজিয়া , বলবন , ইবন বতুতা 

(ii) তাজমহল , বুলন্দ দরওয়াজা , আলাই দরওয়াজা , ফতেহপুর সিক্রি। 

E. সত্য মিথ্যা লেখ:

(i) চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন ১৬৭৪ খ্রিস্টাব্দে ।

(ii)  শিবাজী পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছেন ।

3. নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ) 2×6 = 12 

(i) চর্যাপদ কি ? এটি কে উদ্ধার করেন ?

অথবা ব্রম্মদেও ব্যবস্থা কি ? 

(ii) মঙ্গলকাব্য কি ?

অথবা টীকা লেখ আমির খসরু 

(iii) ভক্তিবাদ কি  ?

অথবা ভারতে মনিপুর ধ্রুপদী নাচের দুটো বৈশিষ্ট্য লেখ ।

(iv) বারো ভূঁইয়া কাদের বলা হয় ?

অথবা মনসবদারি প্রথা বলতে কি বোঝো ? 

(v) শিরিন কলম কথাটির অর্থ কি ?এই ছদ্মনাম নিয়ে কে লিখেছিলেন ?

 অথবা চৈতন্যদেবের জীবনী সম্পর্কিত দুটি গ্রন্থের নাম লেখ । 

(vi) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝো ?

অথবা স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো ?

4. নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও : (যে কোন পাঁচটি ) 3×5 = 15 

(i) ‘তুরস্ক দন্ড’ ‘খরাজ’ ও ‘খামস’ কি ? 

(ii) দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? 

(iii) টীকা লেখ: গুরু নানক

(iv)  শের শাহের শাসন সংস্কার গুলি উল্লেখ করো। 

(v) শিবাজীর রাজ্যাভিষেকের গুরুত্ব কি ?

(vi) স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য গুলি লেখ। 

(vii) গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে? 

(viii) কে কি কারনে খালসা সংগঠন গঠন করেছিলেন ? 

(ix) ক্যালিগ্রাফি ও মিনিরেচার কাকে বলে ?

5. যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: 5×3 = 15 

(i) মোগল যুগের স্থাপত্য নীতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ কর । 

(ii) মারাঠা জাতির উত্থানে শিবাজীর অবদান আলোচনা কর । 

(iii) চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারের গতিপ্রকৃতি আলোচনা কর। 

(iv) মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা কর । 

(v) মোহাম্মদ বিন তুঘলককে খামখেয়ালি রাজা বলার পেছনের কারণগুলি উল্লেখ কর । 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-3)

পূর্ণমান-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। 1×14=14

(i) ভারতের শাসন ব্যবস্থা হোলো – (এককেন্দ্রিক / স্বৈরাচারী / রাজতান্ত্রিক / গণতান্ত্রিক )

(ii)  ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানো কে বলে – (দাওয়া / উলাক / মামেলুক /পাইবস)

(iii) আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন – (আকবর / গুলবদন বেগম / আবুল ফজল / ফোরজি )

(iv) পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন -(রোম /ভেনিস /লন্ডন /পিসা )

(v)  কোন বছর শিবাজীর রায়গড়ে রাজ্যভিষেক হয়েছিল ? 

( ১৬৬৪ খ্রিস্টাব্দে / ১৬৭৪ খ্রিস্টাব্দে / ১৬৮৪ খ্রিস্টাব্দে / ১৬৯৪ খ্রিস্টাব্দে )

(vi) পাল যুগের বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন – (শুলপানি / চক্রপানী / ধীমান / চড়ক )

(vii)  আমুক্তমাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা ?

(সংস্কৃত / তেলেগু / তামিল / উর্দু )

(viii)  রাজা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের যতটা পরিমাণ আদায় করতেন তা হলো – ( ১/৫ , ১/৬ ১/৭ , ১/৮ ) 

(ix) মধ্য এশিয়ার মোগলদের প্রাচীন বাসভূমি ছিল (পারস্য /সমরখন / আনাতলিয়া / থোরাসান )

(x) বাংলায় ভক্তিবাদের প্রচার হয় -(চৈতন্যদেবের / গুরু নানকের / শ্রীকৃষ্ণের / মীরাবাঈএর ) নেতৃত্বে । 

(xi) তানসেন ছিলেন একজন বিখ্যাত – (ঐতিহাসিক / সংগীত শিল্পী / চিত্রকর / কবি )

(xii) সুলতানি আমলে নির্মিত ভারতের উচ্চতম মিনারটি হল – (শহীদ মিনার / কুতুব মিনার / চারমিনার / ফিরোজ মিনার )

(xiii)  পাদশাহ বা বাদশাহ শব্দটি হল – (তুর্কি / ফরাসি / ফারসি / সংস্কৃত ) 

(xiv) বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল – ( রাজা কৃষ্ণদেব রায়ের / প্রথম হরিহরের / দ্বিতীয় দেবর রায়ের / বীর সিংহ ) এর রাজত্বকালে ।

2.নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×14=14 

A. নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও:

(i) চর্যাপদ গুলি কখন রচিত হয় ?

(ii) দূরবাশ কী ? 

(iii) ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?

(iv) ওয়াতন কথার অর্থ কি ?

B. ঠিক না ভুল লেখ।

(i)  অসমে ভক্তি আন্দোলনে নেতৃত্ব দেন শ্রীমন্ত সংকরানন্দ ।

(ii) কৃষিপণ্যকে কেন্দ্র করে গ্রামে কারিগরি শিল্প চলত ।

(iii) আকবর কখনো ইসলামী ধর্ম ত্যাগ করেননি ।

(iv)  গ্রামের স্বায়ত্ব শাসন পরিচালনা করে পৌরসভা ।

C. শূন্যস্থান পূরণ কর:

(i) পাল রাজারা ছিলেন ________ধর্মের অনুরাগী । 

(ii) আকবর ________ খ্রিস্টাব্দে চিতোর জয় করেন ।

D.বেমানান শব্দটি চিহ্নিত কর:

(i) প্রতাপ সিংহ , সংগ্রাম সিংহ , মান সিংহ , গুরু গোবিন্দ

(ii) জাহাঙ্গীর , শাহজাহান , ঔরঙ্গজেব , শিবাজী 

E. নিচের বিবৃতি গুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখ:

বিবৃতি: সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল ।

ব্যাখ্যা ১ঃ  সেন রাজারা বৌদ্ধ ছিলেন ।

ব্যাখ্যা ২ঃ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন ।

ব্যাখ্যা ৩ঃ সমাজে শূদ্রদের সংখ্যা বেড়ে গিয়েছিল। 

বিবৃতিঃ ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান ।

ব্যাখ্যা ১ঃ এতে লিখিত নিয়ম কানুন এর সঙ্গে প্রচুর মানচিত্রের সংযোজন ঘটেছে ।

Class 7 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন

ব্যাখ্যা ২ঃ এত ধারা-উপধারা কোন দেশের সংবিধানে নেই । 

ব্যাখ্যা ৩ঃ বিশ্বের সমস্ত নিয়ম কানুন এতে গৃহীত হয়েছে ।

3. দু তিনটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন 6 টি) ২×৬=১২ 

(i) ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য কটি বিভাগ আছে এবং কি কি? 

(ii) কৃষ্ণদেব রায় কোন বংশের এবং কোন রাজ্যের রাজা ছিলেন ?

(iii) দোয়া কাকে বলে ? 

(iv) জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ? এটি কোন ভাষায় লেখা ?

(v) চাহারবাগ কি ? 

(vi) অষ্টপ্রধান ব্যবস্থা কি ?

(vii) পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

(viii) ব্লক ও জেলা কিভাবে গঠিত হয় ?

4. চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোন পাঁচটি ) 3×5=15 

(i) ভারতবর্ষকে কেন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় ?

(ii)  শিবাজী কিভাবে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করেন ?

(iii) গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি ?

(iv) মোগল আমলে স্থাপত্য শিল্পের বিবরণ দাও ।

(v) ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝায় ? 

(vi) আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন ?

(vii) সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান সমস্যা কি কি ছিল ?

(viii)  ফিরোজ শাহ তুঘলকের জনকল্যাণমূলক কাজ কি কি ছিল ?

(ix) মধ্যযুগে ভারতে কিভাবে ফারসি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল ?

5. আট দশটি বাক্যে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 5×3=15 

(i) সুলতানি ও মোগল যুগে কৃষকদের জীবনযাত্রা কেমন ছিল ?

(ii) দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল ?

(iii) ভক্তিবাদী সাধক নানক শ্রী চৈতন্য ও সাধিকা মীরাবাঈয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

(iv) আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও ।

(v) বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্যের কৃষি বাণিজ্য এবং শিল্প সম্বন্ধে যা তথ্য পাওয়া যায় তা লেখ । 

Important Links

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!