![Class 9 Third Unit Test Life Science Question [PDF]
তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 জীবন বিজ্ঞান প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/Class-9-Life-Science-Question-of-3rd-Unit-Test.jpg)
Class 9 Third Unit Test Life Science Question [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 জীবন বিজ্ঞান প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল জীবন বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 9 Third Unit Test Life Science Question [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 জীবন বিজ্ঞান প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- জীবন বিজ্ঞান (সেট-1)
পূর্ণমাণ-90 , সময়- 3 ঘন্টা
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 × 15 = 15
1. কোয়াসারভেট হল –
(ক) আদি শর্করা
(খ) মিথেন ঘটিত যৌগ
(গ) কেবল প্রোটিন
(ঘ) উচ্চ আণবিক গুরুত্বপূর্ণ শর্করা ও প্রোটিনের কোলয়েডধর্মী যৌগ
2. সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটির রচয়িতা –
(ক) থিও ফ্র্যাসটাস
(খ) অ্যারিস্টটল
(গ) লিনিয়াস
(ঘ) জন রে
3. ট্যাক্সোনমিক হায়ারার্কিতে গোত্র ও প্রজাতির মধ্যবর্তী স্থানে অবস্থিত –
(ক) গণ
(খ) বর্ণ
(গ) শ্রেণি
(ঘ) প্রজাতি
4. DNA এবং RNA এর গঠনগত একক কোনটি ?
(ক) নিউক্লিওসাইড
(খ) পেন্টোজ শর্করা
(গ) নিউক্লিওটাইড
(ঘ) অ্যামিনো অ্যাসিড
5. পারনিসিয়াস অ্যানিমিয়া হয় যে ভিটামিনের অভাবে –
(ক ) B2
(খ) B3
(গ) B12
(ঘ) B6
6. কোন মৌলটি রক্ততঞ্চনে আবশ্যক ?
(ক) P
(খ) K
(গ) Na
(ঘ) Ca
7. আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাস্পমোচন
(ক) একই থাকে
(খ ) কমে যায়
(গ) বৃদ্ধি পায়
(ঘ) বন্ধ হয়ে যায়
8. কোশ থেকে জলের বহিস্করণ কে বলে –
(ক) শোষণ
(খ) ব্যাপন
(গ) অন্তুঅভিস্রবণ
(ঘ) বহিঃঅভিস্রবণ
9. ডায়াগ্রাম সংকুচিত হলে –
(ক) প্লুরা গহ্বরের ওপর চাপ কমে
(খ) অ্যা ল্ভিওলাই সংকুচিত হয়
(গ) উদর গহ্বর প্রসারিত হয়
(ঘ) শ্বাসকার্য বন্ধ হয়ে যায়
10. লসিকাতে জল থাকে –
(ক) 6%
(খ) 16%
(গ) 94%
(ঘ) 84%
11. মুক্ত সংবহনে _____________ উপাদানটি উপস্থিত ।
(ক) ধমনী
(খ) রক্তজালক
(গ) হিমোসিল
(ঘ) শিরা
12. রক্ত তঞ্চনে সাহায্যকারী উপাদানটি হল –
(ক) অ্যামাইলেজ
(খ) পেপটাইডেজ
(গ) লাইপেজ
(ঘ) থ্রম্বোকাইনেজ
13. ইকোসিস্টেমে শক্তিপ্রবাহ –
(ক) উভমুখী
(খ) ক্রমহ্রাসমান
(গ) ক্রমবর্ধমান
(ঘ) 10% সূত্র অমান্য করে
14. পৃথিবীর সমগ্র জলের ____________ পানযোগ্য মিষ্টি জল ।
(ক) 1.1%
(খ) 2.1%
(গ) 3%
(ঘ) 4%
15. ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় –
(ক) IgG
(খ) IgA
(গ) IgE
(ঘ) IgM
B. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ 1×21 = 21
1. প্রোটিনয়েড কী জাতীয় বস্তু ?
2. দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?
3. কক্সাল গ্রন্থি কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ ?
4. স্টার্চ গঠনকারী শর্করা হল – (ক) মলটোজ (খ) গ্লুকোজ (গ) গ্যালাকটোজ (ঘ) কোনোটিই নয়
5. একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো ।
6. কোশ প্রাচীর কে আবিস্কার করেন ?
7. দুটি ক্যারোটিনয়েডের নাম লেখো ।
8. ইলেকট্রন বাহক রূপে কাজ করে এমন একটি খনিজের নাম লেখো ।
9. একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও ।
10. দুটি জলজ প্রাণীর নাম করো যাদের শ্বাস অঙ্গ হল ফুসফুস ।
11. কোহল সন্ধানে উৎপন্ন যৌগটির নাম কী ?
12. পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে , সেটির নাম কী ?
13. মানব দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি ?
14. অ্যান্টিবডি সৃষ্টিকারী কোশ কোনটি ?
15. IPM এর পুরো নাম কী
16. দুটি অনুজীব সার ও জীবজ সারের উদাহরণ দাও ।
17. যেসব উদ্ভিদ আলোতে জন্মায় তাদের কী বলে ?
18. জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কাদের বলে ?
19. পেস্টের পপুলেশনে কোন ধরণের লেখচিত্র দেখা যায় ?
20. জুপ্ল্যাঙ্কটন কী ?
21. দুটি পুনস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো ।
C. অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো 12 টি প্রশ্ন ) 2×12=24
1. সংযুক্ত প্রোটিন কাকে বলে ?
2. সিউডোভিটামিন কাকে বলে ?
3. এন্ডোপ্লাজমীয় জালিকা ও গলগিবডির মধ্যে চারটি পার্থক্য লেখো ।
4. অ্যাডিপোজ কলার কাজ কী ?
5. উইলটিং বা অবনমন কাকে বলে ?
6. ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখো ।
7. পিত্তরসের দুটি কাজ লেখো ।
8. B ও T কোশ বলতে কী বোঝ ?
9. VAM এর সুবিধা লেখো ।
10. জুনোসিস কাকে বলে ? উদাহরণ দাও ।
11. বায়োলজিক্যাল পেস্টিসাইড কাকে বলে ? উদাহরণ দাও ।
12. বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো ।
13. ভরপেট খাবার খেলে স্বাসকষ্ট হয় কেনো ?
14. বায়োপেস্টিসাইড রূপে ব্যবহার করা হয় এমন দুটি ভাইরাসের নাম লেখো ।
D. রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো 6 টি ) 5×6 = 30
1. হায়ারার্কীয় গঠন বলতে কী বোঝ ? হায়ার্কি পদ্ধতিতে শ্রেণিবিন্যাসের সুবিধা কী ? 2+3
2. মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো । 5
3. মানুষের ফুস্ফুসের অবস্থান , গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করো । 1+2+2
4. মানুষের বৃহদন্ত্রের অবস্থান , গঠন ও কাজ আলোচনা করো । 1+2+2
5. মানব দেহের নেফ্রনের গঠনগত অংশগুলি আলোচনা করো । 5
6. ম্যালেরিয়া রোগের দুটি জীবাণুর নাম লেখো । উপসর্গগুলি কী কী ? এবং সংক্রমণ পদ্ধতি সম্মন্ধে আলোচনা করো । 1+2+3
7. জলসম্পদের ব্যবহার গুলি লেখো । জলসম্পদের অতিব্যবহার ও সংকট সম্পর্কে আলোচনা করো । জলসংরক্ষণের উপায় সম্পর্কে আলোচনা করো । 1+2+2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম
বিষয়- জীবন বিজ্ঞান (সেট-2)
পূর্ণমাণ-90 , সময়- 3 ঘন্টা
Group-A
1.সঠিক উত্তরটি নির্বচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো (যেকোনো ১৫ টি ) 1×5=15
(i) ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক হলেন –
(ক) ক্যারোলাস লিনিয়াস
(খ) ক্যানডোল
(গ) বেন্থাম ও হুকার
(ঘ) হাচিনসন
(ii) জোন অফ এক্সক্লুশন অঞ্চলটি যুক্ত থাকে –
(ক) গলগি বস্তুর সঙ্গে
(খ) মাইটোকন্ড্রিয়ার সঙ্গে
(গ) লাইসোজোমের সঙ্গে
(ঘ) SER এর সঙ্গে
(iii) জাইলেমের সজীব কোশ হল –
(ক) ট্রাকিড
(খ) ট্রাকিয়া
(গ) জাইলেম প্যারেনকাইমা
(ঘ) জাইলেম তন্তু
(iv) পারকিনজি তন্তু থাকে –
(ক) বৃক্কে
(খ) যকৃতে
(গ) হৃদপিণ্ডে
(ঘ) পাকস্থলীতে
(v) জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়াকে বলে –
(ক) ইকোলজি
(খ) ইকোস্টোন
(গ) ইকোসিস্টেম
(ঘ) ইকোস্ফিয়ার
(vi) কোণটির ওপর পপুলেশন হ্রাস বা বৃদ্ধি নির্ভর করে না ?
(ক) পরিযান
(খ) জন্মহার
(গ) মৃত্যুহার
(ঘ) কমিউনিটি
(vii) সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা সম্পন্ন হয় –
(ক) স্ট্রোমায়
(খ) গ্রানায়
(গ) মাইটোপ্লাজমে
(ঘ) মাইটোকন্ড্রিয়ায়
(viii) ইনসুলিন নিঃসৃত হয় –
(ক) অগ্ন্যাশয় থেকে
(খ) লালাগ্রন্থি থেকে
(গ) যকৃৎ থেকে
(ঘ) আন্ত্রিক গ্রন্থি থেকে
(ix) AIDS রোগের কারণ হল –
(ক) ব্যাকটেরিয়া
(খ) প্রোটোজোয়া
(গ) ভাইরাস
(ঘ) ছত্রাক
(x) হেলিওফাইট জন্মায় –
(ক) মরুভূমিতে
(খ) উজ্জ্বল আলোতে
(গ) লবণাক্ত মাটিতে
(ঘ) জলে
(xi) বাস্তুতন্ত্রের বিয়োজকের একটি উদাহরণ হল –
(ক) সবুজ উদ্ভিদ
(খ) ব্যাং
(গ) সাপ
(ঘ) ব্যাকটেরিয়া
(xii) প্রথম গুটি বসন্তের টিকা আবিস্কার করেন –
(ক) এডওয়ার্ড জেনার
(খ) লুই পাস্তুর
(গ) ক্যারোলাস লিনিয়াস
(ঘ) চার্লস ডারউইন
(xiii) যে গ্রুপের রক্তধারী ব্যাক্তি সকলেই রক্ত দিতে পারেন সেটি হল –
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O
(xiv) স্বল্প মাত্রিক মৌল হল –
(ক) Zn
(খ) C
(গ) H
(ঘ) N
(xv) হৃদপেশি হল –
(ক) মসৃণ পেশি
(খ) সরেখ পেশি
(গ) অনৈচ্ছিক পেশি
(ঘ) খ ও গ উভয়েই
(xvi) প্রদত্ত কোনটি দ্বিবীজপত্রী নয় ?
(ক) আম
(খ) ভূট্টা
(গ) ছোলা
(ঘ) মটর
Group-B
2.A নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও (যেকোনো পাঁচটি )ঃ 1×5 = 5
(i) চিরুনি পাত __________ পর্বের প্রাণীদের দেখা যায় ।
(ii) অরনিথিন চক্রের মাধ্যমে __________ উৎপন্ন হয় ।
(iii) অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় _________ প্রক্রিয়ায় ।
(iv) __________ হরমোন মানব শরীরের রক্তচাপ নিয়ন্ত্রন করে ।
(v) B লিম্ফোসাইট _________ অনাক্রমতায় অংশ নেয় ।
(vi) AB শ্রেণীর রক্তের প্লাজমাতে ____________ থাকে না ।
B. নীচের বিবৃতি গুলি সত্যি না মিথ্যা নিরূপণ করোঃ 1×5 = 5
(i) রেনিন হরমোন আবেগ নিয়ন্ত্রণ করে ।
(ii) ভেক্টর দ্বারা HIV সংক্রমণ হয় ।
(iii) 400 গ্রাম গ্লুকোজ দহনে 1640Kcal শক্তি উৎপন্ন হয় ।
(iv) পরিফেরা পর্বের প্রাণীদের নালী পদ দেখা যায় ।
(v) ডায়ারিয়াতে ORS পান করতে হয় ।
C. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখোঃ ½×6 = 3
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (i) ম্যালেরিয়া | (a) আত্মঘাতী থলি |
| (ii) সিঙ্গার ও নিকলসন | (b) মোলাস্কা |
| (iii) লাইসোজোম | (c) কোশপর্দার তরল মোজাইক নক্সা |
| (iv) তৃণভোজী প্রাণী | (d) ফ্লেমকোশ |
| (v) শামুক | (e) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স |
| (vi) ফিতাকৃমি | (f) প্রাথমিক খাদক |
D. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো আটটি )ঃ 1×8 = 8
(i) নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
(ii) একটি অন্তঃ পরজীবী প্রাণীর নাম লেখো ।
(iii) আফিম গাছের যন্ত্রণা উপশমকারী উপক্ষারের নাম কী ?
(iv) ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ?
(v) মূত্রের বর্ণ হলুদ হয় কেন ?
(vi) ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কী ?
(vii) ন্যাটালিটি বলতে কী বোঝ ?
(viii) বাস্পমোচনের ফলে উদ্ভিদদেহ কীভাবে ঠান্ডা থাকে ?
(ix) বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ প্রোটিস্টা , ইষ্ট , ক্ষণপদ , এককোশী
Group-C
3. যেকোনো 12 টি প্রশ্নের উত্তর দাওঃ 2×12=24
(i) গরম তরল স্যুপ বলতে কী বোঝ ?
(ii) জাইলেম কলার একটি কাজ ও উপাদানগুলির নাম লেখো ।
(iii) ফটোলাইসিস কী ?
(iv) রক্ততঞ্চন কাকে বলে ?
(v) CSF কী ?
(vi) BMR এর সংজ্ঞা লেখো ।
(vii) RNA এর চারটি নাইট্রোজেন বেসের নাম লেখো ।
(viii) সালোকসংশ্লেষ কে অঙ্গার আত্তীকরণ কেন বলে ?
(ix) মানব কল্যানে জীবাণুর দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো ।
(x) খাদ্যজাল বলতে কী বোঝ ?
(xi) কোন দুটি পদ নিয়ে জীবের দ্বিপদ নামকরণ করা হয় ?
(xii) কোন দুটি মৌলিক উপাদান মানবদেহের অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে ?
(xiii) TCA চক্রের সম্পূর্ণ নাম কী ? এটি সজীব কোশের কোন অংশে সংঘটিত হয় ?
(xiv) অ্যাট্রোপিন ও মরফিন কী এবং এদের উৎস লেখো ।
(xv) বাস্তুতন্ত্রে অনুজীবের দুটি গুরুত্ব উল্লেখ করো ।
(xvi) ইউক্যারিওটিক নিউক্লিয়াসের প্রধান চারটি অংশের নাম লেখো ।
(xvii) অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখো ।
Group-D
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )ঃ 5×6 = 30
(i) মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করোঃ ফুস্ফুসীয় ধমনী , ত্রিপত্র কপাটিকা , বাম নিলয় , মহাধমনি । 3+2
অথবা , একটি নেফ্রণের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করোঃ বাওম্যানিস ক্যাপসুল , হেনরির লুপ , দূরবর্তী সংবর্ত নালিকা , বহির্মুখী নালিকা । 3+2
(ii) ট্যাক্সোনমি কী ? লিনিয়াস হায়ারার্কির ধাপগুলো লেখো । ICBN এর সম্পূর্ণ নাম লেখো ।
অথবা , অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো । এমন তিনটি অকর্ডাটা পর্বের নাম লেখো । যাদের দেহে প্রদত্ত দেহাংশগুলি পাওয়া যায় ।
- অসকিউলাম
- কোম্বপ্লেট
- ফ্লেমকোশ
(iii) হলোজাইক পুষ্টির পর্যায়গুলির নাম পর্যায়ক্রমে লেখো । প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট অঙ্গের নাম ছকের সাহায্যে লেখো । 2+3
অথবা , সবাত ও অবাত শ্বসনের পার্থক্য লেখো । নিস্ক্রিয় ধূমপান কাকে বলে ?
(iv) অনাক্রম্য সাড়া কী ? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বৈশিষ্ট্যগুলি লেখো । ভাইরাস আক্রান্ত কোশের থেকে ক্ষরিত অ্যান্টিভাইরাল প্রোটিনটির নাম কী ? 2+2+1
অথবা , ABO পদ্ধতি কাকে বলে ? মুক্ত সংবহন কাকে বলে ? কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ? 2+2+1
(v) রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো । পতঙ্গের দমনে ব্যবহৃত দুটি জীবাণুর নাম লেখো । কোন রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় ? 2+2+1
অথবা , বন ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা করো । 3+2
(vi) নাইট্রোজেন সংরক্ষণে মিথোজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা কী ? দুটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো । 3+2
(vii) বাস্তুতন্ত্র কাকে বলে ? বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে ছকের সাহায্যে উপস্থাপিত করো । 2+3
Important Links
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।