WBBSE Class 7 First Unit Test Science Question Paper PDF

WBBSE Class 7 First Unit Test Science Question Paper PDF || সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন

WBBSE Class 7 First Unit Test Science Question Paper PDF || সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন- Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর বিজ্ঞান ও পরিবেশের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 7 First Unit Test Science Question Paper PDF

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী-সপ্তম

বিষয় – বিজ্ঞান ও পরিবেশ

পূর্ণমান -30 , সময় – 1 ঘন্টা

Group-A

ভৌতবিজ্ঞান

১. ঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে লেখোঃ 1 ×5 = 5

(i) CGS পদ্ধতিতে তাপের একক –

(ক) ক্যালোরি

(খ) জুল

(গ) ডিগ্রী সেলসিয়াস

(ঘ) নিউটন জ

(ii) পরমাণুর ঋণাত্মক তড়িৎ গ্রস্থ কণার নাম হল –

(ক) প্রোটন

(খ) নিউট্রন

(গ) ইলেকট্রন

(ঘ) পজিট্রন

(iii) N2+3H2 → 2NH3 বিক্রিয়াটি –

(ক) বিয়োজন

(খ) প্রত্যক্ষ সংযোগ

(গ) বিনিময়

(ঘ) প্রতিস্থাপন

(iv) তাপ হল একপ্রকার –

(ক) বল

(খ) কণা

(গ) শক্তি

(ঘ) আধান

(v) তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের ঘটনা হল –

(ক) ঘনীভবন

(খ) কাঠিনীভবন

(গ) বাস্পীভবন

(ঘ) গলন

2. প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ 1×5 = 5

(i) M মৌলের যোজ্যতা x এবং N মৌলের যোজ্যতা y তবে M ও N দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো ।

(ii) নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো ।

(iii) কোনো মৌলের পরমাণুক্রমাঙ্ক 12 এবং ভর সংখ্যা 23 হলে পরমাণুটির নিউট্রন সংখ্যা নির্ণয় করো ।

(iv) সেলসিয়াস ও ফাহেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো ।

(v) কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×5 = 10

(i) লীনতাপ কাকে বলে ?

(ii) মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ?

(iii) সমতা বিধান করোঃ –

(a) CH4 +O2 →  CO2 +H2O

(b) AgNO3 +H2S → Ag2S + HNO3

(iv) যে তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় তাঁর মান নির্ণয় করো ।

(v) বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাওঃ  ½ ×4 = 2

 বামস্তম্ভ ডানস্তম্ভ
 (i) Zn+CuCl2→ ZnCl2 +Cu(a) বিনিময় বিক্রিয়া
(ii) NaCl +AgNO3 → AgCl + NaNO3(b) প্রতিস্থাপন বিক্রিয়া
 (iii) CaCo3 → CaO +CO2(c ) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া
(iv) N2+3H2 = 2NH3(d) বিয়োজন বিক্রিয়া

Group-B

জীবন বিজ্ঞান

1. সঠিক উত্তরটি নির্বাচন করঃ 1 ×3 = 3

(a) মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ হ্রাস বা বৃদ্ধি পেলে যে খাদ্য উপাদান নিয়ন্ত্রণ করে , তা হল –

(ক) খনিজ মৌল

(খ) প্রোটিন

(গ) শর্করা

(ঘ) জল

WBBSE Class 7 First Unit Test Science Question Paper PDF || সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন

(b) রক্তের প্লাজমায় উপস্থিত কোন প্রোটিনটি রক্ত পড়া বন্ধ করে ?

(ক) হিমোগ্লোবিন

(খ) গ্লোবিউলিন

(গ) ফাইব্রিনোজেন

(ঘ) কোলাজেন

(c ) মস্তিস্কে জলের পরিবর্তিত রূপ হল –

(ক) অশ্রু

(খ) লালা

(গ) সেরিব্রোস্পাইনাল ফ্লুইড

(ঘ) ঘাম

2. স্তম্ভ ‘A’ এবং স্তম্ভ ‘B’ মিলিয়ে লেখঃ  ½ ×4 = 2

 স্তম্ভ A স্তম্ভ B
 (ক) স্থূলত্ব (i) প্রোটিন
(খ) পনির(ii) পেশীক্ষয়
(গ) ফোলা মুখ(iii) প্রক্রিয়াজাত খাদ্য
(ঘ) অপুষ্টি(iv) প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য গ্রহণ

3. সত্য বা মিথ্যা নিরূপণ করোঃ 1

স্নায়ুর দুর্বলতা ও স্মৃতিভ্রংশ সহওয়া নিয়ন্ত্রণ করে ভিটামিন B –কমপ্লেক্স ।

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×2 = 4

(a) সংশ্লেষিত ও প্রক্রিয়াজাত খাদ্য বলতে কী বোঝ ? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও ।

(b) আমাদের দেহে দ্রাবকরূপে এবং বিক্রিয়ক রূপে জল কী কী ভূমিকা পালন করে ? অস্থি ও ত্বকে কত শতাংশ জল উপস্থিত থাকে ?

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী –সপ্তম

বিষয়- পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান – 15 , সময়- 30 মিনিট

1. বহুবিকল্পীয় প্রশ্ন (যেকোনো ছয়টি ): 1×6 = 6

(i) কঠিনের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে –

(ক) গলন

(খ) বাস্পীভবন

(গ) উর্ধ্বপাতন

(ঘ) ঘনীভবন

(ii) ঈষৎ স্বচ্ছমাধ্যম হল –

(ক) ঘষা কাঁচ

(খ) কাঁচ

(গ) জল

(ঘ) রঙিন কাঁচ

(iii) সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ককে ___________ ধরা হয় ।

(ক) 100F

(খ) 212F

(গ) 32 F

(ঘ) 0C

(iv) ফারেনহাইট স্কেলের উর্ধ্বস্থিরাঙ্ক __________ ধরা হয় ।

(ক) 100F

(খ) 0F

(গ) 212F

(ঘ) 32F

(v) চুম্বকের বিপরীত মেরু (N & S)পরস্পরকে _________ করে ।  

(ক) আবেশ

(খ) আকর্ষণ

(গ) বিকর্ষণ

(ঘ) তড়িৎ চুম্বক

(vi) বরফ গলনের লীন তাপ হল _______ ।

(ক) ৬০ ক্যালোরি 

(খ) ৫০ ক্যালোরি

(গ)  ৭০ ক্যালোরি

(ঘ) ৮০ ক্যালোরি

(vii) মোমবাতি একটি __________ বস্তুর উদাহরণ ।

(ক) স্বপ্রভ

(খ) অপ্রভ

(গ) স্বচ্ছ

(ঘ) অস্বচ্ছ

2. অতি সংক্ষিপ্ত প্রশ্ন (যেকোনো তিনটি ) 1 ×3 = 3

(i) তাপ কাকে বলে ?

(ii) চৌম্বক মেরু কাকে বলে ?

(iii) আপাতন কোণ কাকে বলে ?

(iv) বর্ণালী কেন ঘটে ?

3. সংক্ষিপ্ত প্রশ্ন (যেকোনো তিনটি ) 2 ×3 = 6

(i) প্রতিফলনের প্রথম সূত্র লেখো ।

(ii) হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন ?

(iii) আকর্ষণের পূর্বে আবেশ হয় কিভাবে লেখো ।

(iv) উষ্ণতা বেড়ে গেলে মানুষের শরীরের দুটি ঘটনা লেখো ।

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3

শ্রেণী –সপ্তম

বিষয় – পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান- 15 , সময় – 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ 1 ×3 = 3

(i) প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক হল –

(ক) 100°C                             (খ) 100°F                              (গ) 32°F                                 (ঘ) 212°F

(ii) পটাশিয়াম সালফেটে K+ ও SO4 2- আয়ন আছে । তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে –

(ক) K2SO4                             (খ) KSO4                               (গ) K(SO4)2                            (ঘ) K4(SO4)2

(iii) আয়োডিনের অভাবে যে রোগটি হয় তা হল-

(ক) গয়টার                            (খ) অ্যানিমিয়া                        (গ) অন্ধত্ব                              (ঘ) ম্যারাসমাস

2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো তিনটি ) 1 ×3 = 3  

(i) কোনো পরমাণু _____________ বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় ।

(ii) সমতাবিধান করোঃ N2+H2 → NH3

(iii) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক লেখো ।

(iv) ভিটামিন C এর একটি কাজ লেখো ।

(v) একটি খাদ্য উপাদানের নাম করো যার থেকে শক্তি পাওয়া যায় ।

3. সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) 2 ×3 = 6

(i) হাত দিয়ে বরফ ধরলে হাতে ঠান্ডা লাগে কেন ?

(ii) কোনো বস্তুর উষ্ণতা পরিবর্তনের জন্য তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

(iii) মূলক কাকে বলে ?

(iv) রাসায়নিক সমীকরণ কাকে বলে ?

(v) কোয়াশিওকর কী ? এর লক্ষণ কী ?

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো একটি ) 3×1=3

(i) প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ? এর একটি উদাহরণ দাও ।

(ii) খনিজ মৌলের অভাবে মানবদেহে কী কী লক্ষণ প্রকাশ পায় ?  রক্তাল্পতা কী ?

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!