
WBBSE Class 6 First Unit Test EVS Question Paper PDF || ক্লাস 6 প্রথম ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্নপত্র || প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 বিজ্ঞান প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 6 এর বিজ্ঞান ও পরিবেশের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 6 First Unit Test EVS Question Paper PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণি- ষষ্ঠ
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান (EVS)
পূর্ণমাণ-30 , সময়-60 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×5 = 5
(ক) গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না সেটা হল –
(a) কাগজ
(b) গঁদের আঠা
(c ) কুইনাইন
(d) ছানা
(খ) আমাশয়ের জিবানু থাকে –
(a) ফুসফুসে
(b) যকৃতে
(c ) অন্ত্রে
(d) মস্তিস্কে
(গ) কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় –
(a) ঋতু পরিবর্তন
(b) জোয়ার ভাঁটা
(c ) পূর্ণিমা
(d) হঠাৎ বন্যা
(ঘ) ক্লোরিনের চিহ্ন হল –
(ক) HCl
(খ) Cl
(গ) C
(ঘ) CO2
(ঙ) কোনটি মৌল নয় ?
(a) তামা
(b) কার্বন
(c ) সোনা
(d) অ্যামোনিয়া
2. প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ 1×6 = 6
(ক) রজন কোন গাছ থেকে পাওয়া যায় ?
(খ) কুইনাইন থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় ?
(গ) পিঁপড়েদের উপাদেয় খাবারের নাম লেখো ।
(ঘ) ভিটামিন A আর ভিটামিন D কিসে পাওয়া যায় ?
(ঙ ) ধাতু হলেও তরল এমন একটি পদার্থের নাম লেখো ।
(চ ) পটাশিয়ামের ল্যাটিন নাম লেখো ।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ 2×5 = 10
(ক) মিথোজীবিতা বলতে কী বোঝ ?
(খ) স্ট্রেপ ট সাইসেস থেকে পাওয়া দুটি ওষুধের নাম লেখো ।
(গ) আচারে ভিনিগার মেশানো হয় কেনো ?
(ঘ) মিথেন ও অ্যা মোনিয়ার সংকেত লেখো ।
(ঙ) চুন জল কী কী মিশে তৈরি হয় ?
৪. প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো তিনটি ): 3×3=9
(ক) কীভাবে পাউরুটি তৈরি করা হয় ?
(খ) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো ।
(গ) উদাহরণ সহ ধাতুর ধর্মগুলি লেখো ।
(ঘ) অক্সিজেন মৌলের অণুর সংকেত কী ? অক্সিজেনের তিনটি ধর্ম লেখো ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -2
শ্রেণি- ষষ্ঠ
বিষয় – পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমাণ -30 , সময়-1 ঘন্টা
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যেকোনো দশটি )ঃ 1 ×10 = 10
(i) কোন প্রাণী পরাগ মিলনে সাহায্য করে না ? (বাদুড় / পাখি / ঘোড়া / পতঙ্গ )
(ii) দাঁত মজবুত করতে লাগে –
(ভিটামিন-A / ভিটামিন-C / ভিটামিন-B / ভিটামিন-D)
(iii) প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা ?
( সুনামি / লিপিয়ার / সাপের খোলস ত্যাগ / আকাশে ধূমকেতু দেখতে পাওয়া )
(iv) ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা হল – (1/2/3/4 )
(v) নীচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় ? ( প্রসারণশীলতা / ভঙ্গুরতা / আলো পড়লে চকচক করা / তাপ ও তড়িতের সুপরিবাহী )
(vi) ক্রোমিয়ামের চিহ্ন হল – (K /Cr / Co / Cl)
(vii) একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল – (ভুমিকম্প / বন্যা / সুনামি / গাছ কাটা )
(viii) সবজিকে ছোটো ছোটো টুকরো করলে , মোট ক্ষেত্রফল – (একই থাকে / বেশি হয় / কম হয় / কোনোটাই নয় )
(ix) এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় – (উদ্ভিদ থেকে / প্রাণী থেকে / ছত্রাক থেকে / ব্যাকটেরিয়া থেকে )
(x) পিপড়ের সঙ্গে মিথোজীবী সম্পর্ক আছে –
(জাব পোকার / ক্লাউন মাছের / সন্নাসী কাঁকড়ার / আজোলা-র )
(xi) কাদাগোলা জলকে কোন পদ্ধতিতে পৃথক করা হয় ?
(কেলাসন / পরিস্রাবণ / চুম্বকন / পাতন )
(xii) একটি অধাতু হল – (ব্রোমিন / দস্তা / তামা / লোহা )
2. নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাওঃ (যেকোনো ছয়টি ) 1 ×6 = 6
(i) পরিস্রুত কাকে বলে ?
(ii) ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে যে নতুন যৌগ তৈরি হয় তার নাম কি ?
(iii) দুটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও ।
(iv) কার্বন কালো রঙের কঠিন ধাতব পদার্থ । (সত্য না মিথ্যা )
(v) অ্যাজোলা কি কাজে ব্যবহৃত হয় ?
(vi) রবার কীভাবে তৈরি হয় ?
(vii) শূন্যস্থান পূরণ করোঃ
তন্তু দিয়ে তৈরি হয় ____________ ।
(viii) যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে ?
3. নীচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো সাতটি ) 2 ×7 = 14
(i) পরিবহণে সাহায্যকারী দুটি প্রাণীর উদাহরণ দাও । একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো ।
(ii) প্রাণীরা কীভাবে আমাদের পরিবেশ পরিস্কার রাখতে সাহায্য করে ?
(iii) তৃণভোজী প্রানী কাকে বলে ? একটি খাদকের উদাহরণ দাও ।
(iv) একটি জলন্ত মোমবাতিকে গ্লাস দিয়ে ঢাকা দিলে কিছুক্ষণ পরে নিভে যায় কেন ?
(v ) অ্যামোনিয়া যৌগের অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে ?
(vi) ম্যাঙ্গানিজের চিহ্ন কী ? লোহার ল্যাটিন নাম লেখো ।
(vii) মোমবাতি জ্বালানোর পর ভৌত ও রাসায়নিক পরিবর্তন কখন একসাথে ঘটে ?
(viii) আচারে কেন ভিনিগার মেশানো হয় ?
(ix ) দ্রুত না মন্থর প্রক্রিয়া চিহ্নিত করো ।
(a) আম গাছের মুকুল থেকে আম হওয়া ।
(b) হাতে হাত ঘষে গরম হওয়া ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3
শ্রেণি=ষষ্ঠ
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান – 30 সময় – 60 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×9 = 9
(i) এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায় –
(ক) উদ্ভিদ থেকে
(খ) প্রাণী থেকে
(গ) ব্যাকটেরিয়া থেকে
(ঘ) ছত্রাক থেকে
(ii) ফলের যে অংশ বাদুড় হজম করতে পারে না –
(ক) খোসা
(খ) শাঁস
(গ) বীজ
(ঘ) সবকটিই
(iii) জাব পোকা কোন ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে ?
(ক) লিপিড সমৃদ্ধ
(খ) প্রোটিন সমৃদ্ধ
(গ) শর্করা সমৃদ্ধ
(ঘ) সবকটিই
(iv) কৃষি ক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হয় –
(ক) নুন
(খ) ম্যালাথিয়ন
(গ) কার্বারিল
(ঘ) ইউরিয়া
(v) মোমবাতির দহন হলে –
(ক) রাসায়নিক পরিবর্তন হয়
(খ) ভৌত পরিবর্তন হয়
(গ) উভয়ই হয়
(ঘ) কোনোটাই নয়
(vi) প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা ?
(ক) সুনামি
(খ) লিপইয়ার
(গ) আকাশে ধুমকেতুর আগমন
(ঘ) সাপের খোলস ত্যাগ
(vii) পদার্থের অবস্থা সাধারণত –
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) ছয় প্রকার
(viii) হাইড্রোজেন সালফাইডের সংকেত হল –
(ক) HS
(খ) HS2
(গ) H3S
(ঘ) H2S
(ix) N2O তে N এর যোজ্যতা হল –
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
2. শূন্যস্থান পূরণ করোঃ 1 ×3 = 3
(i) সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় __________ গ্যাস পরিবেশে ত্যাগ করে ।
(ii) ডাই অ্যা মোনিয়াম ফসফেট কৃষিক্ষেত্রে _____________ হিসাবে ব্যবহৃত হয় ।
(iii) মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ঐ মৌলের ___________ বলে ।
3. সত্য অথবা মিথ্যা নির্বাচন করোঃ 1 ×3 = 3
(i) আমাশয়ের জীবাণু যকৃতে বাসা বাঁধে ।
(ii) ফল কেটে রেখে দিলে ফলের কাঁটা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে ।
(iii)রূপোর চিহ্ন Au
4. নীচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাওঃ (যেকোনো পাঁচটি ) 1 × 5 = 5
(i) পরিশ্রুত কাকে বলে ?
(ii) ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে যে নতুন যৌগ তৈরি হয় তাঁর নাম কী ?
(iii) দুটি নিস্ক্রিয় গ্যাসের নাম লেখো ।
(iv) অ্যাজোলা কি কাজে ব্যবহার করা হয় ?
(v) রবার কীভাবে তৈরি হয় ?
(vi) যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে ?
(Vii) LPG এর সম্পূর্ণ নাম কি ?
(viii) চাল থেকে ভাত হয় এটি কি পরিবর্তন ?
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো পাঁচটি ) 2×5 = 10
(i) পরাগমিলন কাকে বলে ?
(ii) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো ।
(iii) ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো ।
(iv) মিথোজীবিতা কাকে বলে ?
(v) যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও ।
(vi) পাউরুটির গায়ে ফুটো থাকে কেনো ?
(vii) হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো ।
আরও কিছু স্কুলের প্রশ্নপত্রের PDF ডাউনলোড লিঙ্ক নীচে সারণির মাধ্যমে দেওয়া হল ।
| বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন | Click Here |
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।