![Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/11/Class-8-Geography-Question-Third-Unit-Test.jpg)
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- অষ্টম
বিষয়- ভূগোল (সেট-1)
পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 20 মিনিট
1. পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত চিত্রের সাহায্যে দেখাও (যেকোনো 5 টি) 1×5=5
(ক) উত্তর আমেরিকা
(খ) দক্ষিণ আমেরিকা
(গ) ওশিয়ানিয়া
(ঘ) পানামা খাল
(ঙ ) আন্দিজ পর্বত
(চ) হাডসন উপসাগর
(ছ) সেল্ভা অরণ্য
(জ) মিচিগান হ্রদ
(ঝ) প্যাটাগোনিয়া মরুভূমি
(ঞ ) কানাডার শিল্ড অঞ্চল
2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×10=10
(ক) মহাসাগরীয় ভূত্বক হল – (সিয়াল / সিমা / ক্রোফেসিমা / নিফেসিমা )
(খ) 0.5 মিমি এর কম ব্যাসযুক্ত জলকণা ভূপৃষ্ঠে ঝড়ে পড়লে তাকে বলে – (স্লিট / তুষারপাত / শিলাবৃষ্টি / গুঁড়ি গুঁড়ি বৃষ্টি )
(গ) আগ্নেয় শিলার একটি উদাহরণ হল – (বেলেপাথর / চুনাপাথর / ব্যাসল্ট / মারবেল )
(ঘ) Bumpy Cloud হল একটি – (বেশি উচ্চতার মেঘ / মাঝারি উচ্চতার মেঘ / নিম্ন উচ্চতার মেঘ / উল্লম্ব মেঘ )
(ঙ ) শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায় – (নিরক্ষীয় জলবায়ু / মৌসুমি জলবায়ু / ভুমধ্য সাগরীয় জলবায়ু / তুন্দ্রা জলবায়ু ) অঞ্চলে ।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
(চ) তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায় ( নরওয়ে / ভারত / ইতালি / মালয়েশিয়াতে )
(ছ) ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হল – (MIC / NH2 / CO2 /CFC )
(জ) Earth Summit অনুষ্ঠিত হয় – (জাপানে / চিনে / পাকিস্তানে / ব্রাজিলে )
(ঝ) কিরিবাটি দ্বীপটি – (অস্ট্রেলেশিয়া / মেলানেশিয়া / মাইক্রোনেশিয়া / পলিনেশিয়ার ) অন্তর্গত ।
(ঞ ) মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি – (পম্পাস / সেল্ভা / সাভানা / ডাউনস ) নামে পরিচিত ।
3.A শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করে লেখোঃ 1×5 =5
(ক) ভুমিকম্পের P তরঙ্গ ভূঅভ্যন্তরে কঠিন তরল যেকোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হয় ।
(খ) ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছে ।
(গ) অগ্ন্যুদগম হল একপ্রকার ‘ভূগাঠনিক প্রক্রিয়া’ ।
(ঘ) তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি ।
(ঙ ) বায়ু সবসময় উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় ।
B. শূন্যস্থান পূরণ করোঃ 1×5 = 5
(ক) পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয়ে ___________ ঘূর্ণবাত সৃষ্টি করে ।
(খ) পৃথিবীর ব্যাসার্ধ ____________ কিমি ।
(গ) _________ হল একটি অসংঘাত শিলা ।
(ঘ) রুপোর শহর বলা হয় ________ শহর কে ।
(ঙ ) প্রশান্ত মহাসাগরীয় পাত প্রতি বছরে ১০ সেমি. করে __________ দিকে সরে যাচ্ছে ।
C. বামদিক ও ডানদিক মিলিয়ে লেখোঃ 1×5 = 5
| বাম দিক | ডান দিক |
| (ক) হ্যারিকেন | (১) ভূতাপ শক্তি |
| (খ) নিশীথ সূর্যের দেশ | (২) অস্ট্রেলিয়া |
| (গ) উষ্ণ প্রস্রবন | (৩) নরওয়ে |
| (ঘ) পরিবেশ অবনমন | (৪) ক্যারিবিয়ান সাগর |
| (ঙ ) গ্রেট ডিভাইডিং রেঞ্জ | (৫) জলাভূমি ভরাট |
D. নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ 1×5=5
(ক) আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(খ) প্যানজিয়া কী ?
(গ) পলিনেশিয়া বলতে কী বোঝ ?
(ঘ) পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম লেখো ।
(ঙ) কোন জলবায়ু অঞ্চলে 4 O clock rain দেখা যায় ?
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো 4 টি ) 2 ×4 = 8
(ক) সমবর্ষণ রেখা কাকে বলে ?
(খ) রেগোলিথ কি ?
(গ) সিয়াল ও সীমার খনিজ উপাদান গুলি কি কি ?
(ঘ) ম্যাগমা ও লাভার মধ্যে দুটি পার্থক্য লেখ ।
(ঙ ) সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো ?
(চ) নিয়ত বায়ু গুলির নাম লেখ
5. নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও। 3×4=12
(ক) নিরক্ষীয় নিম্নচাপ সৃষ্টির কারণ গুলি লেখ ।
অথবা টীকা লেখ অশ্ব অক্ষাংশ ।
(খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু কোথায় কোথায় পরিলক্ষিত হয় ?
অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে লেখ ।
(গ) টিকা লেখোঃ চিপকো আন্দোলন
অথবা পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন এর মধ্যে পার্থক্য
(ঘ) ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ গুলির নাম লেখ ।
অথবা ওশিয়ানিয়ার প্রধান ছয়টি শহরের নাম লেখ।
6. নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা মূলক বিস্তারিত উত্তর দাও: (যে কোন তিনটি) 5×3=15
(ক) মৌসুমী জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
(খ) স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো ? পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায় গুলি উল্লেখ করো।
(গ) ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখ । আর্টেজীয় কূপ কি ?
(ঘ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি লেখ । ইগলু ও টিউপিক এর মধ্যে পার্থক্য কী ?
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
(ঙ) মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালন উন্নতির কারণ গুলি আলোচনা করো ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- অষ্টম
বিষয়- ভূগোল (সেট-2)
পূর্ণমাণ-70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। 1×10=10
(i) গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি করে তা হলো (কোয়ার্ট জাইট / মার্বেল / নিস )
(ii) সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলীপূর্ণ স্থানীয় বায়ুর নাম (আধি / সিরোক্ক / চিনুক )
(iii) দক্ষিণ আমেরিকা আয়তনে ভারতের প্রায় (৫ গুণ / ৭ গুণ / ৬ গুণ )
(iv) অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ( প্রেইরি / স্টেপ / ডাউনস )
(v) বছরে একটি নির্দিষ্ট সময় প্রবাহিত হয় যে বায়ু তা হল ( সাময়িক বায়ু / আয়ন বায়ু / আকস্মিক বায়ু )
(vi) চুনাপাথর গঠিত গুহার ছাদ থেকে ঝুলতে থাকা দণ্ড কে বলে (স্ট্যালাক মাইট / স্ট্যালাকাইট / হেলিকাইট )
(vii) ভূত্বক আর গুরুমন্ডল এর মাঝে আছে – (কনরাড বিযুক্তি / মোহরডিলিক বিযুক্তি / গুটেনবার্গ বিযুক্তি )
(viii) পশ্চিমা বায়ুর গতিবেগ (উত্তর গোলার্ধে বেশি / দক্ষিণ গোলার্ধে বেশি / উভয় গোলার্ধে সমান )
(ix) যে মেঘ থেকে বৃষ্টির কোন সম্ভাবনা নেই (নিম্বোস্ট্যাটাস / সিরাস / অল্টোস্ট্র্যাটাস )
(x) পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত (মৌসুমী জলবায়ু অঞ্চলে / নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে / ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে )
2. শূন্যস্থান পূরণ কর: (যেকোনো ছয়টি) 1×6 = 6
(i) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ___________ ।
(ii) পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় _________ সমভূমি সৃষ্টি হয়েছে ।
(iii) পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম _________ ।
(iv) ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম __________ ।
(v) লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত _______ অস্ট্রেলিয়ার মালভূমি অঞ্চলের দর্শনীয় বস্তু ।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
(vi) উত্তর গোলার্ধের শীতলতম স্থান ________ ।
(vii) সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল _______ ।
3. নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ লেখো: 1×7 = 7
(i) গোলাপি অর্থোক্লেজ ফেল্ডস্পারের এর মূল উপাদান হলো সোডিয়াম ।
(ii) চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ ।
(iii) ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ জলপাই গাছ।
(iv) মৌসুমী জলবায়ুর বিস্ফোরণ হয় জুন মাসে।
(v) অলটোকিউমুলাস মেঘের আরেক নাম Bumpy Cloud ।
(vi) উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে হিমবাহ সৃষ্ট হ্রদ ।
(vii) তাউপো হল হিমবাহ সৃষ্ট হ্রদ ।
4.বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখ: 1×6 = 6
| বাম দিক | ডান দিক |
| (i) ভোপাল | (a) আর্থ সামিট |
| (ii) অস্ট্রেলিয়া | (b) পিগমি |
| (iii) রিও ডি জেনেরিও | (c ) MIC |
| (iv) নিউজিল্যান্ড | (d) মাংস রপ্তানি |
| (v) জাইরে অববাহিকা | (e) পার্কল্যান্ড সাভানা |
| (vi) আর্জেন্টিনা | (f) ক্যান্টরবেরি সমভূমি |
5. পূর্ণ বাক্যে উত্তর দাও: ( ছয়টি ) 1×6 = 6
(i) মারে ও ডার্লিং নদী কোন শহরের কাছে মিলিত হয়েছে ?
(ii) পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি ?
(iii) G-20 তে ভারতের দূষিত শহর কয়টি ?
(iv) দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার কাকে বলা হয় ?
(v) ট্রান্স অ্যামাজন হাইওয়ে তৈরি হয় কত সালে ?
(vi) কোন জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল ?
(vii) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কোন বায়ুকে ?
6. সংক্ষিপ্ত উত্তর দাও (চারটি ) 2×4 = 8
(i) হোমিওস্ট্র্যাটিক ব্যবস্থা কাকে বলে ?
(ii) সিয়াল কি ?
(iii) আপেক্ষিক আদ্রতা কাকে বলে ?
(iv) পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন ?
(v) আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন ?
(vi) চিপকো আন্দোলন কি ?
7. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (চারটি ) 3×4=12
(i) নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে কেন ক্রান্তীয় শীতকাল বলা হয় ?
(ii) সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখ ।
(iii) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ ।
(iv) পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন ?
(v) আর্টেজীয় কূপ কি ?
(vi) মৌনলোহার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি হলেও মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কেন ?
8. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: 5×3=15
(i) মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণ গুলি আলোচনা করো।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
(ii) পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় গুলি লেখ।
(iii) তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবন যাপন প্রণালী সম্পর্কে লেখ । ভূমধ্যসাগরীয় অঞ্চল কে ফলের ঝুড়ি বলা হয় কেন ?
(iv) ওশিয়ানিয়া স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও।
(v) চিত্রসহ পরিচালন বৃষ্টিপাতের বর্ণনা দাও
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- অষ্টম
বিষয়- ভূগোল (সেট-3)
পূর্ণমাণ-70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ: 1×10 = 10
(i) পৃথিবীতে নিম্নচাপ বলাই আছে (সাতটি / তিনটি / চারটি / দুটি ) ।
(ii) বাণিজ্য বায়ু বলা হয় (আয়ন বায়ুকে / পশ্চিমা বায়ুকে / মৌসুমি বায়ুকে / মেরু বায়ুকে ) ।
(iii) যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাই হল (ঘনীভবন / কুয়াশা / শিশিরাঙ্ক / বৃষ্টিপাত ) ।
(iv) উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল (মাউন্ট এভারেস্ট / আকনকাগুয়া / মাউন্ট তৌবকল / মাউন্ট ম্যাককিনলে ) ।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
(v) পৃথিবীর রবারের রাজধানী বলা হয় (আক্রনকে / সাডবেরিকে /শিকাগোকে / উইনিপেগকে ) ।
(vi) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো (রকি পর্বতমালা / হিমালয় পর্বতমালা /আন্দিজ পর্বতমালা / কোনটিই নয়) ।
(vii) ‘ আ – আ’ লাভা দেখা যায়- (ইন্দোনেশিয়ায় / হাওয়াই দ্বীপে / মালয়েশিয়ায় )
(viii) ‘নিশীথ সূর্যের দেশ’ অবস্থিত যে জলবায়ু অঞ্চলে ( তুন্দ্রা /নিরক্ষীয় / ভূমধ্যসাগরীয় ) ।
(ix) শান্ত আবহাওয়া নির্দেশ করে – (কিউমুলোনিম্বাস মেঘ / সিরাস মেঘ/ কিউমুলাস মেঘ )
(x) উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় ( ১২ কিমি / ১৬ কিমি/ ২০ কিমি )
2. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর: 1×5 = 5
(i) ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে __________ ।
(ii) উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে _______ বেঁকে প্রবাহিত হয় ।
(iii) _________ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে।
(iv) উত্তর আমেরিকার ______ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ।
(v) পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার _______ ।
3. নীচের বাক্যটি ঠিক হলে বাক্যটির পাশে ‘সত্য’ ও ভুল হয়ে হলে ‘মিথ্যা’ লিখবে । 1×4 = 4
(i) পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট ।
(ii) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, অরিনোকো নদীর ওপর সৃষ্টি এঞ্জেল জলপ্রপাত। (iii) চিনুক হল একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু ।
(iv) যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার ।
4. নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও: (যে কোন আটটি ) 1×8 = 8
(i) কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয় ?
(ii) কোন মেঘ কে Bumpy Cloud বলা হয় ?
(iii) কর্ডিলেরা শব্দের অর্থ কি ?
(iv) পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি ?
(v) আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয় ?
(vi) কোন কোন নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে ?
(vii) মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে
(viii) 2013 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম লেখো ।
(ix) কোথায় কোরিওলিস বলের মান সবচেয়ে কম ?
(x) মারে ডার্লিং অববাহিকায় পশু খামারে কাজ করা শ্রমিকেরা কী নামে পরিচিত ?
5. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (যে কোন ছয়টি ) 2×6 = 12
(i) সাময়িক বায়ু কাকে বলে ? উদাহরণ দাও ।
(ii) সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও ও একটি বৈশিষ্ট্য লেখ ।
(iii) ফার শিল্প কি ?
(iv) এস্টেনশিয়া কি ?
(v) কোন স্থানীয় বায়ুকে ‘The Doctor’ বলে ? কেন বলে ?
(vi) হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে ? এখানকার ভূপ্রকৃতি কেমন ?
(vii) টীকা লেখঃ ঘূর্ণবাতের চক্ষু
6. নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও: (যে কোন চারটি) 4×4=16
(i) নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ গুলি সম্পর্কে লেখ।
(ii) পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন ?
(iii) কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে ?গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি ?
(iv) দক্ষিণ আমেরিকার প্রধান নদী গুলি কি কি ? এখানকার নদনদীর বৈশিষ্ট্য গুলি কি কি ?
(v) পম্পাস তৃণভূমি অঞ্চলের পশুপালন সম্পর্কে আলোচনা করো ।
7. নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 3×5 = 15
(i) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় ? তার চিত্রসহ আলোচনা কর ।
অথবা , নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? পৃথিবীর বায়ুর চাপ বলয় গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখ ।
(ii) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতি কারণগুলি সম্পর্কে আলোচনা কর ।
Class 8 Third Unit Test Geography Question [PDF] || অষ্টম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
অথবা , দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখ এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য গুলি সম্পর্কে লেখ ।
(iii) অ্যনাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো এবং ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো । 2.5 + 2.5
অথবা, আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ গুলি উদাহরণ সহযোগে আলোচনা করো ।
Important Links
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।