
WBBSE Class 6 Second Unit Test Geography Question PDF [2026] || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ভূগোল প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VI এর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 6 Second Unit Test Geography Question PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- ষষ্ঠ (সেট-১)
বিষয়- ভূগোল
পূর্ণমান-৩০ , সময়- ১ ঘন্টা
১. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করঃ ৫×১=৫
১.১ পৃথিবীর চেয়ে সূর্য – ১৪/১৩/১৫ লক্ষ গুণ বড় ।
১.২ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ – আর্যভট্ট / বানভট্ট / ভাস্কর ।
১.৩ পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম – মাউন্ট এভারেস্ট / মারিয়ানাখাত / কাঞ্চনজঙ্ঘা ।
১.৪ নিরক্ষরেখার মান – ০° / ৯০° / ৬৬° ডিগ্রি ।
১.৫ বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা- ২৯ টি / ২৮ টি / ২৭ টি ।
২. শূন্যস্থান পূরণ করঃ ৫ ×১ = ৫
২.১ ঝাঁটার মতো লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক কে বলে _________ ।
২.২ পৃথিবীর পরিধি প্রায় ________কিলোমিটার ।
২.৩ আন্তর্জাতিক তারিখ রেখা ______ মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ।
২.৪ শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে ______বলে ।
২.৫ হিমালয় কথার অর্থ _________ ।
৩. নিম্নের প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ ৫ ×১ = ৫
৩.১ ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি ?
৩.২ ০° দ্রাঘিমারেখার অন্য নাম কি ?
৩.৩ পৃথিবীর অক্ষ ও কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে ?
৩.৪ টাইটান কার উপগ্রহ ?
৩.৫ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (পাঁচটি ) ৫ ×২ = ১০
৪.১ সৌর ঝড় কাকে বলে ?
৪.২ পৃথিবীর আবর্তন গতি কাকে বলে ?
৪.৩ অভিকর্ষ বলের সংজ্ঞা দাও ।
৪.৫ a.m কাকে বলে ?
৪.৬ গঙ্গা নদীর উৎপত্তি কোথায় উৎপত্তিস্থলে এর নাম কি ছিল ?
৪.৭ ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ?
৪.৮ পৃথিবী গোল তার একটি প্রমাণ দাও।
৫. নিচের যেকোনো একটি প্রশ্নের বর্ণনা মূলক উত্তর দাওঃ ৫ × ১ = ৫
চিত্রসহ বিশেষ বিশেষ অক্ষরেখা বর্ণনা কর ।
অথবা
আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগ এর উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন ?
অথবা
ভারতের কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় ও কি কি ? কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত ?
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- ষষ্ঠ
বিষয়- ভূগোল (সেট-২)
পূর্ণমান- ৫০ , সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১.বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করঃ ১ ×১০ = ১০
১.১পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো
(ক) সিলিকন
(খ) লোহা
(গ) ক্রোমিয়াম
(ঘ) নিকেল
১.২ বেতার তরঙ্গ বা য়ুমন্ডলে যে স্তর থেকে প্রতিফলিত হয় তাহল–
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) আয়োনোস্ফিয়ার
(ঘ) এক্সোস্ফিয়ার
১.৩ আন্টাকর্টিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল –
(ক) হুবার্ড
(খ) বার্ডমোর
(গ) ল্যাম্বার্ড
(ঘ) মালাসপিনা
১.৪ বৈজ্ঞানিকরা আন্টার্টিকায় গবেষণার জন্য যান-
(ক) বসন্তকালে
(খ) শীতকালে
(গ) শরৎকালে
(ঘ) গ্রীষ্মকালে
১.৫. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল
(ক) ৫১%
(খ) ৪৯%
(গ) ৩৫%
(ঘ ) ১৪ %
১.৬ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো-
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) অ্যানিমোমিটার
১.৭ পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিকে বলে –
(ক) আম্রবৃষ্টি
(খ) বরদইছিলা
(গ ) আঁধি
(ঘ) কালবৈশাখী
১.৮. দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হল –
(ক) কালো মাটি
(খ) লাল মাটি
(গ) ল্যাটেরাইট মাটি
(ঘ) পালি মাটি
১.৯ ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় –
(ক) উত্তরাঞ্চলে
(খ) দক্ষিণাঞ্চলে
(গ) পশ্চিমঅঞ্চলে
(ঘ) উত্তরপূর্বাঞ্চলে
১.১০ জলদাপাড়া হলো ভারতের একটি-
(ক) সংরক্ষিত অরণ্য
(খ) সুরক্ষিত অরণ্য
(গ) অভয়ারণ্য
(ঘ) জাতীয় উদ্যান
২. শূন্যস্থান পূরণ কর (যেকোনো আটটি ) ১ ×৮ = ৮
২.১ বায়ুমণ্ডলের ______ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীব কূল কে রক্ষা করে ।
২.২ পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ________ বলে ।
২.৩ শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে __________ বলে ।
২.৪ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর __________ বলে।
২.৫ জলীয় বাষ্প ঠান্ডা হয়ে _________ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়।
২.৬ _________মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমন্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় ।
২.৭ উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ____________নামে পরিচিত ।
২.৮ ভারতের উপকূলীয় অঞ্চলে ___________ অরণ্য গড়ে উঠতে দেখা যায়।
২.৯ ____________ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ।
৩. শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ কর( যেকোন চারটি ): ১ × ৪ = ৪
৩.১ মহাদেশ সঞ্চারণের মূল কারণ হলো কেন্দ্রমন্ডলে ম্যাগমার পরিচালন স্রোত ।
৩.২ আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে ।
৩.৩ বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।
৩.৪ ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান ।
৩.৫ ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচলো পাতাযুক্ত মোচার মত নরম কাঠের গাছপালা জন্মায় ।
৪. দু এককথায় উত্তর দাও(যেকোনো আটটি ): ১ × ৮ = ৮
৪.১ ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি ?
৪.২ পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে ?
৪.৩ আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?
৪.৪ আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্য রশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে ?
৪.৫ ১০০% মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝায় ?
৪.৬ ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে ?
৪.৭. ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে জীন মাটি গড়ে উঠেছে ?
৪.৮ ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে ?
৪.৯ কোন অরণ্যে বন্য প্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়?
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(যেকোনো দুটি ) ২ × ২ = ৪
৫.১ বেনজিয়া ও প্যানথালাসা কি ?
৫.২ সমোষ্ণ রেখা কাকে বলে ?
৫.৩ মেরুজ্যোতি কি ?
৫.৪ লু কি ?
৬. নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও (যেকোনো দুটি ) ৩ ×২ = ৬
৬.১ বিশ্ব উষ্ণায়ন কি ? এর ফলাফল গুলি লেখ ।
৬.২ আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখ ।
৬.৩ অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো ?
৬.৪ উদাহরণসহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণের উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি লেখ ।
৭. নিম্নলিখিত প্রশ্নগুলিরর চনাধর্মী উত্তর দাও (যেকোনো দুটি ) ৫ ×২ = ১০
৭.১ পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কর ।
৭.২ পৃথিবীর তাপমন্ডল এর বিবরণ দাও ।
৭.৩ ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর ।
৭.৪ অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা কর।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- ষষ্ঠ
বিষয়- ইতিহাস (সেট-৩)
পূর্ণমান- ৫০ , সময়-১ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করঃ ১ × ১২ = ১২
১.১ স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাসগুলি অতিবেগুনি রশ্মিশোষণ করে, তা হল-
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) ওজন
১.২ প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে –
(ক) ৫◦ C
(খ) ৬.৫° C
(গ) ১০° C
(ঘ) ৫.৬°C
১.৩ বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ হল–
(ক) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
(খ) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল
(গ) পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল
(ঘ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
১.৪ যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হল –
(ক) বিকিরণ
(খ) পরিবহন
(গ) পরিচলন
(ঘ) ঘনীভবন
১.৫ পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহুল স্থান-
(ক) শিমলা
(খ) মৌসিনরাম
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
১.৬ পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হল-
(ক) শিলামন্ডল
(খ) বারিমন্ডল
(গ) বায়ুমন্ডল
(ঘ) জীব মন্ডল
১.৭ বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে–
(ক) লাল মাটিতে
(খ) পলি মাটিতে
(গ) পার্বত্য অঞ্চলের মাটিতে
(ঘ) কালো মাটিতে
WBBSE Class 6 Second Unit Test Geography Question PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ভূগোল প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন
১.৮ রাগি ,বাদাম , তামাক , ধান, ছোলার চাষ হয় –
(ক) পলি মাটিতে
(খ) মরু অঞ্চলের মাটিতে
(গ) লাল মাটিতে
(ঘ) ল্যাটেরাইট মাটিতে
১.৯ মহাকাশ স্টেশন থাকে –
(ক) মেসোস্ফিয়ারে
(খ) থার্মোস্ফিয়ারে
(গ) এক্সোস্ফিয়ারে
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ারে
১.১০ যেখানে শিকার পশুচরণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ –
(ক) সুরক্ষিত অরণ্য
(খ) সংরক্ষিত অরণ্য
(গ) অভয়ারণ্য
(ঘ) জাতীয় অরণ্য
১.১১ প্রতিবছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণী সপ্তাহ হিসেবে পালিত হয় –
(ক) সেপ্টেম্বর
(খ) অক্টোবর
(গ) নভেম্বর
(ঘ) ডিসেম্বর
১.১২ ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় –
(ক) উত্তরাঞ্চলে
(খ) দক্ষিণাঞ্চলে
(গ) পশ্চিমাঞ্চলে
(ঘ) উত্তর পূর্বাঞ্চলে
২ নিচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ ১ ×৮ = ৮
২.১ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
২.২ আন্টার্টিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে ?
২.৩ দক্ষিণ গোলার্ধে সমোষ্ণ রেখা গুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে কেন ?
২.৪ চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন দুটি রাজ্যের নাম লেখ ।
২.৫ ক্রান্তীয় পাতা ঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি ?
২.৬ কোন অঞ্চলে চিরতা পাওয়া যায় ?
২.৭ একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও ।
২.৮ ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায় ?
৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ ×৪ = ৮
৩.১ পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় ?
৩.২ সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন ?
৩.৩ মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না কারণ কি ?
৩.৪ মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণ গুলি ব্যাখ্যা করো ।
WBBSE Class 6 Second Unit Test Geography Question PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ভূগোল প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন
৪. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ৩ ×৪ = ১২
৪.১ আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন ?
৪.২ মেরুজ্যোতি কাকে বলে ? আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখ। ১.৫ + ১.৫
৪.৩ সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন ? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন ? ১.৫ + ১.৫
৪.৪ মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য গুলো কি কি ? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে ? ১.৫ + ১.৫
৫. নিজের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাওঃ ৫ × ২ = ১০
৫.১ জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা কর
৫.২ বায়ুমণ্ডল না থাকলে কি হত ?
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।