
WBBSE Class 9 2nd Unit Test Geography Questions PDF [2026] || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভূগোল প্রশ্ন || নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন- Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস IX এর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 9 2nd Unit Test Geography Questions PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- নবম
বিষয়- ভূগোল (সেট-১)
পূর্ণমান – ৪০, সময় – ১ ঘন্টা ৩০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১ ×৭ = ৭
(ক) যে রেখাটি পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করে তাঁর নাম (কর্কটক্রান্তি রেখা / নিরক্ষরেখা / মকরক্রান্তি রেখা/মূলমধ্য রেখা )
(খ) গিরিজনি আলোড়নের জন্য সৃষ্টি হয় –
(মালভূমি / চ্যুতি / গ্রস্থ উপত্যকা / ভঙ্গিল পর্বত )
(গ) সূর্যের দক্ষিনায়নের শেষ সীমা –
(মকরক্রান্তি রেখা / কুমেরু বৃত্ত / সুমেরু বৃত্ত / কুমেরু বিন্দু )
(ঘ) সিকিনের রাজধানীর নাম কি ?
(জামসেদপুর / পাটনা / গ্যাংটক / বোকারো )
(ঙ ) ভূটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(মাউন্ট এভারেস্ট / কেওক্রাডাং / কাঞ্চঞ্জঙ্ঘা / কুলাকাংড়ি )
(চ ) রাসায়নিক আবহবিকারের যে পদ্ধতিতে লোহায় মরচে ধরে , তা হল –
(জলযোজন / অঙ্গারযোজন / জারণ /আর্দ্র বিশ্লেষণ )
(ছ) ক্ষয়জাত পর্বতের উদাহরণ – (আরাবল্লি / পশ্চিমঘাট / আল্পস / রকি )
২. শুদ্ধ বা অশুদ্ধ লেখোঃ ১×৪ = ৪
(ক) দ্রাঘিমারেখাগুলি প্রত্যেকটি এক একটি অর্ধবৃত্ত ।
(খ) ছোটনাগপুর মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি ।
(গ) ভারতের ব্যারেণ একটি জীবন্ত আগ্নেয়গিরি ।
(ঘ) ত্রিপুরার প্রধান ভাষা হল হিন্দি ।
৩. স্তম্ভ মেলাওঃ ১ ×৪ = ৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ১. বিষুব | (ক) পৃথিবীর বৃহত্তম মালভূমি অঞ্চল |
| ২ তিব্বত | (খ) দিন রাত্রির দৈর্ঘ্য সমান |
| ৩. ঝুম চাষ | (গ) ভুবনেশ্বর |
| ৪. ওড়িশা | (ঘ) ব্যাপকভাবে মৃত্তিকা ক্ষয় । |
৪. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২×৪ = ৮
(ক) মূল্মধ্যরেখাকে গ্রিনিচ রেখা বলা হয় কেন ?
(খ) পশ্চিমি ঝামেলা কাকে বলে ?
(গ) মহী খাত কী ?
(ঘ) পুঞ্জিত ক্ষয় কাকে বলে ?
WBBSE Class 9 2nd Unit Test Geography Questions PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভূগোল প্রশ্ন || নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
৫. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ৩ ×৪ = ১২
(ক) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি ?
(খ) মালভূমির তিনটি গুরুত্ব লেখো ।
(গ) শল্কমোচন কীভাবে ঘটে ?
(ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য লেখো ।
৬. নিম্নলিখিত যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ × ১ = ৫
(ক) মৃত্তিকা সংরক্ষণের পাঁচটি উপায় লেখো ।
(খ) গ্রিনিচে যখন দুপুর ১২ টা তখন মুম্বাইয়ে (৭৩ পূর্ব ) স্থানীয় সময় কত ?
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী – নবম
বিষয়- ভূগোল (সেট-২)
পূর্ণমান – ৪০ , সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ ১ ×৮ = ৮
১.১ তিব্বত মালভূমি হল একটি – পর্বত বেষ্টিত / লাভা গঠিত / মহাদেশীয় / ব্যবচ্ছিন্ন মালভূমি
১.২ যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে –
নিরক্ষীয় / মৌসুমি / মরু / তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
১.৩ আশ্বিনের ঝড় দেখা যায় – গ্রীষ্মকালে / শীতকালে / শরৎকালে / বসন্ত কালে
১.৪ মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হল – ধাপ চাষ / পশুপালন / বৃক্ষরোপন / নগরায়ন ।
১.৫. যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় – প্রতিসারী / অভিসারী / নিরপেক্ষ / গঠনমূলক
১.৬. উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় – জলপাইগুড়ি / শিলিগুড়ি / মালদা / বালুরঘাট
১.৭ যেকোনো স্থান ও তাঁর প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য – ১০ঘন্টা / ১২ ঘন্টা / ৩৬ ঘন্টা / ৪৮ ঘন্টা
১.৮ উত্তরবঙ্গের একটি নদী হল – পিয়ালী / জলঢাকা / মাতলা / দামোদর ।
২. শূন্যস্থান পূরণ করোঃ ১ ×৪ = ৪
২.১ কলকাতার দ্রাঘিমার মান __________ ।
২.২ আযোদ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল __________ ।
২.৩ বাংলার দুঃখ বলা হয় ____________ কে ।
২.৪ ___________ যন্ত্র গ্রীনিচের সময়কে ভুল্ভাবে নির্দেশ করে ।
৩. স্তম্ভ মেলাওঃ ১ ×৪ = ৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (১) স্তুপ পর্বত | (ক) পডজল |
| (২) সমপ্রায় ভূমি | (খ) গ্রীনিচ প্রমাণ সময় |
| (৩) G.M.T | (গ) গ্রস্থ উপত্যকা |
| (৪) পশ্চিমবঙ্গের পার্বত্য মৃত্তিকা | (ঘ) পেনিপ্লেন |
৪. বাক্যগুলির পাশে শুদ্ধ হলে ‘শু’ অশুদ্ধ হলে ‘অ’ লেখো । ১ ×৪ = ৪
(ক) দামোদর নদকে ত্রাসের নদী বলা হয় কেন ?
(খ) অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত ।
(গ) প্রতিটি অক্ষরেখার পরিধি সমান ।
(ঘ) মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর বিবর্তন লক্ষ্য কয়ার যায় ।
৫. দু- এক কোথায় উত্তর দাওঃ ২ × ২= ৪
৫.১ প্রমাণ সময় কাকে বলে ?
অথবা , আন্তর্জাতিক সময় কাকে বলে ?
৫.২ নগ্নীভবন কাকে বলে ?
অথবা শ্বল্কমোচন কাকে বলে ?
WBBSE Class 9 2nd Unit Test Geography Questions PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভূগোল প্রশ্ন || নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
৬. সংক্ষিপ্ত উত্তর দাও । ৩ × ২ = ৬
৬.১ লোয়েস সমভূমি কাকে বলে ?
অথবা , সুন্দরবন অঞ্চলের নদনদীর তিনটি বৈশিষ্ট্য লেখো ।
৬.২ পর্বত বেষ্টিত মালভূমি বা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো ।
অথবা, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো ।
৭. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও । (যেকোনো দুটি ) ৫ ×২ = ১০
৭.১ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও ।
৭.২ রাসায়নিক আবহবিকার কাকে বলে ? যেকোনো চারপ্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা করো ।
৭.৩ ২৮ শে ফেব্রুয়ারি ১৯৯০ , লন্ডনে ( 0◦ দ্রাঘিমা ) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা , তখন কলকাতার স্থানীয় সময় কত হবে ?
অথবা , ক্রনোমিটারে যখন মধ্যাহ্ন তখন নিউয়ির্কের সময় সকাল ৭ টা ৪ মিনিট হলে নিউয়ির্কের দ্রাঘিমা কত ?
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- নবম
বিষয়- ভূগোল (সেট-৩)
পূর্ণমান- ৪০ , সময় – ১ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তর নির্বাচন করে লেখোঃ ১×৭=৭
(i) নিরক্ষরেখার উত্তরে 1◦ অন্তর অক্ষরেখা টানা যাবে –
(ক) 179 টি
(খ) 181 টি
(গ ) 90 টি
(ঘ) 89 টি
(ii) ভারতের প্রমাণ দ্রাঘিমারেখাটি যে রাজ্যের ওপর দিয়ে গিয়েছে তা হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মহারাষ্ট্র
(গ) উত্তর প্রদেশ
(ঘ) পাঞ্জাব
(iii) বহির্জাত শক্তি হল –
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সবগুলিই ঠিক
(iv) ভারতের সর্বোচ্চ মালভূমি হল –
(ক) মেঘালয় মালভূমি
(খ) পামির মালভূমি
(গ) তিব্বত মালভূমি
(ঘ) লাদাখ মালভূমি
(v) পশ্চিম বঙ্গের উত্তরের অক্ষাংশ হল –
(ক) ২৭◦ ১০’ উঃ
(খ) ২৫◦ ১০’ উঃ
(গ) ২৯◦ ১০’ উঃ
(ঘ) ৩০◦ ১০’ উঃ
(vi) গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহবিকারে , তা হল –
(ক) শল্কমোচন
(খ) প্রস্তর চ্যাঁই খন্ডীকরণ
(গ) ক্ষুদ্রকণা বিশরণ
(ঘ) তুহিন খন্ডীকরণ
(vii) সুন্দরবনের প্রধান নদী –
(ক) মাতলা
(খ) ইচ্ছামতী
(গ) জলঙ্গী
(ঘ) পিয়ালী
WBBSE Class 9 2nd Unit Test Geography Questions PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভূগোল প্রশ্ন || নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
২. শুদ্ধপ হলে পাশে ‘সত্য’ এবং অশুদ্ধ হলে পাশে ‘মিথ্যা’ লেখো । ১ ×৪ = ৪
(ক) একই অক্ষরেখায় সর্বদা একই সময়ে সূর্যাস্ত ও সূর্যদ্বয় হয় ।
(খ) আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির ওপর অবস্থিত টিলাকে ইনসেলবার্জ বলে ।
(গ) রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে ।
(ঘ) মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা ।
(ঙ) হার্ডপ্যান দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায় ।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ১ ×৪ = ৪
(ক) ১ সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
(খ) পৃথবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি ?
(গ) মৃত্তিকার A ও B স্তরকে একত্রে কি বলা হয় ?
(ঘ ) পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত ?
(ঙ ) পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো ।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ২ ×৪ = ৮
(ক) কর্কটক্রান্তি রেখার গুরুত্ব লেখো ।
অথবা , নিরক্ষরেখার গুরুত্ব লেখো ।
(খ) দেশের নাম উল্লখসহ দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো ।
অথবা ,পর্বতের উল্লেখসহ দুটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো ।
(গ) তুহিন খন্ডীকরণ কি ?
অথবা ,হাইড্রোলাইসিস কি ?
(ঘ) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো ।
অথবা , বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য লেখো ।
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ৩ ×৪ = ১২
(ক) আন্তর্জাতিক তারিখ রেখার জন্য 180 দ্রাঘিমারেখাকে কেন নির্বাচন করা হল ।
অথবা , আন্তর্জাতিক তারিখরেখা কোথায় কোথায় বাঁকিয়ে টানা হয়েছে ?
(খ) আন্দিজ ভঙ্গিল পর্বতের উৎপত্তি লেখো ।
অথবা , প্লাবন সমভূমি কীভাবে গড়ে ওঠে ?
(গ) পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় না কেন ?
অথবা , বোলপুরে খোয়াই দেখা যায় কেন ?
(ঘ) পশ্চিমবঙ্গের অবস্থানের গুরুত্ব লেখো ।
অথবা , পশ্চিমবঙ্গে কখনও অতিবৃষ্টি , কখনও অনাবৃষ্টি হয় কেন ?
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ × ১ = ৫
(ক) মস্কো ( ৩৭◦ ৩৭’ পূর্ব ) থেকে বেলা ১ টায় একটি তারবার্তা পাঠানো হল , ওয়াশিংটনে সকাল ৫ টা ২১ মিনিট ১৬ সেকেন্ড বার্তাটি শোনা গেল । ওয়াশিংটনের দ্রাঘিমা কত ?
(খ) মালভূমির গুরুত্ব লেখো ।
(গ ) পশ্চিমবঙ্গের যে কোনো তিনপ্রকার মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো ।
তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।