
WBBSE Class 9 Second Unit Test Math Question Paper PDF || নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 9 দ্বিতীয় ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 9 এর অঙ্ক দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 9 Second Unit Test Math Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণি- নবম
বিষয়-গণিত
পূর্ণমান-40 ,সময়-1ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×4 = 4
(i) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 হলে শতকরা লাভ হবে h
(a) 9
(b) 11
(c ) 10
(d) 10
(ii) ABCD ট্রাপিজিয়ামের AB || DC এবং AB = 7 সেমি. ও DC = 5 সেমি. । AD ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E ও F হলে EF এর দৈর্ঘ্য হবে –
(a) 5 সেমি.
(b) 6 সেমি.
(c ) 7 সেমি.
(d) 12 সেমি.
(iii) যদি (x,4) বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয় , তাহলে x এর মান
(a) ± 4
(b) ±5
(c ) ±3
(d) কোনোটাই নয়
(iv) একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত । বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি. হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে –
(a) 10
(b) 5
(c ) 20
(d) 10
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×5= 10
(i) সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায় । সুমনবাবু সময়মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন । তাঁর ইলেকট্রিক বিল কত টাকার ছিলো ?
(ii) ABC ত্রিভুজের BC , CA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P,Q,R ; যদি AC = 20 সেমি. , BC = 29 সেমি. এবং AB = 30 সেমি. হয় , তাহলে ARPQ চতুর্ভুজের পরিসীমা কত ?
(iii) y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে (2,3) এবং (-1,2) বিন্দু দুটির দূরত্ব সমান ।
(iv) একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি. হলে অর্ধিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত ?
(v) একটি অবিছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত ?
3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5
(i) রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রয় করলেন । তাঁর মোট লাভ হোলো 262.50 টাকা । শাড়ি দুটির উৎপাদন ব্যায়ের অনুপাত 1:3 হলে , শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত ?
(ii) টাকায় 12 টি জিনিস বিক্রী করে 4% ক্ষতি হয় । টাকায় কটি জিনিস বিক্রী করলে 44% লাভ হবে ?
WBBSE Class 9 Second Unit Test Math Question Paper PDF || নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 9 দ্বিতীয় ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্ন
4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) প্রমাণ করো যে , কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক ।
(ii) প্রমাণ করো যে , ত্রিভুজ ও কোনো সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে , ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্কেহত্রফলের অর্ধেক হবে ।
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) প্রমাণ করো যে , কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ।
(ii) প্রমাণ করো যে , সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) 6.5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ঐ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45◦ ।
(ii) সাহানা একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করেছে যার AB = 4 সেমি. , BC = 5 সেমি. , CD = 4.8 সেমি. , DA = 4.2 সেমি. এবং কর্ণ AC = 6 সেমি. । চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো ।
7. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×3 = 6
(i) সুজাতা 84 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে । কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি. । সুজাতার কাগজটির পরিসীমা কত ?
(ii) ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 সেমি. হলে , ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কত ?
(iii) তথাগত একটি তামার তাঁর আয়তাকারে বেকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি. এবং প্রস্থ 15 সেমি. । তুমি ঐ তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলে , ঐ বৃত্তাকার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?
8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো ।
| শ্রেণী | 75-80 | 80-85 | 85-90 | 90-95 | 95-100 |
| পরিসংখ্যা | 12 | 18 | 22 | 10 | 8 |
(ii) নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার আয়তলেখ অঙ্কন করো ।
| শ্রেণী | 1-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 |
| পরিসংখ্যা | 8 | 3 | 6 | 12 | 2 | 7 |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণী- নবম
বিষয়- গণিত
পূর্ণমান-40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তর নির্বাচন করোঃ
(i) কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা নয় ?
(a) 5x2-x+3
(b) x+1
(c )
(d)
(ii) একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 20 , 25 , 30 , 35 ,….. যে শ্রেণীর মধ্যবিন্দু 25 সেটি হল –
(a) 17.5 – 22.5
(b) 22.5-27.5
(c ) 18.5 – 21.5
(d) 19.5 – 20.5
(iii) একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত । বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য –
(a) 6 সেমি.
(b) 3 সেমি.
(c ) 6 মিটার
(d) 6 সেমি.
(iv) ত্রিভুজ ABC এর BC , CA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D , E ও F ; যদি ত্রভুজ ABC এর ক্ষেত্রফল 16 বর্গসেমি. হয় তাহলে FBCE ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল –
(a) 40 বর্গসেমি.
(b) 8 বর্গসেমি.
(c ) 12 বর্গ সেমি.
(d) কোনোটাই নয়
(v) ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ –
(a) 9
(b) 11
(c ) 10
(d) 10
2. সত্য /মিথ্যা যাচাই করি । 3 ×1 = 3
(i) 1-5 , 6-10 , 11-15 …. শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 4 ।
(ii) প্রতিটি রৈখিক বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি শূন্য থাকবে ।
(iii) যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি. তাঁর ক্ষেত্রফল 9 বর্গসেমি. ।
3. দুটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×2 = 4
(i) ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x3 -3x2+2x+5 কে (x+2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?
(ii) বিক্রয়মূল্যের ওপর শতকরা 20% লাভ হলে ক্রয়মূল্যের ওপর শতকরা লাভ কত ?
(4) উৎপাদকে বিশ্লেষণ করোঃ (যেকোনো একটি )
(i) a3-12a-16
(ii)
5. (x-4) দ্বারা (ax3+3x2-3) এবং (2x3-5x+a) বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কত ? 3
6. একটি পায়তকুয়োর পরিধি 440 সেমি. । এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় রয়েছে । যদি পাড় সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি. হয় তবে পাথরের পাড় কত চওড়া ? 3
7. টাকায় 12 টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হয় , টাকায় কয়টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে ? 4
অথবা
এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যায়ের ওপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা । কিন্তু বিক্রির সময় লিখিত দামের ওপর 10% ছাড় দেন । পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত ? 4
8. রফিকদের আয়তকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায় । কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায় । সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো । 4
অথবা
নীচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করোঃ
| শ্রেণি | 10-15 | 15-20 | 25-25 | 25-30 | 30-35 |
| পরিসংখ্যা | 40 | 90 | 100 | 60 | 160 |
9. কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক – প্রমাণ করো । 4
অথবা
ত্রিভুজ ও কোনো সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে , ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে – প্রমাণ করো । 4
10. ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E হলে , প্রমাণ করো যে △BED = ¼ △ABC । 3
11. 5 সেমি. বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো । ঐ বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60◦ ।
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।