
WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ-Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 8 এর অঙ্ক দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণী-অষ্টম
বিষয়- গণিত
পূর্ণমাণ-50 , সময়-1 ঘন্টা 30 মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1×6 = 6
(i) x, y, z এর গ.সা.গু কত ?
(ii) 85 গ্রাম , 17 কিলোগ্রামের শতকরা কত ?
(iii) কখন একজোড়া অনুরূপ কোণের মান সমান হয় ?
(iv) রমেন একটি কাজের অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে ?
(v) শূন্যস্থান পূরণ করোঃ a3-8 =(a-2) × ( _____)
(vi) লঘিষ্ঠ আকারে পরিণত করোঃ
2. উৎপাদকে বিশ্লেষণ করোঃ 3
(i) x2+2ax+(a+b)(a-b)
অথবা
7x2 -30x+8
3. গ.সা.গু নির্ণয় করোঃ 4
a2-1 , a3-a-2
অথবা
x2+3x+2 , x2+4x+3 , x2+5x+6
4. ল.সা.গু নির্ণয় করোঃ 4
a3-4a2+4a , a2+a-6 , a3 – 8
অথবা
(m2+2m)2 , 2m3+3m2-2m , 2m4-3m3-14m2
5. সরল করোঃ 3
÷
অথবা
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি ) 4×4 = 16
(i) এক ধরনের জার্মান সিলভার তামা , দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4 : 3 : 2 এই ধরনের 54 কিগ্রা জার্মান সিল্ভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সি পরিমাণের অনুপাত 6 : 5 : 3 হবে ?
(ii) একপাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে । এই সরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ?
(iii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 20% হ্রাস করা হল । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো ?
(iv) 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার অংশ সারান । যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ?
(v) চিনির মূল্য 25% বেড়ে গেছে । তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে ?
(vi) একটি কাজ রাম ও রহিম যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে । তারা একত্রে ঐ কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
(vii) যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদা ভাবে যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ হয় , তবে নলদুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে ?
7. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4×2 = 8
(i) প্রমাণ করো যে , দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে , যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় । তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান ।
(ii) প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ।
(iii) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে ।
8. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো দুটি ) 3×2 = 6
(i) প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ ।
(ii) চিত্রে AB = AC এবং কোণ ACD =115° ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ যুক্তি দিয়ে নির্ণয় করো ।

(iii) প্রমাণ করো যে , চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর ।
অথবা
সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 60°
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণি- অষ্টম
বিষয়- গণিত
পূর্ণমাণ-50 , সময় – 1 ঘন্টা 45 মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×6 = 6
(i) যদি A এর 15% = B এর 60% হয় , তবে B , A এর শতকরা কত ?
(ii) দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তবে সময় –
(a) দ্বিগুণ হবে
(b) তিন গুণ হবে
(c ) অপরিবর্তিত থাকবে
(d) অর্ধেক হবে
(iii) 2x2y3 এবং 10x3y এর ল.সা.গু হল-
(a) 2x3y3
(b) 5x3y3
(c ) 10x3y3
(d) 20x2y3
(iv) পাশের চিত্রের x এর মান –

(a) 18°
(b) 36°
(c ) 72°
(d) 108°
(v) সত্য / মিথ্যা লেখোঃ কোণ –কোণ –কোণ শর্তটি ত্রিভুজের সর্বসমতার শর্ত
(vi) ত্রিভুজ ABC এর AB = AC এবং BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হল এবং ACE = 115° হলে কোণ ABC = ?
2. উৎপাদকে বিশ্লেষণ করোঃ (যেকোনো দুটি ) 3×2 = 6
(i) 2a6-13a3-24
(ii) x2+ax-(6a2-5ab+b2)
(iii) x2y2 +23xy-420
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 4×2 = 8
(i) ল.সা.গু নির্ণয় করোঃ a3-4a2+4a , a2+a-6 , a3-8
(ii) গ.সা.গু নির্ণয় করোঃ 4x2 -1, 8x3-1 , 4x2-4x+1
4. সরলতম মান নির্ণয় করোঃ (যেকোনো একটি ) 3×1= 3
(i)
(ii)
5. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 4×4=16
(i) একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে । সংস্থাটি তাঁর জন্য 280 জন লোক নিয়োগ করেছে । 3 দিন পর দেখা গেল কাজটির ¼ অংশ সম্পূর্ণ হয়েছে । আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময়মতো শেষ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে তা নির্ণয় করি ।
(ii) জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় । এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে ?
(iii) দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5 : 21 ; এই দুই প্রকার স্টেনলেস ষ্টীল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের অনুপাত 7 : 32 হবে ?
(iv) গ্রামের একটি রাস্তার অংশ মেরামত করতে 30 জন লোকের 15 দিন সময় লাগে । যদি আরও 10 জন লোক অতিরিক্ত নিয়োগ করা হয় , তবে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে তা নির্ণয় করো ।
(v) কোনো পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4 ; ওই পাত্র থেকে কী পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত হবে 2 : 2 ।
WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ
6. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4×2 = 8
(i) প্রমাণ করো যে , সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ ।
(ii) প্রমাণ করো , দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণের পরিমাণ সমান হয় , তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় ।
(iii) প্রমাণ করো , কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে ।
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3
(i) চিত্রে PQ || BC X , Y , Z কোণের মান লেখো ।

(ii) একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের অংশ ; ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ লেখো ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3
বিষয়-গণিত
শ্রেণি- অষ্টম
পূর্ণমান-50 , সময় -1 ঘন্টা 45 মিনিট
1. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×5 = 10
(i)দুটি সংখ্যা a ও b এর গ.সা.গু =h , ল.সা.গু = l এবং h+l=a+b হলে , (a2+b2) এর মান কত ?
(ii) 17 কিলোগ্রাম , 85 কিলোগ্রামের শতকরা কত ?
(iii) উৎপাদকে বিশ্লেষণ করোঃ 6x2 –x-15
(iv) রমা একটি কাজের অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে ?
(v) দুটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত লেখো ।
2. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5×2 = 10
(i) কমল্পুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিলো । 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন । যারা রয়ে গেলেন অবশিষ্ট কাহাবে তাদের আর কতদিন চলবে ?
(ii) দুপ্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5 : 21 ; এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7 : 32 ।
(iii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 15% হ্রাস করা হল । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো ?
3. উৎপাদকে বিশ্লেষণ করো : (যেকোনো দুটি ) 3 ×2 = 6
(i) (x-1)(x+3)(x-2)(x-6)+96
(ii) x2y2 +23xy-420
(iii) 99a2-202ab +99b2
4. গ.সা.গু নির্ণয় করোঃ 3
ab4-8ab, a2b4+8a2b, ab4-4ab2
5. ল.সা.গু নির্ণয় করোঃ 3
x2+xy, xz+yz, x2+2xy+y2
অথবা
4x2y2 , 12xy2 , 16 xyz2
6. সরলতম মান নির্ণয় করোঃ (যেকোনো একটি ) 4 ×1 = 4
(i)
(ii)
WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ
8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 5×2=10
(i) প্রমাণ করো , ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান ।
(ii) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180◦
(iii) প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে । তাদের বিপরীত কোণগুলির পরিমাপ ও সমান হবে ।
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×1 = 4
(i) ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখন্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে , ∠ ADC = 90◦ – ½ ∠ACB
(ii) প্রমাণ করো যে , সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান ।
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।