
WBBSE Class 7 Second Summative Math Question Paper PDF|| দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণি অঙ্ক প্রশ্ন || ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর অঙ্ক দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 7 Second Summative Math Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণি- সপ্তম
বিষয়-গণিত
পূর্ণমান – 25 , সময়- 45 মিনিট
1. সঠিক উত্তরটি নিরবাচন করোঃ 1×5 = 5
(i) এর বর্গ – (a) (b) (c ) (d)
(ii) 0.81 এর বর্গমূল (a) 0.09 (b) 0.3 (c ) 0.9 (d) কোনোটাই নয়
(iii) (a+b)2 +(a-b)2 এর মান- (a) 2(a2+b2) (b) 2(a2-b2) (c ) 4ab (d) 2ab
(iv) সর্বসমতার একটি শর্ত – (a) PHA (b) RHS (c ) SSL (d) ABC
(v) 2.1 এর বর্গঃ (a) 44.1 (b) 4.41 (c ) 4.2 (d) 0.42
2. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×5 = 10
(i) যোগ করোঃ 6a2+7a+3 , 9a2 -2a+7 , 4a2-2a+9
(ii) এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে ?
(iii) (x-y)2=4-4y+y2 হলে x এর মান কত হবে ?
(iv) সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করোঃ (x+y)2 –(a+b)2
(v) a+b= 0 এবং ab = -25 হলে a2+b2= কত ?
(vi) 36 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো ।
(vii) , , , কে মানের অধঃক্রমে সাজাও ।
3. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×5 = 10
(i) ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার AB = 5 সেমি. , BC =7 সেমি. এবং কোণ ABC = 60°
(ii) একটি সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করো যার BAC = 90 BC = 8 সেমি. এবং কোণ ACB = 45°
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণি-সপ্তম
বিষয়- গণিত
পূর্ণমান-50 , সময় – 1 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তর টি নির্বাচন করোঃ 1×6=6
(i) 0.7246 এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান –
(a) 0.724 (b ) 0.760 (c ) 0.725 (d) 0.723
(ii) 20.25 এর বর্গমূল –
(a) 4.05 (b) 4.5 (c ) 0.45 (d) 40.5
(iii) এর মান –
(i) ab (ii) 2(a2+b2) (iii) a2+b2 (iv) 4ab
(iv) একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে । বাসটির গতিবেগ কত ?
(i) 5 মিটার / সেকেন্ড (ii) 10 মিটার / সেকেন্ড (iii) 15 মিটার / সেকেন্ড (iv) 20 মিটার / সেকেন্ড
(v) কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ?
(i) 4 সেমি. , 8 সেমি. , 4 সেমি. (ii) 2 সেমি. , 3 সেমি. , 6 সেমি. (iii) 3 সেমি. , 4 সেমি., 5 সেমি. (iv) 2 সেমি. , 3 সেমি. , 5 সেমি.
(vi)

প্রদত্ত চিত্রে কোণ 1 এবং কোণ 2 পরস্পর –
(i) একান্তর (ii) বিপ্রতীপ (iii) অনুরূপ (iv) কোনোটাই নয়
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো 4 টি ) 4×4 = 16
(i) এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করো ।
(ii) দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 3 ও তাদের ভাগফল হলে সংখ্যা দুটি নির্ণয় করো ।
(iii) পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো , যখন m =2 , n =-1 ও r = 3 m2n2 +10mnr +25r2 = কত ?
(iv) ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো ।
(v) একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো ।
(vi) একটি আয়তকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার । এই জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল এবং রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো ।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (4 টি ) 3×4 = 12
(i) হলে এর মান কত ?
(ii) উৎপাদকে বিশ্লেষণ করোঃ x4 – 81 অথবা x4+x2y2+y4
(iii) K এর কোন মানের জন্য c2+kc+ পূর্ণবর্গ হবে ?
(iv) x+y=5 , x-y = 1 হলে 8xy(x2+y2) এর মান কত হবে ?
(v) সূত্রের সাহায্যে গুণ করোঃ (a-b)(a+b)(a2+b2)(a4+b4)
(vi) বর্গ নির্ণয় করোঃ 3x +2y-4z
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 4×2 = 8
(i) একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো XYZ= 90°, XZ= 10 সেমি. YZ = 6 সেমি. ।
অথবা
ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC = 5.5 সেমি. কোণ ABC = 60° এবং কোণ ACB = 30°
(ii) একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো , যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি. এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ =100°
অথবা
ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার AB = 5.5 সেমি. BC = 5 সেমি. এবং CA = 6 সেমি. । এটি কী ধরনের ত্রিভুজ ।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো দুটি ) 4 ×2= 8
(i) নিচের তথ্যটি দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করোঃ
| বছর | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 |
| পড়ার বই | 1200 | 800 | 1000 | 13000 | 1400 |
| গল্পের বই | 1400 | 1100 | 700 | 900 | 1000 |
(ii) কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নীচের টেবিলে লেখা আছে । এই তথ্য দ্বিস্তম্ভের মাধ্যমে প্রকাশ করো ।
| মাস | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে |
| মাটির পুতুল | 600 | 550 | 450 | 750 | 900 |
| সোলার পুতুল | 500 | 450 | 600 | 650 | 700 |
(iii) তোমাদের সপ্তম শ্রেণীর 50 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য টেবিলে লেখা হল এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো ।
| খেলা | ক্রিকেট | ফুটবল | সাঁতার | হকি | খো খো |
| সপ্তম শ্রেণীর ছাত্রসংখ্যা | 12 | 14 | 8 | 6 | 10 |
| অষ্টম শ্রেণীর ছাত্রসংখ্যা | 14 | 16 | 10 | 12 | 8 |
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।