
WBBSE Class 6 Second Summative Math Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 অঙ্ক প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 6 এর অঙ্ক দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 6 Second Summative Math Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণি- ষষ্ঠ
বিষয় – গণিত
পূর্ণমাণ-50 , সময় -1 ঘন্টা 30 মিনিট
1. শূন্যস্থান পূরণ করোঃ 1 ×5=5
(i) (-5) –(-7) = ____________
(ii) 121 এর বর্গমূল = ____________
(iii) বৃত্তের ব্যস –ই হল বৃত্তের _______________
(iv) যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের ______________ বলে ।
(v) ফাঁকা ঘরে ঠিক মতো < , > বা = চিহ্ন বসাওঃ
(+13)+(-8) _______________ (+3)-(-2)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×4 = 8
(i) সরল করোঃ (-11)+(+18)+(-16)
(ii) উৎপাদকের সাহায্যে বর্গমূল করোঃ 576
(iii) ল.সা.গু নির্ণয় করোঃ 24 , 36 , 45 , 60
(iv)

চিত্রটির পরিসীমা নির্ণয় করো ।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3×4=12
(i) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করোঃ (+6),(-11)
(ii) পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্যসংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে । গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত ?
(iii) চাঁদার সাহায্যে 50 মানের একটি কোণ অঙ্কন করে উহার নামকরণ করো । কোণটি কিধরণের কোণ তা উল্লেখ করো ।
(iv) 3 সেমি. ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে উহার ব্যাস , ব্যাসার্ধ এবং জ্যা দেখাও ।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 5 টি) 1×5 = 5
(i) 0.513 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো ।
(ii) 6.124 মিটার = কত ডেসিমিটার ?
(iii) 60 টি আপেলের ¾ অংশ = __________ টি আপেল
(iv) ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি ?
(v) 160 এর 40 শতাংশ = ?
(vi) আয়তঘনকের তল সংখ্যা কয়টি ?
(vii) উৎপাদকের সাহয্যে বর্গমূল নির্ণয় করোঃ 900
(viii) একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি. হলে বাহুর দৈর্ঘ্য কত ?
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো চারটি ) 2 ×4 = 8
(i) 70.04 × 0.05 = কত ?
(ii) 105% কে দশমিকে প্রকাশ করো ।
(iii) ভাগ পদ্ধতিতে 1764 সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো ।
(iv) = কত ?
(v) যোগের সংযোগে নিয়ম যাচাই করোঃ (+5) , (+3) , (+2)
(vi) চাঁদার সাহায্যে 318° কোণ আঁকো এবং এর নামকরণ চিহ্নিত করো ।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো চারটি) 3×4 = 12
(i) রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার অংশ আমাকে দিলো । রমা যদি আমাকে 18 টি স্ট্যাম্প দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প আছে ?
(ii) গ.সা.গু নির্ণয় করোঃ 24 , 36 ,54
(iii) 15 টি কুলের মধ্যে তিনটি কুল পচে গেছে । মোট কুলের শতকরা কত কুল পচে গেছে ?
(iv) কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল 7 , 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করো ।
(v) দুটি সংখ্যার গুণফল 147 ; বড় সংখ্যাটি ছোটো সংখ্যার তিনগুণ । সংখ্যা দুটি নির্ণয় করো ।
(vi) তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 40.8 কিমি. । ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবে তা নির্ণয় করো ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মুল্যায়ন সেট-2
শ্রেণি- ষষ্ঠ
বিষয় – গণিত
পূর্ণমান – 50 , সময়-1 ঘন্টা 30 মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×10 = 10
(i) কত টাকার 20% = 17 টাকা ?
(ii) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু কত ?
(iii) 13 সংখ্যাটিকে ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ করো ।
(iv) সরল করোঃ {(4-2.07)×2.5}÷193
(v) 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে ?
(vi) একটি শহরের বর্তমান জনসংখ্যা 26250 । যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তার পরের বছরের জনসংখ্যা কত হবে ? দুই বছর পর জনসংখ্যা কত হবে ?
(vii) 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 , 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে ।
(viii) একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি সমতল ও একটি তল বক্রতল ।
(ix) সরলরেখা , সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে ?
(x ) একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তলের ও ধারের সংখ্যা লেখো ।
2. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 2×2 = 4
(i) 0.081 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো ।
(ii) 55 মিটার বাঁশের 11 মিটার কাঁদা জলের নীচে আছে । বাঁশটির শতকরা কত ভাগ কাঁদা ও জলের উপর আছে ?
(iii) একটি ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 16 , 20 , 24 এবং 32 দ্বারা বিভাজ্য ।
WBBSE Class 6 Second Summative Math Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 অঙ্ক প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্ন
3. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । 2×2= 4
(i) সরল করোঃ (-5) +(-7) এর বিপরীত সংখ্যা – (5)
(ii) সরল রেখার সাহায্যে যোগফল নির্ণয় করোঃ (+7) , (-3)
(iii) দুটি ঋণাত্মক পূর্ণসংখ্যা লেখো যাদের অন্তর 9 ।
4. যেকোনো 4 টি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×5 = 20
(i) তোমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা । যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমান হয় তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে ?
(ii) আলিশার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিলো । যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশার বাড়ি থেকে লঞ্চঘাটের দূরত্ব কত ?
(iii) প্রত্যেকটি জামা তৈরি করতে 2 ¼ মিটার কাপড় লাগে । কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয় । এরকম 6 টি জামা সম্পূর্ণ করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হলো হিসাব করে দেখো ।
(iv) এ বছর সবার জন্য গ্রামের জমিতে ধানের ফলন গতবছরের থেকে 12% কম হয়েছে । এবছর 176 কুইন্টাল ধান উৎপন্ন হলে । গতবছর কত কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল হিসাব করে দেখো ।
(v) একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার 96 সেমি. এবং প্রস্থ 6 মিটার 72 সেমি. । একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে তা হিসাব করে লেখো ।
5. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×2 = 8
(i) চারটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখাংশ আঁকা যায় ?
(ii) একটি ঘনবস্তুর চিত্র আঁকো যার সবগুলি তল ত্রিভুজাকার এবং ঘনবস্তুটির বিশেষ নাম লেখো ।
(iii) সমবিন্দু সরলরেখা কাকে বলে ? চিত্র সহ লেখো ।
(iv) ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তলসংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো ।
(v) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
WBBSE Class 6 Second Summative Math Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 অঙ্ক প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্ন
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) আমি আমার দোকানের এক সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম ।
| বার | সোম | মঙ্গল | বুধ | বৃহস্পতি | শুক্র | শনি |
| ব্যাগ বিক্রির সংখ্যা | 40 | 30 | 35 | 25 | 20 | 30 |
নিজের বুদ্ধিমতো স্কেল নিয়ে এই তথ্য দিয়ে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো ।
(ii) তোমাদের 3 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে ছকে ফেলে দেওয়া হল । তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো ।
| ফল | আপেল | লেবু | কলা | শশা | আম | জাম |
| বন্ধুর সংখ্যা | 9 | 6 | 3 | 5 | 4 | 7 |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3
শ্রেণি-ষষ্ঠ
বিষয়-গণিত
পূর্ণমাণ-50 , সময়-90 মিনিট
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো 8 টি ) 1×8=8
(i) 2.536 মিটার = __________ ডেসিমিটার ।
(ii) 10% কে সামান্য ভগ্নাংশে পরিণত করো ।
(iii) (-9)-(-9) = ___________
(iv) 0.272 আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো ।
(v) ‘-25 মিটার ওপরে ওঠা ‘ রাশিটির বিপরীত রাশিটি লেখো ।
(vi) একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তলের ও ধারের সংখ্যা লেখো ।
(vii) 72 সেন্টিগ্রাম= কত মিলিগ্রাম ?
(viii) সমবিন্দু সরলরেখাংশ বলতে কী বোঝায় ?
(ix) শঙ্কুর তলটি = ____________ (বক্রতল / সমতল )
(x) -22 সংখ্যাটির পরম মান ___________ ।
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 2×8 = 16
(i) এইরকম 4 টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে , 1 টি প্যাকেটের ওজন কত হবে ?
(ii) , , কে শতকরায় প্রকাশ করে মানের উর্ধ্বক্রমে সাজাও ।
(iii) সামান্য ভগ্নাংশে প্রকাশ করো –
(iv) একটি চোঙাকৃতি এবং একটি আয়তঘনাকৃতি বস্তুর নাম লেখো ।
(v) 25 ও 30 সংখ্যাদুটির ল.সা.গু কত ?
(vi) সমবিন্দু কাকে বলে ?
(vii) সরল করোঃ (-11)+(+18)+(-16)
(viii) -12 এর চেয়ে ছোটো 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা লেখো ।
3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 2×1= 2
(i) সমান্তরাল সরলরেখা কাকে বলে ? চিত্র অঙ্কন করো ।
(ii) একটি আয়তঘনের কটি তল , কটি ধার এবং কটি শীর্ষবিন্দু ?
4. যেকোনো 4 টি প্রশ্নের উত্তর দাওঃ 4×4 = 16
(i) একটি শহরের বর্তমান জনসংখ্যা 26250 জন । যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি । দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি ।
(ii) হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 , 12 , 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে ?
(iii) একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মি. 4 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ । হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে ।
(iv) 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 , 28 , 32 ও 35 দিয়ে বিভাজ্য ?
(v) অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়িভাড়া দেন । যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়িভাড়া দেন তবে তাঁর মাসিক আয় কত ?
5. নীচের সমস্যাগুলির সমাধান করো ।(যেকোনো দুটি) 2 ×4 = 8
(i) স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি. ও 2.2 সেমি. দুটি সরল রেখাংশ AB ও CD আঁকো ।
(ii) সরল করোঃ (+20 এর বিপরীত সংখ্যা ) –(-7 এর বিপরীত সংখ্যা ) – (-8)
(iii) 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লেখা হল –
| ফল | আপেল | পেয়ারা | কলা | শশা | আঙুর |
| বন্ধু সংখ্যা | 4 | 6 | 2 | 3 | 5 |
এর একটি স্তম্ভচিত্র অঙ্কন করো ।
| দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 অঙ্ক প্রশ্ন সেট-4 | Click Here |
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।