WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF

WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF || নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন

WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF || নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 9 এর জীবন বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী- নবম

বিষয়- জীবন বিজ্ঞান

পূর্ণমান – 40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ 6×1 = 6

1.1 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ মধ্যস্থ অক্সিজেন অণুর উৎস হল – H2O / CO2  / C2H12O6 / কোনোটাই নয়

1.2 মুক্ত সংবহন দেখা যায় না – আরশোলায় / ঘাস ফরিং –এ / কেঁচোতে / কোনোটাই নয়

1.3 মানুষের লালা গ্রন্থির সংখ্যা – 1 জোড়া / 2 জোড়া /  3 জোড়া / কোনোটাই নয়

1.4. প্রচুর চর্বিযুক্ত মাংস খাবার 7-8 ঘন্টা পরে কোনো ব্যাক্তির রক্তে বেশি পরিমাণে পাওয়া যাবে – অ্যামাইনো অ্যাসিড / গ্লুকোজ / ফ্যাটি অ্যাসিড  / ভিটামিন

1.5 দূষিত রক্তের প্ররিশ্রুতকরণ ঘটে – ব্যাওম্যানের ক্যাপসুলে / গ্লোমেরুলাসে / বৃক্কীয় নালিকায় / পেল্ভিসে

1.6 হৃদপিণ্ডের মধ্যে রক্তপ্রবাহ একমুখে চালনা করে – ধমনি / শিরা / জালক / কপাটিকা

বিভাগ –খ 

2. নির্দেশানুসারে প্রশ্নগুলির উত্তর দাওঃ 6×1 = 6

2.1 এককথায় উত্তর দাওঃ ফুস্ফুসের আবরণীকে কি বলে ?

2.2 শূন্যস্থান পূরণ করোঃ পাকস্থলীর ____________ কোশ থেকে HCl ক্ষরিত হয় ।

2.3 বিসদৃশটি খুঁজে লেখঃ যকৃত , বৃক্ক , ফুসফুস , ত্বক

2.4. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত , যেই বিষয়টি খুঁজে বের করঃ

COPD  , হাঁপানি , শ্বাসকষ্ট , এমফাইসিমা

2.5. উপযুক্ত শব্দ বসিয়ে জোড়টি পূরণ করোঃ

ম্যালপিজিয়ান কণিকা : মেরুদন্ডী : : ম্যালপিজিয়ান নালিকা : ___________________

2.6. কিসমিসের জলশোষণ ব্যপন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত । (সত্য / মিথ্যা লেখো )

3. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ 3×1 = 3

বামস্তম্ভডানস্তম্ভ
 (i) অভিস্রবণ (a) চিংড়ি
 (ii) অ্যালারি পেশি(b)  আরশোলা
 (iii) হিমোসিল (c ) কোশপর্দা
 (d) ব্যাঙ

বিভাগ-গ

3. নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ 5 ×4 = 20

3.1 রসের উতস্রোত কি ? রসের উতস্রোত সম্পর্কিত সর্বজনগ্রাহ্য মতবাদটি উপস্থাপন করো ।

3.2 উপচিতি ও অপচিতি বিপাকের দুটি পার্থক্য লেখো । নীচের উৎসেচক গুলির উৎস ও সাবস্ট্রেটের নাম লেখো – টায়ালিন , ট্রিপসিন , পেপসিন

3.3 তরুক্ষীর কি  ? রেসসারপিন ও ডাটুরিনের একটি করে উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো ।

3.4 Rh factor কি ? রক্ততঞ্চনের প্রধান ধাপগুলি কি কি ?

বিভাগ –ঘ

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 5 ×1 = 5

4.1 মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে দ্বিপত্র কপাটিকা , পালমোনারী কপাটিকা , ফুস্ফুসীয় শিরা , ডান নিলয় চিহ্নিত করো ।

অথবা

মানব রক্তের বিভিন্ন প্রকার রক্তকণিকার চিত্র অঙ্কন করো ।  

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী- নবম

বিষয়- জীবন বিজ্ঞান

পূর্ণমান- 40  , সময় – 1 ঘন্টা 30 মিনিট

Group-A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ  1×5 = 5

(i) সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

(a) O2

(b) N2

(c ) CO2

(d) H2

(ii) ক্রেবস চক্র ঘটে কোশের –

(a) সাইটোপ্লাজমে

(b) মাইটোকন্ড্রিয়ায়

(c ) গলগি বস্তুতে

(d) রাইবোজোমে

(iii) সার্বজনীন  দাতার রক্তের বিভাগ হল –

(a) AB গ্রুপ

(b) O –গ্রুপ

(c ) A –গ্রুপ

(d) B –গ্রুপ

(iv) একটি পতঙ্গভুক উদ্ভিদ হল –

(a) মনোট্রপা

(b) কলসপত্রী

(c ) র‍্যাফ্লেসিয়া

(d) স্বর্নলতা

Group-B

2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ ( যেকোনো তিনটি ) 1×3=3

(i) হিল বিকারক কে আবিস্কার করেন ?

(ii) গিনিপিগ : কপ্রোফ্যাগি : : ____________ : স্যঙ্গুইনিভরি

(iii) BMR এর পুরো নাম লেখো ।

(iv) একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখো ।

3. নীচের শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ (যেকোনো দুটি ) 1 ×2 = 2

(i) আরজেনটাফিন কোশ থাকে ____________ গ্রন্থিতে

(ii) গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ পদার্থটি হল _________ ।

(iii) ____________ গাচের বাকল মোচন দেখা যায় ।

4. নীচের বাক্যগুলো সত্য না মিথ্যা নিরূপণ করো (যেকোনো দুটি ): 1×2= 2

(i) মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতি যুক্ত হয় ।

(ii) পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে N2 শোষণ করে ।

(iii) মাইট্রাল ভালব থাকে বাম অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে  ।

5. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাওঃ (যেকোনো তিনটি ) 1 ×3 = 3

 বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) স্বল্প মাত্রিক পরিপোষক(a) মাকড়শা
(ii) বুক লাং(b) 38 অণু  ATP
(iii) শ্বসন(c ) 9.3 Kcal
(iv) ফ্যাট(d) C.S.F

Group-C

6. নীচের প্রশ্নগুলির উত্তর দু-তিনটি বাক্যে লেখোঃ (যেকোনো পাঁচটি ) 2 × 5 = 10

(i) EMP পথ কী ?

(ii) ফটোফসফরাইলেশন কাকে বলে ?

(iii) লেন্টিসেল কি ? এর কাজ লেখো ।

(iv) টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে ? এটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

(v) হিমোলিম্ফ কাকে বলে ?  এটি কি কি নিয়ে গঠিত হয় ?

(vi) রক্ত তঞ্চনের দুটি তাৎপর্য লেখো ।

(vii) গঁদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো ।

Group-D

7. সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো । 5

অথবা

সালোকসংশ্লেষের তাৎপর্য লেখো । সালোকসংশ্লেষ ও শ্বসনের মধ্যে তিনটি পার্থক্য লেখো । 2+3 =5

8. Rh ফ্যাক্টর বলতে কী বোঝ ? Rh এর গুরুত্ব উল্লেখ করো ।  2+3=5

অথবা

রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো । রক্তের দুটি কাজ লেখো । 3+2=5

9. পরভোজী পুষ্টি কাকে বলে ? পরভোজী পুষ্টি কত রকমের হয় তাদের সংজ্ঞা ও উদাহরণ দাও । 2+3=5

অথবা

পরিপাক কাকে বলে ? পাকস্থলীতে কীভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো । 2+3=5  

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!