
WBBSE Class 5 Second Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 5 এর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 5 Second Unit Test Science Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১
শ্রেণী- পঞ্চম
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-২০ , সময় –৪০ মিনিট
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ ×৪ = ৪
(i) ডি ভি সি –র পুরো কথা কি ?
(ii) মাছের ঘা সারাতে ও জল শোধনে কি ব্যবহার করা হয় ?
(iii) একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায় ?
(iv) সান্দাকফু পর্বতের উচ্চতা কত ?
২. শূন্যস্থান পূরণ করোঃ ১×৫ = ৫
(ক) সম্পদ তৈরি করে প্রকৃতি ও ____________ ।
(খ) বেলেমাটিতে বালির কণা ______________ থাকে ।
(গ) ________________ মাটিতে বালি ও কাঁদার ভাগ প্রায় সমান সমান থাকে ।
(ঘ) _____________ মাটির সজীব জৈব উপাদান ।
(ঙ ) কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটিকে সরে যাওয়াকে বলে ____________ ।
৩. সঠিক উত্তরের পাশে ✓ চিহ্ন দাও । ১×৫ = ৫
(ক) চা ভালো হয় – সমতলে / তরাই অঞ্চলে ।
(খ) পানীয় জলের উৎস হওয়া উচিত – কলের জল / পুকুরের জল ।
(গ) সার্ডিন ও ইলিশ হল – মিষ্টি জল / নোনা জলের মাছ
(ঘ) গোরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত – চিতা বাঘ / একশৃঙ্গ গণ্ডারের জন্য ।
(ঙ) আলু হয় মাটির – উপরে / নীচে
৪. একটি বাক্যে উত্তর দাওঃ ২×৩ = ৬
(ক) হারভেস্টার কি ?
(খ) যে যন্ত্রের সাহায্যে তাড়াতাড়ি চাষ করা হয় তাঁর নাম কি ?
(গ) মাটির উর্বরতা বৃদ্ধির জন্য দুটি সারের নাম লেখো ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২
শ্রেণী- পঞ্চম
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০ , সময় – ১ ঘন্টা
১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৪ ×১ = ৪
(ক) কুলিক পাখিরালয় (রায়গঞ্জ / মালদা / কোচবিহারে ) –এ অবস্থিত ।
(খ) প্লেট বানানো হয় (আম/ শাল /তেঁতুল ) পাতা দিয়ে ।
(গ) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ হল- (কে ২ / কেওকাড্রাং / সান্দাকফু )
(ঘ) গঙ্গা নদীর উৎস হল (যমুনেত্রী / গঙ্গোত্রী / সিয়াচেন ) হিমবাহ ।
২. নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ ৬ ×১ = ৬
(ক) কার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ?
(খ) গান্ধিবুড়ি কাকে বলে হয় ?
(গ) পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ?
(ঘ) একটি অর্থকরী পোকার নাম বলো ।
(ঙ) বহরমপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
(চ) বাঁশের কেল্লা কে তৈরি করেন ?
৩. ঠিক বাক্যের পাশে ✓ চিহ্ন এবং ভুল বাক্যের পাশে (✕) চিহ্ন দাও । ৩×১ = ৩
(ক) ধান কাটা ও ঝাড়ার আধুনিক মেশিনের নাম হারভেস্টার ।
(খ) লুপ্তপ্রায় প্রাণী শিকার করা উচিত ।
(গ) বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয় ।
৪. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৪ ×২ = ৮
(ক) বিদ্যালয়ে পালন করা হয় এমন দুটি জাতীয় দিবসের নাম লেখো ।
(খ) শীতকালে চাষ করা হয় এমন দুটি সবজির নাম লেখো ।
(গ) দুজন বাঙ্গালি বিজ্ঞানির নাম লেখো ।
(ঘ) ১৯০৫ সালের কোন ঘটনাকে বঙ্গভঙ্গ বলা হয় ?
(ঙ) কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ ?
WBBSE Class 5 Second Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩×৩=৯
(ক) ম্যানগ্রোভ জাতীয় গাছ বলতে কী বোঝ ?
(খ) আমরা কেনো সাধারণতন্ত্র দিবস পালন করি ?
(গ) সভ্যতা কাকে বলে ?
(ঘ) নিত্যবহ নদী কাকে বলে ? উদাহরণ দাও ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩
শ্রেণী- পঞ্চম
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান- ৩০ , সময় – ১ ঘন্টা
১. শূন্যস্থান পূরণ করোঃ ১×৫ = ৫
(ক) ___________ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি ।
(খ) গঙ্গা নদী ____________ সাগরে মিশেছে ।
(গ) শান্তিনিকেতনে ____________ বিশ্ববিদ্যালয় আছে ।
(ঘ) আমাদের সংবিধান রচনা করেন ____________ ।
(ঙ) তমলুকের আদি নাম ____________ ।
২. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১×৫ = ৫
(ক) বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
(i) ১৯৫০ খ্রিষ্টাব্দে (ii) ১৯১৫ খ্রিষ্টাব্দে (iii) ১৯০৫ খ্রিষ্টাব্দে
(খ) মানুষের দুটি সম্পদ হল – (i) স্বাস্থ্য স্বাধীনতা (ii) স্বাস্থ্য বুদ্ধি (iii) সাম্য , মৈত্রী
(গ) ফজলি মাএর জন্য বিখ্যাত – (i) মুর্শিদাবাদ (ii) বাঁকুড়া (iii) মালদা
(ঘ) একটি জৈব সার হল – (i) অ্যামোনিয়াম সালফেট (ii) অ্যামোনিয়াম নাইট্রেট (iii) কম্পোস্ট
(ঙ) একটি পরিবেশ বান্ধব পরিবহণ হল –
(i) মোটর গাড়ি (ii) টোটো গাড়ি (iii) বাস গাড়ি
৩. ছক পূরণ করোঃ ১ ×৫ = ৫
| শহরের নাম | সদর শহর | জেলার নাম |
| (ক) মদনমোহন মন্দির | ||
| (খ) চিংড়িখালি দূর্গের ভগ্নাবশেষ | ||
| (গ) কুলিক পাখিয়ারলয় | ||
| (ঘ) আবহাওয়া অফিস | ||
| (ঙ) শান্তিনিকেতন |
৪. বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাওঃ ১ ×৫ = ৫
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (ক) বিদ্যাধরী নদীর তীরে | (i) ইংলিশ বাজার |
| (খ) আত্রেয়ী নদী তীরে | (ii) আরামবাগ |
| (গ) দ্বারকেশ্বর নদী তীরে | (iii) চন্দ্রকেতু রাজার দূর্গ |
| (ঘ) তোর্সানদীর তীরে | (iv) বালুর ঘাট |
| (ঙ) মহানন্দা নদীর তীরে | (v) কোচবিহার |
৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ ×৫ = ৫
(ক) বাঁশের কেল্লা কে বানিয়ে ছিলেন ?
(খ) চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল ?
(গ) স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রীর নাম কী ?
(ঘ) পোলো দিয়ে কীভাবে মাছ ধরা হয় ?
(ঙ) বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত ?
৬. টীকা লেখোঃ
(i) গঙ্গা নদীর গতিপথ (ii) সবুজ বিপ্লব ২.৫×২ = ৫
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪
শ্রেণী- পঞ্চম
বিষয়- পরিবেশ
পূর্ণমান-৩০ , সময় – ১ ঘন্টা
১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১ ×৫ = ৫
১. পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা –
(ক) সমভূমি অঞ্চল (খ) পার্বত্য অঞ্চল (গ) মালভূমি অঞ্চল
১.২. দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে –
(ক) জলঢাকা (খ) হলদি (গ) রূপনারায়ণ
১.৩. গঙ্গা হল একটি –
(ক) বৃষ্টির জলে পুষ্ট (খ) অনিত্যবহ নদী (গ) নিত্যবহ নদী
১.৪. ধাপ চাষ হয় –
(ক) পার্বত্য অঞ্চলে (খ) মালভূমি অঞ্চলে (গ) মরু অঞ্চলে
১.৫. সিঙ্কোনা চাষ হয় –
(ক) মংপু (খ) বাঁকুড়া (গ) মেদিনীপুর –এ
২.শূন্যস্থান পূরণ করোঃ ১ ×৫ = ৫
(ক) গোরুর _____________ সার হিসাবে ব্যবহার করা হয় ।
(খ) ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন ___________ ।
(গ) রেশম কীট পালনের জন্য ________ গাছের চাষ করা হয় ।
(ঘ) গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে , তাঁর নাম __________ ।
(ঙ) কাঁথি ______________ জেলায় অবস্থিত ।
৩. সত্য অথবা মিথ্যা নির্বাচন করোঃ ১ ×৫ = ৫
(ক) টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে ।
(খ) কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত ।
(গ) ‘আনন্দমঠ’ বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন ।
(ঘ) আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো তুলসী পাতা ।
(ঙ ) একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে ।
৪. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও – ৫
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (ক) সার্ডিন | (i) পাথুরে জমি |
| (খ) আলুর পাতা | (ii) বাংলা দেশ |
| (গ) মানব সম্পদ | (iii) স্বাস্থ্য |
| (ঘ) রংপুর | (iv) জমির সার |
| (ঙ ) রাঢ় অঞ্চল | (v) সমুদ্রের মাছ |
৫. এককথায় উত্তর দাওঃ ১ ×৫ = ৫
(ক) গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তাঁর নাম কি ?
(খ) আত্রেয়ী নদীর পূর্বপারে অবস্থিত জেলাটির নাম কি ?
(গ) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয় ?
(ঘ) চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে অবস্থিত ?
(ঙ) কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে ?
৬. নিম্নলিখিত প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাওঃ
(ক) জিওল মাছ কাকে বলে ? উদাহরণ দাও । ১+১
(খ) ভারতের সবচেয়ে গভীর মেট্রোস্টেশন কোনটি ? ১
(গ) ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো । ২
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।