WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF(পরিবেশ বিজ্ঞান)

WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF || অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 প্রথম ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন পিডিএফ

WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF || অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 প্রথম ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন পিডিএফ – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণি – অষ্টম

বিষয়- পরিবেশ বিজ্ঞান

পূর্ণমান – 30  , সময় –  1 ঘন্টা

(PHYSICAL SCIENCE)

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1 ×5 = 5

(ক) একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হল –

(i) 93.8 N

(ii) 24.9 N

(iii) 19.6 N

(iv) 29.4 N

(খ) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ –

(i) কমতে থাকে

(ii) বাড়তে থাকে

(iii) একই থাকে

(iv) কোনোটাই নয়

(গ ) ঘনত্বের SI একক হল –

(i) গ্রাম / ঘনমিটার

(ii) গ্রাম / ঘনসেমি

 (iii) কেজি / মিটার

(iv) কিলোগ্রাম / ঘনমিটার

(ঘ) ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা

(i) 1

(ii) 2

(iii) 3

(iv) 4

(ঙ ) প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয় ?

(i) চিনি

(ii) মোম

(iii) সোডিয়াম ক্লোরাইড

(iv) নিশাদল  

2. নির্দেশানুসারে উত্তর লেখঃ 1 ×4 = 4

(i) সত্য না মিথ্যা লেখোঃ তরলের চাপ P , ঘাত F এবং ক্ষেত্রফল A হলে , এদের সম্পর্কটি হল – P = FA\frac{F}{A} 

(ii) শূন্যস্থান পূরণ করোঃ SI তে তড়িৎ আধানের একক হল  _____________ ।

(iii) তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো ।

(iv) 3H1 ও 4He2 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো ।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) 3×2 = 6

(i) সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করলে মহাকর্ষ বল পুর্বের কতগুণ হবে ?

(ii) সংকেত লেখোঃ (১) ফেরিক সালফেট  (২) অ্যামোনিয়াম নাইট্রেট  (৩) অ্যামোনিয়াম কার্বনেট (৪) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড

(গ) উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ লেখো ।

(ঘ) ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন ?

(LIFE SCIENCE)

1. সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখোঃ 1 ×2 = 2

(i) শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু পরিবহণে সাহায্য করে – (১) স্নায়ু কোশ ( ২) পেশিকোশ (৩) কোন কোশ  (৪) চর্বি কোশ  

(ii) প্রোটিন  সংশ্লেষে অংশ নেয় –

(১) লাইসোজোম

(২) রাইবোজোম

(৩) মাইটোকন্ড্রিয়া

(৪) গলগি বস্তু 

2. সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ 1 × 2 = 2

(i) ব্যাকটেরিয়ার কোশে উপস্থিত মেসোজোম নামক  কোশীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ।

(ii) সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোশ অঙ্গাণু ।

3. শূন্যস্থান পূরণ করোঃ 1 ×2 = 2

(i) মানুষের ___________ কোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি ।

(ii) পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ___________ এর মাধ্যমে বাহিত হয় ।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি ) 1×2 = 2

(i) কোশপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয় ?

(ii) গলগি বস্তু কোন কোশ অঙ্গাণু থেকে সৃষ্টি হয় ।

(iii) উদ্ভিদের দুটি অংশের নাম লেখো , যেখানে প্রস্তর কোশ দেখা যায় ।

5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো দুটি ) 2×2 = 4

(i) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেকগুণ বড়ো করে দেখানোর জন্য কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

(ii) ভাজক কলার দুটি কাজ লেখো ।

(iii) কোন কোশ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেনো ?

(6) কোশের শক্তি নির্গমন প্রক্রিয়ার যে কোশ অঙ্গাণুটি সাহায্য করে , তাঁর নাম লেখো । এই কোশ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যেকোনো একটি অংশ চিহ্নিত করো । 3

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী –অষ্টম

বিষয়-পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান – 30   , সময় – 60 মিনিট

1. সঠিক উত্তর নির্বাচন করোঃ  1 ×10 = 10

(i)  তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা  –

(ক) তত বাড়বে   

(খ) তত কমবে    

(গ) একই থাকবে      

(ঘ) কোনোটিই নয়

(ii) 4C উষ্ণতায় 1 লিটার জলের ভর –

(ক) 1000g     

(খ) 100g       

(গ ) 10g        

(ঘ) 1 g

(iii) চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ তরণের –

(ক) 1/3 গুণ       

(খ) 1/10 গুণ      

(গ) 1/6 গুণ     

(ঘ) কোনটিই নয়

(iv) সালফার বাতাসে পোড়ালে যে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোয় সেটি হল –

(ক) অ্যা মোনিয়া    

(খ) সালফার –ডাই অক্সাইড     

(গ) হাইড্রোজেন সালফাইড               

(ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড

(v) তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী –

(ক) গ্রাফাইট

(খ) হিরে

(গ) কার্বন

(ঘ) ফুলারিন

(vi) আইসোটোনদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হল –

(ক) ভর সমান

(খ) প্রোটন সংখ্যা সমান

(গ) নিউট্রন সংখ্যা সমান

(ঘ) ভরসংখ্যা সমান

(vii) সেন্ট্রোজোম থাকে  –

(ক) ভাজক কলার কোশে

(খ) প্যারেনকাইমা কলার কোশে

(গ) স্নায়ুকোশে

(ঘ) স্থায়ী কলার কোশে

(viii) ফুল ও ফুলের বর্ণ নিয়ন্ত্রন করে –

(ক) ক্রোমোপ্লাস্টিড

(খ) লিউকোপ্লাস্টিড

(গ) ক্লোরোপ্লাস্টিড

(ঘ) সবকটিই

(ix) মাইটোকন্ড্রিয়া তে পর্দা থাকে –

(ক) 2 টি

(খ) 1 টি

(গ) 3 টি

(ঘ) কোনটিই নয়

(x) জীবের সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করার প্রক্রিয়ার নাম হল –

(ক) পুষ্টি প্রক্রিয়া

(খ) শ্বসন প্রক্রিয়া

(গ) সংবহন প্রক্রিয়া

(ঘ) জনন প্রক্রিয়া

2. সত্য অথবা মিথ্যা নির্বাচন করোঃ 1 ×5 = 5

(i) আধানহীন কণা হলো নিউট্রন ।

(ii) গলগি বস্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে ।

(iii) একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী 19.6N বল দিয়ে টানে ।

(iv) একই জাতের তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে ।

(v) কোবাল্টের কোনো চৌম্বক ধর্ম নেই ।

3. নিম্নের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ 1 ×5 = 5

(i) লাল বর্ণের একটি তরল অধাতব পদার্থের নাম লেখো ।

(ii) SI তে মহাকর্ষীয় ধ্রুবকের মান লেখো ।

(iii) লঘু H2SO4 এবং লোহার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ?

(iv) স্নায়ু কলার একটি কাজ লেখো ।

(v) ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কোশের বাইরে কীসের আস্তরণ দেখা যায় ?

4. যেকোনো পাঁচটি প্রশ্নের যথাযথ উত্তর দাওঃ 2 ×5 = 10

(i) ফসফিন যৌগের সংকেত কোন মৌলের যোজ্যতা কত ? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ও অণুর প্রাথমিক গঠন দেখাও ।

(ii) সংকেত লেখোঃ

(a) অ্যামোনিয়াম সালফেট

(b) ক্যালসিয়াম বাই কার্বনেট

(iii) হৃদপিন্ডের কার্যকারিতাতে Ca+2 ও K+ এর গুরুত্ব কী ?

(iv) শনাক্তকরণ করোঃ

(a) নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস (NO2)

(b) অ্যামোনিয়া (NH3)

(v) কোনো স্থানে তরলের চাপ কি শুধু নীচের দিকেই ক্রিয়া করে ? বুঝিয়ে লেখো ।

(vi) টীকা লেখোঃ মাইটোকন্ড্রিয়া অথবা লাইসোজোম

(vii) প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন ?

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!