WBBSE Class 9 2nd Unit Test Physical Science Question Paper PDF

WBBSE Class 9 2nd Unit Test Physical Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভৌতবিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ভৌতবিজ্ঞান প্রশ্ন

WBBSE Class 9 2nd Unit Test Physical Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 ভৌতবিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 9 ভৌতবিজ্ঞান প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস IX এর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 9 2nd Unit Test Physical Science Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী- নবম

বিষয়- ভৌতবিজ্ঞান

পূর্ণমান – 40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ (যেকোনো দশটি) 10 × 1 = 10

(i) 14C6 নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা –

(ক) 10

(খ) 8

(গ) 6

(ঘ) 14

(ii) পরমাণু আবিস্কার করেন –

(ক) রাদারফোর্ড

(খ) বেকারেল

(গ) জন ডালটন

(ঘ) থমসন

(iii) কেলাসনের একটি পদ্ধতি হল –

(ক) উর্ধ্বপাতন

(খ) পরিস্রাবণ

(গ) আংশিক পাতন

(ঘ) আস্রাবন

(iv) সাবান ও ডিটার্জেন্ট তৈরিতে ব্যবহৃত হয় –  

(ক) HNO3

(খ) HCl

(গ) H2SO4

(ঘ) NaOH

(v) একটি কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ হল –

(ক) কাঁচ

(খ) মোম

(গ) সাধারণ লবণ

(ঘ) পিচ

(vi) অম্ল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে –

(ক) তাজমহল

(খ) ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ

(গ) মার্বেল নির্মিত মূর্তি

(ঘ) সবকটি

(vii) নীচের কোনটি যৌগ নয় ?

(ক) জল

(খ) বেঞ্জিন

(গ) পেট্রোলিয়াম

(ঘ) টলুইন

(viii) অ্যাভোগাড্রো সংখ্যার মান কত ?

(ক) 8.122 × 10 24

(খ) 6.022 × 10 23

(গ) 8.122 × 10 25

(ঘ ) 5.011 × 10 23

(x) জলের ক্ষরতা –

(ক) 4 প্রকার

(খ) 3 প্রকার

(গ) 5 প্রকার

(ঘ) 2 প্রকার ‘

(xi) কোনো ক্ষার দ্রবণের PH হবে –

(ক) 7 এর সমান

(খ) 7 এর কম

(গ) 7 এর বেশি

(ঘ) কোনোটিই নয়

(xii) অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল –

(ক) CH4

(খ) NO2

(গ) N2O

(ঘ) O3

(xii) কোনটি ক্ষারকীয় অক্সাইড ?

(ক) P2O5

(খ) KOH

(গ) CO2

(ঘ) Na2O

2. শূন্যস্থান পূরণ করোঃ (যেকোনো 5 টি ) 5 × 1 = 5

(i) জলের আপেক্ষিক তাপ ____________ ।

(ii) প্রশমন দ্রবণের PH ____________ ।

(iii) ভৌতবিজ্ঞানের 6.023 × 1023 সংখ্যাটি ______________ ।

(iv) বার্ণিশের দ্রাবক হিসাবে ___________ ব্যবহৃত হয় ।

(v) ধাতু ও অধাতু সমন্বয়ে গঠিত যৌগগুলিকে ______________ যৌগ বলে ।

(vi) দ্রবণ = দ্রাব + ____________ ।

3. সত্য বা মিথ্যা লেখো । 5 × 1 = 5

(i) 12C6 এর নিউট্রন সংখ্যা 6 ।

(ii) প্রকৃত দ্রবণের উদাহরণ হল কফি ।

(iii) ল্যাকটিক অ্যাসিড থাকে আপেলে ।

(iv) জল একটি সর্বজনিন ধ্রুবকের নাম ।

(v) প্রথম আবিস্কৃত হয়েছিল প্রোটন কণা ।

4. স্তম্ভ মেলাওঃ 4 ×1 = 4

 বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) জারক  অ্যাসিড(A) সালফিউরিক অ্যাসিড
(ii) একক্ষারীয় অ্যাসিড(B) নাইট্রিক অ্যাসিড
(iii) জৈব অ্যাসিড(C ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(iv) তীব্র জলাকর্ষী পদার্থ(D) অ্যাসিটিক অ্যাসিড

5. অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (যেকোনো 6 টি ) 6 × 1 = 6

(i) তেজস্ক্রিয়তার একক কি ?

(ii) খরজলের একটি উদাহরণ দাও ।

(iii) আলকাতরা থেকে কি কি উপায়ে বেঞ্জিন পৃথক করা যায় ?

(iv) ভিনিগারে কী অ্যাসিড থাকে ?

(v)  ইথাইল অ্যালকোহলের ব্যবহার লেখো ।

(vi) একটি দ্রবণ সম্পৃক্ত কি না কীভাবে বুঝবে ?

(vii) মোলার ভরের একক কি ?

(viii)  আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী ?

6. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10

(i) তিনটি পরমাণুর ভরসংখ্যা 31 , 32 , 34 । এদের পরমাণুক্রমাঙ্ক যথাক্রমে 15 , 16 ও 16 এদের মধ্যে কোন দুটি আইসোটোপ ও কোন দুটি আইসোটোন ? আইসোবার কাকে বলে উদাহরণ দাও । 1 ½ + 1 ½ + 1 ½ + ½ = 5

(ii) একটি পরমাণুর M কক্ষে 3 টি ইলেকট্রন আছে । এর ভরসংখ্যা 27 হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন সংখ্যা কত হবে গণনা করো । সংস্থানিক গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন ? 3 + 2 = 5

(iii) সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার প্রভাব গুলি লেখো । জল , তেল ও সাবান ব্যবহার করে কিভাব ইমালসন প্রস্তুত করা যায় ? আণবিক ভর কাকে বলে ? 3+2 = 5

(iv) STP তে 11.2 L অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা এবং মোট পরমাণুর সংখ্যা গণণা করো । 2+3 = 5

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী- নবম

বিষয় –ভৌতবিজ্ঞান

পূর্ণমান-40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো । 1 ×8 = 8

(i) 1 জুল এর মান

(ক) 109 আর্গ

(খ) 107 আর্গ

(গ) 105 আর্গ

(ঘ) 1010 আর্গ

(ii) 1 মিলি NH3 গ্যাস এর অণুর সংখ্যা কত ?

(ক) 0.6022 × 1024

(খ) 0.6022 × 1023

(গ) 0.6022 × 1022

(ঘ) 0.6022 × 1023

(iii) ভর স্থির রেখে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে

(ক) 8

(খ) 9

(গ) 10

(ঘ) 11

(iv) যে দ্রবণ লাল লিটমাসকে নীল করে , তাঁর PH হবে –

(ক) 2

(খ) ৫

(গ) 7

(ঘ) 10

(v) স্প্রিং এর বলধ্রুবকের মাত্রীয় সংকেত –

(ক) MLT-2

(খ) MT-2

(গ) ML-1T-2

(ঘ) MT-3 

(vi) যে মৌলটি উভধর্মী অক্সাইড তৈরি করে সেটি হল –

(ক) B

(খ) K

(গ) Ca

(ঘ) Zn

(vii) Z = কার্য / ক্ষমতা হলে , Z কোন রাশি ?

(ক) গতিশক্তি

(খ) ভরবেগ

(গ) বল

(ঘ) সময়

(viii) বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শণাক্ত কয়ার যায় ?

(ক) দুধ

(খ) ধোঁয়া

(গ) মেঘ

(ঘ) দই

2. অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ 1 × 7 = 7

(i) বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শণাক্ত করা যায় ?

(ii) 1 পাস্কাল =  __________ ডাইন / সেমি2

(iii) অম্লরাজ কী ?

(iv) 1 KWh = কত জুল ?

(v) একটি বস্তুতে 12N বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরন বলের অভিমুখে 3m হয় । কৃতকার্য নির্ণয় করো ।

(vi) সোনার আঃ গুঃ 19.3 বলতে কী বোঝায় ?

(vii) ভাসমান বস্তুর আপাত ওজন কত হয় ?

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 3 × 5 = 15

(i) প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান নির্ণয় করো ।

(ii) প্রমাণ করো যে ক্ষমতা = বল × বেগ

(iii) অতিরিক্ত খাবার খেয়ে গ্যাস –অম্বল হলে আমরা অ্যান্টাসিড বা সোডা ওয়াটার খাই কেন ?

(iv) তীব্র অ্যাসিড কাকে বলে ? উদাহরণ দাও ।

অথবা

বিলীয়মান রং কী ?

(v) প্রকৃত বা কোলয়ডীয় দ্রবণের দুটি পার্থক্য লেখো ।

অথবা

গ্লবার লবণের সংকেত লেখো । উষ্ণতা বৃদ্ধিতে ইহার দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হয় ?

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় ): 3 ×5 = 15

(i) একটি ভারী ও একটি হালকা বস্তু উভয়ের ভ্রবেগ সমান । কার গতিশক্তি বেশি ? প্রমাণ করো ।

(ii) সমতা বিধান করোঃ

(i) Cu + HNO3 → CuO + N2 + H2O

(ii) Na2CO3 +HNO3 → NaNO3 +H2O + CO2

(iii) প্রমাণ করো যে , অধাবে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে ।

অথবা

সমবেগে গতিশীল 10kg ভরের একটি বস্তুর গতিশক্তি 2J হলে বস্তুটির ভরবেগ কত ?  1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!