WBBSE Class 8 Second Unit Test Science Question Paper PDF

WBBSE Class 8 Second Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন -

WBBSE Class 8 Second Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VIII এর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 8 Second Unit Test Science Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী- অষ্টম

বিষয়- বিজ্ঞান

পূর্ণমান- 25 , সময় – 40 মিনিট

জীবন বিজ্ঞান

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করোঃ 4 ×1 = 4

(ক) একটি ডিম উৎপাদনকারী মুরগির জাত হল – (লেগহর্ন / আসিল / ব্রামা )

(খ) মানুষের শরীরের পেশি ও হাড়্গুলির দৈর্ঘ্য বাড়ায় যে হরমোন সেটি হল – (ইনসুলিন / অ্যাড্রিনালিন / সোমাটোট্রপিক হরমোন )

(গ) একটি মিশ্রগ্রন্থির উদাহরণ হল – (পিটুইটারি / থাইরয়েড / অগ্নাশয় )

(ঘ) তারা মাছের বাহুর সংখ্যা – (পাঁচটা / দশটা / দুটো )

2. সংক্ষিপ্ত  উত্তরভিত্তিক প্রশ্ন: 4 × 1 = 4

(ক) জৈবসার কেনো অজৈব সারের থেকে ভালো যেকোনো একটি কারণ লেখো ।

(খ) অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির যেকোনো একটি পার্থক্য লেখো ।

(গ) মৌমাছির জীবন চক্রের তৃতীয় দশা কোনটি ?

(ঘ) রক্তে শর্করার পরিমাণ কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কোন হরমোন ?

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি ) 2×2=4

(ক) কার্প কি ?

(খ) অ্যালগাল ব্লুম বলতে কী বোঝায় ?

(গ) বনে আগুন লাগার যেকোনো দুটি কারণ লেখো ।

(ঘ) জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলে এবং কেন ?

ভৌতবিজ্ঞান

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 × 5 = 5

 (ক) Mg এর পরমাণু ক্রমাঙ্ক লেখো ।

(খ) একটি আইসোবারের উদাহরণ দাও ।

(গ) একটি পদার্থের নাম লেখো যা কেরোসিনে দ্রাব্য ।

(ঘ) তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো ।

(ঙ) পেরিস্কোপের একটি ব্যবহার লেখো ।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×4 = 8

(ক) রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো ।

(খ) একটি সমযোজী বন্ধনের উদাহরণ দাও এবং অণুর প্রাথমিক গঠনটি লেখো ।

(গ) ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর যোগ করলে কী উৎপন্ন হবে তা সমীকরণসহ লেখো ।

(ঘ) অভ্যন্তরীন পূর্ণপ্রতিফলন কাকে বলে ? একটি উদাহরণ দাও ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

বিষয়- বিজ্ঞান

শ্রেণী- অষ্টম

পূর্ণমান- 50 , সময় -1 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1 × 7 = 7

(i) আপেক্ষিক তাপের একক হল –

(ক) cal/g °C

(খ) calg/ °C

(গ) cal.g. °C

(ঘ) cal / g

(ii) চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক –

(ক) বেড়ে যায়

(খ) অপরিবর্তিত থাকে

(গ) কমে যায়

(ঘ) কোনোটিই নয়

(iii) টারটারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় –

(ক) অক্সিজেন

(খ) হাইড্রোজেন

(গ) কার্বন ডাই অক্সাইড

(ঘ) মিথেন

(iv) প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় ?

(ক) চিনি

(খ) NaCl

(গ) KOH

(ঘ) HCl

(v) মশা দ্বারা বাহিত রোগ নয় –

(ক) ম্যালেরিয়া

(খ) ফাইলেরিয়া

(গ) ডায়ারিয়া

(ঘ) ডেঙ্গি

(vi) একটি খারিফ ফসলের উদাহরণ হল –

(ক) গম

(খ) ভুট্টা

(গ) ছোলা

(ঘ) সরষে

(vii) ডায়ারিয়া হল –

(ক) ভাইরাসঘটিত রোগ 

(খ) আদ্যপ্রাণীঘটিত রোগ 

(গ) ব্যাকটেরিয়া ঘটিত রোগ

(ঘ) ছত্রাকঘটিত রোগ

2. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ 1×6 = 6

(i) সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে ?

(ii) 0 °C তাপমাত্রার 1g জল ও 1 g  বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত ?  

(iii) সত্য বা মিথ্যা লেখোঃ ধাতুর বিজারণ ক্ষমতা অধাতু অপেক্ষা কম ।

(iv) শূন্যস্থান পূরণ করোঃ কোশের দুই প্রান্তের _________ ই তড়িৎ প্রবাহের কারণ ।

(v) DOTS পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা হয় ?

(vi) একটি অসংক্রামক মহামারীর নাম লেখো ।

(vii) কোন বিজ্ঞানী সর্বপ্রথম  অ্যান্টিবায়োটিক আবিস্কার করেন ?  

(viii) এপিয়ারি কি ?

3. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×5 = 10

(i) 100 °C উষ্ণতার জল ও 100 °C উষ্ণতার জলীয় বাস্পের মধ্যে কোনটিতে বেশি হাত পুড়ে যাবে ? এবং কেন ?

(ii) CuO+H2 = Cu +H2O –এই বিক্রিয়ায় জারণ , বিজারণ , জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো ।

(iii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো ।

(iv) বজ্রপাতের সময় ঘরের দেওয়াল , ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপদজনক কেনো ?

(v) নিবিড় মিশ্র মাছ চাষ বলতে কি বোঝায় ?

(vi) ভাইরাস কে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন ?

4. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 3×4 = 12

(i) হিম মিশ্র কি ? গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ?

(ii) তড়িৎ লেপন কি ? লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় ?

(iii) কলের রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি ? জিবাণুটি কিভাব মানুষের দেহে সংক্রামিত হয় ? স্মল পক্সের টিকা সর্বপ্রথম কে আবিস্কার করেন ?

(iv) অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন ? মৌমাছির জীবন চক্রের ধাপগুলি কি কি ?

(v) মিথোজীবিতা কাকে বলে ? মানবদেহে পাওয়া যায় এমন একটি মিথোজীবী সম্পর্কের উদাহরণ দাও ।

বিভাগ-খ

(5) -10 °C তাপমাত্রার 50g বরফকে 10C উষ্ণতার জলে পরিণত করতে কত তাপ দিতে হবে ? (বরফের আপেক্ষিক তাপ = 0.5 cal.g-1 °C-1 , জলের আপেক্ষিক তাপ = 1 cal.g-1 °C-1 এবং বরফ গলনের লীনতাপ = 80 cal /g ) । গভীর রাতে শিশির পড়ে কেন ? 3+2

(6) বজ্রনিরোধক কীভাবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে সংক্ষেপে আলোচনা করো । তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো । 3+2= 5

(7) আম চাষ পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো । সিয়ন ও স্টক কি ? 3+2  

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3

শ্রেণী- অষ্টম

বিষয় – পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান – 50 , সময় – 1 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

1. বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে লেখোঃ- 1×5 = 5

(ক ) সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে – (পরিবহণ / পরিচলন / বিকিরণ ) পদ্ধতিতে ।

(খ) হিমমিশ্র হল – (বরফ ও কর্পূরের মিশ্রণ / বরফ ও জলের মিশ্রণ / বরফ ও সোডার মিশ্রণ / বরফ ও নুনের মিশ্রণ )

(গ) খাবার সোডার সংকেত – (Na2CO3 / Ca(OH)2 / NaHCO3 / CO(NH2)2 )

(ঘ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় – (চিনি / NaCl / KOH / MgSO4 )

(ঙ) (ঙ) চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক –  (বাড়ে / কমে / একই থাকে )

2. শূন্যস্থান পূরণ করোঃ 1 × 5 = 5

(ক) প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক ___________ ।

(খ) কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে প্রয়জনীয় তাপকে ওই পদার্থের __________ বলে ।

(গ) কাটা আপেলে ___________ ছোপ দেখা যায় ।

(ঘ) টর্চে আলো জ্বালাতে _____________ ব্যবহার করা হয় ।

(ঙ) ঝড়ে মেঘের উপরে ওঠা ও নীচে নামার সময়েই জলকণাগুলো _____________ হয় ।

3. দু-একটি শব্দে উত্তর দাওঃ 1 × 7 = 7

(ক) শীতকালে ভোরবেলায় ঘাসের ডগায় শিশির দেখি কেন ?

(খ) থার্মোফ্লাক্স কে আবিস্কার করেন  ?

(গ) যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কী বলে ?

(ঘ) মরিচার সংকেত কি ?

(ঙ) গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?

(চ ) মেঘের কোন অংশ ধনাত্মক তড়িৎ গ্রস্থ হয় ?

(ছ) একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো ।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×4 = 8

(ক) বর্জ্র নিরোধক কি ?

(খ) তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো ।

অথবা

ঘনীভবন কাকে বলে ?

(গ) বরফকে কাঠের গুড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন ?

(ঘ) পেন্টোগ্রাফ কি ?

অথবা

শীতকালে উলের জামাকাপড় খোলার সময়  গায়ের লোমগুলো সোজা হয় কেন ?

5. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 3×5 = 15

(ক) তড়িৎ লেপন কাকে বলে ? এর উদ্দেশ্য কি ?

(খ) অনুঘটক কাকে বলে ? এর উদ্দেশ্য কি ?

অথবা

মরচে কাকে বলে ? এর বৈশিষ্ট্য লেখো ।

(গ) জারণের সংজ্ঞা দাও । একটি বিজারক দ্রব্যের নাম লেখো ।

(ঘ) তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ? জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেনো ?

অথবা

কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি অবিশ্লেষ্য তা লেখোঃ

চিনি , অ্যা মোনিয়ায়ম সালফেট , সালফিউরিক অ্যাসিড , গ্লুকোজ , তড়িৎদ্বার কাকে বলে ?

(ঙ) তড়িৎ আবেশ কি ? বর্জ্রপাতের সময় তোমাদের কি করা উচিত ?

বিভাগ-খ

6. বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে লেখোঃ 1×2 = 2

(ক) একটি খারিফ ফসলের উদাহরণ হল- (গম / ভুট্টা / ছোলা / সরষে )

(খ) কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরিতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় – (অগ্নাশয় / পিটুইটারি / শুক্রাশয় / থাইরয়েড ) বলে ।

WBBSE Class 8 Second Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

7. দু-একটি শব্দে উত্তর দাওঃ 1×2=2

(ক) আমন ধান চাষের জন্য কোন মাটি উপযোগী ?

(খ) মৌমাছির কয়টি জীবন দশা ও কি কি ?

8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

(ক) জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো ?

(খ) জোড় কলম কাকে বলে ? একটি আগাছা নাশকের নাম লেখো । 2+1

অথবা

মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলে কেন ?  এপিয়ারি কি ?

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!