
WBBSE Class 6 2nd Unit Test EVS Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VI এর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 6 2nd Unit Test EVS Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণী – ষষ্ঠ
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান- ৫০ , সময় – ১ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তর নির্বাচন করোঃ 1 × 10 = 10
(i) হিমাটাইট যে ধাতুর আকরিক , তা হল-
(ক) সোনা
(খ) লোহা
(গ) তামা
(ii) পাললিক শিলা –
(ক) গ্রানাইট
(খ) বেলেপাথর
(iii) জীবাশ্ম জ্বালানি –
(ক) প্রাকৃতিক গ্যাস
(খ) পেট্রোলিয়াম
(iv) দৈর্ঘ্য মাপার একক –
(ক) গ্রাম
(খ) মিটার
(v) উষ্ণতার একক –
(ক) কেল্ভিন
(খ) সেকেন্ড
(vi) আয়তন মাপার একক –
(ক) ঘন সেন্টিমিটার
(খ) বর্গ সেন্টিমিটার
(vii) হাততালি দেওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
(ক) যান্ত্রিক
(খ) রাসায়নিক
(viii) পোড়াচুনে জল দিলাম , পাত্র গরম হয়ে গেল –
(ক) রাসায়নিক শক্তি তাপ শক্তিতে
(খ) তাপ শক্তি রাসায়নিক শক্তিতে
(ix) জলের গভীরতা বাড়লে –
(ক) জলের নীচের দিকে চাপ বাড়বে
(খ) জলের সব্দিকে চাপ বাড়বে
(x) বাতাস থেকে অক্সিজেন টানে –
(ক) হৃদপিণ্ড
(খ) ফুসফুস
2. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×4 = 8
(i) CNG ও LPG এর পুরো নাম লেখো ।
(ii) আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে ?
(iii) উদ্ভিদ বৃদ্ধিমাপক যন্ত্র ও ভর মাপার যন্ত্রের নাম লেখো ।
(iv) বল কাকে বলে ?
(v) শক্তির নিত্যতা সুত্র লেখো ।
3. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখোঃ 3 ×5 = 15
(i) খাদ্যশৃঙ্খল কাকে বলে ? একটি সর্বভুক খাদকের নাম লেখো । 2+1
(ii) জলের গভীরে চাপ বাড়ে একটি পরীক্ষাসহ প্রমাণ করো । 3
(iii) একটি করে আগ্নেয় , পাললিক ও রূপান্তরিত শিলার নাম লেখো । 3
(iv) হাতের তিনটি অস্থির নাম লেখো । 3
(v) শ্বেত রক্তকণিকা , অণুচক্রিকা ও লোহিত রক্তিকণিকার একটি করে কাজ লেখো । 3
(vi) ব্রোঞ্জ ও পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি ? 3
4. বাম ও ডান স্তম্ভ মেলাওঃ 1 × 6 = 6
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (i) লালারস | (a) বায়ু গ্রহণ করে |
| (ii) ফুসফুস | (b) বিকর্ষণ |
| (iii) বল ও সকেট সন্ধি | (c ) বাঘ |
| (iv) চুম্বকের সমমেরু | (d) 95 % জল |
| (v) ওজন | (e ) অভিকর্ষ |
| (vi) সর্বোচ্চ সারির খাদক | (f) পেল্ভিক গার্ডেল ও ফিমার |
5. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 × 2 = 10
(i) টেনডন ও লিগামেন্ট কাকে বলে ? ফিমারের সাথে টিবিয়া ও ফিবুলার সংযোগ সন্ধিকে কি বলা হয় ? বৃক্ক ও ফুস্ফুসের একটি করে কাজ লেখো । 1+1+1+1+1
(ii) হৃদপিণ্ডের ছন্দবদ্ধতা নষ্ট হলে কোন যন্ত্র ব্যবহার করা হয় ? হৃদপিন্ড এঁকে যেকোনো চারটি অংশ চিহ্নিত করো । 1+4
(iii) খাদ্য পিরামিড ও খাদ্যজাল কাকে বলে ? গতিশক্তি কাকে বলে ?
WBBSE Class 6 2nd Unit Test EVS Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন
6. দেহ ভর সূচকের ফর্মূলাটি লেখো । 1
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -2
শ্রেণী- ষষ্ঠ
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান – 50 , সময় – 1 ঘন্টা 30 মিনিট
১. শূন্যস্থান পূরণ করোঃ 1 ×7 = 7
(i) বল ÷ ক্ষেত্রফল = ___________ ।
(ii) বায়ুপ্রবাহের জন্য পতাকার পতপত করে ওড়া ___________ নীতির উদাহরণ ।
(iii) গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে __________ ।
(iv) ___________ যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ।
(v) ধাতব জিনিস জোড়া দিতে ____________ ব্যবহৃত হয় ।
(vi) ফুসফুস অবিশুদ্ধ রক্ত থেকে অনেকটা __________ বেরিয়ে যায় ।
(vii) রক্তের বেশির ভাগটাই _____________ ।
2. সত্য / মিথ্যা নির্বাচন করোঃ 1 × 5 = 5
(i) কপার গ্লান্স তামার প্রধান আকরিক ।
(ii) ডিজিটাল স্টপওয়াচ 1 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে ।
(iii) সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত তাপশক্তিতে রূপান্তরিত হয় ।
(iv) হৃদপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে ফুস্ফুসীয় ধমনী যুক্ত ।
(v) মানবদেহে রোগ প্রতিরোধকারী সকল উপাদান প্রোটিন দ্বারা গঠিত ।
WBBSE Class 6 2nd Unit Test EVS Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন
3. এক কথায় উত্তর দাও (যেকোনো দশটি )ঃ 1× 10 = 10
(i) মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি ?
(ii) π এর মান কত ?
(iii) গ্রীক শব্দ auxein এর অর্থ কী ?
(iv) সৌরদিন কোন প্রাকৃতিক রাশির একক ।
(v) খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলে ?
(vi) তরল বা গ্যাসের প্রবাহের অভিমুখ কে নিয়ন্ত্রণ করে ?
(vii) শিরদাঁড়ার দ্বিতীয় কশেরুকার নাম কী ?
(viii) মানুষের কাধে ও কোমরে কোন সন্ধি দেখা যায় ?
(ix) হৃদপিণ্ডে বর্তমান পেশীটির নাম কী ?
(x) অস্থিসন্ধিতে দুটি হাড় একে অন্যের সঙ্গে কী দিয়ে বাঁধা থাকে ?
(xi) পেট্রোলিয়াম শোধনের সময় পাওয়া যায় এমন একটি গ্যাসীয় জ্বালানির নাম করো ।
4. পার্থক্য লেখো (যেকোনো 2 টি )ঃ 2 ×2 = 4
(i) লাভা ও ম্যাগমা
(ii) নবীকরনযোগ্য শক্তি ও অনবীকরণযোগ্য শক্তি
(iii) ধমনী ও শিরা
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 8 টি )ঃ 3 ×8 = 24
(i) ব্রিজ লোহার পরিবর্তে ইস্পাত দিয়ে তৈরি হয় কেন ?
(ii) ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি ?
(iii) আন্তর্জাতিক একক পদ্ধতিতে মৌলিক একক গুলির নাম লেখো ।
(iv) টারবাইন কি ? বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে করা যায় এমন দুটি কাজ উল্লেখ করো ।
(v) অস্থিসন্ধি বলতে কী বোঝ ? এর দুটি সমস্যা লেখ ।
(vi) হিঞ্জ সন্ধির কাজ কি ? তোমার শরীরে কোথায় কোথায় হিঞ্জ সন্ধি দেখা যায় ?
(vii) মধ্যচ্ছদা কী ? দুটি স্বাসপেশীর নাম লেখো ।
(viii) মধ্যচ্ছদা কী ? দুটি শ্বাসপেশীর নাম লেখো ।
(ix) লোহিত রক্তকণিকা , শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার একটি করে কাজ লেখো ।
(x) একটি তৃণভূমির খাদ্যপিরামিডের চিত্র অঙ্কন করো ।
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।