WBBSE Class 8 Second Unit Test Geography Question Papers PDF [2026]

WBBSE Class 8 Second Unit Test Geography Question Papers PDF [2026] || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী ভূগোল প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ভূগোল প্রশ্ন

WBBSE Class 8 Second Unit Test Geography Question Papers PDF [2026] || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী ভূ ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 8 Second Unit Test Geography Question Papers PDF [2026]

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- অষ্টম

বিষয়-ভূগোল (সেট-১)

পূর্ণমান- ৫০, সময় – ১ ঘন্টা ৩০ মিনিট

১. শূন্যস্থান পূরণ করোঃ ১ ×৫ = ৫

(i) পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিকে বিক্ষেপ ঘটায় তাকে বলে ____________ ।

(ii) সূর্যের আলো মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে ___________ তারিখে ।

(iii) ঘূর্ণাবর্তের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবথেকে কম থাকে সেই অংশের নাম ______________ ।

(iv) পারানা ও প্যারাগুয়ে এই দুই নদী মিলিত হয়েছে ____________ শহরের কাছে ।

(v) দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ __________ ।

২. নিম্নলিখিত প্রশ্নগুলি দু-এক কোথায় উত্তর দাওঃ ১ × ১০ = ১০

(i) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো ।

(ii) জাপুরে কার উপনদী ?

(iii) আমাজন অববাহিকার আয়তন কত ?

(iv)গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে ?

(v) সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু ?

(vi) পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি ?

(vii) সচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত ?

(viii) মেঘের জলকণার ব্যাস কত ?

(ix ) শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি ?

(x ) পারানা – প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি ?

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ ×৪ = ৮   

(i) বৃষ্টিচ্ছায়া অঞ্চল কী ?

(ii) মেরুবায়ু শীতল কেন ?

(iii) দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষনমন্ডলে ।

(iv) এস্টেনশিয়া কী ?

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যেকোনো দুটি )  ৩×২ = ৬

(i) বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন ?

(ii) নাতিশিতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কী ?

(iii) কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো ।

৫. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখায়মূলক উত্তর দাওঃ (যেকোনো দুটি ) ৩×২ = ৬

(i) সেল্ভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো ।

(ii) পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কী জানো লেখো ।

(iii) দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি ?

৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো একটি ) ৫ ×১ = ৫

(i) পৃথিবীর যে কোনো তিনটি সাময়িক বায়ু সম্পর্কে আলোচন করো ।

(ii) চিত্রসহ পরিচালন ও ঘূর্ণবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো ।

৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো একটি ) ৫ ×১ = ৫

(i) দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি , নদনদী , জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো ।

(ii) দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো ।

৮. প্রদত্ত দক্ষিণ আমেরিকার রেখামানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও । ১ ×৫ = ৫

(i)   ল্যানোস সমভূমি

(ii) কলোরাডো

(iii) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

(iv) ব্রাসিলিয়া

(v) সেইরকম অন্তরীপ

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ভূগোল

বিষয়- ভূগোল (সেট-২)

পূর্ণমান-৫০ , সময় –১ ঘন্টা ৪০ মিনিট

১. সঠিক উত্তর নির্বাচন করে লেখোঃ ১ × ৬ = ৬

(i) উত্তর গোলার্ধে ৫ থেকে ২৫ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে প্রবাহিত হয় –

(ক) আয়ন বায়ু

(খ) পশ্চিমা বায়ু

(গ) মেরু বায়ু

(ii) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত –

(ক) জাপুরা

(খ) ওরিনাকো

(গ) পারানা নদীর ওপর সৃষ্টি হয়েছে ।

(iii) ‘গোধূলি অঞ্চল’ নামে পরিচিত –

(ক) সাভানা তৃণভূমি

(খ) পম্পাস তৃণভূমি

(গ) সেল্ভা অঞ্চল

(iv) বজ্রপাত সহ ভীষণ ঝড়বৃষ্টি হয় –

(ক) কিউমুলাস মেঘে

(খ) কিউমুলোনিম্বাস মেঘে

(গ) স্ট্র্যাটাস মেঘে

(v) ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে –

(ক) গায়ানা উচ্চভূমি

(খ) ম্যাটগ্র্যাসো মালভূমি

(গ) ব্রাজিল উচ্চভূমি

(vi) বাণিজ্য বায়ু বলা হয় –

(ক) আয়ন বায়ুকে

(খ) পশ্চিমা বায়ুকে

(গ) মেরু বায়ুকে

২. শূন্যস্থান পূরণ করোঃ ১ × ৬ = ৬

(i) গাছপালার __________ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাস্প বাতাসে যুক্ত হয় ।  

(ii) ___________ মালভূমি আমাজন ও লা-প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে ।

(iii) উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে __________ প্রণালী ।

(iv) অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে __________ নদীর ওপর ।

(v ) জলকণা ও তুষার কণার মিশ্রিত রূপ হল _______ ।

(vi) পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হল __________ ।

৩. ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ  ১ ×৪ = ৪

 ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
 (i) চিকাগো গ্যারি (ক) বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র
(ii) মেসাবি(খ) উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ।
(iii) ডেট্রয়েট(গ) লোহ ইস্পাত কেন্দ্র
(iv) মন্ট্রিল(ঘ ) মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি

৪. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১ ×৪ = ৪

(i) কোন মেঘের অপর নাম Bumpy Cloud ?

(ii) পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?

(iii) রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি ?

(iv) এস্টেনশিয়া কি ?

৫. নীচের প্রশ্নগুলির অনধিক ৩০ টি শব্দে উত্তর দাওঃ (যেকোনো চারটি )ঃ ২ ×৪ = ৮

(i) বাস্পীভবন ও ঘনীভবন বলতে কী বোঝো ?

(ii) উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি ?

(iii) কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন ?

(iv) টীকা লেখঃ লরেন্সীয় মালভূমি

(v)আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো ?

(vi) ফার শিল্প কী ?

৬. নীচের বাক্যগুলো অনধিক ৫০ টি শব্দে উত্তর দাওঃ (যেকোনো চারটি) ৩ ×৪ = ১২  

(i) ঘূর্ণ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় ?

(ii) আমাজন নদীর অববাহিকায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন ?

(iii) হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন ?

(iv) মৃত্যু উপত্যকা কি ?

(v) শিকাগোকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয় কেন ?

৫. নীচের প্রশ্নগুলির অনধিক ৮০ টি শব্দে উত্তর দাও (যেকোনো দুটি ): ৫ ×২ = ১০

(i) শোইলোৎক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি চিত্রসহ বর্ণণা করো ।

(ii) পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে ? এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো ।

(iii) নিয়ত বায়ু প্রবাহ কত প্রকার ও কি কি ?  যে কোনো একটি নিয়ত বাহুপ্রবাহের বিবরণ দাও ।

(iv) কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন ?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- অষ্টম

বিষয়- ভূগোল (সেট-৩)

পূর্ণমান – ৫০ , সময় – ১ ঘন্টা ৪০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১ ×৪ = ৪

(i) তুমি মাঝ সমুদ্রে একটি জাহাজে ‘ডোল্ড্রোমস’ –এ থেমে থাকো তাহলে তুমি – ১ ×৩ = ৩

(ক) সুমেরুব্ররত্তীয় এলাকায় আছো

(খ) মকরীয় এলাকায় আছো

(গ) নিরক্ষীয় এলাকায় আছো

(ii) বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হল –

(ক) সিরোকিউমুলাস

(খ) অল্টোকিউমুলাস

(গ) কিউমুলো নিম্বাস

(iii) উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্গত তা হল –

(ক) ক্রান্তীয় জলবায়ু 

(খ) লরেন্সীয় জলবায়ু

(গ) ভূমদ্যসাগরীয় জলবায়ু

(ঘ) তুন্দ্রা জলবায়ু

(iv) তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও , তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের ওপর দিয়ে যেতে হবে তা হল-

(ক) মায়ানমার

(খ) নেপাল

(গ) বাংলাদেশ

(ঘ) পাকিস্তান

২.  শূন্যস্থান পূরণ করোঃ  ১ ×৪ = ৪

(ক) অসংখ্য ____________ আশ্রিত জলকণাকেই মেঘ বলে ।

(খ) উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এককথায় ______________ বলে ।

(গ) নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ____________ চাপ বিরাজ করে ।

(ঘ) ____________ কে বজ্রপাতের দেশ বলা হয় ।

৩. নীচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখোঃ ১ ×৪ = ৪

(ক) পশ্চিমা বায়ু একটি স্থানীয় বায়ু ।

(খ) শিশির একধরনের অধঃক্ষেপণ ।

(গ) পর্ণমোচী ও সরলবর্গীয় অরণ্যের মিশ্রণ পরিলক্ষিত হয় উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ুতে ।

(ঘ) কাঠমান্ডু নেপালের রাজধানী ।

৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১ ×৫ = ৫

 ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
 (i) প্রাচীন ভূখন্ড(অ) সেগুন (বার্মাটিক)
(ii) কাঠমান্ডু(আ) মৌসুমি বায়ু
(iii) মায়ানমার(ই) রকি পার্বত্য অঞ্চল
(iv) সাময়িক বায়ু(ঈ ) কানাডীয় শিল্ড অঞ্চল
(v) চিনুক(উ ) SAARC

৫. নীচের প্রশ্নগুলির দু-একটি শব্দে উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) ২×৩ = ৬

(ক) বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

(খ) উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি ?

(গ) বাংলা কোন প্রতিবেশী দেশের প্রধান ভাষা ?

(ঘ) মিষ্ট্রাল কোন প্রকার বায়ু ?

৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো দুটি ) ১×২ = ২

(ক) বাণিজ্য বায়ু কাকে বলে ?

(খ) পঞ্চহ্রদ কাকে বলে ?

(গ) Bumpy Cloud কাকে বলে ?

(ঘ) ‘দারুচিনির দ্বীপ ‘ কাকে বলে ?

৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) ৩×৩= ৯

(ক) ক্যাটাবেটিক বায়ু চিত্র সহ বর্ণনা করো ।

(খ) ক্যারেজ প্রথা কি ?

(গ) চাঁদোয়া কি ? কোথায় দেখা যায় ?

(ঘ) পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন ?

(ঙ) নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন ?

৮. নিম্নলিখিত প্রশ্নগুলি ব্যাখ্যা করঃ (যেকোনো দুটি ) ৫ ×২ = ১০

(ক) পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্কে একটি চিত্রে অঙ্কন করে চিহ্নিত করো । ৫

(খ) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো । ৫

(গ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ কি কি ? নায়েগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ? ৫

(ঘ) কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো । পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম লেখো । ৪+১

(ঙ) দক্ষিণ আমেরিকার আমাজন নদীর গতিপ্রবাহ বর্ণনা করো । ৫

9. উত্তর আমেরিকার মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করোঃ ১ ×৭ = ৭

(ক) তুন্দ্রা জলবায়ু অঞ্চল

(খ) পঞ্চ হ্রদ

(গ) ক্যালিফোর্নিয়া উপসাগর

(ঘ) পানামা যোজক

(ঙ) সডবেরি

(চ) মাউন্ট ম্যাক কিনলে

(ছ) আটাকামা মরুভূমি

তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!