WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF

WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন

WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VII এর ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি-সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-১)

পূর্ণমাণ- ৫০ , সময় – ১ ঘন্টা ৪০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করঃ   ১ ×৬ = ৬

ক. দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান- ( বলবন /  আলাউদ্দিন খলজী /  মোহাম্মদ বিন তুঘলক / ইব্রাহিম লোদী ) 

খ.  শ্রী চৈতন্যদেব ভক্তি ধর্ম প্রচার করেন – ( আলাউদ্দিন হোসেন শাহ / ইলিয়াস শাহ /  বকতিয়ার খলজি /  আকবর )- এর আমলে 

গ. দিন-ইলাহী প্রবর্তন করেন – ( শেরশাহ / আকবর / শাহাজাহান / ঔরঙ্গজেব )

ঘ. বাজারের তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল –  (কানুনগো কারোরী / জায়গির / মনসবদার )- দের 

ঙ. আগ্রা শহরের বিকাশ শুরু হয় – ( শাহজাহান / ওরঙ্গজেব /সিকান্দার লোদী / ইব্রাহিম লোদী )  এর সময়। 

 চ. মোঘলদের আমলে স্বর্ণ মুদ্রা কে বলা হয় –  (দাম /  রুপাইয়া /  আশ্রফি / তঙ্কা )  

 ২. সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ  ১ ×৬ = ৬

 ক.  বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ?

 খ.  ‘চৈতন্য ভাগবত’ গ্রন্থের রচয়িতা কে ?

গ. কোন রাজপুত রাজা আকবরের বশ্যতা স্বীকার করেননি ?

 ঘ.  মনসবদারি প্রথায় রাজস্বের বরাত কে কি বলে কাদের বলা হয় ?

ঙ. ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারের কোন বন্দরে এসে পৌঁছেছিলেন ?

৩. সত্য মিথ্যা নির্ণয় করঃ ১ ×৪ = ৪

ক.  মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জাকাত কর চালু করেছিলেন ।

 খ. আকবর চিতোর জয় করেছিলেন ১৫৬৮ খ্রিস্টাব্দে ।

 গ. আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর ।  

ঘ. জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায় ।

WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন

৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১ ×৪ = ৪

 ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) বাংলা(a) গিয়াসুদ্দিন তুঘলক
(ii) প্রথম জেমস(b) মহম্মদ বিন তুঘলক
(iii) মুদ্রাবিনিময়কারী(c ) রাজাগণেশন
(iv) তুঘলকাবাদ(d) টমাসরো
 (e ) সরাফ

৫. নিচের প্রশ্ন গুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি) ২×৪ = ৮

ক. সুলতান রাজিয়ার কারা সমর্থক ও কারা বিরোধী ছিল ?

খ.  দাগ ও হুলিয়া কি  

গ. বারো ভূঁইয়া কাদের বলা হয় ?  

ঘ. জাবতিপ্রথা কাকে বলে ?  

ঙ. কেন , কোথায় শাহজাহান বাদ শহরটি গড়ে উঠেছিল ?

চ.  হুন্ডি কি ? 

৬. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ৩ ×৪ =১২

ক. সুলতানি ইলতুৎমিস এর সামনে প্রধান তিনটি সমস্যা কি কি ছিল ?

 খ. বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর সম্পর্কে কি জানা যায় ?

গ.  টীকা লেখঃ মনসবদারী প্রথা

ঘ. টীকা লেখঃ ইকতা ব্যবস্থা

ঙ. টীকা লেখঃ দিল্লির লালকেল্লা

চ.  সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল ?

 ৭. যেকোনো দুটিপ্রশ্নের উত্তর দাওঃ ৫ × ২ = ১০  

 ক. আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখ ।

খ.  শেরশাহের শাসন ব্যবস্থার কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় ?

গ. দিল্লির সুলতানদের আমলে ব্যবসা-বাণিজ্যের বিস্তার কিভাবে ঘটেছিল ?

ঘ. মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি কি কি ছিল ?  পরিকল্পনাগুলি কতটা বাস্তবায়িত হয়েছিল বলে তোমার মনে হয় ?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-২)

পূর্ণমান- ৫০ , সময় – ১ ঘন্টা ৪০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ  ১ ×১০ = ১০

(ক) শাসক হয়েও সুলতান উপাধি নেন নি – ইলত্যুতমিস / রাজিয়া সুলতানা /  খিজির খা /  গিয়াসউদ্দিন ।

(খ)  ভারতে প্রথম জিজিয়া কর চালু হয় –  দিল্লিতে / পুনেতে /  বোম্বাইয়ে / সিন্ধু প্রদেশে ।

(গ)  বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল –  হাম্পি / বিজাপুর বিদর / গোলকুন্ডা

(ঘ)  আলাউদ্দিন সময় দিল্লি আক্রান্ত হয় –  একবার / দুবার / তিনবার / চারবার ।

(ঙ)  দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন –  শেরশাহ / বাবর/ আকবর / হুমায়ুন ।

(চ) ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন – শেরশাহ / বাবর / আকবর / হুমায়ুন ।

(ছ )  হলদিঘাটের যুদ্ধ হয়েছিল –  ১৫৭৬ / ১৫৭৭ / ১৫৭৮ / ১৬৭৬ সালে

(জ)  আলমগীর নামে পরিচিত ছিলেন – ঔরঙ্গজেব / বাবর /  আকবর / শেরশাহ ।

(ঝ)  কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন –  শাহজাহান /  কায়কোবাদ / কুতুবুদ্দিন আইবক /  গিয়াসউদ্দিন তুঘলক ।

(ঞ ) মধ্যযুগে বাংলার এক গুরুত্বপূর্ণ শহর ছিল –  পাবনা / দিল্লি / গৌড় / মুর্শিদাবাদ। 

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×১০ = ১০  

(ক) কার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল ?

(খ) ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন ?  

(গ)  খরাজ কি ?

(ঘ)  বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ?

(ঙ )  আকবর নামা কার লেখা ?

(চ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয় ?

(ছ)  রাঠোর যুদ্ধ কবে হয় ?

(জ )  বীরবলের আসল নাম কি ছিল ?

(ঝ) চিরাগ-ই দিল্লি কাকে বলা হত ?

( ঞ )  হুন্ডি কি ?

৩. চারটি প্রশ্নের উত্তর দাওঃ   ২×৪ = ৮

(ক)  পাট্টা ও কাবুলীয়ত প্রথা কি ?

(খ) সিজদা ও পাইবত কি ?

(গ) বারো ভুঁইয়া কাদের বলা হত ?

(ঘ)  সুলতানি আমলে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল ?

(ঙ)  বাণিজ্যিক চাষ কি ?

৪. চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৩ ×৪ = ১২

(ক)টীকা লেখ – মনসবদারী প্রথা ।

(খ)  সুলতান রাজিয়ার কৃতিত্ব লেখ ।

(গ ) ইউরোপীয় কোম্পানির কুঠি গুলি সম্বন্ধে লেখ ।

(ঘ)  কাকে কেন পাগলা রাজা বলা হত ?

(ঙ )  শাহজাহানাবাদের নাগরিক বৈশিষ্ট্য গুলো লেখ ।

৫.  দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×২ = ১০

(ক) আলাউদ্দিন খিলজীর বাজারদর নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখ ।

(খ)  আকবরের রাজপুত নীতির বর্ণনা দাও ।

(গ)  মধ্যযুগের দেশের ভিতরের বাণিজ্য সম্পর্কে লেখ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি-সপ্তম

বিষয়- ইতিহাস (সেট-৩)

পূর্ণমান-৫০ , সময়- ১ ঘন্টা ৪০ মিনিট

 ১. সঠিক উত্তরটি বেছে লেখোঃ  

 (i) মহম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চল গুলি ভাগ হয়ে যায় –  

(ক) দুজন

(খ) তিনজন

(গ) চারজন

(ঘ) পাঁচজন অনুচরের মধ্যে

(ii) কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি লেখা –

(ক)  বাংলা

(খ) তামিল

(গ) তেলেগু

(ঘ) মারাঠি ভাষায়

(iii)  নিজামউদ্দিন আউলিয়া ছিলেন একজন –

(ক)  কবি

(খ) আমির

(গ) ঐতিহাসিক

(ঘ) সুফি সাধক

(iv) দিল্লির শহরের প্রধান জলপথ ছিল কোন নদী ?

(ক) গঙ্গা

(খ) যমুনা

(গ) করতোয়া

(ঘ) কাবেরী

(v) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল –

(ক) ১৫০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৬০০ খ্রিস্টাব্দে

(গ)  ১৬০২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৬৬০ খ্রিস্টাব্দে

(vi) মহম্মদ বিন তুঘলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন –

(ক)  রামামতিতে

(খ) লক্ষণাবতিতে

(গ) দিল্লিতে

(ঘ ) দৌলতাবাদের

(vii) আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন _______ বংশের শাসক ।

(ক)  ইলিয়াস শাহী

(খ) হোসেন শাহী

(গ) সুলতানি

(ঘ) সঙ্গম

(viii) ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো

(ক) তামা
(খ) রুপো

(গ) সোনা  

(ঘ) নীল

(ix) ইবন বতুতা যে সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন  তিনি হলেন –

(ক)  কুতুবুদ্দিন আইবক

(খ) আলাউদ্দিন খলজি

(গ) মোহাম্মদ বিন তুঘলক

(ঘ) গিয়াস উদ্দিন বলবন

(x) রাজা গনেশ কোথাকার শাসক ছিলেন ?

(ক) বাংলার

(খ) দিল্লির

(গ) বিহারের

(ঘ) বিজয়নগরের 

২. এক কথায় উত্তর দাওঃ ১ ×৫ = ৫ :

(ক)ইমু কে ছিলেন ?

(খ)  কিলা মুবারক কি নামে পরিচিত ?

(গ)  পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় ?

(গ) ‘দিন–ই-ইলাহী’র প্রবর্তক কে ছিলেন ?  

(ঘ)  আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখ। 

WBBSE Class 7 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন

৩. সত্য মিথ্যা নির্ণয় করোঃ  

(ক) সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুঘলক ।

(খ)  রাঠোর যুদ্ধ হয় ১৭৭৯ খ্রিস্টাব্দে ।

(গ) বৈরম খাঁ  ছিলেন বাবরের অভিভাবক ।

(ঘ) বাবর মাত্র ১২ বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান ।

(ঙ)  সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় জয় ।  

৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি): ২ ×৪ = ৮  

(ক) গোবলিয়ত ও পাট্টা কি ?

(খ)  দহশালা ব্যবস্থা কে কবে চালু করেন ?

(গ)  বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন ?\

(ঘ)  খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না ?

(ঙ)  সিজদা ও পাইবস কি ?

(চ) বারো ভুঁইয়া কাদের বলা হয় ?

(ছ)  মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান লেখ ।

৫. চার পাঁচটি বাক্যে নিচের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । ৩×৪ = ১২

(ক)  ইউরোপীয় কোম্পানির কুঠি গুলি কেমন ছিল ?

(খ)  সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো ।

(গ) দাগ ও হুলিয়া কি ?

(ঘ) সম্রাট আকবরের নবরত্ন সভার নবরত্নের নাম লেখো ।

(ঙ)  দিল্লির জলের অভাব দূর করতে শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন ?

(চ) তৈমুর লং এর ভারত আক্রমণের পরিচয় দাও ।  

৬. ৮-১০ টি বাক্যে নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×২ = ১০  

(ক) হাবশী কারা ? বাংলায় সুলতান ইলিয়াস শাহ এর কৃতিত্ব কি ছিল ? ২+৩=৫

অথবা ,  মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন ?

(খ) মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও ।

অথবা,  মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি আলোচনা করো ।

(গ) সুলতানি আমলে দিল্লির শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল ?

অথবা , সম্রাট আকবরের কৃতিত্ব লেখ ।

তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!