![3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] |
তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/তৃতীয়-ইউনিট-টেস্ট-ক্লাস-6-ভূগোল-প্রশ্ন-PDF.jpg)
3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- ষষ্ঠ
বিষয়- ভূগোল (সেট-1)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত কর । (যে কোন পাঁচটি) 1×5=5
(i) কন্যাকুমারিকা
(ii) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
(iii) ম্যানগ্রোভ বনভূমি (সুন্দরবন)
(iv) পক প্রণালী
(iv) করমন্ডল উপকূল
(v) মরু মৃত্তিকা অঞ্চল
(vi) আরাবল্লী পর্বত
2. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখ । 1×18=18
(i) অক্ষরেখা গুলির বিস্তৃতি –
(ক) পূর্ব পশ্চিমে
(খ) উত্তর দক্ষিণে
(গ) উত্তর পূর্বে
(ii) পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর –
(ক) অক্ষ
( খ) কক্ষপথ
(গ) কক্ষতল
(iii) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় –
(ক) নিরক্ষরেখায়
(খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায়
(গ) মেরুতে
(iv) পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল –
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তি রেখা
(গ) মকরক্রান্তি রেখা
(v) সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে যে জলবায়ু দেখা যায় –
(ক) চরমভাবাপন্ন
(খ) সমভাবাপন্ন
(গ) নাতিশীতোষ্ণ
(vi) বায়ুমন্ডলের প্রধান গ্রীন হাউজ গ্যাস –
(ক) নাইট্রোজেন
(খ) হাইড্রোজেন
(গ) মিথেন
(vii) যে প্রাকৃতিক কারণে বায়ু দূষিত হয় তা হল –
(ক) বৃক্ষ ছেদন
(খ) অগ্নুৎপাত
(গ) যানবাহনের ধোঁয়া
(viii) বছরে দুবার বৃষ্টিপাত হয় –
(ক) করমন্ডল
(খ) কোঙ্কন
(গ) মালাবার উপকূলে
(ix) ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ –
(ক) মাউন্ট এভারেস্ট
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) গডউইন অস্টিন
(x) শব্দের তীব্রতা মাপার একক হল –
(ক) ডেসিবেল
(খ) আউস
(গ) হেক্টর
(xi) শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ হলো –
(ক) ডায়রিয়া
(খ) কলেরা
(গ) উচ্চ রক্তচাপ
(xii) শ্বাসমূল দেখা যায় –
(ক) সরলবর্গীয়
(খ) চিরহরি ৎ
(গ) ম্যানগ্রোভ উদ্ভিদে
(xiii) জল ধারণ ক্ষমতা কম যে মাটির –
(ক) পলি
(খ) বালি
(গ) কৃষ্ণ মৃত্তিকার
(xiv) একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ হল–
(ক) তুলা
(খ) কফি
(গ) বাজরা
(xv) ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল –
(ক) ভিল
(খ) সাঁওতাল
(গ) গন্ড
(xvi) জারোয়া জনজাতি বাস করে –
(ক) মেঘালয়ে
(খ) দক্ষিণ আন্দামানে
(গ) অন্ধ্রপ্রদেশে
(xvii) যে ফসল কালো মাটিতে ভালো হয় –
(ক) মিলেট
(খ) ডাল
(গ) তুলা
(xviii) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে –
(ক) ব্যাবিলনে
(খ) মিশরে
(গ) সুদানে
3. শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যপূর্ণ কর: 1×3=3
(i) সবচেয়ে বড় অক্ষরেখার নাম _______ ।
(ii) প্রতিবছর _________ এপ্রিলে ধরিত্রী দিবস পালন করা হয় ।
(iii) _________ ভারতের বৃহত্তম রাজ্য ।
4. বামদিকের সঙ্গে ডানদিকের বাক্যাংশ মিলিয়ে লেখো: 1×3=3
| বাম দিক | ডান দিক |
| (i) বায়ুর আদ্রতা | ব্যারোমিটার |
| (ii) বায়ুর চাপ | অ্যানিমোমিটার |
| (iii) বায়ুর গতিবেগ | হাইগ্রোমিটার |
5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×3=3
(i) কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(ii) ধান চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন ?
(iii) মেঘালয়ে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীর নাম কি ?
6. নিচের বিবৃতি গুলির পাশে শুদ্ধ অশুদ্ধ লেখ: 1×3=3
(i) দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সময়কে AM বলে ।
(ii) ভারতের নবীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত ।
(iii) ধূমপান ক্যান্সার সৃষ্টি করে ।
7. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: 2×4=8
(i) মহাবৃত্ত কাকে বলে ?
অথবা স্থানীয় সময় কাকে বলে ?
(ii) শব্দ দূষণের দুটি কারণ লেখ ।
অথবা মানুষের শরীরে শব্দ দূষণের কি কি প্রভাব পড়ে ?
(iii) ‘লু’ বলতে কী বোঝো ?
অথবা আঁধি কি ?
(iv) আদিবাসী কাদের বলে ?
অথবা অন্ধ্রপ্রদেশের দুটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখ ।
8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 3×4=12
(i) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার তিনটি পার্থক্য লেখ ।
অথবা নিরক্ষীয় তল ও কক্ষতলের মধ্যে পার্থক্য কি কি ?
(ii) পৃথিবীর আবর্তন গতি কাকে বলে ? আবর্তন থেমে গেলে কি হবে?
অথবা পৃথিবীতে দিনরাত্রি কিভাবে সংঘটিত হয় ?
(iii) বায়ু দূষণের কারণগুলি কি লেখ।
অথবা বায়ুদূষণ রোধের তিনটি উপায় লেখ ।
(iv) বিভিন্ন ধরনের মানচিত্র কি কি ?
অথবা মানচিত্রের প্রধান উপাদান কি কি ?
9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×3 = 15
(i) আবহাওয়া কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ ।
অথবা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর।
(ii) ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ? গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর ।
অথবা হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত ? পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার তিনটি কারণ লেখো ।
(iii) ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখ । চা চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জলবায়ু প্রয়োজন ?
অথবা ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ কর এবং উদাহরণ দাও।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- ষষ্ঠ
বিষয়- ভূগোল (সেট-2)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর: 1×5=5
(i) শিবালিক পর্বতশ্রেণী
(ii) করমন্ডল উপকূল
(iii) নর্মদা নদী
(iv) থর মরুভূমি
(v) লাক্ষাদ্বীপ
2. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1×18=18
(i) পৃথিবীর অক্ষ কক্ষ দলের সঙ্গে যে কোন করে থাকে – (23 ½° / 66 ½° ৪৫° / ৯০° )
(ii) পৃথিবী সমান দুটি ভাগে ভাগ করে- ( মূল মধ্যরেখা / নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / সুমেরু রেখা )
(iii) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় – (১৬৫০ কিলোমিটার / ১৫৫০ কিলোমিটার / ১২৫০ কিলোমিটার / ৮৫০ কিলোমিটার )
(iv) ওজন স্তরকে ক্ষয় করে – (H2 / NO2 / O2 / CFC )
(v) আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে – (প্রশান্ত / ভারত / আটলান্টিক / সুমেরু ) মহাসাগরের উপর দিয়ে ।
(vi) পশ্চিমবঙ্গের উপর দিয়ে (কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / মূল মধ্যরেখা / বিষুব রেখা ) প্রসারিত হয়েছে।
(vii) বায়ুর আদ্রতা মাপা হয় (ব্যারোমিটার / হাইগ্রোমিটার / থার্মোমিটার / অ্যানিমোমিটার ) যন্ত্র দিয়ে ।
(viii) শব্দের তীব্রতা মাপার একক হল – (ঘন সেমি / ডেসিবেল /আকটাস / ডবসন ইউনিট) ।
(ix) ভারতের জনবহুল রাজ্য হল (উত্তর প্রদেশ / মধ্যপ্রদেশ / বিহার / ঝাড়খন্ড ) ।
(x) পশ্চিমী ঝঞ্জা দেখা যায় (শীতকালে /শরৎকালে / বর্ষাকালে / গ্রীষ্মকালে ) ।
(xi) উর্বর নবীন পলিমাটিকে বলা হয় (রেগুর / ভাঙ্গড় / খাদার / পডজল ) ।
(xii) মানচিত্রে বনভূমির জন্য ব্যবহার করা হয় ( নীল / হলুদ / সবুজ / খয়েরি ) রং ।
(xiii) ভারতের বৃহত্তম জনগোষ্ঠী হল (ভিল / গারো /গোন্ড / টোডা ) ।
(xiv) মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় (ব্যাপোগ্রাফি / কারটোগ্রাফি / আটলাস / ক্যালিগ্রাফি) । (xv) ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হল (রবার /গরান /সেগুন /পাইন ) ।
(xvi) ম্যালেরিয়া রোগের উপসম ঘটায় (চিরতা / কুইনাইন /কালমেঘ / সর্পগন্ধা ) ।
(xvii) একটি বাগিচা ফসলের উদাহরণ হল (তুলা / ধান / চা / পাট )
(xviii) ছায়াবৃত্তের অপর নাম ( আলোক বৃত্ত / অন্ধকার বৃত্ত / ছায়াবৃত্ত / উপবৃত্ত )
3. শূন্যস্থান পূরণ কর: 1×3=3
(i) __________একটি তন্তুজ ফসলের উদাহরণ ।
(ii) ______পূর্ব দাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়।
(iii) __________ ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে ।
4. নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো: 1×3 = 3
(i) মেরু অঞ্চলে আবর্তন বেগ কম ।
(ii) ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ ।
(iii) সোনালী ফসল বলা হয় চা কে ।
5. বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখ: 1×3=3
| বাম দিক | ডান দিক |
| (i) কফি | (a) পুরুলিয়া |
| (ii) বধিরতা | (b) কর্ণাটক |
| (iii) ছৌ নাচ | (c ) শব্দ দূষণ |
6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×3=3
(i) মরু অঞ্চলের মাটিতে কোন শস্য ভালো হয় ?
(ii) ভারতে একটি প্রবাল দ্বারা গঠিত দ্বীপের নাম লেখ ।
(iii) ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি ?
7. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 2×4=8
(i) উপকূলীয় সমভূমি কাকে বলে ?
(ii) শব্দ দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখ ।
(iii) সমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো ?
(iv) কক্ষপথ কাকে বলে ?
(v) সাঁওতাল জনজাতির পরিচয় দাও ।
(vi) নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন ?
8. যেকোনো 4 টি প্রশ্নের উত্তর দাওঃ 3×4=12
(i) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখ ।
(ii) বায়ু দূষণের তিনটি কারণ লেখ ।
(iii) টীকা লেখ: আন্তর্জাতিক তারিখ রেখা ।
(iv) ভারতে মৌসুমী বায়ুর প্রভাব কেমন তা লেখ ।
(v) ল্যাটেরাইট মাটি সম্পর্কে লেখো ।
(vi) দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী সম্পর্কে লেখ ।
(vii) বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কী বোঝো ?
(viii) মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখ।
9. যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: 5×3=15
(i) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো ।
(ii) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ ।
(iii) মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি লেখ ।
(iv) ধান চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ লেখো ।
(iv) ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারত কে কয় ভাগে ভাগ করা যায় ? উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা কর।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- ষষ্ঠ
বিষয়- ভূগোল (সেট-3)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক নাম সহ চিহ্নিত কর। 1×5=5
(i) পার্বত্য অঞ্চলের জলবায়ু
(ii) মরু অঞ্চলের মৃত্তিকা
(iii) উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য
(iv) গোদাবরী নদী
(v) মালাবার উপকূল
2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:( যেকোনো আঠারোটি) 1×18=18
(i) নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম – ( কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / সুমেরু / কুমেরু রেখা ) ।
(ii) ( ১৮৮০ / ১৮৮২ / ১৮৮৪ / ১৮৮৬ ) সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া রেখাই হবে মূল মধ্যরেখা ।
(iii) পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় -( নিরক্ষরেখায় / সুমেরুবৃত্তে / কুমেরু বৃত্তে / কর্কটক্রান্তি রেখায় ) ।
(iv) সূর্যাস্তের ঠিক পরে সময়কে বলা হয় ( ঊষা / গোধূলি / মধ্যাহ্ন / রাত্রি ) ।
(v) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম- ( বাতপতাকা / হাইগ্রোমিটার / ফোর্টিন ব্যারোমিটার / অ্যানিমোমিটার ) ।
(vi) কোন স্থানের (২৫-৩০ /৩০-৩৫ / ৩৫-৪০ / ৩৭-৪১ ) বছরের আবহাওয়ার গড় অবস্থাই হল ওই অঞ্চলের জলবায়ু ।
(vii) (১২ই মে / ২২ এপ্রিল / একুশে জুন / বাইশে জুলাই ) ধরিত্রী দিবস আর্থ ডে পালন করা হয়।
(viii) (২০১০ / ২০১১ / ২০১২ / ২০১৩ ) সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ।
(ix) কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় ? (গাছপালা / শব্দরোধক দেয়াল / সাইলেন্সার / বাজার )
(x) কারাকোরাম হল – ( পর্বতশৃঙ্গ / পর্বতশ্রেণী /পর্বতগ্রন্থি / গিরিপথ ) ।
(xi) পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম (হুগলী / তিস্তা / মেঘনা / তোরসা ) ।
(xii) বানিহাল একটি (হিমবাহ / গিরিপথ /হ্রদ / জলাভূমি ) ।
(xiii) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম- ( সিয়াচেন / বিন্ধ/ আনাইমুদি /সাতপুরা ) ।
(xiv) মিলেট হল – (খাদ্য ফসল / সবজি ফসল / তন্তু জাতীয় ফসল / পানীয় ফসল ) ।
(xv) (মাটি / সার / স্বাভাবিক উদ্ভিদ / জলসেচ )কৃষি কার্যের অপরিহার্য উপাদান ।
(xvi) ভারতের কিন্নর অধিবাসী গোষ্ঠী বসবাস করে – (কেরালায় /মেঘালয়ে গুজরটে / হিমাচল প্রদেশে ) ।
(xvii) মানচিত্রে বনভূমির জন্য -(নীল /হলুদ / সবুজ / লাল রং ) ব্যবহার করা হয় ।
(xviii) ভূপ্রকৃতি নদনদী দেখানো হয় (প্রাকৃতিক / রাজনৈতিক /বিষয়ভিত্তিক সামাজিক ) মানচিত্রে ।
(xix) ল্যাটরাইট মাটির ফসল হল (চিনা বাদাম / ধান / পাট / গম ) ।
3. শূন্যস্থান পূরণ কর: 1×3=3
(i) ভারতের ________ দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়।
(ii) বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম _________ ।
(iii) মালাবার উপকূলের ________ গুলিকে কয়াল বলে।
4. বামদিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখ: 1×3=3
| বামদিক | ডানদিক |
| নীলগিরি | জাতীয় উদ্যান |
| কাজিরাঙ্গা | মানচিত্র বই |
| Atlas | টোডা |
5. নিচের বিবৃতি গুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ: 1×3=3
(i) আকাশে মেঘের পরিমাণই হল মেঘাচ্ছন্নতা ।
(ii) সাইরেন শব্দের তীব্রতা ১২০ ডেসিবেল ।
(iii) ভারত একটি কৃষি প্রধান দেশ ।
6. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1×3=3
(i) পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘুরে তার নাম কি ?
(ii) একটি অপ্রচলিত শক্তির নাম লেখ।
(iii) কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে ?
7. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:2×4=8
(i) অক্ষরেখা বলতে কী বোঝো?
(ii) শব্দ দূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখ ।
(iii) গিরিপথ বলতে কি বোঝো?
(iv) ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি ? বর্তমানে এদের প্রধান জীবিকা কি ?
8. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও: 3×4=12
(i) দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুলি লেখ । পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? (ii) পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে ?
(iii) বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে ? এই ওজোন স্তর ক্ষতির প্রভাব গুলি লেখ।
(iv) গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা কর
9. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5×3=15
(i) আমাদের চারিপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় ?
(ii) অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের স্বপক্ষে তোমার মতামত দাও ।
(iii) গম চাষের জন্য কি ধরনের জলবায়ু মৃত্তিকার প্রয়োজন হয় তা লেখ। চারটি গম উৎপাদক রাজ্যের নাম লেখো ।
Important Links
গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।