[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র – সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের সাজেস্টিভ প্রশ্নপত্র । প্রতিটি প্রস্নপত্রের নীচে প্রদত্ত ডাউনলোড বাটনে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । তাই আর দেরি না করে প্রত্যেকে প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দাও । এই পেজটি তোমাদের পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা ।

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

সপ্তম শ্রেণী

বিষয় – বিজ্ঞান (সেট-1)

পূর্ণমাণ – 70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট 

বিভাগ-ক

ভৌতবিজ্ঞান (পূর্ণমান-40)

1. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও: ( 7 টি)  1×7 = 7 

(i)  বরফ গলনের লীন তাপ কত ? 

(ii) উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? 

(iii) একটি ইষদ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও ।

(iv) SI পদ্ধতিতে কাজ মাপার একক কি ?

(v)  বস্তুর স্থির থাকার ধর্মকে কি বলে ?

(vi) একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও ।

(vii) অক্সিজেনের যোজ্যতা কত ?

(viii) সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে ?

2. সঠিক উত্তরটি বেছে লেখ: 1×7=7

(i) সেলসিয়াস স্কেলের C সংখ্যক ঘর , ফারেনহাইট স্কেলের – (180C/100 ,100C/180 , 9C /100 , 100C/9 ) ঘরের সমান । 

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(ii) বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হলো –

(প্রতিফলন / প্রতিসরণ / বিচ্ছুরণ / বিক্ষেপণ )

(iii) নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে – ( বল = বেগ × ত্বরণ / বল = ভর × ত্বরণ / বল = ভর × বেগ / বল = মন্দন × সরণ )

(iv) পরমাণুর কেন্দ্রককে আবর্তন করে – ( ইলেকট্রন / প্রোটন  /নিউট্রন/ প্রত্যেকেই ) 

(v) ছোট মাছে থাকে – ( ক্যালসিয়াম / আয়রন /সোডিয়াম / পারদ ) এর যৌগ ।

(vi)  কোন মৌলটির অভাবে গলগন্ড হয় -( আয়রন / আয়োডিন / সোডিয়াম / কপার )

(vii)  ক্রিয়া ও প্রতিক্রিয়া- (একই বস্তুতে প্রযুক্ত হয় / পৃথক বস্তুতে প্রযুক্ত হয়/ সমান ও একমুখী / অসমান ও বিপরীতমুখী )

3. শূন্যস্থান পূরণ কর: (6 টি) 1×6 = 6

(i) থার্মোমিটারের ______ ধাতু ব্যবহার করা হয় ।

(ii) সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ কে _______ আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে । 

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(iii) বল × সরণ = _________ । 

(iv) ধনাত্মক আধানযুক্ত আয়নকে ________ বলে ।

(v)  পাকস্থলী রসে pH প্রায় এক তাই বলা হয় সেটি যথেষ্ট ___________ প্রকৃতির ।

(vi) ___________জাতীয় যৌগ বহুসংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়। 

4. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 5×4 = 20

(i) লীন তাপ কাকে বলে ? গরম কালে জানালায় টাঙ্গানো পর্দায় জল ছিটানো হয় কেন ? 2+3

(ii) আলোর প্রতিফলন কাকে বলে ?AMBULANCE কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন ? বর্ণালী কয় প্রকার ও কি কি ? 2+2+1

(iii) গড় দ্রুতি কাকে বলে? কখন সার্বিক বল শূন্য হয়  স্ক্রু ড্রাইভার এর গতি কি ধরনের গতি ? 2+2+1

(iv) চিত্রসহ কার্বন পরমাণুর গঠন বর্ণনা করো ।  প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে ? অপেক্ষাকৃত বেশি যোজ্যতার লোহার পরমাণুকে কি বলা হয় ? 2+2+1

(v) আমাদের পাকস্থলীতে কি অ্যাসিড আছে ? মানবদেহে এর ভূমিকা কি ? পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন ? 1+1+3

বিভাগ খ 

জীবন বিজ্ঞান (পূর্ণমাণ – 30)

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (5 টি)  1×5=5

(i) কোন ভিটামিনের অভাবে মারি ফোলে রক্ত পড়ে ?

(ii) অতিরিক্ত প্রোটিন খেলে কোন কোন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(iii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি ?

(iv) পৃথিবীর কোন কোন অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায় ?

(v) হোয়াইট ডেথ কোন রোগকে বলা হয় ?

(vi) টিনবন্দি খাবার থেকে কোন রোগ হতে পারে ? 

2. সঠিক উত্তরটি বেছে খাতায় লেখ: (5 টি ) 1×5 = 5

(i) অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো – ( ভিটামিন D / ভিটামিন A / আয়োডিন / লোহা ) এর অভাবজনিত রোগ ।

(ii) প্রোটিন বাঁচোয়া খাদ্যচোয়- (শ্বেতসার / ফ্যাট / ভিটামিন / খনিজ লবণ )

(iii) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় -(কার্বন ডাই অক্সাইড / মিথেন / অক্সিজেন / সালফার ডাই অক্সাইড)। 

(iv) মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে – (কোয়ালা ভালুক / পেঙ্গুইন / কস্তুরী মৃগ / শুশুক )

(v) চিকুনগুনিয়া রোগ ছড়ায়- (এডিস / কিউলেক্স / অ্যানোফিলিস ) মশকী ।

(vi) যক্ষা রোগটি হল (ভাইরাস / ব্যাকটেরিয়া / ছত্রাক / আদ্যপ্রাণী ) ঘটিত রোগ ।

3. শূন্যস্থান পূরণ কর: (5 টি)   1×5 = 5 

(i) মানুষের দেহের টেন্ডন ও লিগামেন্ট_______ দিয়ে তৈরি ।

(ii) উচ্চ রক্তচাপ সম্পর্কিত খনিজ মৌলটি হল ________ । 

(iii) বর্তমানে সারা পৃথিবীতে প্রায় __________ প্রজাতি ধ্বংসের মুখে ।

(iv) মৃগনাভি থেকে তৈরি হয় নানা __________  ।

(v) পাউরুটি তৈরি করতে লাগে ____________ নামক এককোষী ছত্রাক ।

(vi) মশা হলো ______ বাহক ।

4.যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 3×5 = 15 

(i) প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও ।

(ii) ফাইটোকেমিক্যালস কি? একটি ফাইটোকেমিক্যালসের নাম লেখ।

(iii)  বায়োডাইভারসিটি হটস্পট কাকে বলে? জীব বৈচিত্র হ্রাসের তিনটি কারণ লেখ ।

(iv) এনোফিলিস মশার বৈশিষ্ট্য গুলি লেখ মাছি নিয়ন্ত্রণের উপায় গুলি লেখ ।

(vi) পোলিও রোগের লক্ষণ এবং প্রতিকার লেখ । জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার দুটি উপায় লেখ ।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- সপ্তম

বিষয়- বিজ্ঞান (সেট-2)

পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ন বাক্যে উত্তর লেখ: (যেকোনো দশটি )  1×5 = 5

(i) লেবুর শরবত – (লাল লিট্মাস কে নীল করে / নীল লিটমাসকে লাল করে / লিটমাসকে বর্ণহীন রাখে / লিটমাসকে বর্ণহীন রাখে না )

(ii) NaCl +AgNO3 = AgCl +NaNO3 বিক্রিয়াটি হল – (বিয়োজন  / প্রতিস্থাপন / বিনিময় / প্রত্যক্ষ সংযোগ ) 

(iii) তড়িৎ চুম্বকের ব্যবহারিক প্রয়োগ হল- (বৈদ্যুতিক বাতি / বৈদ্যুতিক হিটার / কলিংবেল / কোনোটিই নয় )

(iv) সিনেমার পর্দায় যে প্রতিফলন হয় তা হলো – (নিয়মিত / বিক্ষিপ্ত /সমশীর্ষ / পার্শীয় পরিবর্তন )

(v)  ভিনিগারের pH পরীক্ষা করে দেখা গেল দ্রবণটি হল – (আমলিক / ক্ষারীয় / প্রশম/কোনোটিই নয় )

2 শূন্যস্থানপূরণ করঃ   1×5=5 

(i) অর্গানিক সি সল্ট এ __________ ধাতু থাকে ।

(ii) একটি রাসায়নিক সারের নাম _______ । 

(iii) নিউটনের __________ সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় । 

(iv) সাইলেন্ট স্প্রিং বইটির লেখক _______ ।

(v) আলোকরশ্মি দর্পণের সাথে লম্বভাবে আপাতত হলে প্রতিফলন কোণের মান ________ ।

 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×5 = 5 

(i) অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ কি হবে ?

(ii) পরমাণু নিস্তড়িত হয় কেন ? 

(iii) পাকস্থলীতে খাবার হজম করার জন্য কি অ্যাসিড তৈরি হয় ?

(iv) নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখ । 

(v) কোন বস্তুর ওপর টু নিউটন বল প্রয়োগ করে এক মিটার সমান ঘটানো হলো কার্যের পরিমাণ কত ?

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 2×10=20 

(i) সমতা বিধান কর:

(ক) NH3 + O2 = NO + H2O 

(খ) NH3 + Cl2 = N2 +HCL 

(ii) ইলেকট্রিক ইস্ত্রী ও ইলেকট্রিক বাল্বে কোন কোন ধাতু ব্যবহার করা হয়?

(iii) সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতি দুটি বৈশিষ্ট্য লেখ ।

(iv) আমাদের শরীরের আয়োডিনের দুটি গুরুত্ব লেখো ।

(v) তোমরা নিশ্চয়ই বিভিন্ন রংয়ের কাজ দেখেছো। বলতো নীল ও সবুজ রং -এর কাঁচে কোন কোন যৌগ মেশানো থাকে 

(vi) স্নান করার পর ঠান্ডা বোধ হয় কেন ?

(vii) উড়ন্ত পাখি ডানা ঝাপটানো করা বন্ধ করলেও ভাসতে ভাসতে অনেক এগিয়ে যায় কেন ?

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(viii)  চিত্রের সাহায্যে কার্বন পরমাণুর গঠন উল্লেখ কর ।

(ix) তুমি সাইকেলে চড়ে 5 মিটার/সেকেন্ড বেগে চলছিলে । পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি বেগ দ্বিগুণ করলে ওই সময় সাইকেলের ত্বরণ কত ?

(x) এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে 20 মিটার গেলেন সেখান থেকে পূর্ব দিকে 15 মিটার গেলেন ব্যক্তিটির স্মরণ কত ?

5. শূন্যস্থান পূরণ কর:  1×5 = 5

(i) নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা দেহের বাইরে _______ বহি:কঙ্কাল তৈরি করে।

(ii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য _______ ।

(iii) সোয়াবিন হল _______ জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ উৎস ।

(iv) কয়েকটি খাদ্যশৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় _____ । 

(v) সাধারণ মাছির দ্বারা ছড়িয়ে পড়ে এমন একটি রোগ হল ______ ।

 6. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ: 1×5 = 5 

(i) দুধে যে শর্করা উপস্থিত থাকে তা হল (সেলুলোজ ./ গ্যালাক্টোজ / মলটোজ / লেকটোজ )

(ii) জলের কোন উপাদান জনিত দূষণের জন্য দাঁত ও হাড়ের সমস্যা হয় -( তামা / লোহা / আর্সেনিক / ফ্লুওরাইড )

(iii) রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে -( সিঙ্কোনা / সর্পগন্ধা / বাসক / তুলসী )

(iv) পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হল – (গঙ্গার শুশুক / কুকুর / ময়ূর / হরিণ ) 

(v) কোলাজেন প্রোটিন থাকে না -( অস্থিতে / পেশিতে / লিগামেন্টে / টেনডনে )

7. বাম দিক ও ডান দিক মেলাওঃ 1×5 = 5

 বাম দিক  ডান দিক 
(a) ভিটামিন B (i) টিন বন্দী খাবার 
(b) আয়োডিন (ii) বেরিবেরি 
(c ) রক্ত সঞ্চালনের মাধ্যমে (iii) হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানি 
(d) মেটানিল ইয়োলো (iv) মানুষিক বুদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ
(e) বটুলিজম (v)  হেপাটাইটিস 

8. এক কথায় উত্তর দাও: 1×5 = 5 

(i) মিনামাটা রোগ কোন পদার্থের জন্য হয় ?

(ii)  একটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখ । 

(iii) WHO এর হেডকোয়ার্টার কোথায় ?

(iv) ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম লেখ ।

(v) 1 লিটার জলে আর্সেনিক দূষণের মাত্রা কত ?

9. সংক্ষিপ্ত উত্তর দাও: 2×3 = 6

(i) ব্যাকটেরিয়ার দুটি উপকারিতা লেখ ।

(ii)  যান্ত্রিক বাহক কাকে বলে উদাহরণ দাও । 

(iii) আর্সেনিক দূষণের লক্ষণ গুলি লেখ । 

10. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 3×3 = 9 

(i) পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ তিনটি লেখ । 

(ii) খাদ্য তন্তু কি? একটি উদাহরণ ও একটি কাজ লেখ।

(iii)  ল্যাথারিজম রোগ কাকে বলে? এলার্জিনের একটি উদাহরণ দাও ।

অথবা

রক্ত কণিকা কয় ধরনের ও কি কি? প্রত্যেক প্রকার রক্ত কণিকার কাজ বর্ণনা কর আমাদের সারা শরীর থেকে কোন কোন শিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃদপিণ্ডের ডানলিন্দে পৌঁছায় ? 1+1+2×3+2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- সপ্তম

বিষয়- বিজ্ঞান (সেট-3)

পূর্ণমাণ – 70 , সময় -2 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক (জীবন বিজ্ঞান)

1.সঠিক উত্তরটি নির্বাচন কর: ( যে কোন পাঁচটি ) 1×5 = 5

(i) প্রোটিন জাতীয় খাদ্য হলো – (দানাশস্য /তেল /মাংস/ মাখন)

(ii) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো – (অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেন / হাইড্রোজেন )

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(iii) ভেষজ উদ্ভিদ নয়- ( সিঙ্কোনা / বট / তুলসী / সর্পগন্ধা )

(iv) থার্মোমিটারে কোন ধাতব পদার্থটি ব্যবহার হয়?

(পারদ / সোডিয়াম /ক্লোরাইড / আয়োডিন )

(v) বেকারী শিল্পে কোন ধরনের অণুজীব ব্যবহৃত হয়ে থাকে ? (ব্যাকটেরিয়া / ছত্রাক / উপকারী ভাইরাস / আদ্যপ্রাণী )

(vi) একটি লুপ্ত প্রাণী হল  – (একশৃঙ্গ গন্ডার / কাক / চিতা / ডোডো পাখি )

2. শূন্যস্থান পূরণ কর (যেকোনো পাঁচটি ) 1×5 = 5

(i) রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ____________ হতে পারে ।

(ii)  হাত-পা বেঁকে যায় ____________ অভাবে ।

(iii) ভারতে আন্দামান-নিকোবর দ্বীপ অঞ্চলে ________ হটস্পট অঞ্চল আছে ।

(iv) রেসারপিন ওষুধটির উৎস হল __________ গাছ ।

(v) অক্ষর চিন্তা না পারা ___________ রোগের লক্ষণ ।

(vi) ________ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ ।

3. তিন ঠিক বা ভুল নির্বাচন করোঃ  1×5 = 5

(i) ভিটামিন C এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ।

(ii)  চাউমিনে আজিনামোটো নামক ক্ষতিকারক পদার্থ মেশানো হয়।

(iii) সমস্ত অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ সংক্রমণ ঘটায় ।

(iv) ভারতবর্ষকে একটি মেগাডাইভারসিটি মিশন বলা হয়।

(v) দীর্ঘক্ষন কম্পিউটারে গেম খেললে ঘাড়ে ব্যাথা হতে পারে ।

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো দশটি) 2×10 = 20

(i) কিসের অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয় ?

(ii) দুটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও ।

(iii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি ?

(iv) কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয় ?

(v) UNICEF এর পুরো কথা কি?

(vi) অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে কি কি রোগ হতে পারে ?

(vii)  ভারতবর্ষে অবস্থিত দুটি বায়োডাইভারসিটি হটস্পট এর নাম লেখ ।

(viii) ORS কখন ব্যবহার করা হয় ?

(ix) মানসিক অবসাদের একটি কারণ ও একটি লক্ষণ লেখ ।

(x) জীব বৈচিত্র হ্রাসের দুটি কারণ লেখ ।

(xi) ম্যালেরিয়া ও টাইফয়েড রোগের কারণ কি ।

(xii) বায়ুবাহিত রোগগুলো রোধ করার উপায় গুলি কি কি?

(xiii) মানসিকভাবে সুস্থ থাকার জন্য তুমি কি কি করবে ?

বিভাগ-খ (ভৌত বিজ্ঞান)

5. সঠিক উত্তরটি নির্বাচন কর:  1×5 = 5

(i) জ্বর হওয়া কোন রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল ১০৪° F ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান হবে (41.1°C / 40.6°C / 40° C/ 42°C

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(ii) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে – ( ৯০° /0° / 180° 45°)

(iii) স্ক্রু ড্রাইভার এর গতি প্রদত্ত কোন গতির উদাহরণ ?

(সরলরৈখিক গতি / বৃত্তাকার পথের গতি / ঘূর্ণন গতি / মিশ্র গতি )

(iv) ভিনিগার এর মধ্যে কিছুটা খাবার সোডা মেশানোর ফলে –  (ভিনিগারের আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে / ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে / আম্লিক ধর্ম হ্রাস পাবে / কোন পরিবর্তন হবে না )

(v) কোন পলিমার বায়ো-ডিগ্রেডেবল – (পলিথিন / PVC / মাংসপেশির প্রোটিন / PET )

2. শূন্যস্থান পূরণ করোঃ (যেকোনো পাঁচটি ) 1×5 = 5 

(i) পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ___________ অপরিবর্তিত থাকে ।

(ii) সূর্য থেকে আগত আলোকরশ্মিকে ___________ আলোকরশ্মিগুচ্ছ বলা যেতে পারে ।

(iii) তুমি স্থিত হয়ে দাঁড়িয়ে আছো । তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হল । তোমার প্রতিবিম্ব তোমার থেকে _____________ মিটার সরে যাবে ।

(iv) গলগণ্ড বা গয়টার রোগে ________________ গ্রন্থি ফুলে ওঠে ।

(vi) _________________ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয় ।

(vii) চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষারসহ গরম করে ___________ তৈরি হয় ।

3. স্তম্ভ মেলাওঃ 1×5 = 5

   ‘A’ স্তম্ভ ‘B’ স্তম্ভ
(i) পটাশিয়াম পরমাণু(a) প্রাকৃতিক পলিমার
(ii) লঘু HCl দ্রবণ(b) pH প্রায় 1
(iii) নাইলন(c ) মিথাইল অরেঞ্জ
(iv) স্টার্চ(d) 1 টি ইলেকট্রন ছেড়ে দিয়ে
(v) পাকস্থলীর রস(e ) কৃত্রিম পলিমার

4. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো পাঁচটি) 1 × 5 = 5

(i) কোনো বস্তুর ওপর ‘ক’ 10N ও ‘খ’ ওই বস্তুর ওপর 7N বল প্রয়োগ করার ফলে উভয়ের কৃতকার্যের পরিমাণ একই হয় । কোন ক্ষেত্রে বস্তুটির সরণ বেশি হয়েছে ?

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(ii) P,A,C,S ও O অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না ?  

(iii) এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাসপীভবন হয় ।

(iv) সমীকরণ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও ।

(v) অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও ।

(vi) পরিবর্তনশীল যোজ্যতা আছে , এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো ।

5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 5×3 = 15

(i) (a) কোনো বস্তুর ওপর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

(b) কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে ?

অথবা

(a) বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি / গ্রাম –বক্তব্যটি ব্যাখ্যা করো ।

(b) 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের খন্ডে একটি গর্ত করে তাতে 5 ডিগ্রি C প্রাথমিক উষ্ণতায় জলপূর্ণ করলে ওই জল বরফ হয় না । এর স্বপক্ষে যুক্তি দাও ।

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(ii) সূচিছিদ্র ক্যামেরার মূলনীতি কী ? সূচীছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো ।

অথবা

(a) আলোর প্রতিসরণ কাকে বলে ?

(b) AMBULANCE কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন ?

(iii) (a) গড় বেগ ও গড় দ্রুতি বলতে কী বোঝায় ?

(b) ত্বরণের এককে সময়ের কথাটি দুবার ব্যবহৃত হয় কেন ?

অথবা

নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো । নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো ।

(iv) (a) একটি ধাতু M এর ক্লোরাইডের সংকেত MCl3 হলে , ধাতুটির সালফেটের সংকেত কী হবে ?

[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র

(b) যোজ্যতা সর্বদা পূর্ণসংখ্যা হয় , ভগ্নাংশ হয় না কেন ?

(v) মনোমার কাকে বলে ? টেফলনের মনোমারের নাম লেখো । পলিমার ব্যবিহারের একটি অপকারিতা লেখো ।

Important Links

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!