![[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026]
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/09/3rd-Unit-Test-Class-7-Math-Question-Paper-PDF.png)
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল অঙ্কের সাজেশন প্রশ্নপত্র । তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো । তোমরা প্রশ্নপত্রগুলির নীচে প্রদত্ত লিঙ্ক -এ ক্লিক করে PDF গুলি ডাউনলোড করে নিতে পারবে । তাই আর দেরি না করে চটপট ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও । আর এই পেজটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- অঙ্ক (সেট-1)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (সঠিক উত্তরটি নির্বাচন করো ) 1 × 10 = 10
(i) যে সুষম বহুভুজের ঘূর্ণণ প্রতিসাম্য কোণ 60◦ তার বাহু সংখ্যা হবে –
(a) 2
(b) 4
(c ) 6
(d) 8
(ii) (+6) –(-2) এর মান –
(a) 1
(b) 8
(c ) 4
(d) 6
(iii) প্রদত্ত কোনটির কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখন্ডিত করে ?
(a) রম্বস
(b) বর্গক্ষেত্র
(c ) ট্রাপিজিয়াম
(d) কোনটিই নয়
(iv) 8 ও 18 এর মধ্যসমানুপাতী হল –
(a) 15
(b) 16
(c ) 12
(d) কোনটিই নয়
(v) 3(x+9) = 90 সমীকরণের সমাধান হল –
(a) x = 18
(b) x= 27
(c ) x = 21
(d) x = 39
(vi) প্রদত্ত কোনটি রৈখিক প্রতিসম নয় ?
(a) A
(b) M
(c ) P
(d) X
(vii) একটি ত্রিভুজের কয়টি মধ্যমা ?
(a) 1
(b) 2
(c ) 3
(d) 6
(viii) প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় ?
(a) A –A-A
(b) S-S-S
(c) A-S-A
(d) S-A-S
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন
(ix) সোনার বয়স x বছর । প্রিয়া সোনার থেকে 2 বছরের ছোট । ওদের দুজনের মোট বয়স কত ?
(a) (x-2) বছর
(b) (2x-2) বছর
(c ) (2x+2) বছর
(d) (x+2) বছর
(x) 0.7624 এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান –
(a) 0.763হ
(b) 0.760
(c ) 0.762
(d) কোনোটিই নয়
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 *10 = 20
(i) কুব্জ বহুভুজের চিত্রসহ সংজ্ঞা দাও ।
(ii) বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি এবং রম্বসের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত ?
(iii) M কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো ।
(iv) 1.25 টাকা 5 টাকার শতকরা কত ?
(v) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত ?
(vi) এক ব্যাক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত ?
(vii) হলে = কত ?
(viii) একটি বর্গক্ষেত্রের জমির পরিসীমা 20 মিটার । তার ক্ষেত্রফল কত ?
(ix) এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে ?
(x) y =-3 হলে (y2 +2y+3) এর মান কত ?
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(i) উৎপাদকে বিশ্লেষণ করো (যেকোনো দুটি ) 3 ×2 = 6
(a) pq-q+2p-2
(b) x2+14x+49
(c ) x4+x2y2+y4
(ii) সমাধান করো (যেকোনো একটি) ঃ 3×1 = 3
(a) 5(x+3)+4(2x+6) = 0
(b)
(iii) মান নির্ণয় করোঃ 3
(iv) সরল করোঃ 3x2+x(x+2)-3x(2x+1) 3
(v) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1 =3
(a) a2+b2 = 13 এবং a+b=5 হলে ab এর মান কত ?
(b) K এর কোন মানের জন্য c2 +kc+ পূর্ণবর্গ হবে ?
4. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 4×3 = 12
(i) একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে । ট্রেনটির দৈর্ঘ্য ও গড় গতিবেগ কত ?
(ii) একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার । ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে । নির্ণয় করো ।
(iii) একটি শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে । 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল । যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে ?
(iv) 240 মিলি. ডেটল ও জলের আয়তনের অনুপাত 1 : 3 , এর সঙ্গে আরো 60 মিলি. জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে ?
5. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10
(i) PQR একটি ত্রিভুজ আঁক যার PQ = 4 সেমি. QR = 3 সেমি এবং ∠PQR = 90° । PQR ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো ।
(ii) একটি চতুর্ভুজ ABCD আঁক যার AB = 5.6 সেমি BC = 4.5 সেমি এবং ∠BAD = 45° , ∠ABC = 75° ও ∠BCD = 110° ।
(iii) পেনসিল , কম্পাস ও স্কেলের সাহায্যে 45° , 120° ও 135° কোণ আঁক ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- অঙ্ক (সেট-2)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাওঃ 1 ×6 = 6
(i) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ a –n =
(a) –na
(b) 1/an
(c ) –a/n
(d) a/n
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন
(ii) সঠিক উত্তরটি নির্বাচন করঃ নীচের কোণগুলির কোনটি কোনো কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না ?
(a) 89
(b) 91
(c ) 181
(d) 179
(iii) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা হল –
(a) 1
(b) 2
(c ) 3
(d) অসংখ্য
(iv) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ তিনটি সংখ্যা a, b , c ক্রমিক সমানুপাতী হলে , প্রদত্ত কোনটি সঠিক ?
(a) ab = c2
(b) ac=b2
(c ) bc=a2
(d) abc= 1
(v) শূন্যস্থান পূরণ করোঃ দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে _________ বলে ।
(vi) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ একটি ট্রেন t সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ হবে –
(a) x/t কিমি / ঘন্টা
(b) 5x/18t কিমি / ঘন্টা
(c ) x/5t কিমি / ঘন্টা
(d) 18x/5t কিমি / ঘন্টা
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 × 6 = 12
(i) কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে ?
(ii) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে , বর্গক্ষেত্রটির পরিসীমা কত ?
(iii) x3 -1/x এর উৎপাদক গুলির সমষ্টি কত ?
(iv) 25x2 -20ax +b2 একটি পূর্ণবর্গ রাশি হলে , a কে b দ্বারা প্রকাশ করো ।
(v) সর্বসমতার S-A-S শর্তটি লেখো ।
(vi) প্রমাণ করো a0=1
3. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×3 = 15
(i) একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে । ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো ।
(ii) এক ব্যাক্তির মাসিক আয় 24750 টাকা । তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন ।তিনি কোন খাতে কত টাকা খরচ করেন ?
(iii) এক আয়তকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ । প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে মেঝে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয় । তবে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন
(iv) দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করো ।
4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) সংখ্যারেখার সাহায্যে (+2) –(-4) –(-8) –এর মান নির্ণয় করো ।
(ii) উদাহরণ দিয়ে দেখাও যে , পূর্ণসংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণসংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না ।
5. সরল করো (যেকোনো একটি ) 3
(i) (-3/4 xy2) × (12/7 x2y2) × (21/3 x-3y-4)
(ii) (x^a /x^b)^a+b × (x^b/x^c) ^b+c × (x^c/x^a)^c+a
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) (3x2+4x) ও (5x2-x) এর যোগফলের চেয়ে (3x-5x2) কত বেশি ?
(ii) -11x-7y-9z থেকে কত বিয়োগ করলে -7x+3y -5z পাবো লিখি ।
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) সূত্রের সাহায্যে গুণ করোঃ (a2+a+1)(a2-a+1)(a4-a2+1)
(ii) a2-5ab+b2 = 0 হলে a2/b2+b2/a2 এর মান কত ?
8. উৎপাদকে বিশ্লেষণ করোঃ (যেকোনো একটি ) 3
(i) 3x4-4x2y2+y4
(ii) a2-2(a-b) –b2
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3
(i) দুটি সংখ্যা একটি অপরটির তিনগুণ । ছোটটির সঙ্গে 10 যোগ করলে যোগফল দ্বিতীয়টির ¾ গুণ হয় । সংখ্যা দুটি নির্ণয় করো ।
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন
(ii) সমাধান করোঃ
½ (x+1) + 1/3 (x+2) + ¼ (x+3) = 16
10. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4 × 2 = 8
(i) একটি আয়তক্ষেত্র ABCD আঁক যার AC = 7 সেমি. এবং কোণ BAC = 30 ডিগ্রি ।
(ii) একটি সামান্তরিক PQRS আঁক যার PQ = 6 সেমি. ও QR = 7 সেমি. এবং কোণ PQR = 45 ডিগ্রি ।
(iii) XYZ একটি ত্রিভুজ আঁক যার YZ = 6.8 সেমি. , কোণ XYZ = 60 ডিগ্রি ও কোণ XZY = 30 ডিগ্রি ।
11. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 2= 6
(i) একান্তর কোণ ও অনুরূপ কোণের চিত্রসহ সংজ্ঞা দাও ।
(ii) সর্বসমতার R-H-S শর্তটি লেখো ।
(iii) চিত্রসহ অকুব্জ বহুভুজের সংজ্ঞা লেখো ।
[PDF]3rd Summative Class 7 Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 অঙ্ক প্রশ্ন
12. কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির তৈরি পুতুল ও শোলার তৈরির পুতুলের তথ্য নীচের টেবিলে দেওয়া হল । এই চিত্র স্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো । 5
| মাস | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে |
| মাটির পুতুলের সংখ্যা | 600 | 550 | 450 | 750 | 900 |
| শোলার পুতুলের সংখ্যা | 500 | 450 | 600 | 650 | 700 |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- গণিত (সেট-3)
পূর্ণমাণ- 70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. দশটি প্রশ্নের উত্তর দাওঃ 1 ×10= 10
(a) x a-b . x b-c . xc-a = ?
(b) (x-1)2+(y+3)2= 0 হলে (x2+y2) = কত ?
(c ) 72 এর উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো ।
(d) ত্রিভুজের উচ্চতা কাকে বলে ?
(e ) 36 কিমি / ঘন্টা = ________ মিটার / সেকেন্ড
(f) 0 ÷ ab = কত ?
(g) 100x +10y +3z = 503 হলে , x ,y ও z এর মান কত ?
(h) a ÷ (x +y) = a/x +a/y এবং (x+y) ÷ a = x/a +y/a এদের মধ্যে কোনটি ঠিক সেটিই একমাত্র লেখো ।
(i) ত্রিভুজের ভরকেন্দ্র কি সমবিন্দু হ্যাঁ অথবা না ।
(ii) চতুর্ভুজের কর্ণ সংখ্যা কত ?
(k) ≠ 1 হলে প্রদত্ত কোনটি ঠিক –
(a) x=2
(b) x=3
(c ) x=4
(d) x=0
(l) (-1)7 = কত ? (-1)8 = কত ?
2. যেকোনো পাচটিঃ 5 × 4 = 20
(i) x2+y2 = 4xy হলে x4 +y4 = কত ?
(ii) সমাধান করোঃ 2x+0.6x -6.6 = 0.4x
(iii) x4+64xy3 উৎপাদক বিশ্লেষণ করো ।
(iv) p4 -2p2q2 -15q4 কে উৎপাদকে বিশ্লেষণ করো ।
(v) মান নির্ণয় করোঃ
(vi) হলে , 4x2 + এর মান কত ?
3. যেকোনো 8 টি প্রশ্নের উত্তর দাওঃ 8 × 5 = 40
(A) 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে । ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যার্টফর্ম অতিক্রম করতে কত সময় লাগে ?
(B) দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গসেমি । বড়োটির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি. বেশী হলে বড়োটির বাহুর দৈর্ঘ্য কত ?
(C ) কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3 : 2 এবং পরিসীমা 160 মিটার । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
(D) সূত্রের সাহায্যে গুণ করো
(a+b+c) (b+c-a) (c+a-b) (a+b-c)
(E ) 2x+ = 2 হলে = কত ?
(F) তোমার ব্যাগে 5 টাকার এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20 টি । ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে ?
(G) তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন এবং অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো ।
| খেলা | ক্রিকেট | ফুটবল | সাঁতার | হকি | খোকো |
| সপ্তম | 14 | 14 | 8 | 12 | 10 |
| অষ্টম | 12 | 16 | 10 | 11 | 8 |
(H) একটি চতুর্ভুজ PQRS অঙ্কন করো যার PQ= 7 সেমি. , SR = 6.5 সেমি. এবং RS = 5.2 সেমি. এবং কোণ PQR = 60 ডিগ্রি ।
(I) একটি সরলরেখাংশ AB কে পাঁচটি সমান ভাগে ভাগ করো (পেনসিল কম্পাসের সাহায্যে অঙ্কন )
Important Links
গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।