[PDF] Class 8 Third Unit Test Science Question Paper [2026]

[PDF] Class 8 Third Unit Test Science Question Paper [2026] || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিজ্ঞানের সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি তোমরা PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । এই পেজটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ।

[PDF] Class 8 Third Unit Test Science Question Paper [2026] || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- অষ্টম

বিষয় – বিজ্ঞান (সেট-1)

পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন কর (যে কোন 15 টি) 1×15 = 15 

(i) পেরিস্কোপে দর্পণ গুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে ? 

(a) ৯০ ডিগ্রি 

(b) ৪৫ ডিগ্রি 

(c ) ৬০ ডিগ্রি 

(d) ৩০ ডিগ্রি 

(ii) কার্বন পরমাণুর যোজ্যতা –

(a) দুই 

(b) তিন 

(c ) চার 

(d) ছয় 

(iii) শুষ্ক বরফ হল – 

(a ) কঠিন H2

(b) গ্রাফাইট

(c )  কঠিন CO2

(d) কঠিন O2

(iv) SI তে বলের একক- 

(a) ডাইন 

(b) পাউন্ডাল 

(c ) কুলম্ব 

(d) নিউটন 

(v) ভর সংখ্যা হল- 

(a) নিউট্রন + ইলেকট্রন 

(b) ইলেকট্রন + প্রোটন 

(c ) নিউট্রন + প্রোটন 

(d) ইলেকট্রন + নিউট্রন

(vi) একটি সমযোজী যৌগ হলো-

(a) CO

(b) KCl

(c )CaCl2

(d) H2O

(vi) আম্লিক অক্সাইড এর উদাহরণ হল –

(a) CO2

(b) CO

(c ) Na2O

(d) MgO

(vii) ঘরের উষ্ণতায় কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ?

(a) লোহা 

(b) সোনা 

(c ) তামা 

(d) হিরে 

(viii) বায়ুর চাপ মাপা যায় যে যন্ত্রের সাহায্যে তার নাম –

(a) থার্মোমিটার 

(b) ব্যারোমিটার 

(c ) হাইগ্রোমিটার 

(d) ক্যালরিমিটার

(ix) আমাদের জাতীয় পশু হলো- 

(a) বিড়াল 

(b) বাঘ 

(c ) সিংহ 

(d) হরিণ 

(x) পশ্চিমবঙ্গের কোথায় এক সিংহ গন্ডার সংরক্ষণ করা হয় ?

(a) সুন্দরবন 

(b) চাপড়ামারি 

(c ) আলিপুর 

(d) জলদাপাড়া। 

(xi) জরুরী কালীন হরমোন হলো-

(a) ইনসুলিন 

(b) থাইরক্সিন 

(c ) টেস্টোস্টেরন 

(d) অ্যাড্রিনালিন 

(xii) একজন স্বাভাবিক মানুষের দেহ কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল –

(a) 22

(b) 23

(c ) 44

(d) 46 

(xiii) পানীয় জলের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হল –

(a)  ডায়রিয়া 

(b) যক্ষা 

(c ) টিটেনাস 

(d) ম্যালেরিয়া 

(xiv) অ্যান্টিবায়োটিক প্রয়োগে যাদের সংক্রমণ আটকানো যায় তারা হলো- 

(a) আদ্যপ্রাণী 

(b) ব্যাকটেরিয়া 

(c ) ছত্রাক 

(d) ভাইরাস 

(xv) প্রদত্ত কোন উদ্ভিদটিতে ঠেস মূল দেখা যায় ?

(a) কাঁঠাল গাছ 

(b) বটগাছ 

(c ) সুন্দরী গাছ 

(d) শাল গাছ 

(xvi) লবঙ্গ গাছের কোন অংশ ?

(a) গাছের ছাল 

(b) মুকুল 

(c ) কন্দ

(d) বীজ

 2. সত্য অথবা মিথ্যা নির্বাচন কর: (যে কোন পাঁচটি ) 1×5 = 5 

(i) রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে  হলুদ । 

(ii) গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল ।

(iii)  বায়োগ্যাসের মূল উপাদান হলো CO2

(iv)  কাঠ কয়লা একটি উদ্ভিজ্জ অঙ্গার । 

(v) জিংকে গাঢ় NaOH সহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় । 

(vi)  পরমাণুতে নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকায় পরমাণু নিস্তরিত হয় । 

3. শূন্যস্থান পূরণ কর: (যেকোনো পাঁচটি) 1×5 = 5 

(i) ক্যাকটাস গাছের ______ জমা থাকে খাবার ।

(ii) সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থটি হল ________ ।

(iii) কোষ প্রাচীর উদ্ভিদ কোষ কে অতিরিক্ত_______ প্রদান করে থাকে ।

(iv) চুনা পাথরকে উত্তপ্ত করলে ______ গ্যাস বায়ুতে মেশে ।

(v ) জলের তড়িৎ বিশ্লেষণ করলে _______ তড়িৎদ্বারে O2 পাওয়া যায় ।

(vi)  আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান আপাতন কোন অপেক্ষা _______ হয় ।

4. অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন দশটি ) 1×10 = 10 

(i) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও ।

(ii) জল ও পারদ এর মধ্যে কার প্লাবতা বেশি ?

(iii) 40 Ca 20  মৌলটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা লেখ । 

(iv) রসায়নাগারে আগুনের উৎস হিসেবে যে বার্নার ব্যবহৃত হয় তার নাম কি ?

(v) হাইড্রোলিথ কি ?

(vi) কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখ ।

(vii)  বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখ । 

(viii) অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় ? 

(ix) কচুরিপানা কত বছর বাঁচে ?

(x) মরু উদ্ভিদে কাটা থাকে কেন ?

(xi)  টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয় ?

(xii) দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্রকে দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া টির নাম কি ?

5. সংক্ষিপ্ত উত্তর দাও। (যেকোনো দশটি ) 2×10= 20  

(i) তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ? 

(ii) আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ ।

(iii) আয়নীয় যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন ?

(iv) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কি ঘটবে  সমীকরণসহ লেখ ।

(v) অ্যাড্রিনালিন কে কেন আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলে ?

(vi) শ্বাসমূল বা নিউম্যাটোফোর কি ? 

(vii) ইন সিটু (In Situ) সংরক্ষণ কি এর প্রকারভেদ গুলি কি কি ?

(viii) বাঁশ কি জাতীয় উদ্ভিদ ? এর কাণ্ডের প্রকৃতি কিরূপ ? 

(ix) পাউরুটি কখন তাড়াতাড়ি নষ্ট হয় এবং কেন ?

(x) মাইটোকনড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন ? 

(xi) গ্রাফিন (Graphene) কি ? এর ব্যবহার লেখ ।

(xii)  কোন শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে  অ্যামোনিয়া উৎপন্ন করে? বিক্রিয়ার সমীকরণ দাও ।

(xiii)  ইনসুলিন হরমোন এর কাজ কি ? শাল গাছের জঙ্গলে কোন কোন প্রাণী বেশি দেখা যায় ? 

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । (যে কোন পাঁচটি)  3×5 = 15 

(i) দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম ও তারা কিভাবে উপকার করে লেখ । 

(ii) চুনজলে প্রথমে অল্প পরে অতিরিক্ত CO2 পাঠালে কি ঘটবে সমীকরণ ও পর্যবেক্ষণসহ লেখ ।

(iii) টীকা লেখ: বসুন্ধরা শিখর সম্মেলন ।

(iv) বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় ? 

(v) মরীচিকা কিভাবে সৃষ্টি হয় তা চিত্রের সাহায্যে বর্ণনা করো 

(vi) হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসেক সূর্যালোকে রাখলে কি ঘটে সমীকরণ সহ লেখো ।

(vii) কোন কোন ধাতুর সাথে অক্সিজেন বিক্রিয়া করে না ? 

(viii) H2O ,  NH3 ও CH4 এদের গঠন দেখাও এবং এই যৌগগুলিতে কয়টি করে সমযোজী বন্ধন আছে ?

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- অষ্টম

বিষয়- বিজ্ঞান (সেট-2)

পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

বিভাগ -ক

ভৌতবিজ্ঞান

১. সঠিক নির্বাচন করো (যেকোনো পাঁচটি ) 1×5 = 5 

(i) প্রদত্ত যে বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না-

(a) ঘর্ষণ বল 

(b) চৌম্বক বল 

(c ) তড়িৎ বল 

(d) মহাকর্ষ বল। 

(ii) সমতল দর্পণে লম্বভাবে আপাতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে –

(a)  ৯০ ডিগ্রি 

(b) ৬০ ডিগ্রি 

(c ) ৫০ ডিগ্রি 

(d) 0 ডিগ্রী 

(iii) শুষ্ক বরফ তৈরি করা হয় – 

(a) জল থেকে 

(b) অক্সিজেন থেকে 

(c ) CO থেকে 

(iv) ফসফিন অনুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা –

(a) দুটি 

(b) তিনটি 

(c ) চারটি 

(d) পাঁচটি 

(v) একটি টেস্ট টিউবে জিংক ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হল যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায় গ্যাসটি হলো – 

(a) O2

(b) H2

(c ) N2

(d) CO2 

(vi) বায়ো-ডিগ্রেডেবল পলিমার টি হল 

(a) পিভিসি 

(b) পলিথিন

(c ) সেলুলোজ 

(d) টেরিলিন 

(vii) ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে –

(a) Fe

(b) Al

(c ) Na

(d) Cu

2.সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন পাঁচটি ) 1×5 = 5

(i) আর্কিমিডিসের নীতি লেখো ।

(ii) পেরিস্কোপে ______ টি সমতল দর্পণ ব্যবহার করা হয় । 

(iii) তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?

(iv) অধাতুর সঙ্গে CO2 বিক্রিয়া করে __________ অক্সাইড উৎপন্ন করে ।

(v) N2 তৈরি হয় কোন বন্ধন দ্বারা ?

(vi) ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত পলিমার টি হল টেফলন ।( ঠিক / ভুল )

(vii) আমি একপ্রকার পারঅক্সাইড যৌগ যা কোষের DNA অণুর অনেক ক্ষতির কারণ আমি কে ? 

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

3.একটি বা দুটি বাক্যে উত্তর দাও। (যে কোন পাঁচটি ) 2×5 = 10 

(i) সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন ?

(ii) বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখ ।

(iii) মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের অবস্থার প্রতিমুহূর্তে পরিবর্তন ঘটে কেন ?

(iv) অন্তর্ধৃতি বলতে কী বোঝো ? 

(v) ডালটনের পরমাণুবাদের মূল বক্তব্য গুলি লেখ ।

(vi)  গ্যালভানাইজেশন কাকে বলে এর একটি ব্যবহার লেখ ।

(vii) পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন ?

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন পাঁচটি ) 3×5=15 

(i) একটি লোহার ছোট পেরেক জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন ? চাপের একক কি ?

(ii) হীরক ও গ্রাফাইট এর মধ্যে দুটি পার্থক্য লেখ । এলপিজি কি ? 

(iii) সদ বিম্ব ও অসদ বিম্বের দুটি পার্থক্য লেখ । অসদ বিম্বের প্রতিবিম্ব তোলা যায় কি ? 

(iv) বহুরূপতা কাকে বলে ? উদাহরণ দাও । 

(vi) আলোর প্রতিফলনের সূত্র গুলি লেখ । পার্শ্বীয় পরিবর্তন কি ?

(vii) আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখ । ক্ষারকীয় অক্সাইড কাকে বলে ? 

(viii) বায়ো ফুয়েল কি উদাহরণ লেখ । পরীক্ষাকারে O2 গ্যাস প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য গুলির নাম লেখ । 

বিভাগ-খ

জীবন বিজ্ঞান

1. সঠিক উত্তর বেছে নিয়ে লেখ। (যেকোনো পাঁচটি ) 1×5 = 5

 (i) ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল –

(a) অগ্নাশয় 

(b) থাইরয়েড 

(c )অ্যাড্রিনাল 

(d) পিটুইটারি 

(ii) জীবদেহে গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হল –

(a) কলা 

(b) কোষ 

(c ) অঙ্গ 

(d) তন্ত্র 

(iii) প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক টি হল- 

(a) পেনিসিলিন 

(b) এমপিসিলিন

(c ) ট্রেপটোমাইসিন 

(d) স্ট্রেপটোমাইসেটিন

(iv) রৌবেসিন নামক উপক্ষার পাওয়া যায় যে উদ্ভিদ থেকে সেটি হলো – 

(a) ঘৃতকুমারী 

(b) পুদিনা 

(c ) নয়নতারা 

(d ) আমলকি 

(v) আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম –

(a) ইগলু 

(b) পুয়েবলা

(c )  তাবু 

(vi) উদ্ভিদের নতুন অঙ্গ সৃষ্টি করে –

(a) ভাজক কলা 

(b) স্থায়ী কলা 

(c ) যোগ কলা 

(d) স্নায়ু কলা 

(vii) যে মসলাটি আসলে গাছের ছাল সেটি হলো –

(a) লবঙ্গ 

(b) জাফরান 

(c ) এলাচ 

(d) দারুচিনি 

2. একটি বা দুটি বাক্যে উত্তর দাও( যেকোনো পাঁচটি ) 1×5 = 5 

(i) DNA এর সম্পূর্ণ নাম লেখ ।

(ii) কচুরিপানা জঙ্গলে বংশবৃদ্ধি করে__________ মশারা ।

(iii) পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? 

(iv) পশ্চিমবঙ্গের কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে ?

(v) কোন কোষীয় অঙ্গানু কে আত্মঘাতী থলি বলে ?

(vi) প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে এমন দুটি কোশীয় অংশের নাম লেখ ।

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(vii) টেস্টোস্টেরন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

(viii) একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ ।

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন পাঁচটি )  2×5 = 10

(i) মাইটোকনড্রিয়া কাকে বলে? এর কাজ কি ?

(ii) কোষ গবর কে কোষের ভাড়ার ঘর বলে কেন ? 

(iii) মিথোজীবিত কাকে বলে? 

(iv) মৌচাকে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে ? 

(v) মিশ্রগ্রন্থি কাকে বলে মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য কি ?

(vi) ইউট্রোফিকেশন কাকে বলে? 

(vii) অ্যালগি ব্লুম কাকে বলে? এর ফলে কি ক্ষতি হয় ?

(viii) শ্বাসমূল কাকে বলে এর কাজ কি? 

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (যে কোন পাঁচটি )  3×5 = 15 

(i) টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ স্থল ও কাজ উল্লেখ কর । শৈবালের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো । 

(ii) ম্যানগ্রোভ উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য লেখো । ফাইটোপ্লাংটন কাদের বলে ?

(iii) ভাইরাস কথাটির অর্থ কি ? ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখ ।

(iv) হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখ কোন হরমোনের প্রভাবে বয়স সন্ধি কালের ছেলেদের গোঁফ দাড়ি বের হয় ?

(v) অনাক্রমতা কাকে বলে? মানুষের তৈরি প্রথম এন্টিবায়োটিক টি কোন ছত্রাক থেকে পাওয়া যায় ?

(vi) ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো ? বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে ?

(vii) একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন কর এবং যেকোনো দুটি অংশ চিহ্নিত কর ।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- অষ্টম

বিষয়- বিজ্ঞান (সেট-3)

পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

ভৌতবিজ্ঞান

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ 1×5=5

(i) চুনাপাথরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কোন গ্যাস নির্গত হয়  ?

(a) ক্লোরিন

(b) হাইড্রোজেন

(c ) কার্বন ডাই অক্সাইড

(d) অক্সিজেন

(ii) ফসফিন অণুতে সমযোজী বন্ধন কয়টি ?

(a) 1

(b) 2

(c ) 3

(d) 4

(iii) সূর্যের আলোর সাতটি রঙের মধ্যে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কার ?

(a) কমলা

(b) বেগুনি

(c ) সবুজ

(d) লাল

(iv) আলোকরশ্মির প্রতিফলকের ওপর কত কোণে পড়লে লম্বভাবে প্রতিফলিত হবে ?

(a) 45

(b) 30

(c ) 60

(d) 90

(v)  3 কেজি ভরের বস্তুকে ভূমি যে বল  দ্বারা টানে তার মান কত নিউটন ?

(a) 30.5

(b) 20.2

(c ) 29.4

(d) 44.7

2. নীচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করোঃ 1×5 = 5

(i) তরলে নিমজ্জিত বস্তুর ওপর দুটি বল কাজ করে । একটি হল তার ওজন অন্যটি _________ ।

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(ii) হীরের উজ্জ্বলতার কারণ বায়ু সাপেক্ষে তার উচ্চ _________ ।

(iii) নুনজলের দ্রবণে তড়িৎযোজী যৌগটি হল ___________ ।

(iv) ধাতব অক্সাইড জলে গুলে ___________ তৈরি হয় ।

(v) কার্বনডাইঅক্সাইড গ্যাস বায়ুর তুলনায় ___________ গুণ ভারী ।

3. নীচের বাক্যগুলো ঠিক না ভুল লেখো । 1×5=5

(i) হীরক তাপ ও বিদ্যুতের সুপরিবাহী ।

(ii) উলফ্‌ বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয় ।

(iii) সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলয়ায় বেশি ।

(iv) 1 cc জলের ওজন 1 cc বরফের ওজনের সমান ।

(v) কোনো মাধ্যমে আলোর গতিবেগ সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ব্যাস্তানুপাতিক ।

4. নীচের প্রশ্নগুলির দু-চারটি বাক্যে উত্তর দাওঃ 2 ×5=10

(i) সদ্‌বিম্ব কাকে বলে ? উদাহরণ দাও ।

(ii) পারদের ঘনত্ব 13.6 গ্রাম / সিসি । 1 লিটার পারদের ভর কত ?

(iii) লোহার একটি পরমাণুর তুলনায় সোনার একটি পরমাণুর ভর বেশি । তাহলে 1 মিলিগ্রাম সোনা ও 1 মিলিগ্রাম লোহা কোনটিতে পরমাণুর সংখ্যা বেশি হবে ?

(iv) Al2O3 +NaOH = ? + ? সমতাবিধানের মাধ্যমে সমীকরণটি সম্পূর্ণ করো ।

(v) মৌলের বহুরূপতা কাকে বলে ? উদাহরণ দাও ।

5. নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10

(i) ঠান্ডা পানীয়ের বোতল ঝাঁকালে ফেনা উতলে ওঠে কেন ? কৃত্রিম পলিমার কাকে বলে ? উদাহরণ দাও ।

(ii) একটি আলোকরশ্মি সমতল দর্পণের তলের সঙ্গে 35 ডিগ্রী কোণে আপাতিত হল । আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত ? আপাতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত ?

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(iii) 35Cl17 পরমাণুর ইলেকট্রন , নিউট্রন ও প্রোটন সংখ্যা কত ? পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞা উল্লেখ করে একটি উদাহরণ দাও ।

জীবন বিজ্ঞান

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1 ×5 = 5

(i) কোশের প্রাণকেন্দ্র হল –

(a) লাইসোজোম

(b) গলগি বস্তু

(c ) নিউক্লিয়াস

(d) ভ্যাকুওল

(ii) যক্ষার কারণ হল –

(a) ছত্রাক

(b) ব্যাকটেরিয়া

(c ) ভাইরাস

(d) আদ্যপ্রাণী

(iii) দেহের বৃদ্ধির জন্য কাজ করে –

(a) GTH

(b) ACTH

(c ) STH

(d) TSH

(iv) তারামাছের গমন অঙ্গের নাম হল –

(a) সিলিয়া

(b) নালিপদ

(c) ছদ্মপদ

(d) ফ্ল্যাজেলা

(v) প্রতিধ্বনি কাজে লাগিয়ে শিকার ধরে –

(a) বিড়াল

(b) চামচিকে

(c ) বাঘ

(d) আরশোলা

2. নীচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করোঃ 1 ×5 = 5

(i) বৈদ্যুতিক বা বায়োলুমিনিসেন্সের জন্য কাজ করে একটি প্রোটিন হল ______________ ।

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(ii) বৃক্কের ওপরে অবস্থিত গ্রন্থির নাম _________ ।

(iii) বংশবৃদ্ধিতে সাহায্যকারী ছত্রাকের সূক্ষ তন্তুকে ________ বলে ।

(iv) বর্ণহীন প্লাস্টিডের কাজ হল _____________ ।

(v) আফ্রিকার নামিব মরুভূমির আদিবাসী মানুষেরা __________ নামে পরিচিত ।

3. নীচের বাক্যগুলি ঠিক না ভুল লেখোঃ 1 ×5 = 5

(i) ফাইটোপ্ল্যাঙ্কটন হল স্বভোজী প্রকৃতির ।

(ii) সুন্দরী গাছের ঠেসমূল থাকে ।

(iii) লালাগ্রন্থি দ্বারা নিঃসৃত রসে কোনো উৎসেচক থাকে না ।

(iv) স্পাইরোগাইরার প্লাস্টিড পেয়ালার মতো আকৃতি বিশিষ্ট ।

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(v) কোশের গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয় ।

4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2×5 = 10

(i) প্রোক্যারিওটিক কোশের দুটি পার্থক্য লেখো ।

(ii) সরল অণুবীক্ষণ যন্ত্র ও জটিল অণুবীক্ষণ যন্ত্রের দুটি পার্থক্য লেখো ।

(iii) অনাক্রমতা কী ? রক্তের কোন কোশ এতে সক্রিয় অংশ নেয় ?

(iv) বয়ঃসন্ধির দুটি বৈশিষ্ট্য লেখো ।

(v) গ্রিনহাউস গ্যাস কাকে বলে ? উদাহরণ দাও ।

5. নীচের দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10

(i) একটি আদর্শ কোশের নিউক্লিয়াসের ছবি এঁকে চারটি প্রধান অংশ চিহ্নিত করো । 5

(ii) দই পাউরুটি , সুরা ও ভিনিগার প্রস্তুতির অণুজীবের ভূমিকা উল্লেখ করো । কাঁচা আমিষ খাদ্যকে সংক্রমণ থেকে বাঁচাতে নুন ও হলুদ ব্যবিহার করা হয় কেন ? বকারস, ইষ্ট কি ? 3+2+1

Class 8 Third Unit Test Science Question Paper || অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন

(iii) সুস্থ ভাবে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া দশটি জীবন কুশলতার মধ্যে থেকে যেকোনো পাঁচটি সংক্ষেপে আলোচনা করো । দরসাল বার্সা কী ?  এর কাজ লেখো । 2+2+1

Important Links

গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!