
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2026 সালের মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং অথবা সহ সম্পূর্ণ উত্তর । এখানে , বিভাগ-ক,খ,গ ,ঘ,ঙ এবং চ -এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে এর ফলে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের প্রস্তুতির জন্য চট জলদি উত্তর গুলো পেয়ে যাবে । উত্তর পত্রটি দেখার পাশাপাশি ডাউনলোড ও করে নেওয়া যাবে নীচের বাটনে ক্লিক করে । এই পোস্টের সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানান ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
File Name-Madhyamik 2026 Geography Question Paper with Answer
File Size- 5.77 Mb
Number of Pages- 31
বিভাগ – ‘ক’
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ।
১.১. বহির্জাত শক্তির মূল উৎস হল-
(ক) পারমাণবিক শক্তি
(খ) সৌর শক্তি
(গ ) তেজস্ক্রিয় শক্তি
(ঘ) স্থিতিশীল শক্তি
উত্তরঃ বহির্জাত শক্তির মূল উৎস হল সৌর শক্তি ।
১.২. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –
(ক) ক্রেভাস
(খ) সার্ক
(গ) বার্গস্রুন্ড
(ঘ) নুনাটাক
উত্তরঃ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস ।
১.৩. হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল –
(ক) পারমাণবিক হাইড্রোজেন স্তর
(খ) পারমাণবিক হিলিয়াম স্তর
(গ) আণবিক নাইট্রোজেন স্তর
(ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর
উত্তরঃ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর ।
১.৪. আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় , তা হল-
(ক) বোরা
(খ) চিনুক
(গ) খামসিন
(ঘ) ফন
উত্তরঃ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় , তা হল ফন ।
১.৫. ‘শৈবাল সাগর’ দেখা যায় –
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) সুমেরু মহাসাগরে
(ঘ) কুমেরু মহাসাগরে
উত্তরঃ ‘শৈবাল সাগর’ দেখা যায় আটলান্টিক মহাসাগর ।
১.৬. পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন –কে বলা হয় –
(ক) সুনামি
(খ) সমুদ্র তরঙ্গ
(গ) সমুদ্র স্রোত
(ঘ) জোয়ারভাঁটা
উত্তরঃ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন –কে বলা হয় জোয়ারভাঁটা ।
১.৭. বর্জ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় –
(ক) পরিমাণগত হ্রাস
(খ)পুনর্বিন্যাস
(গ) পুনর্ব্যবহার
(ঘ) পুনর্নবীকরণ
উত্তরঃ বর্জ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় পুনর্বিন্যাস ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
১.৮. অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হল –
(ক) হায়দ্রাবাদ
(খ) সেকেন্দ্রাবাদ
(গ) অমরাবতী
(ঘ) বিওজওয়াড়া
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হল অমরাবতী ।
১.৯. কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল –
(ক) জাস্কার
(খ) ধৌলাধর
(গ) নাগটিব্বা
(ঘ) সিঙ্গালিলা
উত্তরঃ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল জাস্কার ।
১.১০. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল –
(ক) ভাকরা – নাঙ্গাল পরিকল্পনা
(খ) হিরাকুদ পরিকল্পনা
(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
(ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা
উত্তরঃ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল তুঙ্গভদ্রা পরিকল্পনা ।
১.১১. ভারতে শুস্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে –
(ক) খারিফ ফসল
(খ) রবি ফসল
(গ) বাগিচা ফসল
(ঘ) জায়িদ ফসল
উত্তরঃ ভারতে শুস্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জায়িদ ফসল ।
১.১২. ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল –
(ক) বৈদ্যুতিন শিল্প
(খ) রেলইঞ্জিন শিল্প
(গ ) বস্ত্র শিল্প
(ঘ) তথ্য প্রযুক্তি
উত্তরঃ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল রেলইঞ্জিন শিল্প ।
১.১৩. ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত –
(ক) মুম্বাইতে
(খ) চেন্নাইতে
(গ) কলকাতাতে
(ঘ) দিল্লীতে
উত্তরঃ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
১.১৪. উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং –এর সাহায্যে দেখানো হয় –
(ক) কালো
(খ) সবুজ
(গ ) হালকা নীল
(ঘ) গাঢ় নীল
উত্তরঃ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং –এর সাহায্যে দেখানো হয় গাঢ় নীল ।
Madhyamik 2026 Geography Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
বিভাগ- ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ ‘ লেখো ( যেকোনো ছয়টি ) ১ × ৬ = ৬
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্খান’ নামকরণ করেছেন । শু
২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় । অ
২.১.৩ জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ । শু
২.১.৪. পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে । শু
২.১.৫. ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া । অ
২.১.৬. উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে । শু
২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না । শু
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি )ঃ ১× ৬ = ৬
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার _________ হয় ।
উত্তরঃ হ্রাস
২.২.২ মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে __________ বলে ।
উত্তরঃ বাজাদা
২.২.৩. কোনো স্থানের উষ্ণতা –বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _________ গোলার্ধে অবস্থিত ।
উত্তরঃ দক্ষিণ
২.২.৪. _____________ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরী হয় ।
উত্তরঃ গৌণ
২.২.৫. শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমন্ডলে ______________ গ্যাস নির্গত করে ।
উত্তরঃ CFC
২.২.৬. আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ______________ বলে ।
উত্তরঃ স্টেপ
২.২.৭. জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে ___________ বলে ।
উত্তরঃ বিয়োজন ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
২.৩. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি ) ১ ×৬ = ৬
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো ।
উত্তরঃ কিউসেক
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত শতাংশ ?
উত্তরঃ 100%
২.৩.৩ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় ?
উত্তরঃ শীতল
২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় ?
উত্তরঃ পারদ
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো ।
উত্তরঃ কূপ ও নলকূপ ।
২.৩.৬. ভারতে উত্তর –পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় ?
উত্তরঃ দক্ষিণ ভারত ।
২.৩.৭. ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী ?
উত্তরঃ দ্বিতীয় ।
২.৩.৮ ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ?
উত্তরঃ সমোন্নতি রেখা ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
২.৪. বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখোঃ ১ × ৪ = ৪
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ ছোটোনাগপুর | ১. পাইন |
| ২.৪.২ অসম | ২. কফি |
| ২.৪.৩ হিমালয় | ৩. পরেশনাথ পাহাড় |
| ২.৪.৪ চিকমাগালুর | ৪. বরদৈচিলা |
উত্তরঃ
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ ছোটোনাগপুর | ৩. পরেশনাথ পাহাড় |
| ২.৪.২ অসম | ৪. বরদৈচিলা |
| ২.৪.৩ হিমালয় | ১. পাইন |
| ২.৪.৪ চিকমাগালুর | ২. কফি |
বিভাগ-‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)ঃ ২ ×৬ = ১২
৩.১. মহাদেশীয় হিমবাহ কাকে বলে ?
অথবা
মরু সপ্রসারণের সংজ্ঞা দাও ।
৩.২. ‘ক্যাটাবেটিক’ বায়ু কাকে বলে ?
অথবা
আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল (ITCZ) বলতে কী বোঝো ?
৩.৩. চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও ।
অথবা
বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো ?
৩.৪. খাদার কি ?
অথবা
কারেওয়া বলতে কি বোঝো ?
৩.৫. মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও ।
অথবা
জনঘনত্ব বলতে কী বোঝো ?
৩.৬. মিলিয়ন সিটে ব্যবহৃত RF (Repraesentative Fraction ) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো ।
অথবা
ভারতের জরিপ সংস্থার (Survey of India) ও ভারতের গবেষণা সংস্থার (ISRO ) সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত ?
বিভাগ-‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় )ঃ ৩ × ৪ = ১২
৪.১ জুগ্যান ও ইয়ার্দাং –এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে ?
অথবা
সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যেকোনো তিনটি পার্থক্য বিবৃত করো ।
৪.২. শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো ।
অথবা
বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি ) উল্লেখ করো ।
৪.৩. ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য লেখো ।
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
অথবা
ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো ।
৪.৪. ভূ –বৈচিত্রসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো তিনটি পার্থক্য লেখো ।
অথবা
দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো ।
বিভাগ- ‘ঙ’
[দৃষ্টিহীন পরিক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় ]
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×২ = ১০
৫.১.১ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণণা দাও ।
৫.১.২ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো ।
৫.১.৩. পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো ।
৫.১.৪. জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো ।
৫.২. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×২ = ১০
৫.২.১ ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো ।
৫.২.২. ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ – ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো ।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো ।
বিভাগ-‘চ’
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর পত্রের সঙ্গে জুড়ে দাও । ১ × ১০ = ১০
৬.১ কন্যাকুমারিকা
৬.২ লাডাক মালভূমি
৬.৩ গোদাবরী নদী
৬.৪ চিল্কা হ্রদ
৬.৫ উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল
Madhyamik 2026 Geography Question Paper with Answer PDF || মাধ্যমিক 2026 ভূগোল পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
৬.৬ মরুমৃত্তিকা অঞ্চল
৬.৭ দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
৬.৮ উত্তর –ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৯ বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৬.১০ ভারতের প্রথম মেট্রোরেল শহর
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST (মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF ) টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।