3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF]

3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] |
তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন

3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।

3rd Unit Test Class 6 Geography Question Paper [PDF] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 ভূগোল প্রশ্ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- ষষ্ঠ

বিষয়- ভূগোল (সেট-1)

পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত কর । (যে কোন পাঁচটি) 1×5=5

(i) কন্যাকুমারিকা 

(ii) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ 

(iii) ম্যানগ্রোভ বনভূমি (সুন্দরবন)

(iv) পক প্রণালী 

(iv) করমন্ডল উপকূল 

(v) মরু মৃত্তিকা অঞ্চল 

(vi) আরাবল্লী পর্বত 

2. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখ । 1×18=18

(i) অক্ষরেখা গুলির বিস্তৃতি – 

(ক) পূর্ব পশ্চিমে 

(খ) উত্তর দক্ষিণে 

(গ) উত্তর পূর্বে 

(ii) পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর – 

(ক) অক্ষ

( খ) কক্ষপথ 

(গ) কক্ষতল 

(iii) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় – 

(ক) নিরক্ষরেখায় 

(খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় 

(গ) মেরুতে 

(iv) পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল –

(ক)  নিরক্ষরেখা 

(খ) কর্কটক্রান্তি রেখা 

(গ) মকরক্রান্তি রেখা 

(v) সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে যে জলবায়ু দেখা যায় –

(ক) চরমভাবাপন্ন 

(খ) সমভাবাপন্ন 

(গ) নাতিশীতোষ্ণ 

(vi) বায়ুমন্ডলের প্রধান গ্রীন হাউজ গ্যাস –

(ক) নাইট্রোজেন 

(খ) হাইড্রোজেন 

(গ) মিথেন 

(vii) যে প্রাকৃতিক কারণে বায়ু দূষিত হয় তা হল –

(ক) বৃক্ষ ছেদন 

(খ) অগ্নুৎপাত 

(গ) যানবাহনের ধোঁয়া 

(viii) বছরে দুবার বৃষ্টিপাত হয় – 

(ক) করমন্ডল 

(খ) কোঙ্কন 

(গ) মালাবার উপকূলে 

(ix) ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ – 

(ক) মাউন্ট এভারেস্ট 

(খ) কাঞ্চনজঙ্ঘা 

(গ) গডউইন অস্টিন

(x)  শব্দের তীব্রতা মাপার একক হল – 

(ক) ডেসিবেল 

(খ) আউস

(গ) হেক্টর 

(xi) শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ হলো –

(ক) ডায়রিয়া 

(খ) কলেরা 

(গ) উচ্চ রক্তচাপ 

(xii) শ্বাসমূল দেখা যায় – 

(ক) সরলবর্গীয় 

(খ) চিরহরি ৎ 

(গ) ম্যানগ্রোভ উদ্ভিদে 

(xiii) জল ধারণ ক্ষমতা কম যে মাটির – 

(ক) পলি 

(খ) বালি 

(গ) কৃষ্ণ মৃত্তিকার

(xiv)  একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ হল–

(ক) তুলা 

(খ) কফি 

(গ) বাজরা 

(xv) ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল –

(ক)  ভিল 

(খ) সাঁওতাল 

(গ) গন্ড

(xvi)  জারোয়া জনজাতি বাস করে – 

(ক) মেঘালয়ে 

(খ) দক্ষিণ আন্দামানে 

(গ) অন্ধ্রপ্রদেশে 

(xvii) যে ফসল কালো মাটিতে ভালো হয় – 

(ক) মিলেট 

(খ) ডাল

(গ) তুলা

(xviii) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে – 

(ক) ব্যাবিলনে 

(খ) মিশরে 

(গ) সুদানে 

3. শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যপূর্ণ কর: 1×3=3

(i) সবচেয়ে বড় অক্ষরেখার নাম _______ ।

(ii)  প্রতিবছর _________ এপ্রিলে ধরিত্রী দিবস পালন করা হয় ।

(iii) _________ ভারতের বৃহত্তম রাজ্য ।

4. বামদিকের সঙ্গে ডানদিকের বাক্যাংশ মিলিয়ে লেখো:  1×3=3 

বাম দিক ডান দিক
(i) বায়ুর আদ্রতাব্যারোমিটার 
(ii) বায়ুর চাপ অ্যানিমোমিটার
(iii) বায়ুর গতিবেগহাইগ্রোমিটার 

5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×3=3

(i) কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

(ii)  ধান চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন ?

(iii) মেঘালয়ে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীর নাম কি ? 

6. নিচের বিবৃতি গুলির পাশে শুদ্ধ অশুদ্ধ লেখ: 1×3=3  

(i) দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সময়কে AM বলে ।

(ii) ভারতের নবীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত ।

(iii) ধূমপান ক্যান্সার সৃষ্টি করে । 

7. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: 2×4=8 

(i) মহাবৃত্ত কাকে বলে ?

অথবা স্থানীয় সময় কাকে বলে ?

(ii)  শব্দ দূষণের দুটি কারণ লেখ ।

অথবা মানুষের শরীরে শব্দ দূষণের কি কি প্রভাব পড়ে ? 

(iii) ‘লু’ বলতে কী বোঝো ? 

অথবা আঁধি কি ? 

(iv) আদিবাসী কাদের বলে ?

অথবা অন্ধ্রপ্রদেশের দুটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখ ।

8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 3×4=12  

(i) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার তিনটি পার্থক্য লেখ ।

অথবা নিরক্ষীয় তল ও কক্ষতলের মধ্যে পার্থক্য কি কি ? 

(ii) পৃথিবীর আবর্তন গতি কাকে বলে ? আবর্তন থেমে গেলে কি হবে?

অথবা পৃথিবীতে দিনরাত্রি কিভাবে সংঘটিত হয় ?

(iii) বায়ু দূষণের কারণগুলি কি লেখ।

 অথবা বায়ুদূষণ রোধের তিনটি উপায় লেখ ।

(iv) বিভিন্ন ধরনের মানচিত্র কি কি ?

অথবা মানচিত্রের প্রধান উপাদান কি কি ?

9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×3 = 15

(i) আবহাওয়া কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ ।

অথবা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর।

(ii) ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ? গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর ।

অথবা হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত ? পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার তিনটি কারণ লেখো । 

 (iii) ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখ । চা চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জলবায়ু প্রয়োজন ?

অথবা ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ কর এবং উদাহরণ দাও।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- ষষ্ঠ

বিষয়- ভূগোল (সেট-2)

পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর: 1×5=5 

(i)  শিবালিক পর্বতশ্রেণী

(ii) করমন্ডল উপকূল 

(iii) নর্মদা নদী 

(iv) থর মরুভূমি 

(v) লাক্ষাদ্বীপ 

2. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1×18=18

(i) পৃথিবীর অক্ষ কক্ষ দলের সঙ্গে যে কোন করে থাকে – (23 ½° / 66 ½° ৪৫° / ৯০° )

(ii) পৃথিবী সমান দুটি ভাগে ভাগ করে- ( মূল মধ্যরেখা / নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / সুমেরু রেখা )

(iii) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় – (১৬৫০ কিলোমিটার / ১৫৫০ কিলোমিটার / ১২৫০ কিলোমিটার / ৮৫০ কিলোমিটার )

(iv) ওজন স্তরকে ক্ষয় করে – (H2 / NO2 / O2 / CFC ) 

(v) আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে – (প্রশান্ত / ভারত / আটলান্টিক / সুমেরু ) মহাসাগরের উপর দিয়ে ।
(vi) পশ্চিমবঙ্গের উপর দিয়ে (কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / মূল মধ্যরেখা / বিষুব রেখা ) প্রসারিত হয়েছে। 

(vii) বায়ুর আদ্রতা মাপা হয় (ব্যারোমিটার / হাইগ্রোমিটার / থার্মোমিটার / অ্যানিমোমিটার ) যন্ত্র দিয়ে । 

(viii) শব্দের তীব্রতা মাপার একক হল – (ঘন সেমি / ডেসিবেল /আকটাস / ডবসন ইউনিট) ।

(ix) ভারতের জনবহুল রাজ্য হল (উত্তর প্রদেশ / মধ্যপ্রদেশ / বিহার / ঝাড়খন্ড ) ।

(x) পশ্চিমী ঝঞ্জা দেখা যায় (শীতকালে /শরৎকালে / বর্ষাকালে / গ্রীষ্মকালে ) ।

(xi) উর্বর নবীন পলিমাটিকে বলা হয় (রেগুর / ভাঙ্গড় / খাদার / পডজল ) ।

(xii)  মানচিত্রে বনভূমির জন্য ব্যবহার করা হয় ( নীল / হলুদ / সবুজ / খয়েরি ) রং । 

(xiii) ভারতের বৃহত্তম জনগোষ্ঠী হল (ভিল / গারো /গোন্ড / টোডা ) ।

(xiv) মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় (ব্যাপোগ্রাফি / কারটোগ্রাফি / আটলাস / ক্যালিগ্রাফি) ।  (xv) ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হল (রবার /গরান /সেগুন /পাইন ) । 

(xvi) ম্যালেরিয়া রোগের উপসম ঘটায় (চিরতা / কুইনাইন /কালমেঘ / সর্পগন্ধা ) ।

(xvii) একটি বাগিচা ফসলের উদাহরণ হল (তুলা / ধান / চা / পাট )

(xviii) ছায়াবৃত্তের অপর নাম ( আলোক বৃত্ত / অন্ধকার বৃত্ত / ছায়াবৃত্ত / উপবৃত্ত ) 

3. শূন্যস্থান পূরণ কর: 1×3=3

(i) __________একটি তন্তুজ ফসলের উদাহরণ ।

(ii)  ______পূর্ব দাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। 

(iii) __________ ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে ।

4. নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো: 1×3 = 3  

(i) মেরু অঞ্চলে আবর্তন বেগ কম ।

(ii)  ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ ।

(iii) সোনালী ফসল বলা হয় চা কে ।

5. বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখ: 1×3=3  

বাম দিকডান দিক 
(i) কফি(a) পুরুলিয়া
(ii) বধিরতা (b) কর্ণাটক
(iii) ছৌ নাচ (c ) শব্দ দূষণ

6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×3=3  

(i) মরু অঞ্চলের মাটিতে কোন শস্য ভালো হয় ? 

(ii) ভারতে একটি প্রবাল দ্বারা গঠিত দ্বীপের নাম লেখ ।

(iii) ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি ? 

7. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 2×4=8 

(i) উপকূলীয় সমভূমি কাকে বলে ?

(ii) শব্দ দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখ ।

(iii) সমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো ? 

(iv) কক্ষপথ কাকে বলে ?

(v) সাঁওতাল জনজাতির পরিচয় দাও ।

(vi) নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন ?

 8. যেকোনো 4 টি প্রশ্নের উত্তর দাওঃ 3×4=12 

(i) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখ ।

(ii) বায়ু দূষণের তিনটি কারণ লেখ । 

(iii) টীকা লেখ: আন্তর্জাতিক তারিখ রেখা ।

(iv) ভারতে মৌসুমী বায়ুর প্রভাব কেমন তা লেখ ।

(v) ল্যাটেরাইট মাটি সম্পর্কে লেখো ।

(vi) দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী সম্পর্কে লেখ ।

(vii) বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কী বোঝো ?

(viii)  মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখ। 

9. যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: 5×3=15

(i) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো । 

(ii) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ । 

(iii) মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি লেখ । 

(iv) ধান চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ লেখো ।

(iv) ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারত কে কয় ভাগে ভাগ করা যায় ? উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা কর।  

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- ষষ্ঠ

বিষয়- ভূগোল (সেট-3)

পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট

1. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক নাম সহ চিহ্নিত কর। 1×5=5 

(i) পার্বত্য অঞ্চলের জলবায়ু 

(ii) মরু অঞ্চলের মৃত্তিকা 

(iii) উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য 

(iv) গোদাবরী নদী 

(v) মালাবার উপকূল 

2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:( যেকোনো আঠারোটি) 1×18=18 

(i) নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম – ( কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা / সুমেরু / কুমেরু রেখা ) ।

(ii) ( ১৮৮০ / ১৮৮২ / ১৮৮৪ / ১৮৮৬ ) সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া রেখাই  হবে মূল মধ্যরেখা ।

(iii)  পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় -( নিরক্ষরেখায় / সুমেরুবৃত্তে / কুমেরু বৃত্তে / কর্কটক্রান্তি রেখায় ) ।

(iv) সূর্যাস্তের ঠিক পরে সময়কে বলা হয় ( ঊষা / গোধূলি / মধ্যাহ্ন / রাত্রি ) ।

(v) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম- ( বাতপতাকা / হাইগ্রোমিটার / ফোর্টিন ব্যারোমিটার / অ্যানিমোমিটার ) ।

(vi)  কোন স্থানের (২৫-৩০ /৩০-৩৫ / ৩৫-৪০ / ৩৭-৪১ ) বছরের আবহাওয়ার গড় অবস্থাই হল ওই অঞ্চলের জলবায়ু  ।

(vii) (১২ই মে / ২২ এপ্রিল / একুশে জুন / বাইশে জুলাই ) ধরিত্রী দিবস আর্থ ডে পালন করা হয়। 

(viii) (২০১০ / ২০১১ / ২০১২ / ২০১৩ ) সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ।

(ix) কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় ?  (গাছপালা / শব্দরোধক দেয়াল / সাইলেন্সার / বাজার ) 

(x) কারাকোরাম হল – ( পর্বতশৃঙ্গ / পর্বতশ্রেণী /পর্বতগ্রন্থি / গিরিপথ ) ।

(xi) পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম (হুগলী / তিস্তা / মেঘনা / তোরসা ) ।

(xii) বানিহাল একটি (হিমবাহ / গিরিপথ /হ্রদ / জলাভূমি ) ।

(xiii) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম- ( সিয়াচেন / বিন্ধ/ আনাইমুদি /সাতপুরা ) ।

(xiv) মিলেট হল – (খাদ্য ফসল / সবজি ফসল / তন্তু জাতীয় ফসল / পানীয় ফসল ) ।

(xv) (মাটি / সার / স্বাভাবিক উদ্ভিদ / জলসেচ )কৃষি কার্যের অপরিহার্য উপাদান ।

(xvi) ভারতের কিন্নর অধিবাসী গোষ্ঠী বসবাস করে – (কেরালায় /মেঘালয়ে গুজরটে / হিমাচল প্রদেশে ) ।

(xvii) মানচিত্রে বনভূমির জন্য -(নীল /হলুদ / সবুজ / লাল রং ) ব্যবহার করা হয় । 

(xviii) ভূপ্রকৃতি নদনদী দেখানো হয় (প্রাকৃতিক / রাজনৈতিক /বিষয়ভিত্তিক সামাজিক ) মানচিত্রে ।

(xix) ল্যাটরাইট মাটির ফসল হল (চিনা বাদাম / ধান / পাট / গম ) ।

3. শূন্যস্থান পূরণ কর:  1×3=3 

(i) ভারতের ________ দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। 

(ii) বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম _________ ।

(iii)  মালাবার উপকূলের ________ গুলিকে কয়াল বলে। 

4. বামদিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখ: 1×3=3

 বামদিক ডানদিক
নীলগিরি জাতীয় উদ্যান
কাজিরাঙ্গামানচিত্র বই
Atlasটোডা

5. নিচের বিবৃতি গুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ: 1×3=3

(i) আকাশে মেঘের পরিমাণই হল মেঘাচ্ছন্নতা ।

(ii) সাইরেন শব্দের তীব্রতা ১২০ ডেসিবেল ।

(iii) ভারত একটি কৃষি প্রধান দেশ ।

6. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1×3=3

(i) পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘুরে তার নাম কি ?

(ii) একটি অপ্রচলিত শক্তির নাম লেখ। 

(iii) কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে ?

7. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:2×4=8 

(i) অক্ষরেখা বলতে কী বোঝো? 

(ii) শব্দ দূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখ ।

(iii) গিরিপথ বলতে কি বোঝো? 

(iv) ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি ? বর্তমানে এদের প্রধান জীবিকা কি ? 

8. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও: 3×4=12

(i) দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুলি লেখ । পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? (ii) পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে ?

(iii) বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে ? এই ওজোন স্তর ক্ষতির প্রভাব গুলি লেখ।

(iv)  গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা কর 

9. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5×3=15

(i) আমাদের চারিপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় ?

(ii) অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের স্বপক্ষে তোমার মতামত দাও ।

(iii) গম চাষের জন্য কি ধরনের জলবায়ু মৃত্তিকার প্রয়োজন হয় তা লেখ। চারটি গম উৎপাদক  রাজ্যের নাম লেখো ।

Important Links

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!