
Excretion MCQ Mock Test in Bengali: WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে রেচন অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস নাইনের -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান রেচন অধ্যায়ের মক টেস্ট এর বাছাই করা ৫০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
রেচন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Excretion MCQ Mock Test in Bengali
Q1. অ্যামনোটেলিক প্রাণী হল –
- ঝিনুক
- অ্যামিবা
- অস্থিযুক্ত মাছ
- পাখি
অ্যামিবা
Q2. কেঁচোর রেচন অঙ্গের নাম –
- নেফ্রিডিয়া
- নেফ্রোস্টোম
- নেফ্রিডিওপোর
- নেফ্রন
নেফ্রিডিয়া
Q3. কোন প্রাণীর দেহে ফ্লেম কোশ দেখা যায় ?
- কেঁচো
- ফিতাকৃমি
- অ্যামিবা
- হাইড্রা
ফিতাকৃমি
Q4. সংকোচনশীল গহ্ববরের মাধ্যমে রেচন সম্পন্ন করে –
- অ্যামিবা
- প্যারামেশিয়াম
- উভয়ই
- কোনোটিই নয়
উভয়ই
Q5. ট্যানিন পাওয়া যায় –
- (A) চায়ের পাতায়
- (B) হরীতকী ও বহেড়া ফলে
- (C) A ও B উভয়ই
- (D) কোনোটিই নয়
(C) A ও B উভয়ই
Q6. সিস্টোলিথ যুক্ত কোশকে বলে –
- এরেনকাইমা
- লিথোসিস্ট
- স্ট্যাটোলিথ
- ইডিওব্লাস্ট
লিথোসিস্ট
Q7. চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে –
- ডাটুরিন
- অ্যাট্রোপিন
- ক্যাফেইন
- মরফিন
অ্যাট্রোপিন
Q8. উদ্ভিদের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ নয় –
- ক্যাফেইন
- ডাটুরিন
- মরফিন
- ট্যানিন
ট্যানিন
Q9. রজন পাওয়া যায় কোন গাছ থেকে ?
- রবার গাছ
- শাল
- পাইন
- শাল ও পাইন
শাল ও পাইন
Q10. মানুষের সহকারী রেচন অঙ্গটি হল –
- মস্তিস্ক
- যকৃৎ
- শুক্রাশয়
- অগ্ন্যাশয়
যকৃৎ
Q11. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা –
- 15 লক্ষ
- 10 লক্ষ
- 5 লক্ষ
- 1 লক্ষ
10 লক্ষ
Q12. মানুষের বৃক্কের অবতলাকার খাঁজকে বলে –
- হাইলাম
- গবিনী
- পেলভিস
- মেডালা
পেলভিস
Q13. পোডোসাইট কোশ দেখা যায় –
- যকৃতে
- অগ্ন্যাশয়ে
- নেফ্রনে
- পাকস্থলীতে
নেফ্রনে
Q14. বৃক্কীয় নালিকায় জলের পুনঃ শোষনে সাহায্যকারী হরমোনটি হল –
- ACTH
- ADH
- GTH
- TSH
ADH
Q15. যে চক্র দ্বারা যকৃতে ইউরিয়া উৎপাদিত হয় তা হল –
- ক্রেবস চক্র
- কেলভিন চক্র
- অরনিথিন চক্র
- হৃদচক্র
অরনিথিন চক্র
Q16. বৃক্কীয় নালিকা দ্বারা একটি ক্ষরিত পদার্থ হল –
- ক্রিয়েটিন
- গ্লুকোজ
- ক্লোরাইড আয়ন
- অ্যামাইনো অ্যাসিড
ক্রিয়েটিন
Q17. মূত্রের একটি অস্বাভাবিক উপাদান –
- ইউরিক অ্যাসিড
- গ্লুকোজ
- ক্রিয়েটিন
- NaCl
গ্লুকোজ
Q18. কক্সাল গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
- চিংড়ি
- কাঁকড়া
- ফিতাকৃমি
- কাঁকড়া বিছা
কাঁকড়া বিছা
Q19. ব্যাপনের মাধ্যমে রেচন সম্পন্ন করে নিম্নলিখিত কোন প্রাণী ?
- স্পঞ্জ
- গোলকৃমি
- জোঁক
- চিংড়ি
স্পঞ্জ
Q20. কচুরিপানার স্ফিরাস্ফাইড যুক্ত কোশকে বলে –
- লিথোসিস্ট
- ইডিওব্লাস্ট
- ডিজিটক্সিন
- সিস্টোলিথ
ইডিওব্লাস্ট
Q21. কোনো প্রাণী ইউরিয়াকে বিপাকজাত বস্তু হিসাবে উৎপাদন করলে তখন ওই পদ্ধতিকে বলে –
- ইউরিকোটেলিজম
- ইউরিওটেলিজম
- অ্যামোনোটেলিজম
- সবগুলি সত্য
ইউরিওটেলিজম
Q22. উদ্ভিদের ক্যালসিয়াম কার্বনেট যুক্ত কেলাসাকার রেচন পদার্থকে বলে –
- অ্যাসিকুলার র্যাফাইড
- স্ফীরাফাইড
- সিস্টোলিথ
- লিথোসিস্ট
সিস্টোলিথ
Q23. মানুষ ও পায়েরা হল –
- লোমযুক্ত ও আঁশযুক্ত
- ইউরিওটেলিক ও ইউরিকোটেলিক
- উষ্ণশোণিত ও শীতলশোণিত
- উপরিলিখিত সবগুলিই
ইউরিওটেলিক ও ইউরিকোটেলিক
Q24. ম্যালপিজিয়ান নালিকা হল –
- আরশোলার স্বাসঅঙ্গ
- আরশোলার রেচন অঙ্গ
- আরশোলার অন্তঃক্ষরা গ্রন্থি
- মাকড়সার রেচন অঙ্গ
আরশোলার রেচন অঙ্গ
Q25. জরুরীকালীন অবস্থায় বৃক্ক নিম্নলিখিত কোন উৎসেচক ক্ষরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ?
- এরিথ্রোপয়েটীন
- ক্যালসিট্রায়ল
- অ্যাঞ্জিওটেনসিন
- রেনিন
রেনিন
Q26. একজন সুস্থ স্বাভাবিক মানুষের মূত্রে কি কি থাকে ?
(ক) ৮৫% জল , ২.০% ইউরিয়া এবং ২.০% ক্রিয়েটিনিন
(খ) ৯৫% জল , ২.০% ইউরিয়া এবং ২.০% অ্যামোনিয়া
(গ) ৮৫% জল , ২.৫% ইউরিয়া এবং ২.৫% অ্যামোনিয়া
(ঘ) ৯৫% জল , ২.৫% ইউরিয়া এবং ২.৫% অন্যান্য বর্জ্য পদার্থ
(ঘ) ৯৫% জল , ২.৫% ইউরিয়া এবং ২.৫% অন্যান্য বর্জ্য পদার্থ
Q27. বোম্যানের ক্যপসুল কাকে ঘিরে অবস্থান করে ?
(ক) গ্লোমেরুলাস
(খ) নিউরোন
(গ) নেফ্রন
(ঘ) প্লেটলেট
(ক) গ্লোমেরুলাস
Q28. ইউরিয়া চক্র বা অরনিথিন চক্র কোথায় সংগঠিত হয় ?
(ক) বৃক্ক
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) অগ্ন্যাশয়
(খ) যকৃত
Q29. এদের মধ্যে কাদের মুখ্য রেচন পদার্থ হল ইউরিক অ্যাসিড ?
(ক) মানুষের
(খ) পাখি
(গ) গরু
(ঘ) মাছ
(খ) পাখি
Q30. সামুদ্রিক প্রাণীদের রেচন পদার্থ এদের মধ্যে কোনটি ?
(ক) মিষ্টি লবণ
(খ) ইউরিক অ্যাসিড
(গ) অ্যামোনিয়া
(ঘ) ইউরিয়া
(গ) অ্যামোনিয়া
Q31. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাণির রেচন পদার্থ নয় ?
(ক) ইউরিক অ্যাসিড
(খ) অ্যামোনিয়া
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ ) ইউরিয়া
(গ) ল্যাকটিক অ্যাসিড
Q32. মূত্র প্রস্তুতির সঠিক ধারাবাহিক ধাপগুলি নিম্নের কোনটি ?
(ক) ক্ষরণ , পরিস্রাবণ , পুনঃশোষণ
(খ) পরিস্রাবণ , পুনঃশোষোণ , ক্ষরণ
(গ) পুনঃশোষণ , পরিস্রাবণ , ক্ষরণ , সঞ্চয়
(ঘ) পরিস্রাবণ , ক্ষরণ , পুনঃশোষণ , ক্ষরণ
(খ) পরিস্রাবণ , পুনঃশোষোণ , ক্ষরণ
Q33. একজন সুস্থ স্বাভাবিক ব্যাক্তি প্রতিদিন গড়ে কত মিলিমিটার মূত্র ত্যাগ করে ?
(ক) ১০০ – ২০০
(খ) ১০০০০ – ২০০০০
(গ) ১০ – ২০
(ঘ) ১০০০ – ২০০০
(ঘ) ১০০০ – ২০০০
Q34. ডায়ালাইসিস হল মূত্র থেকে দূষিত পদার্থ কৃত্রিম ভাবে বার করার একটি পদ্ধতি যখন কিডনি বিকল হয়ে যায় এই পদ্ধতি অবলম্বন করা হয় । ডায়ালাইসিসের ধাপগুলি এখানে দেওয়া হল । এদের মধ্যে কোন ধারাবাহিক ধাপগুলি সঠিক ?
(a) শিরার মধ্যে চ্যানেল করা হয় ।
(b) রোগীর রক্তকে ডায়ালাইসিস ট্যাঙ্কের মধ্যে উপস্থিত তরলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় ।
(c) ধমনির মধ্যে চ্যানেল করা হয় ।
(d) রক্তের দূষিত পদার্থগুলো ডায়ালাইসিং ফ্লুইডের মধ্যে থেকে যায় ।
(e ) ডায়ালাইসিং ফ্লুইডের অভিস্রবণ চাপ এবং রক্তের অভিস্রবণ চাপ সমান হয় কিন্তু দূষিত পদার্থের অভিস্রবণ চাপ অসমান হয় ।
(ক) c –b –e – d- a
(খ) c – b – d- a- e
(গ) a – c – d- b – e
(ঘ) a – b – c – d- e
(ক) c –b –e – d- a
Q35. রক্ত থেকে দূষিত নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ কৃত্রিম ভাবে নির্গত করার পদ্ধতিকে বলা হয় –
(ক) রাইনোপ্লাস্টি
(খ) হিমোডায়ালাইসিস
(গ) ট্রান্সপ্ল্যানটেশন
(ঘ) অ্যানজিওগ্রাম
(খ) হিমোডায়ালাইসিস
Q36. নিম্নলিখিত কোনটি মূত্রথলি ও কিডনির মধ্যে সংযোগরক্ষা করে ?
(ক) নেফ্রন
(খ) মূত্রনালি
(গ) গবিনী
(ঘ) টিউবিউলস
(গ) গবিনী
Q37. কৃত্রিম কিডনির মাধ্যমে কীভাবে রক্ত থেকে ইউরিয়া নির্গত হয় ?
(ক) অভিস্রবণের মাধ্যমে
(খ) পরিস্রাবণের মাধ্যমে
(গ) উৎসেচকের ক্রিয়ায়
(ঘ) শোষণের মাধ্যমে
(ক) অভিস্রবণের মাধ্যমে
Q38. মূত্রের মধ্যে শতকরা কত ভাগ জল থাকে ?
(ক) 83%
(খ) 68%
(গ) 79%
(ঘ) 95%
(ঘ) 95%
Q39. নেফ্রনের আকার অনেক লম্বা টিউবের মতো হওয়ার সুবিধা কি ?
(ক) না সব নেফ্রন লম্বা নয় , এদের মধ্যে কয়েকটি ছোট এবং বাকি গুলো লম্বা । কিন্তু সবকটির কার্যকারিতা একই ।
(খ) না , লম্বা আকার হয়ে কোনো অতিরিক্ত সুবিধা হয় না । কারণ নেফ্রনের ফানেল সদৃশ অংশের মধ্যে পরিস্রাবণ ঘটে ।
(গ) হ্যাঁ , লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট নেফ্রনের সুবিধা হল এর মধ্যে অতিরিক্ত জল রক্ত পুনঃশোষণের জন্য অনেক সময় এবং জায়গা পায় ।
(ঘ) হ্যাঁ , লম্বা টিউব আকারের ফানেল সদৃশ নেফ্রন পেঁচিয়ে ঘনসন্নিবিষ্ট হয়ে থাকে এর ফলে বৃক্ক দৃঢ়তা লাভ করে ।
(গ) হ্যাঁ , লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট নেফ্রনের সুবিধা হল এর মধ্যে অতিরিক্ত জল রক্ত পুনঃশোষণের জন্য অনেক সময় এবং জায়গা পায় ।
Q40. এদের মধ্যে কোনটি কিডনিতে পুনঃশোষিত হয় না ?
(ক) গ্লুকোজ
(খ) ক্রিয়েটিনিন
(গ) অ্যামাইনো অ্যাসিড
(ঘ) লবণ
(খ) ক্রিয়েটিনিন
Q42. 20 সেমি. লম্বা একটি নলি যেটি মূত্র কে কিডনি থেকে মূত্রাশয়ে নিয়ে যায় –
(ক) স্ক্রোটাম
(খ) গবিনি
(গ) পেনিস
(ঘ) টেসটিস
(খ) গবিনী
Q43. বৃক্কীয় নালিকার অন্তর্গাত্রে কোন ধরনের কলা থাকে ?
(ক) স্তম্ভাকার আবরণী কলা
(খ) প্যারেনকাইমা কলা
(গ) ঘনকাকার আবরণী কলা
(ঘ) আঁশযুক্ত আবরণী কলা
(গ) ঘনকাকার আবরণী কলা
Q44. আমরা প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করতে পারি , কারণ –
(ক) পেশিযুক্ত মূত্রাশয় স্নায়ু উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয় ।
(খ) যখন স্ফিংটার পেশি মূত্রাশয় এবং গবিনির মধ্যে অবস্থান করে ।
(গ) যখন মূত্রাশয়ের মধ্যে কম জল থাকে ।
(ঘ) মূত্রাশয় যখন সহজে ভরতে চায় না ।
(ক) পেশিযুক্ত মূত্রাশয় স্নায়ু উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয়
Q45. এদের মধ্যে কোনটি কিডনি স্টোন হওয়ার জন্য দায়ী ?
(ক) ক্যালসিয়াম অক্সালেট
(খ) ম্যাগনেসিয়াম অক্সাইড
(গ) সোডিয়াম বাই কার্বনেট
(ঘ) ম্যাগনেসিয়াম সাইট্রেট
(ক) ক্যালসিয়াম অক্সালেট
Q46. ইউরিয়া কোথায় তৈরি হয় ?
(ক) অগ্নাশয়
(খ) যকৃত
(গ) ক্ষুদ্রান্ত
(ঘ) বৃক্ক
(খ) যকৃত
Q47. অ্যা মোনিয়া –কে ইউরিয়ায় রূপান্তরিত করে কোন অঙ্গ ?
(ক) বৃক্ক
(খ) যকৃত
(গ) অগ্নাশয়
(ঘ) বৃহদন্ত
(খ) যকৃত
Q48. নিম্নের চারটি চিত্রের মধ্যে কোনটি গবিনি এবং মূত্রাশয়ের সঠিক অবস্থানকে নির্দেশ করে ?

(ক) ডায়াগ্রাম 2
(খ) ডায়াগ্রাম 1
(গ) ডায়াগ্রাম 4
(ঘ) ডায়াগ্রাম 3
(খ) ডায়াগ্রাম 1
Q48. নিম্নের চিত্রে কোন অক্ষরটি গ্লোমেরুলাস কে নির্দেশ করে ?

(ক) a
(খ) b
(গ) d
(ঘ) c
(ক) a
Q49. এই চিত্রে কোন অংশটি সংগ্রাহী নালিকাকে নির্দেশ করে ?

(ক) a
(খ) d
(গ) c
(ঘ) b
(ক) a
Q50. নেফ্রোলজি (Nephrology) কীসের সাথে যুক্ত ?
(ক) যকৃত
(খ) ফুসফুস
(গ) বৃক্ক
(ঘ) ডিওডেনাম
(গ) বৃক্ক
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।