Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

WBBSE OFFICIAL SITE

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

1. আমাদের কারখানায় 3 দিনে 216 টি যন্ত্রাংশ তৈরি হয় । 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি ।

সমাধানঃ গণিতের ভাষায় সমস্যাটি হল –

দিনসংখ্যা যন্ত্রাংশ সংখ্যা
3216
7?

এক্ষেত্রে , দিনসংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়বে

∴ দিনসংখ্যার সাথে যন্ত্রাংশ সংখ্যার সম্পর্ক সরল সম্পর্ক

∴ সরল সমানুপাতটি হল – 3 : 7 : : 216: ? ( নির্ণেয় যন্ত্রাংশ সংখ্যা )

∴ ওই  কারখানায় 7 দিনে 504 টি  যন্ত্রাংশ তৈরি হয় ।

2. আটপুরের একটি তাঁত কারখানেয় 12 টি তাঁত প্রতিমাসে 380 টি শাড়ি বুনতে পারে । পূজোর মরসুমে বেশি করে কাজ করায় 3 টি নতুন তাঁত বসানো হয়েছে । এখন  মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি ।

সমাধানঃ গণিতের ভাষায়  সমস্যাটি হল –

 তাঁতের সংখ্যা শাড়ির সংখ্যা
12 380
12+3 = 15  ?

তাঁতের সংখ্যা বৃদ্ধি পেলে শাড়ির সংখ্যা  বৃদ্ধি  পাবে  ।

∴ তাঁতের সংখ্যার সাথে শাড়ির সংখ্যার সরল সম্পর্ক

∴ সরল সমানুপাতটি হল ,

12 : 15 :: 380 : ? (নির্ণেয় শাড়ির সংখ্যা )

বা, 12 ✕ নির্ণেয়শাড়িরসংখ্যা  = 380✕15

∴ এখন মাসে 475 টি শাড়ি বোনা যাবে।

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1 Solution.West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

3.

সময়(দিন)            কাজেরপরিমাণ (দৈর্ঘ্য)

       25                                  45

       15                                   ?

উপরের ছক থেকে গণিতের গল্প  তৈরি করি  ও  সম্পর্ক  হিসাব করি।

সমাধানঃ   গণিতের গল্পঃ একদল শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে তাহলে ওই দলটি 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে ?

   গণিতের ভাষায় সমস্যাটি হল –

সময়(দিন)কাজেরপরিমাণ(দৈর্ঘ্য)
 25 45
15  ?

সময়ের পরিমাণ  বাড়লে কাজের পরিমাণও বাড়বে  অর্থাৎ সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক

সরল সমানুপাতটি হল , 25 : 15 : : 45 : ? ( নির্ণেয় কাজের পরিমাণ )

বা, নির্ণেয় কাজের পরিমাণ = 27  মিটার

∴ 15 দিনে 27 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে ।

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1 Solution.West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

4. 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা  শুরু হওয়ায় 15 দিন পর দেখা গেল  খালটির ¾  অংশ কাটা  হয়েছে । বাকি অংশ  কাটতে আর কতদিন সময় লাগবে   হিসাব করে লিখি ।

সমাধানঃ খালের দৈর্ঘ্য = 1200 মিটার

খালের দৈর্ঘ্যের ¾ অংশ = ( ¾ ✕ 1200 ) মিটার = 900 মিটার ।

গণিতের ভাষায় সমস্যাটি হল –

খালের দৈর্ঘ্য (মিটার )  সময় (দিন )
90015
1200 -900 =300  ?

খালের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে সময়  বৃদ্ধি বা হ্রাস পাবে ।

∴ খালের  দৈর্ঘ্য সময়ের সঙ্গে সরল সম্পর্কে আছে ।

সরল সমানুপাতটি হল, 900 : 300 : : 15 : ? ( নির্ণেয় দিন সংখ্যা )

∴ খালের বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে ।

গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1 Solution.West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

5. 3 টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি  চাষ করতে পারে ।7 টি  ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি ।

সমাধানঃ গণিতের ভাষায় সমস্যাটি হল –

ট্রাক্টর –এর সংখ্যা  জমির পরিমাণ(বিঘা )
3  18
7 ?

এক্ষেত্রে , ট্রাক্টরের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে

∴  ট্রাক্টর -এর সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক

সরল সমানুপাতটি হল –

3 : 7 : : 18 : ? (নির্ণেয় জমির পরিমাণ)

বা, নির্ণেয় জমির পরিমাণ = 42


∴ 7 টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে ।

6. কুসুমদের কারখানার 35 জন লোককে সপ্তাহে 10  টন যন্ত্রাংশ  ঢালাই করতে পারেন । মালিক  এক সপ্তাহে 14 টন লোহার   ঢালাই করার  বরাত পেয়েছেন ।  তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি ।

সমাধানঃ  গণিতের ভাষায় সমস্যাটি হল –

লোহার যন্ত্রাংশের ওজন ( টন )    লোকসংখ্যা (জন )
10    35
14       ?

লোহার যন্ত্রাংশের ওজন  লোকসংখ্যার সঙ্গে সরল সম্পর্ক

সরল সমানুপাতটি হল , 10 :14 : : 35 : ? (নির্ণেয় লোকসংখ্যা )

বা, নির্ণেয় লোকসংখ্যা = 49 জন

∴ আর (49-35) = 14 জন নতুন লোক  নিযুক্ত করতে হবে ।

7. লোকসংখ্যা (জন )          কাজের পরিমাণ (সাইকেলের  সংখ্যা )

             9                                             10

             72                                             ?

আমি উপরের ছক দেখি , গণিতের গল্প তৈরি করি  ও সম্পর্ক  তৈরি করে  হিসাব করি ।

সমাধানঃ গণিতের গল্পঃ

একটি কারখানার 9 জন শ্রমিক মিলে  প্রতিদিন 6 টি সাইকেল  তৈরি করে তাহলে 72 জন শ্রমিক মিলে প্রতিদিন  কতগুলি সাইকেল তৈরি করবে ?

লোকসংখ্যা(জন )  কাজের পরিমাণ (সাইকেলের সংখ্যা )
9  6
72       ?

লোকসংখ্যা   বৃদ্ধি পেলে কাজের পরিমাণ বৃদ্ধি পায় । সুতরাং লোকসংখ্যার সাথে  কাজের পরিমাণের সরল সম্পর্ক ।

∴ সরল সমানুপাতটি  হল – 9:72 : : 6 : ? ( নির্ণেয় কাজের পরিমাণ )

বা, নির্ণেয় কাজের পরিমাণ = 48

∴ 72 জন শ্রমিক মিলে প্রতিদিন  48 টি  সাইকেল তৈরি করবে ।

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১|গণিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১৭.১সমাধান |WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.1 Solution.West Bengal Board Class 8 Math Book Solution In Bengali.

8. আমাদের পাড়ার একটি পুকুর  কাটতে হবে । 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে । 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের   দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি ।

সমাধানঃ  গণিতের ভাষায় সমস্যাটি  হল –

সময় (দিন )   লোকসংখ্যা (জন )
12    24
8?

কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে সময় কমালে লোকসংখ্যা বাড়বে এবং সময় বাড়ালে লোকসংখ্যা কমবে  ।

∴ সময়ের সঙ্গে লোকসংখ্যার  ব্যাস্ত সম্পর্ক

ব্যাস্ত সম্পর্কটি হল , 12 :8: : ? ( নির্ণেয় লোকসংখ্যা ): 24

∴ 8 : 12 : : 24 : ? ( নির্ণেয় লোকসংখ্যা )

বা, নির্ণেয়  লোকসংখ্যা = 36 জন

∴ 8 দিনে পুকুর কাটতে 36 জন লোকের প্রয়োজন ।

9. বাল্ব তৈরির  একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000 টি বাল্ব তৈরি করতে পারেন । হটাত একটি জরুরি  বরাত পাওয়ায় 9 দিনে 10000 টি বাল্ব তৈরি করতে হবে । চুক্তিমত বাল্ব জোগান দিতে কতজন বাড়তি সদস্য  নিয়োগ করতে হবে হিসাব করে লিখি ।

সমাধানঃ   গণিতের ভাষায় সমস্যাটি হল –

বাল্বের সংখ্যা (টি ) সময় (দিন ) সদস্য সংখ্যা (জন )
100001245
100009? (নির্ণেয় সদস্য সংখ্যা )

বাল্বের সংখ্যা   নির্দিষ্ট থাকলে সময় কমালে সদস্য সংখ্যা বাড়বে  এবং  সময় বাড়লে সদস্য সংখ্যা কমবে ।

∴ সময়ের সঙ্গে  সদস্য সংখ্যার  ব্যাস্ত সম্পর্ক

∴ ব্যাস্ত অনুপাতটি হল –  12:9 :  : ?(নির্ণেয় সদস্য সংখ্যা ) : 45

∴ 9 :12 = 45 : (নির্ণেয় সদস্য সংখ্যা) 

বা, নির্ণেয় সদস্য সংখ্যা = 60 জন

∴ চুক্তিমত বাল্ব জোগান দিতে (60 -45) = 15 জন  বাড়তি  সদস্য নিয়োগ করতে হবে ।

10. 250 জন লোকের 50 মিটার দীর্ঘ  এবং 35 মিটার প্রশস্ত   একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে । একই গভীরতা  বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার    প্রশস্ত অপর পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে  হিসাব করে লিখি ।

সমাধানঃ  গণিতের  ভাষায় সমস্যাটি  হল ,

লোকসংখ্যা (জন)পুকুরের দৈর্ঘ্য (মিটার)পুকুরের প্রস্থ (মিটার )সময়(দিন )
250503518
3007040?

লোকসংখ্যার সঙ্গে সময়ের  ব্যাস্ত সম্পর্ক কারণ  লোকসংখ্যা বাড়ালে সময় কম লাগবে আবার  লোকসংখ্যা কমালে সময় বেশি লাগবে ।  এক্ষেত্রে লোকসংখ্যা  বাড়ছে অর্থাৎ  সময় কম লাগবে ।

∴ অনুপাতটির হবে = 250 : 300

পুকুরের দৈর্ঘ্যের সঙ্গে  সময়ের সরল সম্পর্ক  কারণ পুকুরের দৈর্ঘ্য বাড়লে  পুকুরটি কাটতে সময়  বেশি লাগবে আবার পুকুরের দৈর্ঘ্য কমালে পুকুরটি কাটতে সময়  কম লাগবে । এক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য বাড়ছে সুতরাং সময় বেশি লাগবে ।

∴ অনুপাতটি হবে = 70 :50

পুকুরের  প্রস্থের সঙ্গে  সময়ের সরল সম্পর্ক কারণ পুকুরের প্রস্থ  বাড়লে  পুকুরটি কাটতে সময়  বেশি লাগবে আবার পুকুরের প্রস্থ  কমালে পুকুরটি কাটতে সময়   কম লাগবে । এক্ষেত্রে  পুকুরের প্রস্থ বাড়ছে সুতরাং সময় বেশি লাগবে ।

∴ অনুপাতটি হবে = 40 :35

∴ ওই পুকুর কাটতে 300 জন লোকের 24 দিন সময় লাগবে ।

গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল, এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।

7 thoughts on “Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.1|সময় ও কার্য কষে দেখি ১৭.১”

  1. আপনাদের জন্য অনেক help পেলাম,তারজন্য খুব ধন্যবাদ।

    Reply

Leave a Comment

error: Content is protected !!