Koshe Dekhi 5.1 Class 6 [বীজগাণিতিক চলরাশির ধারণা ] – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল WBBSE Class 6 এর অঙ্ক বই ( গণিত প্রভা )-এর কষে দেখি 5.1 এর সম্পূর্ণ সমাধান । এই সমাধান দেখার পরে আপনারা PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবেন । পোস্টটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ।
Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
1. আমি দেশলাই কাঠি দিয়ে নীচের মতো V , Z , E , D তরি করার চেষ্টা করি ও যেকোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি ।
(i)

1 টি V তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন 2 টি = 2 × 1 টি
2 টি V তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 2×2 টি = 4 টি
3 টি V তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 2×3 টি = 6 টি
…………
∴ x টি V তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন =2 × x টি = 2x টি ।
উত্তরঃ 2x টি
(ii)

1 টি Z তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন 3 টি = 3 × 1 টি
2 টি Z তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 3×2 টি = 6 টি
3 টি Z তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 3×3 টি = 9 টি
…………
∴ x টি Z তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 3 × x টি = 3x টি ।
উত্তরঃ 3x টি
(iii)

1 টি E তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন 4 টি = 4 × 1 টি
2 টি E তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4×2 টি = 8 টি
3 টি E তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4×3 টি = 12 টি
…………
∴ x টি E তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4 × x টি = 4x টি ।
উত্তরঃ 4x টি
Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
(iv)

1 টি D তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন 4 টি = 4 × 1 টি
2 টি D তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4×2 টি = 8 টি
3 টি D তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4×3 টি = 12 টি
…………
∴ x টি D তরি করতে দেশলাই কাঠি প্রয়োজন = 4 × x টি = 4x টি ।
উত্তরঃ 4x টি
2. আমি আমার দাদার থেকে 4 বছরের ছোটো । দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি ।
সমাধানঃ দাদার বয়স x বছর ।
আমি আমার দাদার থেকে 4 বছরের ছোটো ।
∴ আমার বয়স = (x-4) বছর ।
উত্তরঃ আমার বয়স (x-4) বছর ।
Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
3. রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে । রফিকা বেগম যতগুলি মালা গাঁথল , আজমা খাতুন তার থেকে 6 টি মালা বেশী গাঁথল । আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি ।
সমাধানঃ ধরি , রফিকা বেগম মালা গেঁথেছে x টি ।
∴ আজমা খাতুন মালা গেঁথেছে (x+6) টি ।
উত্তরঃ আজমা খাতুনের গাঁথা মালার সংখ্যা (x+6) টি ।
4. আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে । প্রতিটি প্যাকেটে 12 টি মোম রং আছে । প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি ।
সমাধানঃ ধরি , দোকানে মোট x টি মোম রঙের প্যাকেট আছে ।
একটি প্যাকেটে 12 টি করে মোম রং আছে ।
∴ মোট মোম রঙের সংখ্যা = 12× x টি =12x টি
উত্তরঃ দোকানে মোট মোম রং আছে 12x টি ।
৫. আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি । প্রতি সারিতে যদি 15 জন বসি । তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি ।
সমাধানঃ ধরি , সারির সংখ্যা x টি ।
প্রতি সারিতে আমরা বসেছি 15 জন করে ।
সুতরাং , মোট ছাত্র সংখ্যা = 15 × x জন = 15x জন ।
উত্তরঃ স্কুলের অনুষ্ঠানে মোট 15x জন বসেছি ।
Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
৬. পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে । তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে 5 টি মাছ বেশি ধরল । পার্থ কতগুলি মাছ ধরল তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি ।
সমাধানঃ ধরি , তীর্থ মাছ ধরল x টি ।
যেহেতু পার্থ , তীর্থের থেকে 5 টি মাছ বেশি ধরল ।
∴ পার্থ মাছ ধরল (x+5 ) টি ।
উত্তরঃ পার্থর ধরা মাছের সংখ্যা (x+5) টি ।
৭. মিতা ও মায়া কাগজের নৌকা তরি করছে । মিতা মায়ার থেকে 2 টি নৌকা কম তৈরি করল । মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করল সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি ।
সমাধানঃ ধরি , মায়া তৈরি করেছে x টি কাগজের নৌকা ।
যেহেতু মিতা , মায়ার থেকে 2 টি নৌকা কম বানিয়েছে ।
∴ মিতা তৈরি করেছে (x-2) টি নৌকা ।
উত্তরঃ মিতা (x-2) টি কাগজের নৌকা তৈরি করেছে ।
৮. বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন । যদি প্রতি প্যাকেটে 5 টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি ।
সমাধানঃ ধরি , বাবা x টি মিষ্টির প্যাকেট আনলেন ।
যেহেতু , প্রতি প্যাকেটে মিষ্টির সংখ্যা 5 টি ।
∴ X টি প্যাকেটে মোট মিষ্টির সংখ্যা = 5 × x টি = 5x টি ।
উত্তরঃ বাবার আনা মোট মিষ্টির সংখ্যা 5x টি ।
Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
৯. দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন । দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2 টি বেশি দিলেন । আমার বোনকে আমার থেকে 3 টি সন্দেশ কম দিলেন । ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি ।
সমাধানঃ ধরি , দিদা আমাকে x টি সন্দেশ দিলেন ।
দিদা আমার ভাইকে দিলেন আমাকে যা দিয়েছেন তার থেকে 2 টি বেশি ।
∴ আমার ভাই সন্দেশ পেলো = (x+2) টি
এবং আমার বোনকে দিলেন আমাকে যা দিয়েছেন তার থেকে 3 টি কম ।
∴ আমার বোনকে সন্দেশ দিয়েছেন (x-3) টি ।
উত্তরঃ দিদা আমার ভাইকে সন্দেশ দিয়েছেন (x+2 ) টি এবং বোনকে দিয়েছেন (x-3) টি সন্দেশ ।
File name- Koshe Dekhi 5.1 Class 6 [ বীজগাণিতিক চলরাশির ধারণা ]
File Size- 599 Kb
Number of Pages- 5
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান PDF সহ
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।