![Madhyamik 2025 History Question Paper with Answer [PDF]
মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান -](https://anushilan.com/wp-content/uploads/2026/06/মাধ্যমিক-2025-ইতিহাস-প্রশ্ন-উত্তর-PDF.jpeg)
Madhyamik 2025 History Question Paper with Answer [PDF] || মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান – Anushilan.Com এর তরফ থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল 2025 সালের মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের উত্তর (অথবা সহ) । তোমরা এই উত্তরপত্র দেখার পাশাপশি ডাউনলোড ও করে নিতে পারবে । আর্টিকেলটি পছন্দ হলে সবার সাথে শেয়ার কোরো অবশ্যই ।
Madhyamik 2025 History Question Paper with Answer [PDF] || মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১ ×২০ = ২০
১.১ বঙ্গলক্ষীর ব্রতকথা রচনা করেন –
(ক) সরলাদেবী চৌধুরানি
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.২. ‘জয়শ্রী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন –
(ক) লীলা নাগ
(খ) কল্পনা দত্ত
(গ) বাসন্তী দেবী
(ঘ) লীলাবতী মিত্র
উত্তরঃ (ক) লীলা নাগ
১.৩ সূর্যসেন শহীদ হন –
(ক) ১৯৩০ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৩২ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৩৩ খৃষ্টাব্দে
(ঘ) ১৯৩৪ খৃষ্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৩৪ খৃষ্টাব্দে
১.৪ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে –
(ক) ৪ ঠা জুন , ১৯৪৬ সালে
(খ) ১৮ ই জুলাই , ১৯৪৭ সালে
(গ) ১৪ ই আগস্ট , ১৯৪৭ সালে
(ঘ) ১৫ ই আগস্ট , ১৯৪৭ সালে
উত্তরঃ (খ) ১৮ ই জুলাই , ১৯৪৭ সালে
১.৫ রাজ্য পুনর্গঠন কমিশনের (১৯৫৩ )সভাপতি ছিলেন –
(ক) এক কে রায়
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) ভি. পি. মেনন
(ঘ) ফজল আলি
উত্তরঃ (ঘ) ফজল আলি
১.৬. হালহেড রচিত ‘ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ বইটি ছাপা হয়েছিল –
(ক) কলকাতায়
(খ) শ্রীরামপুরে
(গ) হুগলীতে
(ঘ) ঢাকায়
উত্তরঃ (গ) হুগলীতে
১.৭ মাসিক ‘সন্দেশ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় –
(ক) ১৮৯৬ খৃষ্টাব্দে
(খ) ১৯০৪ খৃষ্টাব্দে
(গ) ১৯০৭ খৃষ্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
১.৮. ‘কৃষক প্রজাপার্টি’ গঠন করেছিলেন –
(ক) বাবা রামচন্দ্র
(খ) স্বামী সহজানন্দ
(গ) মৌলানা ভাসানী
(ঘ) ফজলুল হক
উত্তরঃ (ঘ) ফজলুল হক
১.৯ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) স্বদেশী আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন অমান্য আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তরঃ (খ) অসহযোগ আন্দোলনে
১.১০. বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
(ক) লালা লাজপত রায়
(খ) অশ্বিনীকুমার দত্ত
(গ) অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তরঃ (খ) অশ্বিনীকুমার দত্ত
১.১১ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন –
(ক) ক্যাপ্টেন রজার্স
(খ) ক্যাপ্টেন স্কট
(গ) ক্যাপ্টেন উইল কিনসন
(ঘ) মেজর উইলিয়ামস্
উত্তরঃ (গ) ক্যাপ্টেন উইল কিনসন
১.১২ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) কাদের মোল্লা
(গ) রেভা: জেমস লং
(ঘ) রামরতন মল্লিক
উত্তরঃ (ঘ) রামরতন মল্লিক
১.১৩. ঔপনিবেশিক ভারতের প্রথম ‘রাজপ্রতিনিধি’ ছিলেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড বেন্টিংক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ (গ) লর্ড ক্যানিং
১.১৪ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন –
(ক) রামমোহন রায়
(খ) রাজা রাধাকান্ত দেব
(গ) কালীনাথ রায়চৌধুরী
(ঘ) মদনমোহন তর্কালঙ্কার
উত্তরঃ (গ) কালীনাথ রায়চৌধুরী
১.১৫. ‘বিরূপবর্জ্য’ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন –
(ক) গণেন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) উপেন্দ্রকিশোর রাউচৌধুরি
(ঘ) গগণেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগণেন্দ্রনাথ ঠাকুর
১.১৬ প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল –
(ক) সম্বাদ ভাস্কর
(খ) সংবাদ কৌমুদি
(গ) সংবাদ প্রভাকর
(ঘ) সমাচার দর্পণ
উত্তরঃ (গ) সংবাদ প্রভাকর
১.১৭ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
(ক) ১৭৮০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৩ খৃষ্টাব্দে
(ঘ) ১৮৭২ খৃষ্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৭২ খৃষ্টাব্দে
১.১৮ হিন্দু মেট্রোপলিটন কলেজ (১৮৫৩ খৃষ্টাব্দে ) প্রতিষ্ঠা করেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) বিদ্যাসাগর
(ঘ) মতিলাল শীল
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
Madhyamik 2025 History Question Paper with Answer [PDF] || মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান
১.১৯ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন –
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) বৈষ্ণবচরণ শেঠ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) মতিলাল শীল
উত্তরঃ (ঘ) মতিলাল শীল
১.২০ ‘দ্যা রিফর্মার’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) প্রসন্ন কুমার ঠাকুর
উত্তরঃ (ঘ) প্রসন্ন কুমার ঠাকুর
বিভাগ-খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাও)ঃ
উপবিভাগঃ ২.১
একটি বাক্যে উত্তর দাওঃ ১×৪ = ৪
(২.১.১) একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখো ।
উত্তরঃ রাজতরঙ্গিনী ।
(২.১.২) কোন্ বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ?
উত্তরঃ ১৮৫৩
(২.১.৩ ) কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯১৪ সালের ২৭ মার্চ ।
(২.১.৪) কোন্ বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন ?
উত্তরঃ কোলবিদ্রোহ ।
উপবিভাগ-২.২
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১ ×৪ = ৪
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.২.১ রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় | (১) কংগ্রেস সমাজতন্ত্রী দল |
| ২.২.২ বিদ্যাসাগর | (২) ভারতসভা |
| ২.২.৩ মিনু মাসানি | (৩ ) বিপ্লবী কার্যকলাপ |
| ২.২.৪ কল্পনা দত্ত | (৪) নারী শিক্ষা |
উত্তরঃ ২.২.১ – (২) , ২.২.২ – (৪) , ২.২.৩ – (১) , ২.২.৪ – (৩)
উপবিভাগ- ২.৩
ঠিক না ভুল নির্বাচন করোঃ ১×৪ = ৪
(২.৩.১) স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা ।
উত্তরঃ ভুল
(২.৩.২) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাশ
উত্তরঃ ভুল
(২.৩.৩) কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ।
উত্তরঃ ঠিক
(২.৩.৪) অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি. আর. আম্বেদকর ।
উত্তরঃ ঠিক
Madhyamik 2025 History Question Paper with Answer [PDF] || মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান
উপবিভাগঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো ও নামাঙ্কিত করোঃ ১×৪ = ৪
(২.৪.১) কোল বিদ্রোহের (১৮৩১ -১৮৩২) এলাকা ।
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫ – ১৮৫৬) এলাকা ।
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) – একটি কেন্দ্র লক্ষ্ণৌ
(২.৪.৪) মহাবিদ্রোহের ( ১৮৫৭) –একটি কেন্দ্র , ঝাঁসি

উপবিভাগ- ২.৫
(২.৫.১) বিবৃতিঃ হিন্দু পেট্রিয়ট’ ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ।
ব্যাখ্যা-১: এটি ছিল , হিন্দু বিপ্লবীদের একটি মুখপাত্র ।
ব্যাখ্যা-২: এটি ছিল, নব্যহিন্দু আন্দোলনের একটি মুখপাত্র ।
ব্যাখ্যা-৩: এটি ছিল , একটি স্বাধীন , সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র ।
উত্তরঃ ব্যাখ্যা-৩: এটি ছিল , একটি স্বাধীন , সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র ।
(২.৫.২) বিবৃতিঃ উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব ।
ব্যাখ্যা-১ঃ উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল ।
ব্যাখ্যা-২ঃ এটি ছিল , ডিরোজিও কতৃক প্রতিষ্ঠিত কলকাতায় তরুন ছাত্রদের দল ।
ব্যাখ্যা-৩ঃ হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল ।
উত্তরঃ ব্যাখ্যা-৩ঃ হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল ।
(২.৫.৩) বিবৃতিঃ উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন ।
ব্যাখ্যা ১ঃ ঐ সময়ে পুস্তক ব্যবসাকে সন্মানীয় পেশারূপে গণ্য করা হত না ।
ব্যাখ্যা ২ঃ ঐ সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত ।
ব্যাখ্যা ৩ঃ ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ ।
উত্তরঃ ব্যাখ্যা ৩: ঐ সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ।
(২.৫.৪) বিবৃতিঃ ১৯৪৯ সালের জানুয়ারী মাসে জুনাগড় রাজ্যটি ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় ।
ব্যাখ্যা-১ঃ জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করেন ।
ব্যাখ্যা-২ঃ ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করেন ।
ব্যাখ্যা-৩ঃ জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন ।
উত্তরঃ ব্যাখ্যা-৩: জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন ।
Madhyamik 2025 History Question Paper with Answer [PDF] || মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্নের সম্পূর্ণ সমাধান
বিভাগ-গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১১ টি ) ২ × ১১ =২২
৩.১ ‘অলিন্দ যুদ্ধ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ ১৯৩০ সালে ৮ই ডিসেম্বর কলকাতার রাইটার্স অভিযানে বিপ্লবী বিনয়বসু , বাদল গুপ্ত ও দীনেশগুপ্ত কতৃক কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যার ঘটনা এবং পরবর্তী সমগ্র সংগ্রামকেই ‘অলিন্দ যুদ্ধ’ বলা হয় ।
৩.২ কী উদ্দেশ্যে ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল ১৯২১ সালে , উর্মিলা দেবী এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন । অসহযোগ আন্দোলন ও ধর্মঘটে অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান –এর মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলনে নারী জাতিকে সংগঠিত করা এবং দেশীয় চরকা ও খদ্দর জনপ্রিয় করা ।
৩.৩ শেখ আবদুল্লা কে ছিলেন ?
উত্তরঃ শেখ আবদুল্লা ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক । তিনি ন্যাশানাল কনফারেন্সের প্রতিষ্ঠা করেছিলেন এবং ‘শের –ই-কাশ্মীর’ নামেও পরিচিত ছিলেন ।
৩.৪ ‘দার কমিশন’ (১৯৪৮) কেন গঠিত হয়েছিল ?
উত্তরঃ স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠন বিষয়ে অনুসন্ধানের জন্য সুপ্রিমকোর্টের বিচারপতি এস কে দর এর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল ১৭ জুন ১৯৪৮ সালে ।
৩.৫ বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদার এর অবদান কী ছিল ?
উত্তরঃ বাংলার ছাপাখানার বিকাশে সুরেশ্চন্দ্র মজুমদারের অবদান অপরিসীম । তিনি যুক্তব্যাঞ্জন উপাদান আলাদা করে হরফ তৈরি করেন ও তিনি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ‘লাইনোটাইপ’ তৈরি করেন যা ছাপাখানাকে আধুনিকীকরণে বিশেষ ভূমিকা পালন করে ।
৩.৬ রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ১৯২১ খ্রিষ্টাব্দে নিজের শিক্ষাচিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন । এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য হল –
(i) রবীন্দ্রনাথ বিশ্বভারতীকে বিশ্বজাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন । তিনি বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেল্বন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চিন , জাপান , ইউরোপ , আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পন্ডিতদের নিয়ে এসেছিলেন ।
(ii) রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি , মানুষ ও শিক্ষার সমন্বয়ে ঘটাতে চেয়েছিলেন । এরি জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো । তা ছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তাঁর মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা ।
৩.৭. বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাঁসমল কীরূপ ব্যবস্থা গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ অহিংস অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষকরা বিশেষ ভূমিকা পালন করেছিলেন , তাদের মধ্যে বীরেন্দ্রনাথ শাসমল অনেক উল্লেখযোগ্য একটি নাম । তাঁর নেতৃত্বে তমলুক ও কাথি মহকুমায় চাষিরা ইউনিয়ন বোর্ড বয়কট করেন চৌকিদার কর দেওয়া বন্ধ করে দেয় ।
৩.৮ ’মিরাট ষরযন্ত্র মামলা‘ টি কি ?
উত্তরঃ ১৯২৯ খ্রিষ্টাব্দের ২০ শে মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৩৩ জন কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয় । অভিযুক্তদের মধ্যে ছিলেন এস এ ডাঙ্গে , পি সি যোশী , মুজফফর আহমেদ প্রমুখ ব্যাক্তিরা । এই ঘটনা মিরাট ষরযন্ত্র মামলা নামে খ্যাত ।
৩.৯ বারাসাত বিদ্রোহ ব্যর্থ হল কেন ?
উত্তরঃ বারাসাত বিদ্রোহ বা বাংলার তিতুমিরের পরিচালিত ওয়াহাবি আন্দোলন ব্যার্থ হয়ে যায় কারণ –
(i) সুনির্দিষ্ট কর্মসূচির অভাব (ii) জনসমর্থনের অভাব (iii) আধুনিক ব্রিটিশ বাহিনীর তুলনায় বিদ্রোহীদের অপর্যাপ্ত সামরিক প্রশিক্ষন ও সীমিত অস্ত্র ।
৩.১০ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) গুরুত্ব কী ?
উত্তরঃ ১৮৫৫ খ্রিষ্টাব্দে সাঁওতাল বিদ্রোহে আপাত দৃষ্টিতে ব্যার্থ হলেও এর সুদূরপ্রসারী ফলাফল বা গুরুত্ব কে কখনই ছোটো করে দেখা হয় না । এই বিদ্রোহের গুরুত্ব হল-
(i) সাঁওতাল পরগনা গঠন- সাঁওতাল বিদ্রোহ অবসান হলে সাঁওতালদের জন্য একটি ভূখন্ড গঠনের প্রয়োজনীয়তা বুঝতে পেরে ব্রিটিশ সরকার একপ্রকার বাধ্য হয়েই সাঁওতাল অধ্যুষিত অঞ্চল নিয়ে সাঁওতাল পরগনা নামে পৃথক এলাকা গঠন করে ।
(ii) পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতিঃ সরকার সাঁওতালদের একটি পৃথিক উপজাতি হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং সরকারি কোনো আইন সাঁওতাল পরগনায় কার্যকরী হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে ।
৩.১১ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
উত্তরঃ ১৮৩৮ খ্রিষ্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ও রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে প্রতিষ্ঠিত এই সংগঠনের উদ্দেশ্য ছিল –
(i) বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা (ii) জমিদারদের স্বার্থবিরোধী সরকারী সিদ্ধান্তের বিরোধিতা করা (iii) চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা (iv)পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা ।
৩.১২ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন ?
উত্তরঃ উনিশ শতকে ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে যেসকল সংগঠন গড়ে উঠেছিল , তাঁর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভারত সভা । এই ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ উদ্যোগে ১৮৮৩ খ্রিষ্টাব্দে প্রথম বার কলকাতায় সর্বভারতীয় জাতীয় সন্মেলন বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স এর আয়োজন করা হয় ।
১৮৮৫ খৃষ্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে উদ্দেশ্য এক হওয়ায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন । এর ফলে জাতীয় কংগ্রেসের শক্তিবৃদ্ধি ঘটে ।
এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিভিল সার্ভিস পরীক্ষা , দেশিয় ভাষা , সংবাদ পত্র আইন , অস্ত্র আইন , ইলবার্ট বিল প্রভৃতি বিষয়ে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জনমত গঠন করেন এবং এই সকল বিষয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন । এই সকল কারণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় হয়ে আছে ।
৩.১৩ মানুষের খাদ্যাভাসের ওপর ভৌগলিক পরিবেশের প্রভাব কতটা ?
উত্তরঃ মানুষের খাদ্যাভাষের ওপর ভৌগলিক পরিবেশের প্রভাব সুদূরপ্রসারী । ভৌগলিক উপাদান ও অবস্থান নির্ণয় করে মানুষের খাদ্যাভ্যাস ও প্রধান খাদ্য কি হবে । জলবায়ু , মাটি এবং জলাশয়ের প্রাপ্যতার উপর ভিত্তি করে নির্দিষ্ট অঞ্চলের কৃষিপণ্য ও খাদ্যসংরক্ষণ পদ্ধতি এবং আমিষ ও নিরামিষ খাদ্যাভ্যাস ।
৩.১৪ আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ‘সত্তরবৎসর’ এর গুরুত্ব কী ?
উত্তরঃ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী হল ‘সত্তর বৎসর’ । এতে ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় । ‘সত্তর বৎসর’ থেকে জানা জায় সমকালীন শ্রীহট্ট জেলার পল্লীজীবন , পুরোনো কলকাতা , ব্রাম্ভ সমাজ ও ব্রিটিশবিরোধী আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ।
৩.১৫ হরিনাথ মজুমদার স্মরণীয় কেন ?
উত্তরঃ হরিনাথ মজুমদার স্মরণীয় কারণ তিনি একজন প্রখ্যাত সাংবাদিক, সমাজসংস্কারক এবং প্রজাদরদি ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৮৩৩ সালে কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন এবং ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ নামের পত্রিকা সম্পাদনা করেন। এই পত্রিকায় তিনি সরকার ও জমিদারদের শোষণ এবং গ্রামবাংলায় শিক্ষার প্রসারের পক্ষে প্রচার চালান। তার স্মৃতিতে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর স্থাপিত হয়েছে।
৩.১৬ লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির (১৮৪৪ ) গুরুত্ব কী ?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জের ১৮৪৪ সালের শিক্ষানীতির গুরুত্ব—
(i) সরকারি চাকরিতে শিক্ষিত ভারতীয়দের অগ্রাধিকার: নীতিটি অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষিত ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হয়, যা ইংরেজি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
(ii) শিক্ষাব্যবস্থার প্রসার: এই নীতির ফলে ভারতীয়দের মধ্যে আধুনিক শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ে এবং প্রশাসনিক কাজে ইংরেজি শিক্ষিত কর্মী পাওয়া সহজ হয়।
বিভাগ-ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে ।
উপবিভাগঃ ঘ.১
৪.১ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো ।
৪.২ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি ?
উপবিভাগঃ ঘ.২
৪.৩ বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারীদের অবদান বিশ্লেষণ করো ।
৪.৪ বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ‘ –এর অবদান বিশ্লেষণ করো ।
উপবিভাগঃঘ.৩
৪.৫ মুন্ডা বিদ্রোহের (১৮৯৯ -১৯০০) গুরুত্ব বিশ্লেষণ করো ।
৪.৬ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙ্গালী সমাজের ভূমিকা কীরূপ ছিল ?
উপবিভাগঃ ঘ.৪
৪.৭ সভ্যতার বিকাশের ইতিহাসে ‘ যানবাহন –যোগাযোগ ব্যবস্থার ইতিহাস’ – এর গুরুত্ব বিশ্লেষণ করো ।
৪.৮ সংবাদ পত্ররূপে সোমপ্রকাশ – এর গুরুত্ব বিশ্লেষণ করো ।
বিভাগ- ঙ
৫। পনেরো বা ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮ ×১ = ৮
৫.১ সশত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদ্দেদার এর ভূমিকা বিশ্লেষণ করো । বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল ? ৩+৫
৫.২ বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও । ৮
৫.৩ সন্নাসী –ফকির বিদ্রোহের (১৮৬৩ – ১৮০০) সংক্ষিপ্ত বিবরণ দাও । এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ? ৫+৩
সমগ্র প্রশ্নের উত্তরপত্রটি (ঘ ও ঙ বিভাগ সহ) PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হল ।
File Name: Madhyamik 2025 History Question Paper with Answer [PDF]
Number of Pages: 21
File Size: 543 KB
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।