দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ভূগোল প্রশ্ন [2026]

দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ভূগোল প্রশ্ন [2026] || 2nd Unit Test Class 7 Geography Question Paper PDF

দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ভূগোল প্রশ্ন [2026] || 2nd Unit Test Class 7 Geography Question Paper PDF – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VII এর ভূগোলের দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

2nd Unit Test Class 7 Geography Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- সপ্তম

বিষয়- ভূগোল (সেট-১)

পূর্ণমান- ৫০ , সময়- ১ ঘন্টা ৪০ মিনিট

 ১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ (যেকোনো ১০ টি ) ১ ×১০=১০  

 (i) হিমালয় একটি-

(ক) ভঙ্গিল পর্বত

(খ) স্তুপ পর্বত

(গ)  আগ্নেয় পর্বত

(ঘ)  ক্ষয়জাত পর্বত

(ii) জীবাশ্ম দেখা যায় –

(ক)  আগ্নেয় শিলায়

(খ) রূপান্তরিত শিলায়

(গ) পাললিক শিলায়

(ঘ) ব্যাসল্ট শিলায়

(iii) একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হল-

(ক) সিন্ধু

(খ) রাইন

(গ) লুনী

(ঘ) ব্রহ্মপুত্র

(iv) যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধনির্মাণে কাজে লাগে, তাহল –

(ক)  চুনাপাথর

(খ) ব্যাসল্ট

(গ) মার্বেল

(ঘ) কাদাপাথর

(v) নিম্নগতিতে নদীর প্রধান কাজ হল–

(ক) ক্ষয়কার্য

(খ) চূর্ণীকরণ

(গ) বহনকার্য

(ঘ) সঞ্চয় কার্য

(vi) মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয়-

(ক) ক্যারাভান

(খ) মরুদ্যান

(গ) তুয়ারেক

(ঘ) রেগ 

 (vii) ভিক্টোরিয়া জলপ্রপাত যেনদীতে সৃষ্টি হয়েছে তা হল –

(ক)  অরেঞ্জ

(খ) জাম্বেজি

(গ)  নাইজার

(ঘ) নীলনদ

(viii) ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের-

(ক) পূর্ব

(খ) পশ্চিম

(গ) উত্তর

(ঘ)  দক্ষিণ দিকে অবস্থিত

(ix) মাটিতে বাতাস থাকে-

(ক) ১৫%

(খ) ২০%

(গ) ২৫%

(ঘ) ৩০%

(x) ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হল-

(ক) জাম্বেজি

(খ)  নাইজার 

 (গ) কঙ্গো

(ঘ) অরেঞ্জ

(xi) সাহারার শুকনো নদীখাত কে বলা হয়-

(ক) রেগ

(খ) আর্গ

(গ) ওয়াদি

(ঘ) হামাদা 

২. এককথায় উত্তর দাওঃ (যেকোন পাঁচটি  ) ১ ×৫ = ৫ 

(i)আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ?

(ii)  ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো ।

 (iii) আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত ?

(iv)  গঙ্গার একটি উপাদান উপনদীর নাম লেখ ।

(v)  মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখ।

(vi) ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ ।

৩. শূন্যস্থান পূরণ করঃ(যেকোনোপাঁচটি ) ১ ×৫ = ৫  

(i) _________ মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি ।  

(ii)  আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ___________ ।  

 (iii) গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ________  বলে ।

(iv) পৃথিবীর ছাদ ________  মালভূমিকে বলা হয়  ।

(v) পৃথিবীর দীর্ঘতম নদী হল __________ ।

(vi)  দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে _________ বলা হয় ।

৪. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ    ২×৪ = ৮

(i) মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয় ?

(ii) রেগোলিথ বলতে কী বোঝো ?

(iii) ইজিপশিয়ান কটন কি ? এটি কোথায় চাষ হয় ?

(iv) পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখ।

(v) মিয়েন্ডার কি ?  

৫. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ      ৩ × ৪ = ১২

(i) নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে তিনটি পার্থক্য লেখ ।

(ii) চিত্রসহ ব্যাখ্যা কর: অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(iii)  বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখ। (iv) কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন বলা হয় ?

(v)  মানব জীবনে নদীর তিনটি প্রভাব উল্লেখ কর ।

৬. যেকোনো দুটিপ্রশ্নের উত্তর দাওঃ         ৫×২ = ১০  

(i) মিশরকে নীল নদের দান বলা হয় কেন ?

(ii) নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপ এর চিত্রসহ বর্ণনা কর ।

(iii) আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা কর।

(iv)  নীলনদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ? তাদের সম্পর্কে বর্ণনা দাও ।

দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ভূগোল প্রশ্ন [2026] || 2nd Unit Test Class 7 Geography Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- সপ্তম

বিষয়- ভূগোল (সেট-২)

পূর্ণমান- ৫০ , সময় – ১ ঘন্টা ৪০ মিনিট

১. প্রদত্ত আফ্রিকা মহাদেশের মানচিত্রটিতে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর । ১×১০ = ১০

 (i) জিব্রাল্টার প্রণালী

(ii) সাহারা মরুভূমি

(iii) লোহিত সাগর

(iv) কাস্পিয়ান সাগর

(v) পারস্য উপসাগর

(vi) নিরক্ষরেখা

(viii) মূল মধ্যরেখা

(ix) অরেঞ্জ নদী

(x) কঙ্গো নদী

(xi) ভূমধ্যসাগর 

 ২. শূন্যস্থান পূরণ করঃ ১ × ৫ = ৫

 (i) পৃথিবীর ছাদ বলা হয় _______ কে ।  

(ii)  পৃথিবীর উপরের কঠিন আবরণটা _____________দ্বারা গঠিত ।

 (iii) উচ্চ প্রবাহে নদীর কাজ হল ________ ।

(iv)  ভিক্টোরিয়া জলপ্রপাত _____ নদীর প্রবাহ পথে সৃষ্টি হয়েছে ।

(v)  একটি স্তুপ পর্বত এর নাম হল ______ ।

৩. অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ  ১ ×৫ = ৫

(i) পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি ?

(ii) আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখ ।

(iii) গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ?

(iv) ভারতের একটি লাভাসমভূমির নাম লেখ ।

(v) ভূমিরূপ কি ?

৪. সংক্ষেপে উত্তর দাওঃ ২ ×৫ = ১০  

(i) পৃথিবীতে কত প্রকারের ভূমিরূপ দেখা যায় ও কি কি ?

(ii) মালভূমি কাকে বলে ?

(iii) জলবিভাজিকা কাকে বলে ?

(iv) কিভাবে নদীর সৃষ্টি হয় লেখ ।

(v) প্লাবনভূমি কাকে বলে ?

৫. টীকা লেখ যেকোনো চারটি : ২ ১/২ × ৪ = ১০  

(i) জলপ্রপাত

(ii) আগ্নেয় পর্বত 

(iii) ওয়াদি

(iv) হামাদা

(v) ভেল্ড

(vi) হামাদা

(v) অন্তর্বাহিনী নদী 

৬. ইজিপশিয়ান কটন কি ? এটি কোথায় পাওয়া যায় ? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ? সাহারা সম্পর্কে যা জানো লেখো । আর্গ কি ? ১+১+২+৫+১ 

 অথবা

মাটির সৃষ্টি নিয়ন্ত্রক গুলি কি কি ? কারাভ্যান কাকে বলে ? ঘামসীন কি কোন দুটি নদীর মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত মানুষের জীবনের কোন কোন পর্যায়ের সাথে নদী প্রবাহ পথের কোন কোন পর্যায়ের মিল আছে লেখ । ৩+২+১+১+৩  

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- সপ্তম

বিষয়- ভূগোল (সেট-৩)

পূর্ণমান-৫০ , সময়= ১ ঘন্টা ৪০ মিনিট

১.সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ ×৫ = ৫

(i) ব্যাসল্ট হল –

(ক)  আগ্নেয়

(খ) পাললিক

(গ) রূপান্তরিত শিলা

(ii) নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল-

(ক)  মিয়েন্ডার

(খ) জলপ্রপাত

(গ) ব দ্বীপ

(iii) পৃথিবীর ছাদ বলা হয় –

(ক) তিব্বত

(খ) পামির

(গ) ছোটনাগপুর মালভূমিকে 

(iv) ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে

(ক) জাম্বেসি

(খ) নাইজার

(গ) অরেঞ্জ

(v) মরুঅঞ্চলের শুকনো নদীর খাত গুলিকে বলা হয় –

(ক) আর্গ

(খ) হামাদা

(গ) ওয়াদি 

২. শূন্যস্থান পূরণ করঃ ১×৫ = ৫

(i) ইউরোপের আল্পস একটি __________ ভঙ্গিল পর্বত ।

(ii)  ভারতের __________ হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ ।

(iii) ________মাটিতে কাঁদা ও বালি সমান সমান থাকে।

(iv) আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ___________ ।

(v) পৃথিবীর দীর্ঘতম নদী ________ ।

৩. দু এককথায় উত্তর দাও (৫ টি ) ১ ×৫ = ৫

(i) যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে ?

(ii)  তাজমহল কোন শিলা দিয়ে তৈরি

(iii) ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত ?

(iv) আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি ?

(v)  কোন প্রণালী দ্বারা আফ্রিকা ও ইউরোপ বিচ্ছিন্ন ?

(vi) আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত ?

(vii)  একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও ।

৪. নিম্নলিখিত বাক্য গুলি শুদ্ধ হলে‘শু’এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখ।  ১×৫ = ৫

(i) উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত চার ধরনের ।

(ii) আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়।

(iii) নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর মোহনা বলে ।

(iv) আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হল মাউন্ট তৌবকল ।

(v)  মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া  ।  

৫. সংক্ষিপ্ত উত্তর দাও (4 টি ) ৪ ×২ = ৮

(i) ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ?

(ii) জলবিভাজিকা কি ?

(iii) রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখ।

(iv) সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন ?

(v)  আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন ?

(vi) পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে ?

৬. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাওঃ (4 টি ) ৪ ×৩ = ১২ 

(i) সমভূমি অঞ্চলগুলি জনবসতি বেশি কারণ ব্যাখ্যা কর ।

(ii) গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও ।

(iii) মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখ ।

(iv) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুলো লেখ।

(v) মিশরকে নীল নদের দান বলা হয় কেন নায়িকার নদীর গতিপথ লেখ ।

৭. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×২ = ১০  

(i) নদীর মধ্য প্রবাহে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো। 

(ii) চিত্র সহকারে স্তুপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা কর ।

(iii) আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভেল্ড তৃণভূমির বিবরণ দাও সাহারার জলবায়ুর পরিচয় দাও ।

তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!