Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ

Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ| সময়, দূরত্ব ও গতিবেগ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর| সময় দূরত্ব ও গতিবেগ টপিকের ওপর অঙ্ক – মক টেস্টটি WBBSE Class 8(VIII), Class 9(IX), Class 10(X) -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 15 টি প্রশ্ন আছে।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে সময়, দূরত্ব ও গতিবেগ অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে । যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্টটি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, WBSCTE VOCLET, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D,WBP SI, WBP Constable RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।

Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ

Q1. দুটি গাড়ির গতিবেগের অনুপাত 7 : 8 । যদি দ্বিতীয়  গাড়িটি 5 ঘণ্টায় 200 কিমি অতিক্রম করে তবে প্রথম গাড়ির গতিবেগ হবে –

  • 25 km/h 
  • 28km/h
  • 40km/h 
  • 35km/h

35km/h

Q2. এক ব্যাক্তি পায়ে হেঁটে  A স্থান থেকে B স্থানে  গেল এবং B স্থান থেকে A স্থানে বাসে ফিরল এতে তার মোট সময় লাগল 6 ঘন্টা । যদি সে সমগ্র পথ পায়ে  হেঁটে অতিক্রম করত তার মোট সময় লাগত 10 ঘন্টা । যদি সেই ব্যাক্তি সমগ্র পথ বাসে অতিক্রম করে তাহলে তার মোট কত সময় লাগবে ?

  • 2 ঘণ্টা 
  • 2 ½ ঘন্টা
  • 5 ½ ঘন্টা
  • 4 ঘণ্টা

2 ঘণ্টা 

 Q3. এক ব্যাক্তি তার  অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3কিমি / ঘন্টা গতিবেগে অতিক্রম করল । তার গড় গতিবেগ কত ?

  • 3 কিমি / ঘন্টা 
  • 4 কিমি /ঘণ্টা 
  • 4.5 কিমি /ঘন্টা
  • 9 কিমি / ঘন্টা

4 কিমি /ঘণ্টা 

Q4. একটি বালক 15কিমি /ঘন্টা গতিবেগে  হেঁটে 20 মিনিট দেরীতে তার স্কুলে পৌছালো । পরের দিন ঐ বালক তাঁর হাটার গতিবেগ 5 কিমি /ঘন্টা  বাড়ালো তবুও 5 মিনিট দেরীতে স্কুলে পৌছালো ।  তাঁর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ? 

  • 5 কিমি
  • 10 কিমি
  • 15 কিমি
  • 20 কিমি

15 কিমি

 Q5. এক ব্যাক্তি 3 কিমি /ঘন্টা গতিবেগে কিছুটা পথ অতিক্রম করে 15 মিনিট দেরীতে তাঁর গন্তব্য স্থানে পৌঁছালো । যদি তিনি 4 কিমি / ঘন্টা গতিবেগে ওই একই পথ অতিক্রম করে  তাহলে নির্দিষ্ট সময়ের 15 মিনিট পূর্বেই গন্তব্য স্থান পৌঁছায় ।ওই  ব্যক্তির মোট অতিক্রান্ত পথ

  • 4.5 কিমি 
  • 6 কিমি 
  • 7.2 কিমি 
  • 12 কিমি

6 কিমি 

 Q6. একটি ট্রেন কোনো স্টেশনে না থেমে 50 কিমি / ঘন্টা  গতিবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে । কিন্তু ওই একই ট্রেন যখন বিভিন্ন স্টেশনে  থামে তখন তাঁর যাত্রাপথের গড় গতিবেগ হয় 40কিমি / ঘন্টা । ট্রেনটি প্রতি ঘন্টায় গড়ে কত মিনিট করে থেমেছিল ?

  • 6 মিনিট
  • 12 মিনিট 
  • 18 মিনিট
  • 14 মিনিট

12 মিনিট 

কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন

Q7. এক পুলিশ একটি চোরের 114 মিটার পিছনে ছুটতে শুরু করল । প্রতি মিনিটে বাজিরাও সিংহাম ছোটে 21 মিটার এবং ওই চোরটি ছোটে 15 মিটার ।  তাহলে , বাজিরাও সিংহাম কতক্ষনে ওই চোরটিকে ধরতে পারবে ?

  • 19 মিনিট 
  • 16 মিনিট 
  • 21 মিনিট 
  • 23 মিনিট

19 মিনিট 

Q8. A , D কিলোমিটার হাঁটার জন্য B অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় নেয় । যদি , A তাঁর গতিবেগ দ্বিগুণ করে  তাহলে ওই D কিলোমিটার হাঁটার জন্য B অপেক্ষা A –এর 2 ঘন্টা সময় কম লাগে । D কিলোমিটার হাঁটার জন্য B –এর কত সময় লাগবে ?

  • 8 ঘন্টা 
  • 4 ঘন্টা  
  • 6 ঘন্টা
  • 9 ঘন্টা

8 ঘন্টা 

Q9. একটি গাড়ি 69 কিমি / ঘন্টা  গড় গতিবেগ নিয়ে হাওড়া থেকে চন্দনগর    অতিক্রম করতে সময় নেয় 35 মিনিট ।   যদি  গাড়িটি তার গড় গতিবেগ 36 কিমি / ঘণ্টা বৃদ্ধি করে তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে ?

  • 24 মিনিট
  • 27 মিনিট 
  • 23 মিনিট 
  • 29 মিনিট

23 মিনিট 

 Q10. সুবীর 16 কিমি / ঘণ্টা গতিবেগে সাইকেল চালিয়ে ABCD বর্গাকার মাঠের সীমারেখা বরাবর  A বিন্দু থেকে C- বিন্দুতে (কর্ণ বরাবর বিপরিত বিন্দু ) পৌঁছালো এবং তার সময় লাগলো 0.5 ঘন্টা । বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হবে –

  • 8 বর্গ মিটার
  • 16 বর্গ মিটার
  • 32 বর্গ মিটার 
  • 19 বর্গ মিটার

16 বর্গ মিটার

 Q11. এক ব্যাক্তি তার যাত্রা পথের অর্ধেক 30 কিমি / ঘন্টা গতিবেগে অতিক্রম করে  , এক তৃতীয়াংশ অতিক্রম করে 40 কিমি / ঘন্টা গতিবেগে এবং  বাকি পথ অতিক্রম করে 20 কিমি / ঘন্টা গতিবেগে । তাঁর যাত্রাপথের গড় গতিবেগ হবে –

  • 30 কিমি / ঘন্টা 
  • 25 কিমি / ঘন্টা
  • 20কিমি / ঘন্টা
  • 45 কিমি / ঘন্টা

30 কিমি / ঘন্টা 

Q12. অসীম বাবু তাঁর বাড়ি থেকে অফিসে যাওয়ার সময়ে তাঁর গতিবেগের 7⁄5 অংশ নিয়ে অতিক্রম করে নির্দিষ্ট সময়ের 20 মিনিট পূর্বে গন্তব্য স্থলে  পৌঁছালো । প্রকৃতপক্ষে তাঁর বাড়ি থেকে অফিসে যেতে কত সময় লাগে ?

  • 50 মিনিট
  • 20 মিনিট
  • 44 মিনিট
  • 70 মিনিট

70 মিনিট

 Q13. অর্পন P থেকে Q –এর উদ্দেশ্য যাত্রা শুরু করল এবং  শুভদ্বীপ একই সময়ে Q থেকে P –এর উদ্দেশ্যে যাত্রা শুরু করল ।  তারা একে অপরকে অতিক্রম করার পর যথাক্রমে 9 ঘন্টা ও 4 ঘন্টায় তাদের যাত্রা শেষ করল । অর্পন ও শুভদ্বীপের  গতিবেগের অনুপাত হবে –

  • 5:9
  • 15 : 13
  • 2 : 3
  • 4 : 7

2 : 3

Q14. এক ব্যাক্তি ঠিক করল 80 কিমি. পথ ভ্রমন করবে 8 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে । যদি তার হাঁটার গতিবেগ 8 কিমি / ঘন্টা হয়  এবং  বাইসাইকেলের গতিবেগ 16 কিমি / ঘন্টা হয় তবে পায়ে হেঁটে ওই  ব্যাক্তি কতটা পথ অতিক্রম  করবে ?

  • 20 কিমি.
  • 30 কিমি.
  • 48 কিমি.
  • 60 কিমি.

48 কিমি.

 Q15. X এবং Y সকাল 8 টার সময়ে  পরস্পরের দিকে  যাত্রা শুরু করল । X ও Y –এর গতিবেগ যথাক্রমে 3 কিমি / ঘন্টা এবং 4 কিমি / ঘন্টা । যদি তারা প্রথমে 17.5 কিমি দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে ?

  • সকাল 10:30
  • রাত 10:30
  • সকাল 11 :30
  • রাত 11:30

সকাল 10:30

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্নউত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ

ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।অঙ্কের সময়, দূরত্ব ও গতিবেগ মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!