
WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF || সপ্তম শ্রেণি প্রথম ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র PDF || প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ক্লাস সেভেন অঙ্ক প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 7 First Unit Test Math Question Papers PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণনপত্র সেট-1
শ্রেণি- সপ্তম
বিষয়- গণিত
পূর্ণমান-30
সময়-1 ঘন্টা
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১×৮=৮
(a) 6/100 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে হয় – (8 / 6 / 10 / 12)%
(b) রম্বসের চারটি বাহুই সমান – (সত্য বা মিথ্যা লেখো ) ।
(c ) (30+20) ×50 এর মান হল – (1/3/5/2)
(d) 3b :12c এর ব্যস্ত অনুপাত লেখো ।
(e ) x÷0 = _____________ শূন্যস্থান পূরণ করো ।
(f) 1 বছরের ¼ অংশ = (4 /6/7/3) মাস
(g) অনুপাতের পূর্বপদ = উত্তরপদ হলে সেই অনুপাতকে বলে – (লঘু /গুরু / সাম্যানুপাত / মিশ্র ) অনুপাত
(h) সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হল – (1:1:1 / 1:2:1/ 1:3:2 / 1: ½ : 1)
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×4 = 8
(a) এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে , তার 0.15 অংশের দাম কত হবে ?
(b) কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে 20 দিন চলে । ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে ?
অথবা
দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 ; কোনটি বেশি মিষ্টি ?
(c ) 640 টাকা A ও B এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে , কে কত টাকা পাবে তা হিসাব করে লেখো ।
অথবা
: 3 , : 1 ও 3 : 16 অনুপাত গুলির মিশ্র অনুপাত লেখো ।
(d) হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225 টি শিষি রাখার ঘর আছে । ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে । হিসাব করে দেখো বাক্সে কতগুলি ঘর আছে ?
অথবা
সরল করোঃ 2 ÷ 1 ÷ 2
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×4=8
(a) সরল করোঃ
(b) x থেকে (-2x2+3y2) বিয়োগ করো ।
অথবা
5x2 +3x+2 এর সঙ্গে x2-2x+1 যোগ করো ।
(c ) সরল করোঃ
3x2+x(x+2) – 3x(2x+1)
অথবা
15 মিটার ছিট কাপড়ে 5 টি ফ্রক তৈরি হলে , 2 টি ফ্রক তৈরি করতে কত মিটার কাপড় লাগবে ?
(d) মান নির্ণয় করোঃ
= কত (যখন x = 2 ও y=-1)
অথবা
গুণ করোঃ x2y × xy2
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×3 = 6
(a) চাঁদার সাহায্যে 72◦ কোণ অঙ্কন করো এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখন্ডিত করো ও প্রত্যেক ভাগের মাপ লেখো ।
(b) স্কেল ও পেনসিলের সাহায্যে 105◦ কোণ অঙ্কন করে চিহ্নিত করো।
অথবা
স্কেলের সাহায্যে 9 সেমি. দৈর্ঘ্যের PQ রেখাংশ অঙ্কন করে সমদ্বিখন্ডিত করো ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণনপত্র সেট-2
শ্রেণি- সপ্তম
বিষয়- গণিত
পূর্ণমান-30
সময়-1 ঘন্টা
1. নীচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাওঃ 1×8 = 8
(i) 1.25 টাকা , 10 টাকার শতকরা কত অংশ ?
(a) 0.125%
(b) 8%
(c ) 12.5%
(d) 6%
(ii) তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথম পদ 9 , দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটি হবে –
(a) 3
(b) 4
(c ) 2
(d) 1
(iii) 2 কিলোগ্রামের 1/5 অংশ = ____________ গ্রাম ।
(iv) (+6) –(-9) = ___________
(v) 2:3 এবং 4:5 এর মিশ্র অনুপাত হবে __________ ।
(vi) পূর্ণসংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে । (সত্য / মিথ্যা )
(vii) বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ । (সত্য / মিথ্যা লেখো )
(viii) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির পরিমাপ কত ?
2. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×4 = 8
(i) কোনো সম্পত্তির মোট পরিমাণের অংশের মূল্য 2825 টাকা । ওই সম্পত্তির মোট পরিমাণের অংশের মূল্য কত টাকা হিসাব করে লিখি ।
(ii) তোমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা । এখন সেই খাতা তুমি 12 টাকায় ক্রয় করো । খাতার দাম শতকরা কত বেড়েছে ?
(iii) একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 , দৈর্ঘ্য 20 মিটার হলে জমিটির প্রস্থ কত মিটার হবে নির্ণয় করো ।
(iv) কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দি চলবে । ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে ?
(v) 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 3000 এর ছোট ।
(vi) 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দেওয়া হল । কে কত টাকা পাবে নির্ণয় করো ।
3. নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2×4 = 8
(i) রামবাবু প্রতিমাসে 10x টাকা আয় করেন এবং (4x-14) টাকা ব্যয় করেন । তা হলে তিনি প্রতিমাসে কত টাকা সঞ্চয় করেন ?
(ii) সরল করোঃ
(iii) একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে (x+4) সেমি. (2x+1) সেমি. এবং (4x-8) সেমি. । ত্রিভুজটির পরিসীমা কত ?
(iv) গুণফল নির্ণয় করোঃ
( x2yz ) × ( y2zx ) × (-6xzy2)
(v) ভাগ করোঃ
m2n4 +m3n3 –m4n4 কে (-m4n4) দ্বারা
(vi) সরল করোঃ
(a2+b2) (a2-b2) +(b2+c2)(b2-c2) + (c2+a2) (c2-a2)
4. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 ×2 = 6
(i) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 75° কোণ অঙ্কন করো । কোণটির নামকরণ করো ।
(ii) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 60° ; CB বাহুকে B এর বিপরীত দিকে D পর্যন্ত বর্ধিত করো । ABD কে সমদ্বিখন্ডিত করো ।
(iii) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 105° কোণ অঙ্কন করো । কোণটির নামকরণ দাও ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।