![Class 7 Third Unit Test History Question Paper [2026]
তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/Class-7-History-Question-3rd-Unit-Test.jpg)
Class 7 Third Unit Test History Question Paper [2026] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 7 Third Unit Test History Question Paper [2026] || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি-সপ্তম
বিষয়- ইতিহাস (সেট-1)
পূর্ণমাণ -70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1.সঠিক উত্তরটি নির্বাচন কর: 1 × 14 = 14
(i) শহর শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল – (আরবি / সংস্কৃত / ফারসি )
(ii) চিরাগ-ই-দিল্লি কথাটির অর্থ হল- (দিল্লির তোরণ / দিল্লির প্রদীপ / দিল্লির বাজার )
(iii) স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন ?
( ১৬১৫ খ্রিস্টাব্দে / ১৬৫০ খ্রিস্টাব্দে / ১৬৬৩ খ্রিস্টাব্দে )
(iv) বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল -( কলকাতা / ব্যান্ডেল / চন্দননগর )
(v) বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল – (দক্ষিণেশ্বর / শান্তিনিকেতন / নবদ্বীপ )
(vi) শিরিন কলম নামে পরিচিত ছিলেন -(দশবন্ত / মীর সৈয়দ আলী / মাসুদ সামাদ )
(vii) আমির খসরু কোন ভাষার সাহিত্যিক ছিলেন ? (হিন্দি / উর্দু /ফার্সি )
(viii) পুরন্দরের সন্ধি হয়েছিল – (জয় সিংহ ও শিবাজীর মধ্যে / বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে / জাহাঙ্গীর ও শিখদের মধ্যে )
(ix) অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন – (রাজা / সেনাপতি / পেশোয়া )
(x) ভারতের শাসনব্যবস্থা -(একনায়ক তান্ত্রিক / স্বৈরাচারী / গণতান্ত্রিক )
(xi) পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে – (ভারতে / ইংল্যান্ডে / আমেরিকাতে )
(xii) ভারতের সংবিধান কার্যকর করা হয় -(1950 খ্রিস্টাব্দে / ১৯৪৭ খ্রিস্টাব্দে / ১৯৫১ খ্রিস্টাব্দে )
(xiii) পারসিক চক্র কাজে লাগানো হতো -(জল তোলার জন্য / কামানের গোলা ছাড়ার জন্য / বাগান বানানোর জন্য )
(xiv) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল – (গঙ্গা নদী / যমুনা নদী / সিন্ধু নদী )
(xv) ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে – (ইংরেজরা / পর্তুগিজরা / ওলন্দাজরা )
(xvi) শিবাজির অভিষেক হয় – ( রায়গড়ে / রামগড়ে / সবুজগড়ে )
২. এক কথায় উত্তর দাওঃ ( যে কোন 14 টি) 1 × 14 = 14
(i) কার রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল ?
(ii) হাভেলি কি ?
(iii) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন ?
(iv) দুটি সুফি গোষ্ঠীর নাম লেখ ।
(v) দাম কি ?
(vi) দিন-ই-ইলাহি কে চালু করেন ?
(vii) আইনী আকবরী গ্রন্থের রচয়িতা কে ?
(viii) কত খ্রিস্টাব্দে শিবাজীর অভিষেক হয় ?
(ix) টেরাকোটা বলতে কী বোঝায় ?
(x) শিখদের দশম শিখ গুরু কে ছিলেন ?
(xi) কত বছর অন্তর ভারতে নির্বাচন হয় ?
(xii) ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ?
(xiii) কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় ?
(xiv) খালসার কাজ কি ছিল ?
(xv) প্রথম পেশোয়া কে ছিলেন ?
(xvi) মোহম্মদ বিন তুঘলকের পূর্বনাম কি ছিল ?
3. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও । 2 × 6 = 12
(i) হযরত-ই-দিল্লি কি ?
(ii) হুন্ডি কি ?
(iii) দুজন মুঘল চিত্রশিল্পীর নাম লেখ ।
(iv) কে কাকে আল্,-অসর উপাধিতে ভূষিত করেন ?
(v) তুজুক ই বাবরি কার লেখা ? কোন ভাষায় লেখা হয়েছিল ?
(vi) পঞ্চ ‘ক’ কি ?
(vii) গণতন্ত্র কাকে বলে ?
(viii) ব্লক ও জেলা কিভাবে গঠিত হয় ?
4. নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: 3 × 5=15
(i) কিভাবে মধ্যযুগের শহর গড়ে উঠতো ?
(ii) ইউরোপীয় কোম্পানির কুঠি গুলি কেমন ছিল ?
(iii) টীকা লেখ: ভক্তিবাদ
(iv) সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবন যাপন কেমন ছিল ?
(vi) কাগজ কোথায় আবিষ্কার করা হয়েছিল ? মধ্যযুগে ভারতের কাগজের ব্যবহার কেমন ছিল ?
Class 7 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন
(vii) ভারতের শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখ
5.যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 5 × 3 = 15
(i) মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল ?
(ii) মুঘল আমলে বাণিজ্যের প্রসার সংক্ষেপে আলোচনা কর ।
(iii) ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয় ?
(iv) দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো ?
(v) সুলতানি যুগের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কতখানি প্রসারিত হয়েছিল বর্ণনা কর ।
(vi) আকবরের রাজপুতনীতি আলোচনা কর ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- সপ্তম
বিষয়- ইতিহাস (সেট-2)
পূর্ণমাণ -70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×14=14
(i) দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল -( কাবেরী নদীর তীরে / উত্তর ভারতে দাক্ষিনাত্যে / যমুনা নদীর তীরে )
(ii) ইবন বতুতা ভারতে এসেছিলেন – (পারস্য থেকে / আফ্রিকা থেকে / চীন )থেকে ।
(iii) আমেরিকা থেকে বাংলার লোকেরা আলু খেতে শিখেছে – (ইংরেজ / মুসলিম / পর্তুগিজ /ফরাসিদের ) থেকে
(iv) ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল – (১৫২৬ /১৫২৭ /১৫২৯ /১৫৩০ )
(v) সংস্কৃতে ‘পুরো’ শব্দের অর্থ হলো – (দুর্গ / নগর / প্রাচীর / খাদ্য )
(vi) বীরবলের প্রকৃত নাম ছিল -( বিষন দাস / চরণদাস / মহেশ দাস / রামতনু পান্ডে )
(vii)পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় (১৫৩০ / ১৫৪৫ /১৫৫৬ / ১৫০৭ )
(viii) মীরাবাঈ উপাসক ছিলেন -(শিবের / গণেশের / গিরিধারীর / রাধার )
(ix) ভারতীয় সরকারের প্রধান বিভাগের সংখ্যা – (তিনটি /পাঁচটি /সাতটি /নটি )
(x) চাহারবাগ বানিয়েছিলেন- (শাহজাহান / ঔরঙ্গজেব / শেরশাহ / বাবর )
(xi) শাহনামা মহাকাব্য টি যে ভাষায় রচিত -(আরবি / ফরাসি / তুর্কি /বাংলা )
(xii) ফরাসী ভাষাতে রামায়ণ অনুবাদ করেন – (অল বিরুনী / বদাউনি / আমির খসরু / বীরবল)
(xiii) তেগ বাহাদুর ছিলেন (অষ্টম / নবম / দশম / প্রথম )শিখ গুরু
(xiv) সংবিধান কার্যকর হয় ( ১৪৯৭ / ১৯৫০ / ১৯৪৯ / ১৯৪৫ )
2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×14 = 14
A. নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও:
(i) কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায় ?
(ii) সার্বভৌম শাসক বলতে কী বোঝায় ?
(iii) চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?
B. শূন্যস্থান পূরণ কর:
(i) যাবত মানে __________ ।
(ii) মোগল আমলে একজন বিখ্যাত চিত্রকর হলেন_________।
(iii) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করা কে _________ বলে ।
C. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাওঃ
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| (i) বলবন | (a) পাহাড়পুর |
| (ii) আঙ্কোরভাট | (b) হুমায়ুন |
| (iii) চৌসার যুদ্ধ | (c ) কম্বোডিয়া |
| (iv) সোমপুরী বিহার | (d) চল্লিশ চক্র |
D. বেমানান শব্দটি খুঁজে বের কর:
(i) ইলতুৎমিস , রাজিয়া , বলবন , ইবন বতুতা
(ii) তাজমহল , বুলন্দ দরওয়াজা , আলাই দরওয়াজা , ফতেহপুর সিক্রি।
E. সত্য মিথ্যা লেখ:
(i) চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন ১৬৭৪ খ্রিস্টাব্দে ।
(ii) শিবাজী পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছেন ।
3. নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ) 2×6 = 12
(i) চর্যাপদ কি ? এটি কে উদ্ধার করেন ?
অথবা ব্রম্মদেও ব্যবস্থা কি ?
(ii) মঙ্গলকাব্য কি ?
অথবা টীকা লেখ আমির খসরু
(iii) ভক্তিবাদ কি ?
অথবা ভারতে মনিপুর ধ্রুপদী নাচের দুটো বৈশিষ্ট্য লেখ ।
(iv) বারো ভূঁইয়া কাদের বলা হয় ?
অথবা মনসবদারি প্রথা বলতে কি বোঝো ?
(v) শিরিন কলম কথাটির অর্থ কি ?এই ছদ্মনাম নিয়ে কে লিখেছিলেন ?
অথবা চৈতন্যদেবের জীবনী সম্পর্কিত দুটি গ্রন্থের নাম লেখ ।
(vi) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝো ?
অথবা স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো ?
4. নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও : (যে কোন পাঁচটি ) 3×5 = 15
(i) ‘তুরস্ক দন্ড’ ‘খরাজ’ ও ‘খামস’ কি ?
(ii) দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো?
(iii) টীকা লেখ: গুরু নানক
(iv) শের শাহের শাসন সংস্কার গুলি উল্লেখ করো।
(v) শিবাজীর রাজ্যাভিষেকের গুরুত্ব কি ?
(vi) স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য গুলি লেখ।
(vii) গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে?
(viii) কে কি কারনে খালসা সংগঠন গঠন করেছিলেন ?
(ix) ক্যালিগ্রাফি ও মিনিরেচার কাকে বলে ?
5. যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: 5×3 = 15
(i) মোগল যুগের স্থাপত্য নীতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ কর ।
(ii) মারাঠা জাতির উত্থানে শিবাজীর অবদান আলোচনা কর ।
(iii) চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারের গতিপ্রকৃতি আলোচনা কর।
(iv) মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা কর ।
(v) মোহাম্মদ বিন তুঘলককে খামখেয়ালি রাজা বলার পেছনের কারণগুলি উল্লেখ কর ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- সপ্তম
বিষয়- ইতিহাস (সেট-3)
পূর্ণমান-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। 1×14=14
(i) ভারতের শাসন ব্যবস্থা হোলো – (এককেন্দ্রিক / স্বৈরাচারী / রাজতান্ত্রিক / গণতান্ত্রিক )
(ii) ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানো কে বলে – (দাওয়া / উলাক / মামেলুক /পাইবস)
(iii) আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন – (আকবর / গুলবদন বেগম / আবুল ফজল / ফোরজি )
(iv) পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন -(রোম /ভেনিস /লন্ডন /পিসা )
(v) কোন বছর শিবাজীর রায়গড়ে রাজ্যভিষেক হয়েছিল ?
( ১৬৬৪ খ্রিস্টাব্দে / ১৬৭৪ খ্রিস্টাব্দে / ১৬৮৪ খ্রিস্টাব্দে / ১৬৯৪ খ্রিস্টাব্দে )
(vi) পাল যুগের বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন – (শুলপানি / চক্রপানী / ধীমান / চড়ক )
(vii) আমুক্তমাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা ?
(সংস্কৃত / তেলেগু / তামিল / উর্দু )
(viii) রাজা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের যতটা পরিমাণ আদায় করতেন তা হলো – ( ১/৫ , ১/৬ ১/৭ , ১/৮ )
(ix) মধ্য এশিয়ার মোগলদের প্রাচীন বাসভূমি ছিল (পারস্য /সমরখন / আনাতলিয়া / থোরাসান )
(x) বাংলায় ভক্তিবাদের প্রচার হয় -(চৈতন্যদেবের / গুরু নানকের / শ্রীকৃষ্ণের / মীরাবাঈএর ) নেতৃত্বে ।
(xi) তানসেন ছিলেন একজন বিখ্যাত – (ঐতিহাসিক / সংগীত শিল্পী / চিত্রকর / কবি )
(xii) সুলতানি আমলে নির্মিত ভারতের উচ্চতম মিনারটি হল – (শহীদ মিনার / কুতুব মিনার / চারমিনার / ফিরোজ মিনার )
(xiii) পাদশাহ বা বাদশাহ শব্দটি হল – (তুর্কি / ফরাসি / ফারসি / সংস্কৃত )
(xiv) বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল – ( রাজা কৃষ্ণদেব রায়ের / প্রথম হরিহরের / দ্বিতীয় দেবর রায়ের / বীর সিংহ ) এর রাজত্বকালে ।
2.নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×14=14
A. নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও:
(i) চর্যাপদ গুলি কখন রচিত হয় ?
(ii) দূরবাশ কী ?
(iii) ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?
(iv) ওয়াতন কথার অর্থ কি ?
B. ঠিক না ভুল লেখ।
(i) অসমে ভক্তি আন্দোলনে নেতৃত্ব দেন শ্রীমন্ত সংকরানন্দ ।
(ii) কৃষিপণ্যকে কেন্দ্র করে গ্রামে কারিগরি শিল্প চলত ।
(iii) আকবর কখনো ইসলামী ধর্ম ত্যাগ করেননি ।
(iv) গ্রামের স্বায়ত্ব শাসন পরিচালনা করে পৌরসভা ।
C. শূন্যস্থান পূরণ কর:
(i) পাল রাজারা ছিলেন ________ধর্মের অনুরাগী ।
(ii) আকবর ________ খ্রিস্টাব্দে চিতোর জয় করেন ।
D.বেমানান শব্দটি চিহ্নিত কর:
(i) প্রতাপ সিংহ , সংগ্রাম সিংহ , মান সিংহ , গুরু গোবিন্দ
(ii) জাহাঙ্গীর , শাহজাহান , ঔরঙ্গজেব , শিবাজী
E. নিচের বিবৃতি গুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখ:
বিবৃতি: সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল ।
ব্যাখ্যা ১ঃ সেন রাজারা বৌদ্ধ ছিলেন ।
ব্যাখ্যা ২ঃ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন ।
ব্যাখ্যা ৩ঃ সমাজে শূদ্রদের সংখ্যা বেড়ে গিয়েছিল।
বিবৃতিঃ ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান ।
ব্যাখ্যা ১ঃ এতে লিখিত নিয়ম কানুন এর সঙ্গে প্রচুর মানচিত্রের সংযোজন ঘটেছে ।
Class 7 Third Unit Test History Question Paper || তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 7 ইতিহাস প্রশ্ন
ব্যাখ্যা ২ঃ এত ধারা-উপধারা কোন দেশের সংবিধানে নেই ।
ব্যাখ্যা ৩ঃ বিশ্বের সমস্ত নিয়ম কানুন এতে গৃহীত হয়েছে ।
3. দু তিনটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন 6 টি) ২×৬=১২
(i) ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য কটি বিভাগ আছে এবং কি কি?
(ii) কৃষ্ণদেব রায় কোন বংশের এবং কোন রাজ্যের রাজা ছিলেন ?
(iii) দোয়া কাকে বলে ?
(iv) জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ? এটি কোন ভাষায় লেখা ?
(v) চাহারবাগ কি ?
(vi) অষ্টপ্রধান ব্যবস্থা কি ?
(vii) পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
(viii) ব্লক ও জেলা কিভাবে গঠিত হয় ?
4. চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোন পাঁচটি ) 3×5=15
(i) ভারতবর্ষকে কেন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় ?
(ii) শিবাজী কিভাবে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করেন ?
(iii) গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি ?
(iv) মোগল আমলে স্থাপত্য শিল্পের বিবরণ দাও ।
(v) ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝায় ?
(vi) আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন ?
(vii) সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান সমস্যা কি কি ছিল ?
(viii) ফিরোজ শাহ তুঘলকের জনকল্যাণমূলক কাজ কি কি ছিল ?
(ix) মধ্যযুগে ভারতে কিভাবে ফারসি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল ?
5. আট দশটি বাক্যে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 5×3=15
(i) সুলতানি ও মোগল যুগে কৃষকদের জীবনযাত্রা কেমন ছিল ?
(ii) দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল ?
(iii) ভক্তিবাদী সাধক নানক শ্রী চৈতন্য ও সাধিকা মীরাবাঈয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
(iv) আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও ।
(v) বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্যের কৃষি বাণিজ্য এবং শিল্প সম্বন্ধে যা তথ্য পাওয়া যায় তা লেখ ।
Important Links
গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।