
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF –
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF
বিভাগ-‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া হয়েছে যেটি ঠিক সেটি লেখো । ১ × ১৫ = ১৫
১.১. নীচের কোন্ গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে ?
(a) CFC
(b) NO2
(c ) CO2 (উত্তর)
(d) NO
১.২. STP তে 11.2 L NH3 গ্যাসের ভর হল [N-14 , H-1] –
(a) 17g
(b) 8.5g (উত্তর)
(c ) 34g
(d) 11.2g
১.৩. নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী
CH4 + 2O2 → CO2 + 2H2O
5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে STP তে কত আয়তন O2 লাগবে ?
(a) 224 L (উত্তর)
(b) 448L
(c ) 44.8 L
(d) 22.4 L
১.৪. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল –
(a) ওয়াট মিটার-1
(b) ক্যালোরি মিটার -1
(c ) ওয়াট মিটার কেল্ভিন
(d) ওয়াট মিটার-1 কেল্ভিন-1 (উত্তর)
১.৫. মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল –
(a) 25 cm দূরত্বে
(b) 100 cm দূরত্বে
(c ) অসীম দূরত্বে (উত্তর)
(d) 0 cm দূরত্বে
১.৬. যখন কোনো আলোকরশ্নি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপাতিত হয় , তখন চ্যুতিকোণের মান হবে –
(a) 0° (উত্তর)
(b) 90°
(c ) 180°
(d) 90°
১.৭. কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1C ?
(a) 1.6 × 1019
(b) 6.25 × 1010
(c ) 6.25×1018 (উত্তর)
(d) 6.023×1023
১.৮. তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় –
(a) তামার
(b) নাইক্রোমের
(c ) কাঁচের
(d) সিলিকনের
১.৯. একটি ইলেকট্রনের ভর m হলে , একটি β কণার ভর –
(a) m (উত্তর)
(b) 2m
(c ) 3 m
(d) 4m
১.১০. মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে , আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন্ শ্রেণিতে অবস্থান করে ?
(a) 1 (উত্তর)
(b) 2
(c ) 18
(d) 9
১.১১. অ্যামোনিয়া শুস্ককরণের জন্য ব্যবহৃত হয় –
(a) CaCl2
(b) CaO (উত্তর)
(c ) H2SO4
(d) P2O5
১.১২. নীচের কোন মৌলটি ডুরালুমিন উপস্থিত থাকে না ?
(a) Al
(b) Zn (উত্তর)
(c ) Cu
(d) Mg
১.১৩. কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে ?
(a) হলুদ
(b) কমলা
(c ) সবুজ
(d) গাঢ় নীল (উত্তর)
১.১৪. নীচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?
(a) চিনির জলীয় দ্রবণ
(b) বিশুদ্ধ জলের
(c ) তরল হাইড্রোজেন ক্লোরাইডের (উত্তর)
(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
১.১৫. মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান হল –
(a) 109°28’ (উত্তর)
(b) 108°29’
(c ) 100°
(d) 180°
বিভাগ-‘খ’
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×২১=২১
২.১. বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো ।
উত্তরঃ মিথেন ।
অথবা
আমাদের স্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাপ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউষ্ণায়ণ ঘটে ।
উত্তরঃ CO2
২.২. প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50KJg-1 বলতে কি বোঝায় ?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50KJg-1 বলতে বোঝায় যে , এক গ্রাম প্রাকৃতিক গ্যাস দহন করলে 50 কিলো জুল তাপশক্তি পাওয়া যায় ।
২.৩. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ
একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে ।
উত্তরঃ মিথ্যা
২.৪. আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক টি লেখো ।
উত্তরঃ J mol-1 K-1
২.৫. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলো ।
কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে ।
উত্তরঃ মিথ্যা
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
অথবা
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?
উত্তরঃ ব্যাস্তানুপাতিক ।
২.৬ কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন ?
উত্তরঃ লাল
২.৭. একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও ।
উত্তরঃ রামধনু
২.৮. এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।
উত্তরঃ বৈদ্যুতিক পাখা ।
২.৯. 1C তড়িৎ আধানকে 1V বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে ?
উত্তরঃ 1 জুল
২.১০. ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো ।
উত্তরঃ α কণা ।
অথবা
পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয় ?
উত্তরঃ নিউক্লীয় বিভাজন ।
২.১১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমঞ্জস্য বিধান করো । ১×৪ = ৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ২.১১.১ সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল | (a) Cu |
| ২.১১.২ রেড হেমাটাইট থেকে নিস্কাশিত হয় | (b) Cl |
| ২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়া তরান্বিত করে । | (c) F |
| ২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি । | (d) Fe |
সমাধানঃ
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ২.১১.১ সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল | (c) F |
| ২.১১.২ রেড হেমাটাইট থেকে নিস্কাশিত হয় | (d) Fe |
| ২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়া তরান্বিত করে । | (b) Cl |
| ২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি । | (a) Cu |
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
২.১২. নীচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ ?
পটাশিয়াম ক্লোরাইড , সোডিয়াম ব্রোমাইড , কার্বন টেট্রাক্লোরাইড
উত্তরঃ কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)
২.১৩. গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িদ্বিশ্লেষ্যটির নাম লেখো ।
উত্তরঃ পটাশিয়াম অরোসায়ানাইড ।
অথবা
কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িদবিশ্লেষণের সময়ে ওই দ্রবণে কীসের মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে ?
উত্তরঃ আয়নের মাধ্যমে ।
২.১৪. তড়িদ্বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায়না কেন ?
উত্তরঃ পরবর্তী প্রবাহ ব্যবহার করলে আয়নের গতির অভিমুখ নির্দিষ্ট থাকে না তাই তড়িদ্বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায়না ।
২.১৫. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।
উত্তরঃ Pbs
অথবা
শূন্যস্থান পূরণ করোঃ
2NH3 +CO2 → __________ + H2O
উত্তরঃ (NH2)2CO
২.১৬. দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো ।
উত্তরঃ NH3 (g) + HCl (g) → NH4Cl
২.১৭. নীচের জৈব যৌগের IUPAC নাম লেখো ।

উত্তরঃ প্রপান -2 অল
অথবা
ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো ।
উত্তরঃ

২.১৮. PVC (পলিভিনাইল ক্লোরাইড ) –এর একটি ব্যবহার লেখো ।
উত্তরঃ গামবুট তৈরি ।
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
বিভাগ-ক , খ , গ এবং ঘ – এর সমস্ত প্রশ্নের উত্তর ( অথবা সহ ) PDF হিসাবে ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন ।
File Name- Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF
File Size- 599 Kb
Number of Pages- 30
বিভাগ-গ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ২ × ৯ = ১৮
৩.১. স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?
৩.২. 0°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো । যখন ঐ গ্যাসের চাপ এবং আয়তন উভয়েই আয়তনের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায় , তখন ওই গ্যাসের তাপমাত্রা কত ?
অথবা
2g ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2atm চাপে 820ml আয়তন অধিকার করে । গ্যাসটির মোলার ভর নির্ণয় করো । [R = 0.082 L mole-1 K-1 ]
৩.৩ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচের ফলকের বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিবেগ কত হবে নির্ণয় করো । [c = 3 × 108 ms-1]
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
অথবা
একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে । যদি বস্তুটির দৈর্ঘ্য 5 cm হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো ।
৩.৪. 5 ওহম রোধ বিশিষ্ট কোনো একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হল । বৃদ্ধির পরে ওই তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকলে , ওই তারটির নতুন রোধ নির্ণয় করো ।
৩.৫. তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম –ব্যাখ্যা করো ।
অথবা
একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না ।
৩.৬. একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও ।
৩.৭. কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন গ্যাসের নাম লেখো । গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো ।
৩.৮. মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন ?
অথবা
তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেনো তার দুটি কারণ লেখো ।
৩.৯. CH3COOH –একটি জৈব যৌগ কিন্তু NaHCO3 জৈব যৌগ নয় কেনো উভয়ক্ষেত্রে একটি করে কারণ লেখো ।
অথবা
ইথিলিন -এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ।
বিভাগ-‘ঘ’
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3 × 12 = 36
৪.১. চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো । চার্লস এর সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো ।
৪.২. 216 গ্রাম HgO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় , যেই পরিমাণ অক্সিজেন পেতে কী পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে ?
অথবা
কোনো ধাতব কার্বনেটের 200g উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাস্প ঘনত্ব 22 । বিক্রিয়াটির কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ?
৪.৩ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10-6 / ◦C –ব্যাখ্যা করো । তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও ।
অথবা
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও । তাদের মধ্যে সম্পর্কটি লেখো ।
৪.৪. উত্তল দর্পনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো । অবতল দর্পণের একটি করে ব্যবহার লেখো ।
অথবা
একই আপাতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A , B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30◦ , 45◦ এবং 60◦ । কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেনো ?
৪.৫. হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো । এর প্রতিকারে কোণ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
৪.৬. দুটি পরিবাহীকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম । প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো ।
অথবা
প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা । 10 টি 50W বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে , 30 দিনের এক মাসে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ কত হবে , তা নির্ণয় করো ।
৪.৭. সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহ ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো । জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব কেন ?
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
৪.৮. নিউক্লীয় বিভাজন ব্যাখ্যা করো । নিউক্লীয় বিভাজন নিউক্লীয় সংযোজনের জন্য অপরিহার্য কেন ?
৪.৯. মৌলের তড়ি ঋণাত্মকতা বলতে কী বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কী ধরণে পরিবর্তিত হয় ?
অথবা
মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী ? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?
৪.১০. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিস্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী পদার্থ থাকে ? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয় ?
৪.১১. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত সহ উল্লেখ করো । বিক্রিয়াটির শমিত রাসায়নিক সমীকরণ লেখো ।
৪.১২ অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যেকোনো দুটি শর্ত উল্লেখ করো ।
মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF || Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF
অথবা
অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় শমিত রাসায়নিক সমীকরণ লেখো । প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেনো ?
বিভাগ-ক , খ , গ এবং ঘ – এর সমস্ত প্রশ্নের উত্তর ( অথবা সহ ) PDF হিসাবে ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন ।
File Name- Madhyamik 2026 Physical Science Question Paper Solved PDF || মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF
File Size- 599 Kb
Number of Pages- 30
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST (মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF ) টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।