মানুষের রক্ত সংবহনতন্ত্র MCQ মক টেস্ট|| Blood Circulatory System in Human MCQ in Bengali

মানুষের রক্ত সংবহনতন্ত্র MCQ মক টেস্ট
 Blood Circulatory System in Human MCQ in Bengali

মানুষের রক্ত সংবহনতন্ত্র MCQ মক টেস্ট || Blood Circulatory System in Human MCQ in Bengali – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল মানুষের রক্ত সংবহনতন্ত্র MCQ প্রশ্ন উত্তর নবম শ্রেণি এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য । এই প্রশ্ন-উত্তর গুলো মক টেস্ট আকারে দেওয়া হল, যেগুলো বার বার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শক্তপোক্ত হবে । আর্টিকেলটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলোনা ।

মানুষের রক্ত সংবহনতন্ত্র MCQ মক টেস্ট|| Blood Circulatory System in Human MCQ in Bengali

Q1. রক্ত চাপ সংক্রান্ত নীচের কোন বিবৃতিটি মিথ্যা ?

(ক) ধমনীর মধ্যে রক্তের চাপ অপেক্ষা শিরার মধ্যে রক্তের চাপ অনেক বেশি ।

(খ) রক্তের চাপ মাপা হপ্য স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে ।

(গ) নিলয়ের সংকোচন কালে যে চাপ তৈরি হয় তাকে বলে সিস্টোলিক পেসার এবং নিলয়ের প্রসারণ কালে যে চাপ তৈরি হয় তাকে বলে ডায়াস্টোলিক প্রেসার ।

(ঘ) স্বাভাবিক সিস্টোলিক প্রেসার হল 120mm Hg এবং স্বাভাবিক ডায়াস্টোলিক প্রেসার হল 80 mm Hg ।

(ক) ধমনীর মধ্যে রক্তের চাপ অপেক্ষা শিরার মধ্যে রক্তের চাপ অনেক বেশি

Q2.  মানুষের রক্তসংবহণ তন্ত্র সংক্রান্ত কোন বিবৃতিটি মিথ্যা ?

(ক) লসিকা কে বলা হয় কলারস (টিসু ফ্লুইড) ।

(খ) অণুচক্রিকা রক্ত কে জমাট বাঁধতে সাহায্য করে ।

(গ) রক্তজালক মিলিত হয়ে শিরা গঠন করে ।

(ঘ) উচ্চরক্তচাপ ঘটে শিরার সংকোচনের ফলে ।

(ঘ) উচ্চরক্তচাপ ঘটে শিরার সংকোচনের ফলে ।

Q3. মানুষের শরীরে শ্বাসরঞ্জক কোথায় অবস্থান করে ?

(ক) লোহিত রক্ত কণিকায়

(খ) স্বেত রক্ত কণিকায়

(গ) লসিকায়

(ঘ) লসিকা এবং স্বেত রক্ত কণিকা উভয়তেই ।

(ক) লোহিত রক্ত কণিকায়

Q4. মানুষের শরীরে রক্ত তৈরি হওয়ার জন্য নীচের কোন মৌলটি দরকার ?

(ক) তামা

(খ) কোবাল্ট

(গ) লোহা

(ঘ) নিকেল

(গ) লোহা

Q5. নিম্নের কোন রক্তবাহটি হৃদপিণ্ড থেকে বিশুদ্ধ রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয় ?

(ক) ফুস্ফুসীয় ধমনী

(খ) মহাধমনী

(গ) ফুস্ফুসীয় শিরা

(ঘ)  মহা শিরা

(খ) মহাধমনী

Q6. মানব হৃদপিণ্ডে ডায়াস্টোলের সময় নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে ?

(ক) রক্ত মহাধমনীতে প্রবেশ করে ।

(খ) রক্ত ফুস্ফুসে প্রবেশ করে

(গ) রক্ত নিলয় থেকে নির্গত হয়

(ঘ) রক্ত নিলয়ে প্রবেশ করে

(ঘ) রক্ত নিলয়ে প্রবেশ করে

Q7. লসিকা সংক্রান্ত নীচের কোন বিবৃতিটি সঠিক ?

(A) ক্ষুদ্রান্ত থেকে হজম হওয়া ও শোষিত  হওয়া সরলীকৃত ফ্যাট বহন করে ।

(B) ফুস্ফুসে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়

(C) লসিকা গ্রন্থিতে RBC বহন করে

(D) কোষবহির্ভূত স্থান থেকে অতিরিক্ত তরল নিষ্কাশিত করে রক্তে ফিরিয়ে দেয় । 

(ক) A ও D

(খ) C ও D

(গ) B ও C

(ঘ) A ও B

(ক) A ও D

Q8. মানুষের মতো অন্যান্য কিছু প্রাণীর ক্ষেত্রেও শুদ্ধ রক্ত ও অশুদ্ধ রক্ত হৃদপিণ্ডে আলাদা থাকে কেন ?

(ক) বিভিন্ন পেশি গুলির বৃদ্ধি এবং কার্যকারিতা ঠিকঠাক রাখার জন্য ।

(খ) শরীরের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য ।

(গ) ফুস্ফুসে সর্বাধিক পরিমাণ অক্সিজেন যুক্ত রক্ত  সরবরাহ করার জন্য

(ঘ) বৃহৎ আকারের প্রাণীদের জন্য অক্সিজেন সরবরাহ করতে

(খ) শরীরের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য ।

Q9. মানব শরীরের স্বাভাবিক সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসার কত ?

(ক) 130 mm of Hg / 80 mm of Hg

(খ) 120 mm of Hg / 90 mm of Hg

(গ) 130 mm of Hg / 90 mm of Hg

(ঘ) 120 mm of Hg / 80 mm of Hg

(ঘ) 120 mm of Hg / 80 mm of Hg

Q10. নিম্নের কোনটি রক্তরসের মতো কিন্তু বর্ণহীন এবং প্রোটিনের পরিমাণ কম থাকে । 

(ক) WBC

(খ) লসিকা

(গ) RBC

(ঘ) অণুচক্রিকা

(খ) লসিকা

Q11. নাড়ির স্পন্দন কী কারণে হয়ে থাকে ?

(ক) শিরার মধ্যে দিয়ে রক্ত চলালচলের জন্য ।

(খ) ফুস্ফুসের মধ্যে রক্ত প্রবাহের জন্য ।

(গ) ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহের জন্য ।

(ঘ) হৃদপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহের জন্য ।

(গ) ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহের জন্য

Q12. ধমনী সংক্রান্ত নীচের কোন বিবৃতিটি সঠিক ?

(ক) প্রাচীর মোটা , কোনো ভাল্ভ নেই , রক্তের চাপ অনেক বেশি , রক্তকে হৃদপিন্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া এর কাজ ।

(খ) প্রাচীর পাতলা , রক্ত চাপ বেশি , রক্তকে হৃদপিন্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া এর কাজ ।

(গ) প্রাচীর মোটা , রক্তচাপ কম , সারা শরীর থেকে  রক্তকে সংগ্রহ করে হৃদপিণ্ডে নিয়ে আসে ।

(ঘ) প্রাচীর পাতলা , ভাল্ভ আছে , রক্ত চাপ কম , সারা শরীর থেকে রক্তকে সংগ্রহ করে হৃদপিণ্ডে নিয়ে আসে  ।

(ক) প্রাচীর মোটা , কোনো ভাল্ভ নেই , রক্তের চাপ অনেক বেশি , রক্তকে হৃদপিন্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া এর কাজ । [ব্যাতিক্রমঃ শুধুমাত্র ফুস্ফুসীয় ধমনীর মধ্যে ভাল্ভ থাকে ।]

Q13. রক্তের কোন অংশটি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং রোগ জীবাণু ধ্বংস করে ।

(ক) অণুচক্রিকা

(খ) রক্তরস

(গ) লোহিত রক্ত কণিকা

(ঘ) স্বেত রক্ত কণিকা

(ঘ) স্বেত রক্ত কণিকা

Q14. রক্ত হল –

(ক) পেশি কলা

(খ) যোগকলা

(গ) স্নায়ু কলা

(ঘ) আবরণী কলা

(খ) যোগকলা

Q15.নিম্নলিখিত কোন রঞ্জকের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে ?

(ক) হিমোগ্লোবিন

(খ) বিলিরুবিন

(গ) হিমোসায়ানিন

(ঘ) মেলানিন

(ক) হিমোগ্লোবিন

Q16. এদের মধ্যে কোনটি নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে ?

(ক) RBC

(খ) WBC

(গ) মস্তিস্কের কোশ

(ঘ যকৃতের কোশ

(খ) WBC

Q17. মানব শরীরে শিরাগুলি সারা শরীর থেকে দূষিত রক্ত নিয়ে হৃদপিণ্ডে পৌঁছায় । ফুসফুসীয় শিরা এবং সাধারণ শিরার মধ্যে পার্থক্য কোনটি ?

(ক) ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহণ করে ।

(খ)  ফুসফুসীয় শিরার গহ্বর খুব ছোটো ।

(গ) ফুসফুসীয় শিরায় কোনো ভাল্ভ থাকে না ।

(ঘ) ফুস্ফুসীয় শিরায় রক্তচাপ অনেক বেশি থাকে ।

(ক) ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহণ করে ।[ফুসফুসীয় শিরায় অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় এবং ফুসফুসীয় ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় । ]

Q18. মানব হৃদপিণ্ডে ফুসফুসীয় শিরা কার সঙ্গে যুক্ত থাকে ?

(ক) ডান নিলয়

(খ) ডান অলিন্দ

(গ) বাম অলিন্দ

(ঘ) বাম নিলয়  

(গ) বাম অলিন্দ

Q19. নিম্নের কোন প্লাজমা প্রোটিন রক্ত তঞ্চনে সাহায্য করে ?

(ক) সিরাম অ্যামাইলেজ

(খ) গ্লোবিউলিন

(গ) ফাইব্রিনোজেন

(ঘ) অ্যালবুমিন

(গ) ফাইব্রিনোজেন

Q20. মানুষের রক্ত সংবহনতন্ত্র সংক্রান্ত নীচের কোনটি মিথ্যা ?

(ক) রক্ত হল তরল যোগ কলা

(খ) লোহিত রক্ত কণিকার গড় আয়ু হল 115 – 120 দিন ।

(গ) একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে রক্তের পরিমাণ 6.8 লিটার ।

(ঘ) এটা আমাদের সমগ্র দেহের ওজনের 1.7-1.8% ।

(ঘ) এটা আমাদের সমগ্র দেহের ওজনের 1.7-1.8%

Q21. সুস্থ ও  স্বাভাবিক মানুষের  রক্ত হল –

(ক) নিউট্রাল

(খ) ঈষৎ আম্লিক

(গ) কখনও আম্লিক কখনও ক্ষারীয়

(ঘ) ঈষৎ ক্ষারীয়

(ঘ) ঈষৎ ক্ষারীয়

Q22. আল্ট্রা সাউন্ড ওয়েভের প্রতিফলন কে ব্যবহার করে হৃদপিণ্ডের যে ছবি তোলা হয় সেই পদ্ধতিকে বলা হয় –

(ক) সোনোগ্রাফি

(খ) আল্ট্রাসোনোগ্রাফি

(গ) ইকোকার্ডিওগ্রাফি

(ঘ) ইকোকার্ডিওগ্রাম  

(গ) ইকোকার্ডিওগ্রাফি

Q23. মানুষের রক্তের কোন অংশটি খাদ্যদ্রব্য , CO2 এবং নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ পরিবহণ করে ?

(ক) WBC

(খ) অণুচক্রিকা

(গ) RBC

(ঘ) প্লাজমা

(ঘ) প্লাজমা

Q24. সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির মানব হৃদপিণ্ডের ওজন কত ?

(ক) 240g

(খ) 300 g

(গ) 255 g

(ঘ) 390 g

(খ) 300 g [মানব হৃদপিণ্ডের ওজন সাধারণত 250g থেকে 350g এর মধ্যে হয়ে থাকে । হৃদপিণ্ডের ওজন সমগ্র দেহের ওজনের প্রায়  0.45% । এক্ষেত্রে (b) অপশন টি খুব কাছাকাছি উত্তর ]

Q25. _____________ হল রক্তের একটি অংশ যার মধ্যে 92% জল এবং 8% প্রোটিন , মিনারেল , হরমোন , উৎসেচক এবং অন্যান্য বস্তু ।

(ক) লোহিত রক্তকণিকা

(খ) স্বেত রক্তকণিকা

(গ) অণুচক্রিকা

(ঘ) প্লাজমা

(ঘ) প্লাজমা

Q26. একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কত বার ?

(ক) 50-100

(খ) 100-120

(গ) 60-100

(ঘ 90 – 100

(গ) 60-100

Q27. হিমোগ্লোবিন –এ কোন প্রোটিন থাকে ?

(ক) অ্যালবুমিন

(খ) গ্লোবিন

(গ) গ্লোবিউলিন

(ঘ) হিম

(খ) গ্লোবিন

Q28. সুস্থ ও স্বাভাবিক মানুষের রক্ত তঞ্চনের সময়কাল কত ?

(ক) ৪-৬ মিনিট

(খ) ৫-১৫ মিনিট

(গ) ৩ -১০ মিনিট

(ঘ) ১০ -২০ মিনিট

(গ) ৩ -১০ মিনিট

Q29. মানব শরীরের কোন কোশের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ?

(ক) লোহিত রক্তকণিকা

(খ) যকৃত কোশ

(গ) পেশি কোশ

(ঘ) স্বেত রক্তকণিকা

(ক) লোহিত রক্তকণিকা

Q30. এদের মধ্যে কোনটি দূষিত রক্ত পরিবহণ করে ?

(ক) ফুসফুসীয় শিরা

(খ) অ্যালভিওলাই

(গ) ফুস্ফুসীয় ধমনী

(ঘ) মহাধমনি

(গ) ফুস্ফুসীয় ধমনী

Q31. মানব শরীরের কোন অঙ্গে সাইনোট্রিয়াল নোড বা SA Node দেখা যায় ?

(ক) মস্তিস্কে

(খ) হৃদপিন্ডে

(গ) কিডনিতে

(ঘ) লিভারে

(খ) হৃদপিন্ডে

Q32. কে রক্তের A , B এবং O গ্রুপ আবিস্কার করেন ?

(ক) কার্ল কোলার

(খ) মরিস হিলম্যান

(গ) কার্ল ল্যান্ডস্টেইনার

(ঘ) এড ওয়ার্ড জেনার

(গ) কার্ল ল্যান্ডস্টেইনার

Q33. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হৃদপিন্ডকে ভালো করে পরীক্ষা করার জন্য করা হয় ?

(ক) ইলেকট্রোকার্ডিওগ্রাম

(খ) ইকোকার্ডিওগ্রাম

(গ) স্টেথোস্কোপ

(ঘ ) লিপিড প্রোফাইল

(খ) ইকোকার্ডিওগ্রাম

Q34. মানুষের রক্তের pH ভ্যালু কত ?

(ক) 7.4

(খ) 8.1

(গ) 6.7

(ঘ) 7.9

(ক) 7.4

Q35. মানব হৃদপিণ্ডের কার্যকারিতা নষ্ট হলে কোন যন্ত্র বসাতে হয় ?

(ক) রেসপিরেটর

(খ) পেসমেকার

(গ) CATH স্ক্যানার

(ঘ) ECG মেশিন

(খ) পেসমেকার

Q36. মানুষের হৃদপিন্ড দুটি স্তরে বিভক্ত । এই স্তর গুলিকে কী বলে ?

(ক) পালমোনারি মেম্ব্রেন

(খ) পেরিকার্ডিয়াল মেম্ব্রেন

(গ) প্রিকুয়েল মেম্ব্রেন

(ঘ) সিস্টেমেটিক মেম্ব্রেন

(খ) পেরিকার্ডিয়াল মেম্ব্রেন

Q37. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মিথ্যা ?

(ক) রক্ত মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ।

(খ) রক্ত সমগ্র দেহ কোশ থেকে কার্বন ডাই অক্সাইড  ফুস্ফুসে নিয়ে যায় । 

(গ) রক্ত স্নায়বিক উদ্দীপনা গ্রহণে সাহায্য করে ।

(ঘ) রক্ত ফুস্ফুস থেকে অক্সিজেন সারা দেহে ছড়িয়ে দেয় । 

(গ) রক্ত স্নায়বিক উদ্দীপনা গ্রহণে সাহায্য করে ।

Q38. নিম্নের কোনটি স্বেত রক্তকণিকা সম্পর্কে সত্য নয় ?

(ক) মাপ- 18 -24 mμ

(খ ) আকৃতি – অ্যামিবিক বা গোলাকার

(গ) স্বেত রক্ত কণিকা সৈন্য হিসাবে কাজ করে এবং রোগ জীবাণু কে ধ্বংস করে ।

(ঘ) নিউক্লিয়াসযুক্ত কোশ

(ক) মাপ- 18 -24 mμ [সঠিক মাপ-12 -17 mμ]

Q39.নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীর অপেক্ষা ___________ ।

(ক) পুরু

(খ) ছোটো

(গ) পাতলা

(ঘ) বড়ো

(ক) পুরু

Q40. ফুস্ফুসের কোন অংশের মাধ্যমে শ্বসনের সময় শ্বসন বায়ুর আদান প্রদান ঘটে ?

(ক) ব্রঙ্কিওল

(খ) ব্রঙ্কাই

(গ) অ্যালভিওলাই

(ঘ) ট্রাকিয়া

(গ) অ্যালভিওলাই

Q41. ক্ষুদ্রতম রক্তবাহ কোনটি ?

(ক) ধমনী

(খ) রক্ত জালক

(গ) শিরা

(ঘ) মহাশিরা

(খ) রক্ত জালক

Q42. হৃদপেশি হল –

(ক) মাকু আকৃতির , শাখা বিহীন , বহুনিউক্লিয়াসযুক্ত বা এক নিউক্লিয়াসযুক্ত

(খ) চোঙাকৃতি , শাখাযুক্ত , এক নিউক্লিয়াসযুক্ত

(গ) চোঙাকৃতি , শাখাবিহীন , এক নিউক্লিয়াসযুক্ত

(ঘ) মাকু আকৃতির , শাখাবিহীন এবং এক নিউক্লিয়াস যুক্ত

(খ) চোঙাকৃতি , শাখাযুক্ত , এক নিউক্লিয়াসযুক্ত

Q43. এদের মধ্যে কোনটিতে কোলাজেন পাওয়া যায় না ?

(ক) বৃক্ক

(খ) রক্ত

(গ) হৃদপিন্ড

(ঘ ) যকৃত

(খ) রক্ত

Q44. রক্তের সবচেয়ে বড় কণিকার নাম কী ?

(ক) লসিকা কোশ

(খ) লোহিত রক্ত কণিকা

(গ) অণুচক্রিকা

(ঘ) স্বেত রক্তকণিকা

(ঘ) স্বেত রক্তকণিকা

Q45. মানুষের রক্তে এমন কোশ কোনটি যার মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত ?

(ক) এরিথ্রোসাইট

(খ) স্নায়ু কোশ

(গ) ননলাইনার নার্ভ ফাইভার

(ঘ) স্বেত রক্তকণিকা

(ক) এরিথ্রোসাইট

mportant Links

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!